খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারে গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া প্রত্যেককে প্রত্যেককে নিজের বাড়ি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করতে বলেন।
মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার বিকালেউপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে’র মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল।
এসম য় উপস্থিত ছিলেন ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, আশিষ রায়, নোমান ওসমানী রিচি, ফরিদ শেখ, সাইদুর রহমান সগির, সুব্রত বাগচী, তারেক আজিজ,আ:মজিদ শেখ,বাদশা মিয়া, শামীম হাসান লিটন, মেজবা উদ্দিন, শাহনেওয়াজ কবীর টিংকু,সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল রতন মন্ডল, খান জাহিদ হাসান, খান মারুফ হাসান, আজাদ শেখ, আ:রশিদ শেখ, রউপ শিকদার,শারাফাত হোসেন উজ্জল,মহিউদ্দিন খান প্রিতম, রবিউল ইসলাম, মহিউদ্দিন মানিক, গিয়াস কামাল, মুছা লস্কর, ফ ম সাকিব রায়হান,ছাত্রনেতা খায়রুজ্জামান সজল,এস এম রিয়াজ প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি বনজ গাছের চারা লাগানো হয়।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
অভয়নগরে বিল্ডিং এর কাজ করার সময় জলছাদ ভেঙ্গে ১ শ্রমিকের মৃৃৃত্যু

