বরিশালে স্কুল ছাত্রী ধর্ষণের স্বীকার, অভিযুক্ত কিশোর গ্রেফতার

 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে৫ম শ্রেণির এক স্কুল ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়ে এবং নির্যাতনের স্বীকার স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজনের মাধ্যমে জানা যায়, গত ৬ আগস্ট শুক্রবার বিকালে তার মা তাকে বাড়ির পাশের দোকান থেকে পান ও জর্দা আনার জন্য পাঠান। দোকান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কিশোর ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী বাগানে। সেখানে ওই কিশোর তাকে ধর্ষণ করেন।

এমনকি বিষয়টি গোপন রাখার জন্য স্কুলছাত্রীকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখান এবং বিষয়টি বাড়িতে ফিরে গিয়ে কাউকে যেন না বলা হয় সেব্যাপার হুশিয়ারি দেওয়া হয়। স্বজনের অভিযোগ,এই ঘটনায় অভিযোগকারীর মা থানায় যেতে চাইলে অভিযুক্ত কিশোরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং গ্রাম্য সালিশ বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

গত ৭ আগস্ট কাজিরহাট থানা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ও তার মা কে থানায় নিয়ে আসেন এবং ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

কাজিরহাট থানা সুত্র থেকে জানা যায় গত ৭ আগস্ট শনিবার রাতে চরমাধবরা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকেগ্রেফতার করা হয়। এবং তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

শোকাবহ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর মাস

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ ৯১তম জন্মবার্ষিকী

মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে রশিতে ঝুলিয়ে মারার পর মায়ের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে ( কথা ) এক রশিতে ঝুলিয়ে মারার পর মা’ পিয়া মন্ডল (২২) আরেক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে ৷

ঘটনাটি ঘটেছে ৭ আগষ্ট (শনিবার ) বিকালে উপজেলার মনিরামপুর কুলটা গ্রামে ৷ ভাড়া বাড়িতে থাকা রান্নাঘর থেকে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয় ৷

এ ঘটনায় নিহতের স্বামী কলেজ শিক্ষক কণার মন্ডলকে আটক করেছে পুলিশ ৷ খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আশেক সূজা মামুন ও থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

জানা যায়, চার বছর আগে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মন্ডলের পারিবারিক ভাবে বিয়ে হয় ৷ বিয়ের কয়েক বছর পর তার কন্যা কথার জন্ম হয় ৷ বিয়ের পর থেকে কণার মন্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো ৷

এরই জের ধরে মাস খানেক আগে শিশু সন্তান কথাকে নিয়ে নিজ পিত্রালয়ে চলে যায় পিয়া মন্ডল ৷ ভাল হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মন্ডল ৷

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্ররায় জানান, পিয়া মন্ডলের স্বামী কণার মন্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ-বিজ্ঞান বিভাগের প্রভাষক ৷ তারা কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়িতে ভাড়া থাকতো ৷ এদিন বিকালে রান্নাঘর থেকে দুই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয় ৷

পিয়া মন্ডলের মাতা শিপ্রা মন্ডল অশ্রুঝরা কাঁদো স্বরে বলছিলেন, জামাই কণারকে বহুবার ভাল হতে বলেছি ,কিন্তু আমার কোন কথা কর্ণপাত করেনি ৷আমার মেয়েটাও তাকে বিপথ থেকে ফিরে আসতে বললেই তার উপর শারীরিক নির্যাতন করতো৷ পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল জানান, তাদের প্রতিবেশীর একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে কণার মন্ডল ৷ এসব নিয়ে আমার বোন পিয়ার সঙ্গে কণার মন্ডলের হয়েছে ৷

শুধু এখানে নয়, কণার মন্ডলের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে ৷ থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুকন্যাকে রশি দিয়ে ঝুলিয়ে মারার পর পিয়া আরেক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৷

স্বামী কণার মন্ডলের পরকীয়া প্রেমজ সম্পর্কের কারনে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো ৷ এনিয়ে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে ৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে এবং সার্বিক তদন্ত করে আত্মহত্যার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান ৷

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি

যশোরে গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি

খুলনার ডুমুরিয়া এলাকা থেকে জীবিত কচ্ছপ সহ আটক ২

 

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ টি বন্যপ্রানী জীবিত কচ্ছপসহ ২ জন গ্রেফতার।

জানাগেছে, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় ৬আগষ্ট সকালে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি কচ্ছপসহ ২জনকে গ্রেফতার করেছে।

ডুমুরিয়া পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে অবৈধভাবে বন্যপ্রাণী জীবিত কচ্ছপ ক্রয়-বিক্রয় চলছে।

এখবর পেয়ে এসআই ইন্দ্রজিৎ মল্লিকসহ পুলিশ সদস্যবৃন্দ ডুমুরিয়া থানাধীন পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উপজেলার আমড়বুনিয়া গ্রামের ফনিভূষন রায়ের পুত্র সুজন রায় (৩৫)ও পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সুকুমার সরকার এর পুত্র ও শংকর সরকার ওরফে (বাবু) (৪২)কে আটক করে।

এসময় তাদের হেফাজতে থাকা একটি (ছালার বস্তা) থেকে ছোট বড় মিলে মোট ২০টি বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৫, তারিখ- ০৬/০৮/২০২১ ইং।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

৪৩ লক্ষ টাকার লুটের মালসহ মহম্মদপুরের মেম্বর লিটন গ্রেফতার

৪৩ লক্ষ টাকার লুটের মালসহ মহম্মদপুরের মেম্বর লিটন গ্রেফতার

 

গত ১ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া থানার নয়াডিঙ্গী রাইজিং নিট টেক্সটাইলসের বাউন্ডরি ওয়ালের নিচ দিয়ে ১২-১৩ জন ডাকাত ভিতরে প্রবেশের পর সিকিউরিটি গার্ডদের মারপিট করে হাত-পা ও মুথ বেঁধে ডাকাতি করে। ৪৩ লক্ষ টাকার লুটের মাল উদ্ধারও করেছে পুলিশ।

পুলিশের দাবি, এই ডাকাতদলের মূল হোতাই ছিলেন মাগুরার মহম্মদপুরের তথাকথিত ওই জনপ্রতিনিধি লিটন শেখ। তার নেতৃত্বে ডাকাতরা গেট খুলে একটি রেজিস্ট্রেশনবিহীন কাভার ভ্যান ঢুকিয়ে কোম্পানির ভিতরের পূর্ব পাশের গোডাউনের সামনে থেকে ভিয়েতনাম থেকে আমদানীকৃত ৪৩ লাখ ১৯ হাজার ২৪৮ টাকা মূল্যমানের ৩৬৩৪.৯৯ কেজি সুতা ডাকতি করে ঢাকার দিকে চলে যায়।

এ ঘটনায় রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেডের ডিজিএম অ্যাডমিন মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে রাইজিং নিট টেক্সটাইলসের সামনে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশুলিয়া জামগড়া এলাকায় একটি গোডাউন থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

পরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ লিটন শেখ (৩৬), সহযোগী আব্দুল করিম (৩৮), মো. রেজাউল (৩২) ও গাড়ির চালক ওবায়দুলকে (৪২) গ্রেফতার করে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ইতোমধ্যেই ডাকাতদলের সরদার লিটন সহ ৪ জনকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধান, মহামারী মুক্তির প্রথম সোপান। পুলিশ কমিশনার বিএমপি

 

 

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, সন্ত্রাসী হামলা ও ভাংচুর

 

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের শেহাকাঠী স্কুলের সামনের বাজারে এক ব্যাবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি পুরন না করায় সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করা ও জব্বার হাওলাদার (২৫) নামের এক কসমেটিক ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।  পটুয়াখালীতে চাঁদা না দেয়ায়  এ ঘটনা ঘটে ।

অভিযোগকারী আহত জব্বার হাওলাদারের আপন ভাই রফিকুল ইসলাম (৩৫),।ঘটনাটি গত (২’রা-আগস্ট-২০২১ ইং) তারিখ সন্ধ্যাকালীন সময় আনুমানিক ০৬.৪৫ মিনিটের সময় ঘটে।উক্ত ঘটনায় ব্যাবসায়ী জব্বার হাওলাদার গুরুত্বর আহত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

এবিষয়ে আহর জব্বার হাওলাদারের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় ৯ জন-সহ অজ্ঞাত ৪-৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।যাহার নং- (SL-১৭১৯), তারিখ-০২/০৮/২০২১ ইংরেজি সন। অভিযোগ সুত্রে হামলাকারীরা হলো, (১). নেছার উদ্দিন সিকদার (৪০), পিতাঃ দলিল উদ্দিন, (২). আশিক (২৫), (৩). হৃদয় সিকদার (২৩), উভয় পিতাঃ মৃত আর্শেদ আলী, (৪). আরিফ সিকদার (২৫), (৫). রাকিব সিকদার (২০), উভয় পিতাঃ আলাউদ্দিন সিকদার, (৬).সজিবুল হক (২৬), (৭). ইমরান সিকদার (২০), উভয় পিতাঃ মৃত মোতাহার সিকদার, (৮). সাব্বির সিকদার (১৮), পিতাঃ নেছার সিকদার, (৯). আতাউর রহমান (২৩), পিতাঃ আতাহার সিকদার সহ অজ্ঞাত ৪/৫ জন।

অভিযোগে বলা হয়, নানান অপকর্মে লিপ্ত অভিযুক্ত ব্যাক্তিরা কয়েকদিন আগে ব্যাবসায়ী জব্বারের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।চাঁদার দাবি পুরন না করায় গত ২’রা-আগস্ট তার ব্যাবসা প্রতিষ্ঠান শেহাকাঠী স্কুলের সামনে বাজারে এসে মুরগির খামার দেখাশুনা করাকালীন সময় আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার সময় সন্ত্রাসী নেছার উদ্দিন সিকদার (৪০) এর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে জব্বারকে হত্যার চেষ্টায় মারধর করে লোহার রড, জি,আই পাইব দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।তাকে বাঁচাতে ভাই রফিকুল ইসলাম (৩৫), ছুটে আসে তাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে ব্যাবসায়ী জব্বার ও তার ভাইকে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বেকার ও নেশাখোর এলকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ফিটিংবাজি, নারী কেলেংকারি ও মাদকদ্রব্য সহ নানান অপকর্মে জড়িত এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ বলে জানিয়ে আইনের মাধ্যমে হামলাকারীরা সন্ত্রাসীদের বিচার দাবি করেন। এব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

//মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধু ত্যাগের রাজনীতি করেছেন ভোগের নয়- সাবেক সাংসদ তালুকদার মোঃ ইউনুস

নতুন মাদক ইস্কাফ ১৬০ বোতল ও ৬৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

 

নতুন মাদক ইস্কাফ ১৬০ বোতল ও ৬৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

 

কুমিল্লায় ৬৬ কেজি গাঁজা ও ১ ৬০ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক। মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে মুক্ত রাখার জন্য সারাদেশে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে।

যেহেতু সীমান্তবর্তী জেলা সমূহ মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয় তাই সীমান্তবর্তী জেলার বিভিন্ন উপজেলায় করোনার এর দুঃসময়েও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ টীম কাজ করছে।

তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সদের নিয়ে সাড়াশি অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা ও ১৬০ বোতল ইস্কাফসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহ আরিফ হোসেনকে গ্রেফতার করেন।

এবিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ায় ৩ অবৈধ বালু ব্যবসায়ীসহ ৪জনকে ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা

মহম্মদপুরে মোবাইল কেনাকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, ছেলে সহ আটক ২

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মনোরঞ্জন বিশ্বাস(৭৩) নামে একজন জন্ম অন্ধ দৃষ্টি প্রতিবন্ধি নিহত হয়েছে।এ ঘটনায় ছেলে অশোক বিশ্বাস (৩৭) ও তার স্ত্রী বিথীকা বিশ্বাস কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন। পুলিশ জানায়, নাতিকে মোবাইল কিনে দেয়া নিয়ে ছেলের সাথে কথা কাটাকাটির এক পযর্যায়ে ছেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। প্রথমে তাকে নহাটা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান।তিনি সাংবাদিকদের বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশের সুরতহাল করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

এছাড়াও এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এসময় ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই পুলিশ পরিদর্শন করেছেন।

করোনায়ও থেমে নেই ৩৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি//

মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য সারাদেশে কাজ করছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টীম। আর তাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক চোরাচালানি রোধে বিশেষ নজরদারিতে থাকছে।

আর তাই সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অব্যাহতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লাকসাম থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাকসাম থানাধীন ট্রানজিট পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আহম্মেদ ফারুককে গ্রেফতার করেন।

এবিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক- র‌্যাব-৮

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিনিধি//

্যাব- ৮ বরিশালের অভিযানে ৩(তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২ আগস্ট দুপুরে র্যাব-৮ পিরোজপুরের নাজিরপুর থানার বৈবুনিয়া এলাকা থেকে ৩ মাদক কারবারীকে আটক করে।

আটক করার সময় এদের কাছ থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০২(দুই) লিটার বাংলা মদ উদ্ধার করেন। আটককৃতরা হলেন ১, মোঃ সুমন শেখ বয়স ২৫ বছর, পিতাঃ সনাতন মন্ডল।২, সুজিত বিশ্বাস বয়স ২২ বছর, পিতাঃ মৃত সুরেশ বিশ্বাস। ৩, জয় হালদার বয়স ২১ বছর পিতাঃ দিলীপ হালদার এদের সকলের বাড়ি বৈবুনিয়া, ডাকঘর – মাটিভাঙ্গা, থানা- নাজরপুর, জেলা- পিরোজপুর।

এ ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বরিশালের সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

৪২ কেজি গাঁজা বিক্রি করার আগেই ৪ ব্যবসায়ী গ্রেফতার

 নিজস্ব প্রতিনিধিঃ

অদৃশ্য শক্তিশালী করোনা ভাইরাসের চর্তুমূখী সংক্রমণে বাংলাদেশের আপামর জনগণ হতবিহ্বল অন্যদিকে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মাদকদ্রব্যের চোরাচালান। করোনার চেয়ে কোন অংশে কম নয় মাদকাসক্ত ও মাদকদ্রব্যের চোরাচালান। আর তাই সারাদেশে লকডাউন বাস্তবায়নের সাথে সাথে সমান তালে পরিচালিত হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা টীম এবং একের পর এক পরিচালনা করছে মাদক বিরোধী অভিযান। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন সাহেব বাজারে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মোহাম্মদ দুলাল ও ২. রুবেল রানাকে এবং অন্য একটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি রাস্তার মাথা থেকে ৭ কেজি গাঁজাসহ ৩. মোঃ আব্দুল্লাহ ও ৪. মোঃ সোহাগকে গ্রেফতার করেন।

এ বিষয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা ও সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।