বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা বড়িও  আইস উদ্ধার

//সৈয়দ আলম টেকনাফ, কক্সবাজার//

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে [২ বিজিবি] ব্যাটালিয়নের জওয়ানদের পৃথক অভিযান চালিয়ে ২ লাখ  পিস ইয়াবাবড়ি ও ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করছে।

মঙ্গলবার [০৭ সেপ্টেম্বর ]সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ [২ বিজিবি] ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আলি আকবরের মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবা ও টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া’স্থ বরফ কল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও, তাদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়ানের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নাশকতা-সহিংসতার পরিকল্পনাকালে পাঁচতারকা হোটেল থেকে গ্রেফতার ১০ : র‍্যাব

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে নাশকতা, সহিংসতা ও পুলিশের ৩ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে র‍্যাব বলেছে, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে এই ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এই হোটেলে অবস্থান করে আরও নাশকতা-সহিংসতার পরিকল্পনা করছিলেন।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জুয়েল আহম্মেদ (৫২), ইফসুফ আলী ভূঁইয়া (৬৯), মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান ওরফে সেলিম (৪৮), শফিউদ্দিন ভূঁইয়া (৫১), শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), মাসুকুল ইসলাম ওরফে রাজীব (৫৩), শাকিল মিয়া (৪০), আরমান মোল্লা (৪৬) ও হাবিবুর রহমান (৫৪)।

গত মঙ্গলবার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

আহত তিন পুলিশ সদস্য হলেন—পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। তাঁদের কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাবের ভাষ্য, আড়াইহাজারের ঘটনার বিভিন্ন ফুটেজ, মামলার এজাহারসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব বলছে, আড়াইহাজারের ঘটনার পর এই ১০ ব্যক্তি আত্মগোপনের জন্য রাজধানীর গুলশান এলাকার পাঁচ তারকা একটি হোটেলে ওঠেন। এই হোটেলে বসে তাঁরা আরও নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিলেন। তাঁরা আগে বিভিন্ন সহিংসতা-নাশকতায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এসব কথা স্বীকার করেছেন।

 

 

বাগেরহাটের রামপালে দেশীয় মদসহ মাদক ব‍্যবসায়ী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মারুফ মোল্ল্যা  নামের এক মাদক কারবারি কে দেশীয় মদসহ আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মারুফ মোল্ল্যা কে বুধবার (০২  নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মারুফ মোল্ল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের হেমায়েত উদ্দিন মোল্ল্যার ছেলে।

রামপাল থানার এসআই সুবীর কুমার রায় মঙ্গলবার (০১ নভেম্বর) রাত  সাড়ে ১০ টায় উপজেলার সাপমারি কাটাখালি সাকিনাস্থ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক বোতল দেশীয় তৈরি মদসহ তাকে আটক করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ  এস, এম আশরাফুল আলম  দেশীয় মদসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে অভিযান চলমান আছে। মাদক কারবারিদের কোন ছাড় নয়, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বাগেরহাটের কচুয়ায় ছাত্রলীগ কর্মীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের  কচুয়ার বাধালে ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন (২২) কে শাখারীকাঠী বাজারে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামজের জানাযা বুধবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী জানায়, ঙ্গলবার বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মহাসিন শেখের স্ত্রী ও দুই পুত্র শাকিল শেখ, রাব্বি শেখ শাখারীকাঠী বাজারে এসে ইমরান হোসেন কে মাধর করার একপর্যায় ইটদিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত ছাত্রলীগের কর্মী ইমরান হোসেনকে উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে পক্ষ থেকে জানায়, মহাসিন শেখের ছোট পুত্র রাব্বি শেখ পাশবর্তী একটি মাৎস্যঘের থেকে মাছ চুরি করে। মাছ চুরির প্রতিবাদ করায় ইমরান হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর মোবাইল নং বিভিন্ন লোকের নিকট ছড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায় রাব্বিকে এমরান চড় থাপ্পর দেয়। এর জেরে ওই দিন বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাখারীকাঠী বাজারে ইমরান হোসেনের উপর হামলাকরে শাকিল শেখ, রাব্বি শেখ ও তার মা, হামলার একপর্যায় ইট দিয়ে পিটিয়ে  তাকে হত্যা করে। বাধাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিবানন্দ দাস জানায়, নিহত ইমরান হোসেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের একজন একনিষ্ট কর্মী ছিলো। নিহত ছাত্রলীগকর্মী বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জলিল শেখের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহাসীন হোসেন বলেন,নিহত ইমরান হোসেনের ময়না তদন্ত শেয়ে মৃত দেহ তার পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

বাগেরহাটের রামপালে গাঁজাসহ কারবারি আটক

জেনিভি প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম মোল্লা (২৩) কে মাদকসহ আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক ইব্রাহিমকে মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ইব্রাহিম উপজেলার ভেকটমারী গ্রামের মো. রফিকুল মোল্লার ছেলে। রামপাল থানার এসআই ইসমাইল হোসেন মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামের দাউদ খালি নদীর পাশে অবস্থিত জনৈক রফিক মৃধার বাড়ির পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫১ গ্রাম গাঁজাসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম মাদকসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হয়েছে। এ জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলা ৭নং ঢলুয়া ইউনিয়নের নলী বাজারের আভ্যন্তরীণ সড়কের ইটের সলিং উঠিয়ে খেলার মাঠ তৈরি করেছে কতিপয় যুবক।

গত (২৬ অক্টোবর ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি ও প্রশাসন কোন ব্যবস্হা গ্রহণ না করায় বাজারের ব্যবসায়ীদের মাঝে খোভ বিরাজ করছে।

জানা গেছে,ঐ দিন স্থানীয় কয়েকজন যুবক এসে রাস্তার পাশে থাকা ভাসমান দোকানদারদের তাড়িয়ে দিয়ে রাস্তার ইট তুলে ফেলে।এমন ঘটনায় বিভিন্ন স্হানে অভিযোগ করেছেন বাজারের ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান,মনির মৃধা নামের এক দোকানদার বলেন, ৫০ বছরের এই বাজারে সপ্তাহে ২ দিন রবিবার ও বৃহস্পতিবার বাজার বসে। বাজারের দিন বিভিন্ন এলাকা থেকে ব্যাবসায়ীরা এসে এখানে দোকান নিয়ে বসেন। গাতকালও এখানে দোকান নিয়ে বসেছিলেন কয়েকজন ব্যাবসায়ী। কিন্তু স্থানীয় কয়েকজন ছেলে এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখানের ইট উঠিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা বাধা দেয়ায় তারা ইট না নিয়ে উঠিয়ে পাশে রেখেছে।

বাজেরের দোকাদাররা আরো অভিযোগ করে বলেন, দিলিপ কর্মকারের ছেলে লিটু কর্মকার (৪০), ফারুক সিকদারের ছেলে সিয়াম(২২), টিপু সিকদারের ছেলে জিসান(২৪), মোয়াজ্জেম এর ছেলে রবিউল(২৩) ও মন্নান খান এর ছেলে রাকিব (২১)তারা সবাই এসে দোকানদারদের সরিয়ে দিয়ে বাজারের ইট উঠিয়ে ফেলেছে।

নলী বাজারের ব্যাবসায়ী কমিটির সভাপতি বলেন, লিটু কর্মকার একজন সন্ত্রাসী তার ত্রাসে এলাকার লোকজন অতিষ্ঠ। গতকাল লিটু কর্মকার লোকজন নিয়ে এসে ক্ষমতা দেখিয়ে বাজেরের ইট উঠিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি নিজ দখলে নিতে চাচ্ছে তারা।

তিনি আরো বলেন, আমরা দোকানদাররা বাধা দেয়ায় আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে, আমরা এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। অভিযুক্ত জিসান ও সিয়াম বলেন, আমরা প্রতিবছর এখানে ব্যাটমিনটন খেলি, এই জায়গাটা নিচু হয়ে গেছে তাই ইট গুলো উঠিয়ে বালু দিয়ে উচু করার জন্য ইট উঠিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিটু কর্মকার কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি, তবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

বাগেরহাটের রামপালে গাঁজাসহ মাদক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রাজু শেখ (২২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক রাজুকে শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের সিমপ্লেক্স গেটের সামনে এসআই দিনেশ ঘোষ অভিযান পরিচালনা করেন।

ওই সময় গাঁজা বিক্রি কালে রাজুকে ৪৬ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এ বিষটি রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

মোংলায় ভ্যান চালককে হত্যার ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ‍্যান চালক কে হত‍্যার ঘটনায় হত‍্যাকারী কে আটক করেছে পুলিশ।

জানাযায়, বাগেরহাটের মোংলা  পৌরসভা এলাকায় মামার ঘাট এলাকায় ভ্যান চালক আল আমিন (৪২) ভ্যান চালিয়ে যাবার সময় পথচারী এক যুবকের পায়ে ভ্যানের চাকা লেগে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐ যুবক গ্রেফতারকৃত আসামী হেলাল ভূইয়া (২৪)  ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক আল আমিন কে মারধর করে। এই আঘাতে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এরপর আসামী নিজেই ভিকটিমকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দিয়ে দ্রুত পলিয়ে যায়।

এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো: রাসেলুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) জনাব মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শামসুদ্দীন এর অংশগ্রহণে মোংলা থানার একাধিক আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে তৎপর হয়। পরবর্তীতে টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে পুলিশ এর একটি চৌকস দল বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন আটজুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ভান্ডারখোলা গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় আসামীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মোংলা থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালতলীতে শ্লীলতাহানির ঘটনায় ৬ মাসের কারাদন্ড

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় মোঃ জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন। এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়।

নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জাকির তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

খুলনায় ভূয়া পুলিশ গ্রেফতার ডিবি পুলিশের হাতে

//খুলনা ব্যুরো, আঃ রাজ্জাক শেখ//

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস @ অনিক (৪০) গ্রেফতার করেছে।

সে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার হিজলগাতি গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাস এর ছেলে।

বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর এলাকায় বসবাস করে।

মামলা সূত্রে জানাযায়, এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত্র ১১.১০ মিনিটের সময় আসামী অনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়।

এসময় তাকে তল্লশি করে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাং ক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি যাহার সামনে পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু।

এছাড়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি 3R সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি ৮ ইঞ্চি×৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি আসামীর নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।