খুলনা বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলার মুল নায়ক সাগর আটক

গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সম্পাদক শাহিন বিশ্বাসের উপর হামলা মুল নায়ক একাধিক মামলার আসামি সন্ত্রাসি সাগর আটক।
জানাযায়,সে কেএমপি আড়ংঘাটা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক অভিযোগ। সে তৎকালীন চরমপিন্থি দলের সদস্য ছিলো। সুচতুর এই সাগর কখনও কখনও নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে। তার খুলনার জিরোপয়েন্ট এলাকার কিশোর গাংয়ের সঙ্গে রয়েছে গভীর সখ্যতা। বিগত ৩ বছর পুর্ব থেকে তারা বটিয়াঘাটা এলাকায় বসবাস শুরু করে। এছাড়া উপজেলার একাধিক মাদক সিন্ডিকেটের সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা।

এব্যাপারে শাহিন বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। যার নং ৪। তাং ৪/৭/২০২১। অভিযোগে তিনি উল্লেখ করেন,বটিয়াঘাটা উপজেলা সদরের কিসমত ফুলতলা গ্রামে আকবরের ভ্যানে বটিয়াঘাটায় যাওয়ার পথে সন্ত্রাসী সাগর তার গাড়ি গতিরোধ করে। পরে সাগর শাহীনকে বাড়ির মধ্যে ডেকে দিয়ে সাগর ও তার স্ত্রী রুপালী হাতুড়ী দিয়ে তার বাম পায়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় মামলা হলে সঙ্গে সঙ্গে থানার ওসি শাহ জালালের নির্দেশে এস আই তৌহিদসহ সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে সাগরকে আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক

অভয়নগরে বাজার মনিটরিং নাথাকায় নিত্যপণ্যের মূল্য আকাশ ছোঁয়া

কিছুতেই লাগাম টানা যাচ্ছেনা করোনায় মৃত্যুর: আজ মৃত্যু ২১২

যশোরে ৪ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

সীমান্তবর্তী যশোর জেলা সবসময় মাদক চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়। আর তাই করোনার এই অতিমারীর মধ্যেও থেমে নেই মাদকদ্রব্য চোরাচালান। মাদক ও চোরাচালন মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে করোনার মহামারীর মধ্যেও যশোর জেলা পুলিশকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ৯ জুলাই -২০২১ রোজ শুক্রবার ভোরে নাভারণ ও শার্শা পুলিশের যৌথ চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানাধীন ফুলসরা গ্রামে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেলসহ ১. মোঃ জিন্নাত আলী(৫২), পিতা- মৃত আঃ সামাদ মীর, গ্রাম- সরবাংহুদা( মাঠপাড়া),থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ও ২. মোঃ এসকেন্দার আলী(৪৫), পিতা- মৃত নূর মোহাম্মদ, গ্রাম- আর.এন রোড,থানা- কোতোয়ালি, জেলা- যশোরদের আটক করেন।

উল্লেখিত বিষয়ে শার্শা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে লকডাউনে রাস্তা ফাঁকা পেয়ে মাহিন্দ্রা যাত্রীকে ধর্ষণ চেষ্টা: ধর্ষক আটক

 

বরিশাল নগরীতে কঠোর লকডাউনেও রাস্তায় থেমে নেই থ্রি হুইলার মাহিন্দ্রা। আর এ লকডাউনে রাস্তা ফাঁকা পেয়ে যাত্রীদের অভিনব কায়দায় করা হচ্ছে নানা হয়রানি। ৭ জুলাই দুপুরের দিকে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় থ্রি হুইলার মাহিন্দ্রা ড্রাইভার মোঃ আলামিন মৃধা। জানা যায়, বাবুগঞ্জ থেকে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দেন শাকিরা বেগম নামে এক নারী যাত্রী পথিমধ্যে চাঁদপাশা তালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে গাড়ির পর্দা টেনে গাড়ির ভিতরে ঢুকে ড্রাইভার মোঃ আল আমিন নারীকে চেপে ধরে টানাটানি করছিলেন এসময় ওই মহিলা ডাক চিৎকার দিলে লম্পট ড্রাইভার ঐ নারী ও তার সাথে থাকা দুই শিশু বাচ্চাকে গাড়ি থেকে ফেলে রেখে ব্যাগ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।

তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তার আত্মীয় স্বজনকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনা স্থানে উপস্থিত হন এবং তাকে উদ্ধার করে বিমানবন্দর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিমানবন্দর থানা পুলিশের এএসআই কামাল তিনি স্থানীয়দের মাধ্যমে ও শাকিরা বেগমের নিকট থেকে প্রাথমিক ঘটনা জেনে ওই নারীকে থানায় এসে অভিযোগ দিতে বলেন। এবং তিনি সাথে সাথে থানায় যান অভিযোগ দেয়ার জন্য।

ভুক্তভোগী শাকিলা বেগম ৭ নং দেহেরগতি ইউনিয়নের বাহের চর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের স্ত্রী। তিনি বলেন আমার সাথে অশ্লীল আচরণ ও খারাপ কাজ করতে চাওয়া এ জানোয়ারের কঠিন বিচার চাই। এদিকে এ ঘটনা কাশিপুর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কাশিপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল মল্লিক জানতে পেরে বিমানবন্দর থানার এএসআই কামাল হোসেন কে সাথে নিয়ে স্থানীয় ড্রাইভারদের মাধ্যমে চিহ্নিত করতে সক্ষম হয়ে লম্পট ড্রাইভার মোঃ আল-আমিন মৃধা আটক করা হয়। লম্পট এ ড্রাইভার মোঃ আলামিন মৃধা কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নং ওয়ার্ডের মোঃ কালাম মৃধা’র ছেলে ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার এএসআই কামাল বলেন, স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় লম্পট ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  //পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা

 

যশোরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর জেলা বৈশ্বিক মহামারী করোনার আঘাতে ক্ষতবিক্ষত। চারিদিকে শুধু লাশের গন্ধ আর কান্নার আওয়াজ । শহরের চারিদিকে এ্যাম্বুলেন্সের শব্দ আর করোনা রোগীদের অক্সিজেন স্বল্পতা জনিত শ্বাসকষ্টের হৃদয় বিদারক দৃশ্য শহরের ঘরে ঘরে।করোনা আক্রান্ত রোগীর চাপে হাসপাতালের বিছানায়, মেঝেতে, গাছ তলায় পর্যন্ত রোগীদের ঠাই হচ্ছে।

যশোরের চারিদিকে শুধু হাহাকার। এমনই একটা ক্রান্তিকালে করোনা মহামারীর সাথে পুলিশ প্রশাসনসহ সমগ্র বাংলাদেশকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হচ্ছে। কারণ মাদক ব্যবসায়ীরা জাতির দুঃসময়ে নিজেদের আখের গোছানোর জন্য মাদক চোরাচালান নিয়ে ব্যস্ত।

আর তাই যশোর পুলিশ প্রশাসনকে করোনার মহামারীর সাথে সাথে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর মাদক চোরাচালানির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর ডিবি পুলিশের একটি চৌকস টীম পৃথকভাবে দুইটি অভিযান পরিচালনা করেন।

প্রথমে যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার পালবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১. জুয়েল শেখ(২৮), পিতা- দেলোয়ার হোসেন রাজু গ্রাম – পুরাতন কসবা ঘোষপাড়া, ২. মেহেদী হাসান পান্নু(৪০), পিতা- নূর ইসলাম মৃধা, গ্রাম- বলপুর উভয়ের থানা – কোতোয়ালি, জেলা – যশোরদের ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও হাফ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন যার বাজার মূল্য ৪২ হাজার টাকা। এছাড়া কোতোয়ালি মডেল থানাধীন শেখহাটি জামরুলতলা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ৩. আব্দুল গফুর মোল্লা (৫২),পিতা- মৃত হাসেম আলী মোল্লা গ্রাম- শেখহাটি, থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন যার বাজারমূল্য ৬০ হাজার টাকা।

উল্লেখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৩ টি মামলা রয়েছে এবং পরিচালিত অভিযানের আলোকে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ – মৎস্য ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

 

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার২

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতার দুজন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মোঃ খলিল শিকদার ও মোছাঃ হালিমা বেগম এর ছেলে। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার হয় বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র‌্যাব-৬ জানায়, সোমবার রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ হেলাল শিকদার ও জেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

আ:রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো:

পড়ুন দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে সদর থানা পুলিশকে ফেস শিল্ড উপহার

 

 

কালিহাতী ৩০০ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব

 

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ রুবেল ফকির (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

শুক্রবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরহামজানি গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

রুবেল ফকির কালিহাতী উপজেলার সল্লা খামার পাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। লকডাউনের সুযোগে সে নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছিলো।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে কালিহাতীসহ জেলার এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। শুক্রবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরহামজানি গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুবেলের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নড়াইলের লোহাগড়ায় ৭০০ পিচ ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

 

নড়াইলের লোহাগড়ার চর ভাটপাডা এলাকা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি টিম। ২৯ জুন বুধবার গভীর রাতে মো: সুজন খান(২৪) মো: আরমান খান (১৯) মো: ফারুক (১৯) নামের এই ৩ যুবককে আটক করে।

এ সময় আটক কৃতদের কাছ থেকে ৭শত পিচ ইয়াবা ও ২হাজার টাকাসহ তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চর ভাটপাডা এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ সুজন খান (২৪) উপজেলার চর করফা গ্রামের খানজাহান আলীর ছেলে,,মোঃ আরমান খান ( ১৯) উপজেলার চর করফা গ্রামের জাহাঙ্গীর খান এর ছেলে ৩,মোঃ ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার, কিংমোংখালি গ্রামের জাফর আলীর ছেলে।

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়।

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রত্যেককে নিজের বাড়ি সবধরণের গাছ লাগাতে হবে: এমপি সালাম মূর্শেদী

অভিনব কায়দায় বিকাশ প্রতারনায় টাকা উধাও: অভিযোগ

 

অভিনব কায়দায় বিকাশ প্রতারনার শিকার খাদিজা (২৩) শশুর বাড়ী গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামে। প্রবাসী স্বামী রবি হোসেন থাকেন ব্রুনাই। গত ২৭ জুন তারিখে তার বিকাশ নাম্বারে দুই বারে মোট একত্রিশ হাজার পাঁচশত টাকা পাঠান। করোনা কালের এমন দূর্রদিনে প্রত্যন্ত গ্রামের গৃহিণী খাদিজা পল্লী ষোল আনী গ্রামে প্রায় দুই কি.মি. পথ হেটে ফাইজা টেলিকম নামক একটি বিকাশ এজেন্টের দোকানে টাকা উত্তোলন করতে আসেন।

তিনি (খাদিজা) বলেন দোকানদার কে আমার মোবাইল দিয়ে বিকাশ থেকে পুরো টাকাটা উত্তোলন করার জন্য পিন নাম্বার দিলে দোকান মালিক আমাকে বলে একত্রিশ হাজার পাঁচশত টাকা আমার (খাদিজা) একাউন্টে রয়েছে। একটু পর বাহানা দিয়ে দোকান মালিক মাহাদী হাসান (৩৮) আমাকে বলেন ডেবিট (উত্তোলন করা অর্থ) করার মত পর্যাপ্ত টাকা তার ক্যাশে নেই।

আটাশ হাজার এখন আর বাকী টাকা কিছুক্ষণ পর পরিশোধের শর্তে রাজী হলে আমার বিকাশ থেকে পঁচিশ হাজার টাকা (সর্বোচ্চ) ক্যাশ আউট করলে দোকান মালিক আমাকে জানায় আমার বিকাশ একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। খাদিজ আরোও বলেন তখন আবার পুনরায় একাউন্ট চেক করে তিনি (হাসান) আমাকে দেখায় আমার মোবাইল একাউন্টে ছয় হাজার পাঁচশত টাকা আছে বাকী টাকা নেই।

এ বিষয়ে দোকান মালিক মাহাদী হাসান বলেন আমি আমার যেই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছি সেখানে টাকা এড হয়নি বরং তার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই বলেই বার্তা আসে। টাকা কোথায় গেছে সরেজমিনে এমন প্রশ্ন করলে প্রতিউত্তরে তিনি বলেন টাকা টি একটি এয়ারটেল নাম্বারে সেন্ড মানি হয়ে চলে গেছে। নাম্বারটি আমার নয়। একাউন্ট টি সম্ভবত কোন হ্যাকার গ্রুপের কবলে পড়েছে। নাম্বারটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে খাদিজার শাশুড়ি চাঁন বাহার বাদী হয়ে দোকান মালিক হাসানের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিনব কায়দায় এমন ঘটনা গজারিয়া উপজেলার আঁনাচে কাঁনাচে অহরহ প্রতিনিয়তই ঘটছে।

খোঁজ নিয়ে জানা যায় করোনা কালে সমাজের নানা শ্রেনীর নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের প্রদত্ত সহায়তা ও প্রনোদনা প্যাকেজ অর্থ বিকাশ একাউন্ট নাম্বারে প্রেরিত হচ্ছে। এতে উপকারের পাশাপাশি বিপাকে পড়েছেন গজারিয়া উপজেলার অসচেতন নাগরিকরা। কৌশলে প্রতারক চক্রের পাঁতানো নানা প্রতারনার ফাঁদে সহজেই পা বাড়াচ্ছে তারা।

এতে কাঙ্খিত সুবিধা কতটুকু বাস্তবতায়িত হচ্ছে সেটা পুনরায় ভাবার বিষয় হয়ে উঠেছে বলে জানিয়ে সচেতন মহল। এ বিষয়ে প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন আহমদ বলেন সমাজে এমন ঘটনা উদ্বেগ জনক।

কারোনা কালের এমন কষ্টকর দিনে ডিজিটাল প্রতারনা জনসাধারনের জন্য মরার উপর খড়ার ঘাঁ। সচেতন নাগরিকরা বলছেন ঘটনাগুলো বিছিন্ন কোন ঘটনা নয়, এগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট। ডিজিটাল প্রতারনার বিরুদ্ধে অচিরেই আমাদের সমাজে সচেতনতা বাড়াতে হবে।

বাড়াতে হবে অভিযোগ গুলোর প্রেক্ষিতে আইনগত তদারকিও।

//সৈয়দ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় চায়ের দোকান ও ভ্যান চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

 

মাগুরার মহম্মদপুরে আবারো যুবক খুন

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি, মাগুরা//

আজ ২৯ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নএর বানিয়াবহু গ্রামে মাফুজার মোল্যা (৩৫) নামের এক যুবক নিহত । ঘটনাস্থল পরিদর্শন করছেন মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম মহোদয় স্যার।ঘটনাস্থল থেকে ৪ জন আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

 

বরিশাল নগরীতে ধারালো অস্ত্রসহ ২ কিশোর সন্ত্রাসী গ্রেফতার

 

 বরিশাল নগরীর হাটখোলা এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় চালিয়েছে কিশোর সন্ত্রাসীরা। রোববার গভীর রাতে এই ঘটনায় আমানগতগঞ্জ থানা পুলিশ ধারালো অস্ত্রসহ দুই কিশোর সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও আরও দুইজন পালিয়ে যায়।

হামলা ও মারধরের শিকার মিথুন বাবু (৩২) নামের ব্যবসায়ী এই ঘটনায় কোতয়ালি থানা পুলিশে একটি মামলা করেছেন। থানা পুলিশ গ্রেপ্তার কিশোর দুই সন্ত্রাসী কায়েস শিকদার এবং সুজন মাঝিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শহরের জোর মসজিদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিথুন বাবু অভিযোগে উল্লেখ করেন, রোববার রাত ৯টার দিকে তিনি মাছ কিনতে পোর্টরোড বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মাসুদ শিকদার ওরফে কালা মাসুদ, কায়েস শিকদার, অভি হাওলাদার এবং সুজন তার মোটরসাইকেল গতিরোধ করে। এবং তারা ধারালো অস্ত্র উঠিয়ে চারদিক থেকে ঘিরে ধরে মারধর শুরু করে।

একপর্যায়ে তারা পকেটে থাকা টাকা নিয়ে যায়। শেষে মোটরসাইকেলটির চাবি নিতে গেলে ব্যবসায়ী ডাক-চিকৎকার দিলে আশপাশে জনতা ছুটে আসলে অভি ও কালা মাসুদ অস্ত্র সড়কে ফেলে পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা কায়েস এবং সুজন মাঝিকে আটক করে একচোট পিটুনি দেয়।

পুলিশ জানায়, এই খবর পেয়ে আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম এসে তাদের দুইজনকে দুটি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে। এবং রাতেই থানা পুলিশে একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী।

কোতয়ালি থানা পুলিশ জানায়, ব্যবসায়ীর মামলায় গ্রেপ্তার দুইজনকে সোমবার সকালে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন। এদিকে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, সশস্ত্র এই বাহিনীটি গভীর রাতে প্রায়শই তাদের বসবাসস্থল কলাপট্টি, পোর্টরোডসহ আশপাশ এলাকাসমূহে রাতের বেলা মহড়া দেয় এবং গভীর রাতে চলাচলরত পথচারিসহ সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়।

 পলাশ চন্দ্র দাস :: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

যতদিন লকডাউন চলবে খাদ্য সহায়তা অব্যহত থাকবে: সালাম মূর্শেদী