নড়াইলের লোহাগড়ায় ১ কেজি ৬০০ গ্রাম গাজাসহ সেতু আটক

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতি গ্রামের জিন্নাত শেখের বাড়ির পাশ থেকে গাজা সহ নড়াইল ডিবি পুলিশ আটক করেছে সেরগুল ইসলাম সেতুকে।

পুলিশ সুত্র জানায় নড়াইল পুলিশ সুপার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ১৭ মে দুপুরে এস,আই, দেবব্রত চিন্তা পাত্র ও এএসআই সেলিমুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ নিয়ে ভাটগাতি গ্রামের জিন্নাত শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে বুড়িখালী গ্রামের মিজান মোল্যার ছেলে সেরগুল ইসলাম সেতু –(৩৬) কে ০১ কেজি ছয় শত গ্রাম গাজা সহ হাতে নাতে আটক করেন।

 

আরো জানা যায় সেতু দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসায় জড়িত । এলাকায় তার একটি বড় মাদক ব্যবসায়ের সিন্ডিকেট আছে। সে রাজমিস্তির লেবাজ ধরে অতি সংগোপনে মাদক ব্যবসা চালাত। এলাকায় সেরগুল গাজা রাজা হিসাবে পরিচিত। পুলিশ আরও জানান দীর্ঘ দিন ধরে সেরগুল মাদক ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আসিকুর রহমানের সংগে কথা হলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন সেরগুল ইসলাম সেতুর নামে লোহাগড়া থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন। আইনের সকল কার্যক্রম শেষ করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল

 

 

 

খুলনার তেরখাদা থেকে ৫৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬

 

খুলনার তেরখাদা থেকে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে ১১মে দুপুরে অভিযান চালিয়ে ৫৪৫ পিচ ইয়াবা ও নগত টাকাসহ একজনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের হাফিজ শেখের ছেলে রবিউল ইসলাম(৩৮)। র্র্যব জানায়, খুলনা জেলার তেরখাঁদা উপজেলা তেরখাঁদা গ্রামস্থ (উত্তরপাড়া) জনৈক মাগদুদ এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়।

এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে আটক রবিউলের নিকট হতে ৫৪৫ পিস ইয়াবা ও ৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তেরখাঁদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

// আ:রাজ্জাকশেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মোবাইলের এই APPS  গুলো বর্জন করা উচিত…

২০ কেজি গাঁজা, ফেনসিডিল ও একটি Axio কারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সুনামি পূর্বের থেকে কিছুটা নিম্নমূখী হলেও সারা বাংলাদেশে যেন বইছে মাদকের বাঁধ ভাঙা জোয়ার।

অপ্রতিরোধ্য মাদকের জোয়ারের বিরুদ্ধে সারাদেশে করোনা যুদ্ধের সাথে সাথে সমান তাল মিলিয়ে চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা ০২ টি পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১.রৌছমত আলী ও ২.মোহম্মদ রাসেলকে। কোতোয়ালি মডেল থানার উত্তর দুর্গাপুর ইউনিয়নের বরদৈন গ্রাম থেকে ও ৫০ বোতল ফেনসিডিল ও একটি Axioকারসহ মাদকব্যবসায়ী ৩. সাইফুল ইসলাম, ৪. জাকারিয়া হোসেন ও ৫. মারুফ হোসেনকে কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ নিউ মিয়ামি হোটেলের সামনে থেকে গ্রেফতার করেন।

অব্যাহত অভিযানে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ী।সাথে সাথে থানায় হচ্ছে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে আইনে পৃথক পৃথক মামলা তবুই যেন বাঁধ মানছে না মাদক চোরাচালানি।

//নিজস্ব প্রতিবেদক।স্বীকৃতি বিশ্বাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

স্বর্নের বার সহ আটক…

 

১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারি আটক

  বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ চোরাচালানির ট্রান্টজিট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।আর এই চোরাচালানিসহ সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

তারই ধারাবাহিকতায় যশোর রিজিয়নের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়নদল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুরে অভিযান পরিচালনা করে ৪ নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার চোরাকারবারি ইস্রাফিল হোসেন পুকু (৪৬) পিতা- মৃত দৌলত হোসেন, গ্রাম- গয়েশপুর স্কুল পাড়া, পোষ্ট- ধোপাখালী,থানা- জীবননগর,জেলা- চুয়াডাঙ্গাকে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার, ১ টি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ১৮২০/- টাকাসহ আটক করে যার বাজার মূল্য ৫৯,১৮,৬১৬/-( ঊনষাট লক্ষ আঠার হাজার ছয়শত ষোল) টাকা।

মোটরসাইকেল এবং নগদটাকাসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

নলছিটিতে অবৈধ বালু উত্তোলন…

৫০ লিটার মাদক সহ চট্টগ্রামের চন্দনাইশে ১ মহিলা আটক

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে বরকল পাঠানদন্ডী এলাকা থেকে ৫০ লিটার মদ সহ ১ মহিলাকে আটক করেছে। শনিবার (৮মে) ভোরে গোপন সংবাতের ভিত্তিতে পাঠানদন্ডী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মধু চৌধুরীর রান্ন ঘর থেকে ৫০ লিটার মদ উদ্ধার করে । অভিযানকালে পলিশ পঠানদন্ডী এলাকার আবদুর রহিমের স্ত্রী, মদ বিক্রেতা, শাহিনুর আকতার (৩৫)  কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করেন।
মো. হামিদুর রহমান সাকিল, দক্ষিন চট্টগ্রাম //
————————————-

নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী হামলা মা-মেয়ের জীবন সংকটাপন্ন

 

নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের মা-মেয়ে সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কসাইন্না মাষ্টার বাড়ীতে ঘটনাটি ঘটে।

 

নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী হামলা মা-মেয়ের জীবন সংকটাপন্ন

স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া বেগম জোসনা তার বাড়ির জায়গায় পাকাঘর নির্মাণ করতে গেলে একই বাড়ির বাসিন্দা কথিত নাতিগ্রুপের সদস্য জাকারিয়া স্বপন ওরফে সাগরিকা স্বপন (৪৫) ও তার ছোট ভাই ইয়াহিয়া শাওন (৪০) এবং তার ভগ্নিপতি মাঈন উদ্দিন ও মামুনুর রশিদসহ সংঘবদ্ধ হয়ে নির্মানাধীন ঘরের ইট তুলে ফেলে দেয়। এ সময় আছিয়া বেগম জোসনা বাধা দিলে চাইলে নাতিগ্রুপের সদস্য স্বপন তার মাথায় ইট দিয়ে আঘাত করলে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।মায়ের এ অবস্থা দেখে তার কলেজ পডুয়া বড় মেয়ে তাহমিনা ইয়াসমিন মিথিলা (২২), ছোট মেয়ে সানজিদা ইয়াসমিন নাবিলা (২০) ও হাই স্কুলে পডুয়া একমাত্র ছেলে মেহেরাব হোসেন আলিফ (১৬) মাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।
পরে আত্বীয় স্বজন ও প্রতিবেশীরা আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করেন। আহতদের মধ্যে মা আছিয়া বেগম জোসনা ও বড় মেয়ে তাহমিনা ইয়াসমিন মিথিলার অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসকরা অবহিত করেন।

 

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক খোন্দকারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শোনার পর চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।এসময় তিনি আরো জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া,   নোয়াখালী।

পড়ুন দৈনিক  বিশ্ব

চন্দনাইশে রংধনু সংগঠন…..

 

গ্রামে মাটির নিচে পাওয়া কঙ্কাল থেকে খুনের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার

চট্টগ্রামে এক বছর আগে মাটি খননকালে পাওয়া কঙ্কালের সূত্র ধরে এক খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো আব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা কঙ্কালটি নীলফামারী জেলার গৌড়ঘাট এলাকার আজিজুর রহমানের পুত্র বুবেলের।
জানা যায়, রুবেল চট্টগ্রাম মহানগরীর হালিশহর চৌচালা এলাকায় বর্গা জমির চাষ ও সুদের ব্যবসা করত। সুদের টাকা নিয়ে সোহরাব হোসেন নামের আরেক বর্গা চাষির সাথে রুবেলের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে  সোহরাব ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে খুন করে গর্ত করে লাশ মাটি চাপা দেয়।
এ ঘটনায় নগরীর হালিশহর থানায়  মামলা দাযের করা হলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ইনভেস্টিগেশন বুরো (পিআইবি)। দীর্ঘদিন তদন্ত- শেষে রুবেল হত্যার রহস্য উৎঘাটন করে তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রামে মেট্টো ইউনিটের পরিদর্শক সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে গঠিত টিম।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক সোহরাবকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে আটক করে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে ঘাতক সোহরাব রুবেল হত্যার  দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই সূত্র জানায়, ২০২০ সালের ২ মার্চ চট্টগ্রামের হালিশহর চৌচালা এলাকায় চট্টগ্রাম ওয়াসার শ্রমিকরা মাটি খনন কালে একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ কঙ্কারটি উদ্ধার করে। এক সময় উদ্ধারকৃত কঙ্কালটি আপন ভাই রুবেলের বলে দাবী করে রুবেলের ভাই সমসু।
তিনি দাবী করে বলেন, রুবেলকে গত পাঁচ মাস ধরে খুজে পাওয়া যাচেছ না। পিবিআই সমসু’র কথা আমলে নিয়ে কঙ্কালের ডিএনএ নমুনা ও সমসুর ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরে সিআইডি’র ফরেনসিক ল্যাবে দুই জনের ডিএনএ নমুনাকে মিলে যায়। 
এদিকে রুবেলের কঙ্কাল উদ্ধারের ঠিক পাঁচ মাস আগে ২০১৯ সালের ১১ নভেম্বর রুবেল নিখোঁজ হওয়ার ঘটনায় ভিকিটিম রুবেলের পরিবার নগরীর হালিশহর থানায় একটি জিডি করেন। গ্রেফতারের পর ঘাতব সোহরাব পিবিআই কর্মকর্তাদের জানান, সে লালমনির হাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব সিন্দুণা গ্রামের বাসিন্দা।
গত ৬ বছর আগে সপরিবারে হালিশহর চৌচালা এলাকায় আসেন। হালিশহর আসার পর কিছুদিন দিনমজুরের কাজ করে পরে অন্যের জমিতে বর্গা চাষ শুর” করেন। ভিকটিম রুবেলও একই এলাকায় বর্গা চাষ করতেন।
এক পর্যায়ে সোহরাব ও রুবেলের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রুবেল জমি বর্গা চাষের পাশাপাশি সুদের ব্যবসা করতেন। এক সময় রুবেলের কাছ থেকে সোহরাব ২ হাজার টাকা সুদে নেন এবং বিভিন্ন সময় সোহরাব তার অন্যান্য বন্ধুদের জন্য নেন ২৮ হাজার টাকা। কিছুদিন পর রুবেল সব টাকা একত্রে ফেরত চাইলে সোহরাবের সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে রুবেল কোদল দিয়ে সোহরাবের হাত পা ও পিটে আঘাত করে।
এ সময় সোহরাবের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থ’লে মারা যান। ঘটনায় হিতাহিত জ্ঞান শূন্য, অনন্যোপায় হয়ে সোহরাব গর্ত করে রুবেলকে মাটি চাপা দেন। ঘটনার পর রুবেলের ব্যবহৃত মোবাইলটি নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেন সোহরাব। 
পিবিআই চট্টগ্রাম মেট্টো ইউনিটের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তার গাজিপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঘাতক সোহরাবকে গ্রেফতার ও ভিকটিম রুবেলের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে।
এদিকে রুবেলের পরিবারের দায়ের করা জিডিকে হত্যা মামলায় রূপান্তর করে ঘাতক সোহরাবকে এই মামলার আসামী হিসাবে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারের পাঠানোর আদেশ প্রদান করেন।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রিয় কমিটি প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক মহিলা ধর্ষণের মামলা দায়ের করেছেন। গতকাল (শুক্রবার) চট্টগ্রামের হাটহাজারী থানায় এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯/২১। 
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক নারী জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জাকারিয়া নোমান ফয়েজীর সাথে উক্ত মহিলার পরিচয় ঘটে। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসআপে তাদের নিয়মিত চ্যাটিং হতো। বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলাকে ২০১৯ সালের নভেম্বরে হাটহাজারী উপজেলার কনক ভবনের নিচতলায় বাসা ভাড়া করে দেন ফয়েজী।
উক্ত স্থানে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক বছর মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফয়েজী। মহিলাটি গত বছর হাটহাজারী থেকে মহানগরীর নিজ খালায় বাসায় চলে আসার পরও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ধর্ষণ করেন ফয়েজী।
মামলাটি তদন্তের জন্য হাটহাজারী থানার এসআই মোহাম্মদ মুকিব হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

নওগাঁয় ব্যাংক থেকে উত্তোলন করা টাকা চুরি হওয়ার একঘন্টার মধ্যে টাকা উদ্ধার এবং চোর আটক

 

 নওগাঁ শহরে প্রকাশ্যভাবে ধাক্কা দিয়ে ফেলে টাকা চুরির এক ঘন্টার মধ্যে সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দুপুর সাগে 12 টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে আয়োজিত কে কনফারেন্সে এতথ্য দিয়েছেন নওগাঁ’র ভারপ্রাপ্ত পুলিশ সুপার  মোঃ রাকিবুল আকতার।

 

ঐ প্রেস কনফারেন্সে লিখিত ভাবে জানানো হয়েছে গত বুধবার দুপুর সারে বারো টায় নওগাঁ শহরের পার—নওগাঁ আলুপট্টিতে অবস্থিত কল্যানী ফিড মিলের ম্যানেজার পুলক কুমার কুন্ডু(38) এক্সিম ব্যাংক শাখা থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার চার টি পৃথক ব্যান্ডিলে মোট দুই লাখ টাকা তার প্যান্টের দুই পকেটে ভরে পূবালী ব্যাংক নওগাঁ শাখায় জমা দিতে যাচ্ছিলেন।

পূবালী ব্যাংকের নীচে বাটার মোড়ে পৌঁছিলে ডক্টরস ফুড নামের একটি দোকানের সামনে ভীরের মধ্যে তাকে ফেলে দিয়ে পঞ্চাশ হাজার টাকার একটি ব্যান্ডিল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উক্ত পুলক কুন্ডু বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেন।পেনাল কোডের ঐ মামলা নম্বর 6 তারিখ 05-05-2021 ধারা 379/411

মামলা দায়েরের সাথে সাথে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়ার নির্দেশে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আকতার, সদর র্সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার

আবু সাঈদ, সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল এবং পুলিশ পরিদশক তদন্ত মু ফয়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলা সদরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত আলমের পুত্র মোঃসেলিম (24) মোঃমুকুলের পুত্র মোঃ আরিফ (25), মৃত লুৎফরের স্ত্রী মোছাঃ রিতু(45) সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ সেলিনা (38) এবংলালন ব্যাপারীর স্ত্রী মোছাঃ আয়শা (32) তাদের নিকট থেকে চুরি করে নেয়া পঞ্চাশ হাজার টাকার ঐ ব্যান্ডিল উদ্ধার করা করা হয়।  গ্রেফতারকৃতদের থানায় আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার দুপুরেই কোটে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে এই সংঘবদ্ধ চোর চক্র আসন্ন ঈদকেসামনে রেখে নওগাঁ জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৌশলে চুরি করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। খুব শীগ্রই এই সংঘবদ্ধ চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা হবে।

//একেএম কামাল উদ্দিন , নওগাঁ জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওগাঁ র ১৩ হাজার কেজি আতপ চাল উদ্ধার

নিম্নমানের শিশু খাদ্য তৈরি করায় প্রতিষ্ঠান সিলগালা করেছে মোবাইল কোর্ট

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় সুনামি মোকাবেলায় জেলা প্রশাসন কাজ করছে সমগ্র বাংলাদেশে। এছাড়া ইদকে উপলক্ষ করে অনেক নামে বেনামে প্রতিষ্ঠান অপরিষ্কার নোংরা পরিবেশে, মানহীন সেমাইসহ শিশু খাদ্য তৈরি করে তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।

 

তারই ধারাবাহিকতায় আজ ০৬ এপ্রিল-২০২১ রোজ বৃহস্পতিবার গাজীপুর জেলার মুদাফা,বড় দেওড়া,টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আয়াত ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেখতে পান অত্যন্ত নোংরা পরিবেশে, সম্পূর্ণ নিম্নমানের ও ক্ষতিকর উপকরণ দিয়ে জুস,লিচি,আইস ললিসহ বিভিন্ন শিশু খাদ্য উপাদান তৈরি করছে।তাছাড়া এখানে প্রাণ কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের হুবহু অনুকরণে বোতল ডিজাইন ও প্রায় একই নামকরণে তৈরি করে ক্রেতাদের যেমন ঠকাচ্ছে তেমনি শিশুদের দীর্ঘ মেয়াদি শারীরিক সমস্যার কারণে বৃহৎ ক্ষতির কারণ হতে পারে।

 

আর তাই জনস্বার্থ ও শিশু স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে আয়াত ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামক প্রতিষ্ঠান সিলগালা( সাময়িক বন্ধের আদেশ) করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ

দৈনিক বিশ্ব…