বরগুনার আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরস্থ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তার আশপাশে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা  মাছ বাজার,কাঁচা বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

রাস্তা দখল করে এ সকল  অবৈধ স্থাপনা গড়ে তোলায় চৌরাস্তা এলাকায় তীব্র যানজটের কারনে জন দুর্ভোগ পোহাতে হতো।

আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে সড়ক পরিবহন আইন,২০১৮ ও ভোক্তা অধিকার আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর ও পুলিশ সদস্যবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম বলেন,ভবিষ্যতে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

ভাট লাকসাম সার্কেলের চাঁদাবাজি ও হয়রানি

//নিজস্ব প্রতিবেদক//

ভ্যাট লাকসাম সার্কেল এর ইন্সপেক্টর মোদাব্বের এর চাঁদাবাজি হয়রানির শিকার ব্রিক ফিল্ড মালিকরা।

এই সার্কেলের আওতাভুক্ত লাকসাম, মনোহরগন্জ,নাংগলকোট ও চৌদ্দগ্রাম এলাকার ব্রিক ফিল্ড থেকে ইটভর্তি কোন ট্রাক্টর বের হলেই ভ্যাট কর্মকর্তার দোহাই দিয়ে আটক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে এই ভ্যাট সার্কেলের মালিকরা তাদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পরশোধ করেছে। আগামী ১৫  ফেব্রুয়ারি ২০২৩ দ্বিতীয় কিস্তর টাকা পরিষদের সময়সীমা নির্ধারিত রয়েছে। কিন্তু সময়সীমা পার হওয়ার পূর্বেই বকেয়া ভ্যাট কালেকশনের অজুহাতে  পাইকারি হারে রাস্তায়  ইট পরিবহনের ট্রাক্টর আটকের মাধ্যমে চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে লাকসাম সার্কেলের কর্মকর্তা মোদাব্বেরকে ফোন করলে তিনি বিষয়টি এড়িয়ে কুমিল্লা জোনাল সার্কেলের ঘাড়ে দায়িত্ব চাপাতে চান।

খুলনার রূপসায় জমি নিয়ে মারামারি অন্তঃসত্ত্বানারীসহ দুই বোন আহত

//খুলনা ব্যুরো//

রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে জমির সীমানা তুলে ফেলায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর জখম। খুলনা মেডিকেল ও সদর হাসপাতালে ভর্তি রয়েছে আহতরা। এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বেলা আনুমানিক ১১ টার সময় আলাইপুর শেখপাড়া মসজিদের কাছে এই ঘটনা ঘটে

অশিকুর রহমান খান তার লোকজন নিয়ে রুনা বেগমের জমির সীমানার পিলার তুলে ফেলে। এ সময় রূনা বেগম সীমানা পিলার তুলে ফেলার প্রতিবাদ করলে অশিকুর তার লোকজন নিয়ে অন্তঃসত্ত্বা রুনা বেগম (২৮)
কে মারপিট করে মারাত্মক জখম করে। এ সময় তার বোন লিজা বেগম(২২)রুনা বেগমকে ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে রক্ত জখম করে। আহতরা আলাইপুর গ্রামের বাসিন্দা রফিক শিকদারের মেয়ে।

রফিক সিকদার বলেন, তার জমির পাশে অসিকুর খান জমি ক্রয় করে দীর্ঘদিন সীমানা নিয়ে বিরোধ করে আসছে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান মোল্লা
ওয়াহিদুজ্জামান মিজান এবং ইউ’পি মেম্বার আইরিন পারভীন আমিন নিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেন।
সেটি উপেক্ষা করে গত শনিবার সকাল ১১ টার দিকে জমির পিলার অসিকার খান (৩৫) ফরাদ শিকদার (২৮) এবং ফাহিম শেখ (২৪) তিনজন মিলে ভেঙে ফেলে। আমার বড় মেয়ে অন্তঃসত্ত্বা রুনা বেগম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং রড দিয়ে বাড়ি দিলে পড়ে যায় এবং লাথি কিল ঘুষি ও কাঠের বাতা দিয়ে মারপিট করে।

ছোট মেয়ে লিজা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করে।
এসময় ক‍্যানস্যারে আক্রান্ত রুনা বেগমের মাকেও মারপিট করে তারা।

এসময়ে তাদের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মারপিট করে নগদ প্রায় তিন লক্ষ টাকা স্বর্ণের চেইন ও ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে তারা অভিযোগে উল্লেখ করেছেন।

বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে মহিলাদের উপর এ হামলা চালানো হয় বলেও তারা উল্লেখ করেন।

আহতবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর আহত
হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রতিবেশীরা বলেন, অসিকার একজন খারাপ প্রকৃতির লোক তার নামে একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজ করে থাকেন এবং নিরীহ লোকদের হুমকি দিয়ে থাকেন। তার ভয়ে কেউ সাক্ষী দিতে চাই না।

ভুক্তভোগীর রফিক সিকদার বলেন আরো বলেন, রূপসা থানায় তাদের নামে একটি মিথ্যা মামলা করা হয়েছে।
উল্লেখিত এজাহারে (৩,৪,৫) আসামী ঢাকায় মাছের ব্যবসা করেন। ঘটনার দিনে তারা ঢাকায় ছিলেন।
তাহলে কিভাবে ঘটনাস্থলে উপস্থিত থাকেন।
ঘটনা জানতে পেরে শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ এর সময় খুলনার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে বাসের টিকিট কাটেন। যার প্রমান মোবাইল এসএমএস এবং টিকিট রয়েছে।

এব‍্যাপার থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া ওসিকরের শাশুড়ি তিনিও জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাই এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

অভয়নগরে গলাকাটা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আটক

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ভৈরব নদীর তীরে সরিষা ক্ষেতের পাশে বালির ড্যাম্প থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম ফরিদ গাজী। উপজেলা ইউনিয়ন পরিষদ এলাকার গুয়াখোলা গ্ৰামের শাহী বস্তির বাসিন্দা আফিল উদ্দিন গাজীর ছেলে সে। সোমবার (১৬ জানুয়ারি)সকাল ১১ টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হল, নড়াইল সদর থানার যদুনাথ পুর গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে শান্ত ও একই গ্রামের ছবুর মোল্যার ছেলে সাকিব মোল্যা।আসামি আটকের ব্যাপারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহত যুবকের নামে ধর্ষণ মামলা রয়েছে। কারাগারে থাকা কালীন উল্লেখিত  দু’ আসামির সাথে নিহত ফরিদ গাজাীর পরিচয় হয়। সেই পরিচয়ে তারা তিনজন একটি রুম ভাড়া নিয়ে নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় বসবাস করত। তারা জাহাজের স্কটসহ বিভিন্ন কাজ করত। মাঝেমধ্যে তারা চুরিও করত। গ্রেপ্তার হওয়া ওই দু’যুবকের কাছ থেকে জানা গেছে, নিহত ফরিদ গাজী তাদের কিছু টাকাও আত্মসাৎ করেছে।ঘটনার দিন সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ওই দু’জন স্যালো মেশিন চুরির কথা বলে ফরিদকে ভৈরব ব্রীজের কাছে ডেকে নেয়। এরপর তাকে জবাই ও গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। নিহতের বোন আসমা বলেন, তার ভাই জাহাজে কাজ করত, কখনো অন্য কাজও করত। ফরিদ নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে ভাড়া বাড়িতে বসবাস করত। ওই বাসায় তার আরও দুই বন্ধু ভাড়া থাকত, টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ ছিলো। এ কারনে তার ভাইকে পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করেছে ওই দু’জন।উল্লেখ্য, রবিবার দুপুর ২ টায় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিণ দেয়াপাড়া গ্রামে মাটি কাটা শ্রমিকেরা বালির ডিপোর ওপর থেকে ফরিদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪ টার সময় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে লাশের আঙ্গুলের ছাপ শনাক্তকরণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে লাশের পকেটে একটি চিরকুটে পাওয়া মোবাইল নং ধরে লাশের পরিচয় শনাক্ত এবং আসামি গ্রেপ্তার হয়।

ডুমুরিয়ায়  জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম প্রেস ব্রিফিং

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায়  চুরির ও চেতনা নাশক ঔষধ প্রযোগ করে সর্বশ্ব লুটের রহস্য উদঘটন করতে সক্ষম হয়েছে পুলিশ । ১২ জানুয়ারি  বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানা চত্তরে  খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম জেলা আন্ত চক্রের ৮ সদস্য ও মালামাল উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং এ তথ্য তুলে ধরেন।
সম্প্রতি উপজেলায় বিভিন্ন স্থানে অভিনব কায়দায়  চেতনা নাশক ঔষধ ব্যবহার করে চুরির ঘটনা ঘটায় ডুমুরিয়া থানাসহ জেলা পুলিশের উর্দ্ধতন মহল চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়ে তৎপর হয়ে উঠে।  এবং  কঠোর অভিযানে নামে । অভিযান বেরিয়ে আসে অনেক বিচিত্র তথ্য । জেলা পুলিশ সুপার আরও বলেন, ডুমুরিয়ায় একের পর এক ঘটনায় প্রথমতঃ আমাদের কাছে বিচ্ছিন্ন মনে হতে থাকে। পরে খোঁজ নিয়ে দেখি এ ধরনের অভিনব চুরির ঘটনা অন্যান্য উপজেলাসহ যশোর,  সাতক্ষীরা, বাগেরহাট জেলাতেও সংঘঠিত হচ্ছে। তখন আমরা  বিষয়টি নিয়ে তৎপর  হয়ে বিভাগীয় ভাবে তদন্ত শুরু করি।
একই সাথে কঠোর অভিযানে নেমে পড়ি। আর এ অভিযানে আন্ত জেলা চক্রের মোট ৮জন আটক করতে সক্ষম হয়েছি । তাদের দেয়া তথ্যে’র ভিত্তিতে বেশ কিছু র্স্বনের অলংকার যেমন ৩টি রুলি (বালা), ৪টি আংটি, ১টি চেইন, কিছু রোপার ১ জোড়া নুপুর ও খাডু,৭টি মোবাইল সেট, ১টি হাতুড়ি ও স্ক্রু ডাইভার,  একটি ডিসকভার মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন সাতক্ষীরা সদরের ধুলহর বেড়বাড়ি এলাকার মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৫), একই জেলার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের মৃত শেখ আলফাজ উদ্দিনের ছেলে শেখ পলাশ আহমেদ (৪৫) ও আশাশুনির রাধারআটি এলাকার সামাদ মিস্ত্রীর ছেলে সুমন মিস্ত্রী (৩০), তালার জেটুয়া গ্রামের মৃত সামেদ আলী আকুঞ্জীর ছেলে জিয়াউর আকুঞ্জি ওরফে জিয়া (৪০), ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের শেখ রুহুল আমিনের ছেলে শেখ আরিফুল ইসলাম (৩৪), যশোর ঝিকরগাছার মধুখালি হাটখোলা এলাকার মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলী মন্ডল ওরফে মনা (৫১) ও বেনাপোল পোর্ট থানার কায়েডা এলাকার মৃত বজলু মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৪৬) একই থানার কাগজপুর খেদাপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে বাবুল হোসেন (৩৩)।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছিল। তবে ঘটনার রহস্য উদঘাটনের জন্য আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তারা পুলিশ হেফাজতে রয়েছে। বিফ্রিং’র  তিনি বলেন, চক্রের সদস্যদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদের দেওয়া তথ্যে  কিছু চোরাই অলংকার, মোবাইল ফোন দোকানে বিক্রি করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। আবার ওই চোরদের সহায়তাকারী হিসেবে স্থানীয় ভাবে অনেকের নাম উঠে এসেছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে আর আপনাদের বেশি কিছু জানাতে পারছি না।
ব্রিফিং কালে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, ইন্সেপেক্টর (তদন্ত) মুক্ত রায় চৌধুরীসহ পুলিশ সদস্য গনমাধ্যম কর্মীরা উপস্থত ছিলেন ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে পূর্ব শত্রুার জের ধরে ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর  ইউনিয়নে জগদল গ্রামের এক গরিব কৃষকের  ২৫ শতক জমির  ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের আরাজি চন্দনচহট মালিবস্তির গ্রামের বিউটি আকতার, কালকটু ও সাকিলের বিরুদ্ধে।

ঘটনা সূত্রপাত ঘটে,গত ৮ তারিখে বিউটি আকতার, কালকটু,সাকিল সহ তাদের লাঠিআর বাহিনী নিয়ে উক্ত জমিতে এসে ভয়ভীতি দেখায়  এবং পরদিন  সকাল অনুমান ৯ টা ৩০ মিনিটে উক্ত ভুট্টা ক্ষেত পরিচর্যা করা জন্য জমিতে এসে দেখেন ২৫ শতক জমির ভুট্টার গাছ কেটে ফেলা হয়েছে।

ভুট্টা ক্ষেতের মালিক তসলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ৬০ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলাম।সর্বশেষ ওই জমিতে ভুট্টা রোপন করেছিলাম।গত ৯ তারিখে ভোর রাতে বিউটি আকতার, কালোকটু,সাকিলসহ বেশ কয়েকজন লোক আমার ভুট্টা ক্ষেতে ঢুকে প্রায় ২৫ শতক জমির  ভুট্টা গাছ ও চারটি আম গাছ কেটে ফেলেছে তারা এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

তসলিম উদ্দিন বলেন,বিউটি আকতারের সঙ্গে দীর্ঘদিন ধরে উক্ত জমি নিয়ে বিরোধ চলছিল, এরই জের ধরে বিউটি আকতার, কালকটু,সাকিল আমার  জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে। এ ঘটনা নিয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে অভিযুক্ত  বিউটি আকতার বলেন , আমার বিরুদ্ধে যে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। তারা নিজেরাই ভুট্টা গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম  বলেন, তসলিম উদ্দিন বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, জমির প্রয়োজনীয় কাগজ না আসা পর্যন্ত দুই পক্ষকে আপাতত জমির বাড়ি প্রবেশ নিষেধ করার কথা বলা হয়েছে।

বরগুনার আমতলীতে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরের ছুরিকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল গাজী (৩৫) নামে এক যুবকের মরদেহ বুধবার সকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বেল্লাল আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের সফেজ গাজীর ছেলে।

পুলিশ এবং নিহত বেল্লালের স্বজন সূত্রে জানা গেছে, বেল্লাল গাজী (৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার রাতে সে আমতলী পৌর শহরের চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার পর ওই রাতে সে আরা বাসায় ফিরে আসেনি। রাতে এবং সকালে তার ব্যবহৃত মোবাইলে কল করেও বন্ধ পাওয়া যায়।

বুধবার সকাল ১১ টার সময় কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের নিকট থেকে জানতে পেরে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাশার সিকদারের বাড়ীর কাছের মৌমিতা খালের পার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বেল্লালের মুখমন্ডল থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার প্লাটিনা মোটর সাইকেল এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিহত বেল্লালের বড় ভাই দুলাল গাজী জানান,আমার ভাই বেল্লালকে শত্রুতার করে কেহ হত্যা করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। তার মুখমন্ডল থেতলানো, চোখে এবং হাতে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেচানো ছিল। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।

নিহত বেল্লালের স্ত্রী মারিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মুই এ্যাহন দুইডা পোলাপান লইয়া ক্যামনে থাকমু।

নিহত বেল্লালের মা কহিনুর বেগম কান্না বিজড়িত কন্ঠে জানান,আমারে কে এহন মা বলে ডাকবে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের মুখমন্ডল এবং চোঁখে আঘাতের চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে শত্রুতা বশতঃ কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

অভয়নগরে কিশোর কর্তৃক ৪ বছরের শিশু বলাৎকার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগরে ১৬ বছরের কিশোর কর্তৃক ৪ বছরের শিশু বলাৎকারের শিকার হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে (৯ জানুয়ারি) সোমবার দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের তালতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশের একটি বাগানে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার সিদ্দিক (১৬) কে স্থানীয়রা আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। অভিযুক্ত আবু বক্কার উপজেলার এক্তারপুর গ্রামের জাহিদ রাজের ছেলে। ভুক্তভোগী শিশুর বাবা আলমগীর হোসেন জানান, আমার ছেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় আবু বক্কার নামের লম্পট ফুসলিয়ে একটি বাগানে নিয়ে বলাৎকার করে। বাড়িতে এসে কান্নাকাটির কারণ খুঁজতে গিয়ে দেখা যায় পায়ুপথে রক্ত ঝরছে। এঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত আবু বক্কারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। পারভীন নামে একজন প্রতিবেশী জানান, এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না হলে এমন ঘটনা আরো ঘটবে। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী বলেন, ৪ বছরের শিশুকে বলাৎকার করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছি। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান, অভিযুক্ত আবু বক্কার সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমতলীর সাইদুর তক্ষক সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার সাইদুর তক্ষক সহ বরগুনার ডিপি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গত ০৪/০১/২০২৩ ইং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার এসআই/নিঃ জাহিদ হোসেন কবির এর নেতৃত্বাধীন একটি চৌকশ টিম অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ সাইদুর রহমান গাজী (৫৬), পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, সাং-বৈঠাকাটা,চাওড়া ইউপি, থানা-আমতলী,জেলা-বরগুনার বসত ঘরের বারান্দায় রক্ষিত বাক্স হতে ০২ (দুই) টি তক্ষক উদ্ধার করেন।

পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে  আমতলী থানায় বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা করেছেন।

মাগুরায় কৃষক মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যা

//সুজন মাহমুদ, মাগুরা//

গতকাল সোমবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার দিবাগত রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন করেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই ফয়জুর মৃধা বলেন, ভাই রাতে বাজার থেকে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। মৃধাপাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বলেন,সামাজিক আধিপত্য নিয়ে এলাকায় অনেকদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ২০২০ সালের ১৩ জানুয়ারি আবু সাইদ নামের একব্যক্তি খুন হয়েছিল সেই খুনের বদলা নিতে তারা এই সাধারণ কৃষক হত্যা করতেও পারে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মামলা হয়নি,থানায় মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন,এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।আটকের চেষ্টা চলছে।এছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।