পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ লতিফ জাতীয় পরিষদ ভেঙ্গে দিয়েছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি।

এরপরই পাকিস্তানের রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন ইমরান খান। এতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে  বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি (জাতীয় সংসদ) ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।

এ সময় বিরোধী নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো একটি ষড়যন্ত্র আজ ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন। এ জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাই। গোটা জাতি আজ পেরেশান ছিল, কি গাদ্দারি হয়। আমি সবাইকে বলে দিতে চাই এমন ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা।  আমরা আইনি শক্তি ব্যবহার অনাস্থা প্রস্তাব খারিজ করেছি।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবনা পেয়েছেন, যা তিনি অনুমোদন করেন, ফলে জাতীয় পরিষদ এখন সাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছে স্পিকার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার। অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তিনি। খবর ডনের।

রোবাবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। একই সঙ্গে তিনি জাতীয় পরিষদের অধিবেশনও মুলতবি করেছেন। খবর ডনের।

এ ঘটনার পর জাতীয় পরিষদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১ ঘণ্টারও বেশি সময় দেরিতে শুরু হয় অধিবেশন। অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক উল্লেখ করে সরাসরি তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার।

অনাস্থা প্রস্তাব খারিজের পর আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ রক্ষা করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

গত ৮ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। ওই প্রস্তাবের ওপর পরের ৯ মার্চ ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় পরিষদের একজন সদস্যের মৃত্যুর কারণে ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবির ঘোষণা দেন স্পিকার আসাদ কায়সার।

এর পর ২৮ মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটি উত্থাপনের পর ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি।

পূর্ব নির্ধারিত ৩১ মার্চ অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই আবার তা ৩ মার্চ পর্যন্ত স্থগিত রাখেন।

অনাস্থা প্রস্তাব আনার পর ইমরান খান বারবার বলেছেন, ‘পরিস্থিতি যাই হোক, আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব। আমি অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমকে দেব।’

৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান খানকে ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। তার দল পিটিআইয়ের সদস্য সংখ্যা ১৫৫। তবে দলের কয়েকজন সদস্য এবং জোট শরিকরা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারতে হয় তাকে।

আজকে জাতীয় পরিষদের অধিবেশনে ইমরানে বিরুদ্ধে ১৭৬ সদস্য ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম ডন।

English Dainikbiswa

রমনার বটমূলে হবে বর্ষবরণ, টানা দুই বছর পর

 

রাশিয়া কিকি দাবি মেনে নিল ইউক্রেনের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত সপ্তাহে তুরস্কে মু্খোমুখি বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

আর ওই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন নিরপেক্ষ দেশ থাকবে। তারা ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না।

তবে এর বদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এমন; কয়েকটি দেশ ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে এবং তাদের বাইরের দেশের আক্রমণ থেকে রক্ষা করবে।

ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্স। এই দেশগুলোর সঙ্গে থাকবে রাশিয়াও।

তবে এ বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে ইউক্রেনের জনগণের গণভোটের মাধ্যমে।

আর ইউক্রেনের অন্যতম প্রতিনিধি ডেভিড আরকামিয়া জানিয়েছেন, ইউক্রেনের এ প্রস্তাবটি রাশিয়া মৌখিকভাবে মেনে নিয়েছে।

তাছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে খুব শীঘ্রই আলোচনাও হবে বলে জানান তিনি। কারণ তাদের দুইজনের মধ্যে আলোচনার মাধ্যমেই এ ‍যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।

ইউক্রেনের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি হলো বর্তমানে রাশিয়ার অধীনে থাকা ক্রিমিয়া নিয়ে আলোচনা করা।

কিন্তু ইউক্রেনের এ দাবিটি না মানার কথা জানিয়েছে রাশিয়া।

এ ব্যাপারে ডেভিড আরকামিয়া ইউক্রেনের গণমাধ্যমকে বলেন, রাশিয়া অফিসিয়ালি সব অবস্থান নিয়ে উত্তর দিয়েছে। তারা ইউক্রেনের নিরপেক্ষ থাকার বিষয়টি মেনে নেবে। তবে তারা ক্রিমিয়া নিয়ে কোনো আলোচনা করবে না।

তিনি আরও বলেন, রাশিয়া লিখিত আকারে প্রস্তাব মেনে নেওয়ার কথা জানায়নি। তারা মৌখিকভাবে বলেছে।

সাংবাদিকরা ডেভিড আরকামিয়াকে জিজ্ঞেস করেন যদি গণভোটে ইউক্রেনের জনগণ সায় দেয় যে, তারা নিরপেক্ষ থাকবে না। তখন কি হবে?

এমন প্রশ্নের জবাবে ডেভিড আরকামিয়া বলেছেন, হয়তা আমরা আবার যুদ্ধে জড়াব নয়ত আবার নতুন আলোচনা করব।

পুতিন-জেলেনস্কির বৈঠকের ব্যাপারে এ প্রতিনিধি বলেন, এখনো ঠিক হয়নি কখন কোথায় আলোচনা হবে। তবে আমাদের বিশ্বাস আলোচনার স্থানটি তুরস্কের আঙ্কারা অথবা ইস্তানবুলে হবে।

সূত্র: আল জাজিরা

English Dainikbiswa

নওয়াজ শরিফের উপড় হামলা।। মেয়ে মরিয়ম ইমরান খানকেই দায়ী করছেন

 

নওয়াজ শরিফের উপড় হামলা।। মেয়ে মরিয়ম ইমরান খানকেই দায়ী করছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রবিবার ইমরান খানের ভাগ্যপরীক্ষা। আস্থাভোটে তিনি জিতবেন, নাকি তাঁর জমানা শেষ হবে, তা নিয়েই জোর চর্চা চলছে। যদিও ইমরান খানের দাবি, আস্থাভোটে তিনি জিতছেন।

পাকিস্তানে আস্থাভোটের আগেই নয়া মোড়। শনিবার লন্ডনে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সূত্রের খবর, লন্ডনে নওয়াজের দফতরের বাইরে এক দল যুবক তাঁর উপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন। এই ঘটনায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ।

টুইট করে তিনি জানান, ‘পিটিআই-এর যাঁরা এই হিংসায় উস্কানি দিয়েছেন এবং যাঁদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাঁদের দ্রুত গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত ইমরান খানকেও।’ তাঁর দাবি, ইমরানের বিরুদ্ধে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে মামলা করা উচিত। কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মরিয়ম।

দু’দিন আগেই পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধরী অভিযোগ তুলেছিলেন দেশকে বেচে দেওয়ার জন্য আস্থাভোটের আয়োজন করা হচ্ছে। আর এর পিছনে হাত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। ঘটনাচক্রে সেই অভিযোগের পর পরই শনিবার নওয়াজের উপর এই হামলা হল।

রবিবার ইমরান খানের ভাগ্যপরীক্ষা। আস্থাভোটে তিনি জিতবেন, নাকি তাঁর জমানা শেষ হবে, তা নিয়েই জোর চর্চা চলছে। যদিও ইমরান খানের দাবি, আস্থাভোটে তিনি জিতছেন। পাশাপাশি, ইমরানের অভিযোগ, তাঁকে সরাতে এবং দেশকে বিক্রি করে দিতে বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি আস্থাভোটের আগে তাঁর প্রাণনাশেরও চেষ্টা হতে পারে বলে শুক্রবার এক সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। ইমরান আরও বলেছিলেন, “যদি বিরোধী দলনেতা শাহবাজ শরিফের হাতে ক্ষমতা চলে যায়, তা হলে আমেরিকার দাসত্ব করবে পাকিস্তান।”

শনিবার নাগরিকদের উদ্দেশে ইমরান বলেন, ‘‘পাকিস্তান এখন সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যুদ্ধ দেশের ভবিষ্যতের যুদ্ধ। এখন আমাদের সামনে দু’টো রাস্তা রয়েছে। আমাদের স্থির করতে হবে, আমরা কি ধ্বংসের পথে যেতে চাই না কি গর্বের পথে? ভগবান আমাদের গর্বের পথ বাতলে দিয়েছেন। ওই পথই আমাদের জন্য ভাল। ওই পথেই দেশে বিপ্লব এসেছিল।’’

তবে রবিবারের আস্থাভোট তাঁর যে পূর্ণ আস্থা রয়েছে প্রশ্ন-উত্তরের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইমরান। দেশের নাগরিকদের উদ্দেশে ফের তিনি বলেন, “উদ্বিগ্ন হবেন না। ক্যাপ্টেনের সব সময় একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন আমার কাছে একাধিক পরিকল্পনা রয়েছে। ঈশ্ব যদি চান, তা হলে রবিবার আমরা জিতব। অ্যাসেম্বলিতে আমি ওদের হারাবই।”

সূত্র: আনন্দবাজার

English Dainikbiswa

মোংলায় যমুনা গ্যাসের লরি পিষে দিল জাহাঙ্গির-মুন্নী দম্পতিকে

মালাইকা আরোরা মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মুম্বই-পুণের ৩৮ কিমি পয়েন্টে মালাইকার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে।

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুন কপূরের প্রেমিকাকে। খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তিনটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে মালাইকার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর।

English Dainikbiswa

মোংলায় যমুনা গ্যাসের লরি পিষে দিল জাহাঙ্গির-মুন্নী দম্পতিকে

বাড়ি ফেরা হলোনা টুলু শেখের, পিকআপের ধাক্কায় মৃত্যু

টিপুকে হত্যার নির্দেশদাতা কে এই দুবাই ডন সুমন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে। দুবাই থেকে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনা দেন আন্ডারওয়ার্ল্ড ডন সুমন শিকদার ওরফে মুসা।

শনিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

টিপু হত্যাকাণ্ডের গ্রেফতার ৪ আসামি হলেন- ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার ওরফে শুটার সালে (৩৮), মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির (৩৮) ও মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১)।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা র‍্যাবকে জানিয়েছেন- তারা হত্যাকারী ও সহযোগীকে চেনেন না। খুনি ভাড়া করা থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের সব পরিকল্পনার সমন্বয়কারী হলেন মুসা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের তারা জানায়, টিপুকে হত্যার জন্য ১৫ লাখ টাকা বাজেট করেন তারা। আন্ডারওয়ার্ল্ড ডন মুসার তত্ত্বাবধানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দুবাই থেকে এ কিলিং মিশন পরিচালনা করেন তিনি।ওমর ফারুক টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।  আন্ডারওয়ার্ল্ডের মুসার সঙ্গে যোগাযোগ স্থাপন ও অর্থ লেনদেন করেন ওমর ফারুক।

গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানায়, টিপু হত্যার জন্য ১৫ লাখ টাকার চুক্তি হয়।  টিপুর সহযোগী রিজভী হাসান ওরফে বোচা বাবু হত্যাকাণ্ডের আসামিদের মধ্যে ওমর ফারুক ৯ লাখ টাকা যোগান দেন।  বাকি টাকা কিলার নাছির, শুটার সালেহ এবং মুসা প্রদান করেন। দুবাইয়ে যাওয়ার সময় মুসা ৫ লাখ টাকা নিয়ে যায় এবং হুন্ডির মাধ্যমে মুসাকে আরও ৪ লাখ টাকা পাঠানো হয়। অবশিষ্ট ৬ লাখ টাকা দেশে হস্তান্তর করার চুক্তি হয়। উল্লেখ্য, মুসা ২০১৬ সালে রিজভী হাসান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ৩নং আসামি।

কিলার নাছির জাহিদুল ইসলাম টিপুকে নজরদারি ও হত্যাকাণ্ডের জন্য শুটারদের অর্থ প্রদান করেন।  ঘটনার সময় কাছাকাছি জায়গায় তাকে সাদা শার্ট, জিন্স প্যান্ট ও কেডস পরিহিত অবস্থায় দেখা যায়। তিনি রিজভী হাসান বাবু হত্যাকাণ্ডের ১নং চার্জশিটভুক্ত আসামি। তার নামে অস্ত্র আইনে পল্লবী থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত কাইল্যা পলাশ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সমন্বয় করিয়ে দেওয়ার মাধ্যমে হত্যাকাণ্ডটি বাস্তবায়নে সহায়তা করেছেন। মতিঝিল থানায় অস্ত্র আইনের একটি মামলায় কারাভোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সাড়ে দশটায় রাজধানীর শাহজাহানপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। ঘটনাস্থলে একজন নিরীহ কলেজ ছাত্রী নিহত হয়।

নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই ঘটনা এবং বিশেষ করে একজন কলেজ ছাত্রীর নিহত হওয়ায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

র‌্যাবের ব্যাপক তদন্ত এবং গোয়েন্দাদের নজরদারিতে গ্রেফতার হন এ হত্যাকাণ্ডের শুটার মাসুম। এরপর গ্রেফতার হলেন ওই চারজন।

English Dainikbiswa

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

 

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস, পানি ও খাদ্যের তীব্র সংকটে নিমজ্জিত শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। গত বছরের ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে ১ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সংকট উত্তরণে বিদেশি ধার-দেনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েছে দেশটি।

চলতি অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত শ্রীলংকার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তেলসংকট দূর করতে ৪০ হাজার টন ডিজেল পাঠিয়েছে দেশটি।

শ্রীলংকার কলম্বো বন্দরে তেলের জাহাজটি পৌঁছেছে শনিবার। খাদ্যসংকট মেটাতে ৪০ হাজার টন চাল পাঠানোরও প্রস্তুতি নিয়েছে ভারত। এনডিটিভি। শনিবার পাঠানো ৪০ হাজার টন ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। এ অর্থ দিয়েছে ভারত।

সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলংকার কর্মকর্তারা। ডিজেলের অভাবে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাপকভাবে কমে গিয়েছিল।

গত প্রায় এক মাস ধরে প্রতিদিন ১০ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে বাধ্য হয়েছে দেশটির সাধারণ মানুষ। একই কারণে প্রায় অচল হয়ে পড়েছিল দেশটির গণপরিবহন ব্যবস্থা।

মন্ত্রণালয়ের কর্মীদের ‘হোম অফিস’ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিজেল ও বিদ্যুতের অভাবে দেশটির অধিকাংশ হাসপাতাল অস্ত্রোপচার বন্ধ রেখেছিল। এমনকি দেশটির সড়কবাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এখন ডিজেল এসে যাওয়ায়, এসব সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

যদিও শ্রীলংকার বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘ডিজেলের নতুন চালান লোডশেডিংয়ের সমস্যা সম্পূর্ণ মিটিয়ে দেবে এমন নয়। ডিজেলের এই চালানটি এলে আমরা লোডশেডিং কমাতে পারব, তবে আগামী মে মাসের আগ পর্যন্ত এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব হবে না’।

এদিকে অর্থনৈতিক সংকট প্রাথমিকভাবে কাটাতে প্রধান খাদ্যপণ্যের মধ্যে ৪০ হাজার টন চাল পাঠানোর প্রস্তুতি নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

শনিবার দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত। গত মাসে দেশটি শ্রীলংকাকে ১ বিলিয়ন ডলার ক্রেডিট লাইন সহায়তা দিতে সম্মত হয়। যার মধ্যে রয়েছে জ্বালানি, খাদ্য ও ওষুধ সংক্রান্ত পণ্য সরবরাহ করার কথা। ভারত চাল পাঠানোর কারণে কলম্বোতে কিছুটা হলেও গত এক বছরে দ্বিগুণ হওয়া চালের বাজারদরের পারদ নামবে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান ক্রেডিট ফ্যাসিলিটি এগ্রিমেন্টের আওতায় শ্রীলংকায় খাদ্যপণ্য সরবরাহ করছে পট্টভী এগ্রো ফুডস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বন্দরে চাল লোডিং শুরু হয়েছে।

তিনি বলেন, শিপমেন্টের জন্য প্রথমে কন্টেইনার লোড করছি এবং কিছু দিনের মধ্যে জাহাজ লোডিং শুরু হবে।

English Dainikbiswa

হাইমচরের চরপোড়ামুখী সাবেক ইউপি সদস্যের উপর প্রকাশিত অভিযোগ প্রতিপক্ষের প্রতিহিংসা

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০২২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩২ টি দল অংশগ্রহণ করবে। এ ড্র এর মাধ্যমে তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে।

শুক্রবার কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র।

অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়েছে আগেই। এবং বাকি তিনটি দল নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

এই ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট-১ থেকে বল তুলে কাতারসহ র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন। যেখানে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে, ব্রাজিল গ্রুপ ‘জি’তে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ  এইচ’ এ।

এক নজরে ৮ টি গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফিফা ফুটবল বিশ্বকাপের। কত না চড়াই-উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে। কিন্তু সব বাধা পাড়ি দিয়ে এখন মূল মঞ্চের অপেক্ষায় আয়োজকরা।

English Dainikbiswa

ইউক্রেন জেলেনস্কি বলেন– রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে

 

ইউক্রেন জেলেনস্কি বলেন– রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া দোনবাস অঞ্চলে ও খারকিভে ‘ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

দেশের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল অবস্থায়’ রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

তিনি বলেন, রাশিয়া উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। ভাবতেও পারি না যে, আমরা এখনই সব পরীক্ষায় পাস করে ফেলেছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। আজ যুদ্ধের ৩৮ তম দিন।

English Dainikbiswa

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শুক্রবার রুশ  পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন। আর তিনি ব্যক্তিগতভাবে এ বার্তা মোদির কাছে পৌঁছে দিতে চান।

শুক্রবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যায় মোদির সঙ্গে দেখা করেন লাভরভ। এরপর ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পুতিনের বার্তা পৌঁছে দেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ও  পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে।

এর মাধ্যমে কার্যত রাশিয়াকে সহায়তা করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটি।

ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ। তার ওপর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

ফলে ভারতকে কাছে রাখতে চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। কিন্তু ভারত নিরপেক্ষ থাকছে। তারা সরাসরি রাশিয়ার বিপক্ষে কিছু বলছে না।

কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার সঙ্গেই আছে ভারত।

এটি আরও পরিস্কার হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর জাতীয় ও কূটনৈতিক সম্পর্কের সম্পাদক সুহাশিনি হায়দারের একটি টুইটের মাধ্যমে।

তিনি তার টুইটে জানিয়েছেন, গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারত সফরে এসেছেন।

তাদের কারো সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ৪০ মিনিট সময় দিয়েছেন মোদি।

এর মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস লাভরভের সঙ্গে একই সময়ে ভারতে অবস্থান করছেন। কিন্তু ট্রাসকে মোদি সময় দিতে পারেননি বলেই জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লাভরভকে বিশেষ সময় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার প্রতি ভারতের শক্ত সমর্থন রয়েছে।

এদিকে লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর একটি বিবৃতি দিয়েছে ভারত। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মোদি পূর্বেও যেমন সংঘাতের দ্রুত সমাধান চেয়েছেন, লাভরভের সঙ্গে ফের একই কথা জানিয়েছেন।

বিবৃতিতে আরও  বলা হয়েছে, দুই দেশের মধ্যে শান্তি আনতে অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি

English Dainikbiswa

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?