বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

//নিজস্ব প্রতিবেদক//

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল।

এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে আটক করে পুলিশ।  ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য।  তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

আইন সবার জন্য সমান: সুপারস্টার আল্লু অর্জুনের জন্যও

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

আইন আইনের মকই চলা উচিত। আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের ফাঁদে পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো তাকে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও একবার প্রমাণিত হলো যে, বড় পর্দায় যা হয়, বাস্তবে সেটা নয়।  নিয়ম ভাঙার মাসুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও গুণতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।

কেন? অর্জুনের দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পেছনে কারণও আছে। গাড়ির ভেতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সে জন্যই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লুর মতোই নিয়মনীতি ভেঙে বেশিরভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কিনা।

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনাদ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

টিপ এলার্জির সেই পুলিশ নাজমুল তারেক বরখাস্ত

//অনলাইন নিউজ ডেস্ক//

টিপ পরায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন আজ সোমবার কনস্টেবল নাজমুলকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নারীকে হেনস্তার ঘটনাটি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টিপ পরায় গত শনিবার ঢাকার ফার্মগেট এলাকায় হয়রানির শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে ওই দিনই শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর ভিত্তিতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কনস্টেবল নাজমুলকে শনাক্ত করে পুলিশের তেজগাঁও বিভাগ। নাজমুল তারেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

টিপুকে গুলি করা শুটারকে ডিবি কিভাবে ধরল- আদ্যোপান্ত

রাজধানীর মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় গত ২৪ মার্চ দিবাগত রাতে। এ হত্যাকাণ্ডের পর শুটারকে হন্য হয়ে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুটারের দৈহিক গঠন সম্পর্কে ধারণা নেন গোয়েন্দারা। এরপর ঢাকার ৭-৮ শুটারের দেহের গড়ন বিশ্লেষণ করেন। তার মধ্যে দুজনের গড়ন মিলে যায়। তখন তাদের সম্ভাব্য গতিবিধি ও স্বজনদের নজরদারিতে রাখা শুরু করে ডিবি। শরীরের গঠন মিলে যাওয়া একজন রওনা হন খুলনার দিকে এবং অপরজন জয়পুরহাটের দিকে। খুলনায় যিনি যান তিনি সেখানে ৬-৭ ঘণ্টা অবস্থান করেন।

অন্যদিকে জয়পুরহাটে যাওয়া ব্যক্তি ১০ মিনিটের মতো থেকেই বগুড়ার দিকে রওনা হন। ফলে বগুড়ার দিকে যাওয়া ব্যক্তিকে ঘিরেই সন্দেহ প্রবল হতে থাকে। বগুড়ার দিকে রওনা হওয়া ব্যক্তিকে গাড়িতে যিনি নিয়ে যান তার মোবাইল ফোন নম্বরের ছয় মাসের সিডিআর বিশ্লেষণ করে দেখা যায়, এ সময়ে মাত্র এক-দুইটা কল করা হয়েছে ওই নম্বর থেকে। সেই নম্বরগুলোও আনা হয় নজরদারিতে। এর মধ্যে একটি নম্বরে কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ও.. কই? উত্তরে বলা হয় ও নাই এখানে।’ ১০ মিনিট পর আবার নম্বরটিতে কল আসে। বলা হয়, ‘দিনা (মাসুমের স্ত্রী) বার বার কল দিচ্ছে।’ উত্তরে বলা হয়, ‘কেন?’। তখন অপরপ্রান্তে থাকা ব্যক্তি বলে, ‘ঘটনা মনে হয় আঁচ করতে পেরেছে।’ ২০ মিনিট পর ফের কল আসে ওই নম্বরে। বলা হয়, ‘বাসায় যা। ওরে (দিনা) ২৫ হাজার টাকা দিয়ে আয়।’ এরইমধ্যে যাকে টাকা দিতে বলা হয় তাকে ধরে ফেলে ডিবি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে দিনার বাসার ঠিকানা চাওয়া হয়। তিনি শুধু দিনার সন্তানের নাম ‘মাহিরা’ এটুকু জানতেন। পরে এ নামের সূত্র ধরে মাসুমের বাসা খুঁজে বের করা হয়। ধরা হয় দিনাকে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করা দিনা জানান, মাসুমের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। শুক্রবার সন্ধ্যার পর মাসুম তাকে ফোন করে বলেছিল, ‘কয়েকদিন পর বাসায় আসব’। এতে গোয়েন্দাদের সন্দেহ বাড়লে দিনার থেকে মাসুমের ছবি নেওয়া হয়। সেই ছবি মিলে যায় টিপুর শুটারের দেহের গঠনের সঙ্গে। এরইমধ্যে মাসুমকে যিনি ঢাকা থেকে জয়পুরহাট দিয়ে এসেছিলেন তিনি ঢাকায় ফেরেন। তাকেও আটক করা হয়। এরপর ডিবির একটি টিম তাকে নিয়ে বগুড়ার পথে রওনা হন। গ্রেফতার হন মাসুম। তখন তিনি ঘুমে ছিলেন। ডিবি কর্মকর্তাদের দেখে শুধু জিজ্ঞেস করেন, ‘আমি তো কোনো ভুল করিনি, শনাক্ত করলেন কীভাবে?’

গত ২৪ মার্চ রাতে নিজস্ব মাইক্রোবাসে বাসায় ফেরার সময় শাজাহানপুরে ব্যস্ততম রাস্তায় আওয়ামী লীগ নেতা টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় ঘাতকের তপ্ত বুলেটে নিভে যায় পথচারী রিকশারোহী বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরান প্রীতির জীবনপ্রদীপ। গুলিতে আহত হন মাইক্রোবাসচালক মনির। তবে মাইক্রোবাসের পেছনের সিটে বসা টিপুর দুই বন্ধু আবুল কালাম ও মিজানুর রহমান মিরাজ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ব্যস্ত রাস্তায় অস্ত্র উঁচিয়ে টিপুকে এলোপাতাড়ি গুলি করা ভাড়াটে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকায় প্রভাব বিস্তারকারী নেতাদের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডেও শুরু হয় মাসুমের পদচারণা। নিজের ক্ষমতা জানান দিতে বিভিন্ন স্থানে গুলি ও কিলিং মিশন পরিচালনায় আন্ডারওয়ার্ল্ডে পরিচিতি বাড়তে থাকে তার। একসময়ে ভাড়াটে কিলার হিসাবে কাজ শুরু করেন। হাত মেলান বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী প্রকাশ-বিকাশের সহযোগী মুসার সঙ্গে। তার নির্দেশেই বৃহস্পতিবার রাতে ফিল্মি স্টাইলে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে ব্যস্ততম সড়কে গুলি করে হত্যা করেন। এ কিলিং মিশন বাস্তবায়নে সময় নেন এক থেকে দেড় মিনিট। সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ ডেস্ক//

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় আশার আলো

 

চট্টগ্রামে সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎ তিন জনের কারাদন্ড

//আবুল হাসমে, চট্টগ্রাম//

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রাণী সম্পদ প্রকল্পের কাজের অর্থ আত্মসাতের দায়ে প্রাণিসম্পদ বিভাগের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে এক বছর নয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে  প্রত্যেককে আরও পাঁচ মাস কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

জেলার হাটহাজারীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাগল পালন প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারক এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর, ছাগল উন্নয়ন কর্মসূচির সে সময়ের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলেক মণ্ডল ও ওই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলম ট্রেডিং করপোরেশনের মালিক মো. মাহবুব আলম।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুন সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে। চট্টগ্রামের হাটহাজারীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাগল উন্নয়ন প্রকল্পে সীমানা দেয়াল নির্মাণ না করে পরস্পর যোগসাজশে তিন আসামি ১০ লাখ ২৯ হাজার ৫৮২ টাকার বিল তুলে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। ২০১০ সালের ২৮ এপ্রিল মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪৭৭ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রায় ১২ বছর পর মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। এ প্রসঙ্গে দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, সোমবার রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা সাক্ষ্যপ্রমাণে মামলার অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছি। আদালত ৪০৯ ধারায় তিন আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও পৃথক অঙ্কে মোট ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেকের আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। একইভাবে ৪৭৭ ধারায় প্রত্যেককে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়। অন্যদিকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেকের তিন মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

English Dainikbiswa

চট্টগ্রামের ১৮ টি খাল সিডিএ কে বুঝিয়ে দিতে প্রস্তুত সেনাবাহিনী

কাজাখস্তানের নাগরিককে বেলারুশের তিনজনে পাবনায় কুপিয়ে হত্যা করে// আটক ৩

//নিজস্ব প্রতিবেদক//

পাবনার ঈশ্বরদীতে ভালাদিমির শভেটস (৫২) নামের কাজাখস্তানের এক নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে। এ সময় বেরেজনয় অ্যান্ডে নামের কাজাখস্তানের আরেক নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁরা ঈশ্বরদী থানা হাজতে আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষে ভালাদিমির শভেটসের সঙ্গে বেলারুশের তিনজনের ঝামেলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কাজাখস্তানের আরেক নাগরিক সেখানে উপস্থিত হন। শভেটস ও অ্যান্ডেকে কোপানো হয়। ঘটনাস্থলেই ভালাদিমির শভেটস মারা যান। খবর পেয়ে পুলিশ অ্যান্ডেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

ঈশ্বরদী থানা-পুলিশ জানায়, নিহত ব্যক্তি রূপপুর প্রকল্পে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচালক (ফোরম্যান) হিসেবে কর্মরত ছিলেন। নারীঘটিত কোনো বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের ভাষাগত সমস্যার কারণে বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। দোভাষীর সহযোগিতা নিয়ে আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি।’

English Dainikbiswa

টিপু-প্রীতি হত্যার শুটার গোয়েন্দার জালে আটকে গেছে

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

১৫ বছরের কারাদন্ড// রাশিয়ায় যদি কেউ ভূয়া খবর ছড়ায়

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণে নেই।

শুক্রবার এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। খবর বিবিসির।

ওই আইনে বলা হয়েছে, বিদেশে কর্মরত রাশিয়ার কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার নতুন এ আইনে সই করলেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর রাশিয়ায় পাস করা একটি আইনের সঙ্গে নতুন এ আইনের অনেকটাই মিল রয়েছে।

আগে পাস হওয়া আইনে বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো লোকদের জেলে পুরে দেওয়া হবে।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি বলছে, রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার দূতাবাস ও বিদেশে থাকা রুশ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে দেশটিতে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইন জরুরি ছিল। সেই চাহিদা থেকেই রাশিয়ার গণমাধ্যমের ওপর এমন খড়গহস্ত হলেন ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।

স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ বলেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তার দাবি, এক মাসের লড়াইয়ে কিয়েভের যুদ্ধ-সক্ষমতা অনেকখানি কমে গেছে।

যুদ্ধের পাশাপাশি নিজ দেশেও নানা সংকটের সম্মুখীন পুতিন সরকার। ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশটিতে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। অস্বস্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

English Dainikbiswa

রুশ সৈন্য ইউক্রেনের ২য় বৃহৎ পারমানবিক চুল্লিতে হামলা করেছে

মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

একাত্তরে মানবতাবিরোধী জামায়াতের মাওলানা আবদুল খালেকের ফাঁসির আদেশ

//নিজস্ব প্রতিবেদক//

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুল খালেক মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় খান রোকনুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার  বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।  খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

মামলাটি ২০১৫ সালের।  পরে ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয় আবদুল খালেকসহ আসামিদের বিরুদ্ধে।

মাওলানা আবদুল খালেক মণ্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন দুইবার নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

কর্মজীবনে তিনি সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রায় ঘোষণার পর জামায়াত নেতা আবদুল খালেক মণ্ডলের পক্ষে অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, মাওলানা আবদুল খালেক মণ্ডল একজন জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে দেওয়া আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

English Dainikbiswa

ডায়াবেটিসের একটি নতুন কারণ আবিষ্কার: আপনিও জেনে নিন…

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের লেখা পরীক্ষার অনুমতি

//আবুল হাসেম, চট্টগ্রাম//

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার অনুমতি প্রদান করেছেন বিজ্ঞ আদালত। আগে গত ৭ মার্চ মামলার তদন্তকারী সংস্থা পিআইবি বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার আবেদন করেন। ২২ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন। বিজ্ঞ আদালত চলাকালে মিতুর স্বামী বাবুল আক্তারকে আদালতে উপস্থিত করা হয়।
বাবুল আক্তারের আইনজীবি অ্যাডভোকেট এ কে এম আজহারুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষায় আবেদন করেছিলেন। আজ শুনানী শেষে বিজ্ঞ আদালতে তা মঞ্জুর করেন। তা ছাড়া পিআইবির উপস্থিতিতে বাবুল আক্তারের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়।
২০২১ সালের ৬ মার্চ মিতুর বাবা মোশারফ হোসেনের দায়ের করা মামলার ফাইনাল রিপোট গ্রহন করেন আদালত। ২০২১ সালের ১০ মে মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পি আই বি চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয়। ১১ মে নিহত মিতুর স্বামী বাবুল আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে সারাদিন জিজ্ঞাসাবাদ করে পিআইবি। তদন্তকালে মিতু হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে তার বিরোদ্ধে মামলা দায়েরের জন্যে পিআইবি আদালতে ৫৭৫ পৃষ্টার চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
উল্লেখ্য ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ে নিজ সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ঢাকায় অবস্থানরত নিহত মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার আরজিতে নিজের জঙ্গিবিরোধি কার্যক্রমের কারনে স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার কয়েকদিন পার হতে না হতেই তদন্তে মোড় ঘুরে যায়। তার শ্বশুর অভিযোগ করেন এ হত্যা কান্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে। তানা পুলিশের পর মামলাটি তদন্তে নামেন ডিবি। প্রায় তিন বছর তদন্ত করেও াভিযোগ পত্র দিতে ব্যর্থ হন ডিবি। পরে ২০২০ সালের প্রথম দিকে বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তের ভার পান পিআইবি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনার আমতলীতে মৎস্য আহরণ বিরত জেলেদের চাল বিতরণ

 

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়াতে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর মত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আগের শর্তে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দিয়েছেন তারা।

এর আগে আজ (বুধবার) সচিবালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী বলেন, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য খালেদা জিয়ার পরিবার যে আবেদন করেছে সে বিষয়ে আজই আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট ৪ দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

//অনলাইন নিউজ//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনায় আঞ্চলিক কৃষি কারিগরী কমিটির সভা অনুষ্ঠিত

গবাদি পশু ছাগলসহ মালামাল লুট।। হাইমচরের ঈশানবালায় নীরিহ পরিবারের ঘর বাড়ি উচ্ছেদ।।