শব্দ দূষণে ঢাকা শহর বিশ্বে ১ম : জাতিসঙ্ঘ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

শব্দ দূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহর নির্বাচিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসঙ্ঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বে শব্দ দূষণে শীর্ষ শহর এখন ঢাকা। বাংলাদেশের এই রাজধানী শহরের পর শব্দ দূষণে দ্বিতীয় স্থানে আছে ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ। তালিকায় তৃতীয় স্থানে আছে পাকিস্তানের ইসলামাবাদ।

বিশ্বজুড়ে শব্দ দূষণের শহরের এই তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রাজশাহী শহর। এই শহরের অবস্থান চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন শহর রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দ সীমার মাত্রা ৫৫ ডেসিবেল। এছাড়া বাণিজ্যিক এলাকা ও যেখানে যানজট আছে সেখানে ৭০ ডেসিবেল। ঘনবসতিপূর্ণ ও ব্যাপক যানজটের শহর ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডেসিবেল এবং রাজশাহীতে ১০৩ ডেসিবেল পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিবেশগত শব্দের উত্স যেমন রাস্তার যানজট, বিমান চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে সৃষ্ট শব্দ শারীরিক এবং মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির দূষিত শহরের এই তালিকায় দক্ষিণ এশিয়ার ১৩টি শহর রয়েছে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী আছে এই তালিকায়। এছাড়া ভারতের পাঁচটি শহর— মুরাদাবাদ, কলকাতা, আসানসোল, জয়পুর এবং দিল্লিও রয়েছে।

তবে এই তালিকায় শব্দ দূষণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শান্ত শহর নির্বাচিত হয়েছে জর্ডানের ইরবিদ শহর। শহরটিতে শব্দের মাত্রা ৬৯ ডেসিবেল পাওয়া গেছে। সবচেয়ে কম শব্দ দূষণে ইরবিদের পরই আছে ফ্রান্সের লিয়ন (৬৯ ডেসিবেল), সুইডেনের স্টকহোম (৭০ ডেসিবেল) এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড (৭০ ডেসিবেল)।

English Dainikbiswa

পরীক্ষায় পাশ করতে ৩৩% মার্কস-ই কেন লাগবে জানেন…?

ডলার কিভাবে সারা বিশ্বের বিনিময় মুদ্রা যা যুক্তরাষ্ট্র ইচ্ছামত ছাপাতে পারে…?

ডলার কিভাবে সারা বিশ্বের বিনিময় মুদ্রা যা যুক্তরাষ্ট্র ইচ্ছামত ছাপাতে পারে…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এখন থেকে প্রায় ৫০০০ বছর আগে থেকেই স্বর্ণ ও রৌপ্য বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৪০০ খ্রিস্টাব্দে bank Cheque এর মত করে প্রথম Promissory Note ছাড়ে ইউরোপে ইহুদীরা। ১৭০০ খ্রিস্টাব্দে Receipt প্রদান প্রথা চালু করে। বাইবেলে সুদ নিষিদ্ধ ছিল। ইহুদী কারবারিরা বাইবেলে নিষিদ্ধ সুদ প্রথাকে সংশোধন করে ইহুদী ছাড়া সবার কাছে সুদকে বৈধ ঘোষণা করে। উদ্দেশ্য ছিল বেশী বেশী ঋণ সৃষ্টির মাধ্যমে অধিকহারে মুনাফা লুন্ঠন করা। ক্রমে এই Receipt গুলো নির্দিষ্ট মূল্যের অর্থে রুপান্তরিত হয়।

১৬৯৪ খ্রিস্টাব্দে Bank of England প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের অর্থ সংগ্রহের লক্ষ্যে তারা নোট ইস্যু করে। ১৬৯৫ খ্রিস্টাব্দের দিকে এইসব নোটে টাকার অংকটা হাতে লিখা থাকতো। ১৭৪৫ খ্রিস্টাব্দ নাগাদ ২০ হতে ১০০০ পাউন্ড পর্যন্ত printed Note চালু হয়ে যায়। ১৮৩৫ খ্রিস্টাব্দের পর হতে নোটে কোন স্বাক্ষরের প্রয়োজন হোতনা। ১৮৪৪ খ্রিস্টাব্দে England এ “Bank Charter Act” এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তখন নূতন নোট ইস্যু করার ক্ষমতা Bank of England এর উপর বর্তায়।

অন্যদিকে ১৮৬২ খ্রিস্টাব্দে আমেরিকার Federal States সমূহে প্রথম bank Note চালু হয়। ১৯১৩ সালে “The Federal Reserve Act, 1913” এর মাধ্যমে ডলার এর জন্ম হয় । তখন ডলারে লিখা থাকতোঃ This certifies that there have been deposited …..dollar in the treasury in gold coin payable to the bearer on demand.

১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত US Dollar এর Gold Standard মানা হোত। এক পর্যায়ে এরা ইহুদীদের মত বেশী পরিমাণে কাগুজে নোট ছাপতে শুরু করে। ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা Redemption Right বা কাগুজে নোট জমা দিয়ে Gold উত্তোলনের প্রথা বাতিল করে দেয়।

১ম বিশ্বযুদ্ধে আমেরিকা কোন পক্ষে না থাকায় তাদের পোয়া-বারো সুযোগ সৃষ্টি হয়; তাদের স্বর্ণের মজুদ বিপুল পরিমাণে বেড়ে যায়। কিন্তু ২য় বিশ্বযুদ্ধে আমেরিকার স্বর্ণের মৌজুদ দারুনভাবে হ্রাস পায়। তবে তার আগেই আমেরিকা অন্যান্য দেশে সোনার পাহাড় গড়ে তুলে।

১৯৪৪ খ্রিস্টাব্দে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানগণ Breton Woods Hampshire-এ মিলিত হয়ে নূতন Monetary System চালুর পক্ষে সিদ্ধান্ত গ্রহন করে। ফ্রাঁ, পাউন্ড স্টারলিং ও মার্ক ব্যতিত সকল কারেন্সী ইউএস ডলার দ্বারা ০.৩৫ হারে backed থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। Breton Woods Hampshire সম্মেলনে ক্ষমতা পাওয়ার পর হতে আমেরিকার নৈতিক অধ:পতন ত্বরান্বিত হয়, কাগুজে ডলারের বিপরিতে ট্রেজারীতে স্বর্ণ জমা না রেখে, ইচ্ছামত ডলার Print করতে থাকে। এক পর্যায়ে আমেরিকা Deficit Spending শুরু করে। উদ্দেশ্য ছিল অস্ত্রের জোরে নিজেকে বিশ্বের ১নং সেরা মোড়ল হিসেবে সুপ্রতিষ্ঠিত করা।

১৯৬০ খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্যগল আমেরিকার এ জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। ফ্রান্স ইস্যুটি তাদের আইন সভায় পাশ করিয়ে কাগুজে ডলারের বিনিময়ে Gold দাবি করে বসে। ফ্রান্সের দেখাদেখি ব্রিটেন ও জার্মানী একই কাজ করে ফলে আমেরিকার স্বর্ণের মওজুদ অর্ধেকে নেমে আসে।

ডলারের এই ভয়াবহ দূর্নীতি ঠেকাতে নিক্সন সরকার বেপরোয়া হয়ে উঠে। বাধ্য হয়ে ১৫ আগষ্ট, ১৯৭১ খ্রিস্টাব্দে “আপাতত: অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে” ডলারের Gold Standard বাতিল ঘোষণা করে। ফলে অপকর্মকে ধামাচাপা দিতে, “Currency জমা দিয়ে আর Gold নয়” মর্মে ঘোষণা দেয়। তার মানে নিজেদের দুষ্কৃতির বিচার নয়, বরং চোরকে রক্ষা করাই যেন প্রধান বিষয় হয়ে দাঁড়াল। অদ্যাবধি কাগুজে ডলারের মান নির্ধারনের কোন নীতিই আর প্রবর্তন করা হয় নি। তবে এমন বিশ্বাসঘাতকতার পর ডলারকে আর কেহই নিজেদের বিনিময় মুদ্রা হিসেবে গ্রহন করতে রাজি হল না। এমনি অবস্থায়, আমেরিকা প্রমাদ গুণলো। প্রতারণা কার সাথে করবে, এমন পার্টনার খুঁজে পাচ্ছিল না। সুযোগের অপেক্ষায় রইল।

১৯৬৭ সালের আরব ইজরাইল যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর প্রথম পরাজয়ের ঘটে। ১৯৭৩ সালে ইজরাইলের সাথে দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হয়। মিশর ও সিরিয়া ইজরাইলকে দুইদিক থেকে ঘিরে ফেলে। এ সময় সৌদি সিংহাসনে বাদশাহ ফয়সাল আসান ছিলেন। তিনি ঘোষণা করলেন “ইজরাইলের পা-চাটা গোলাম আমেরিকা যুদ্ধে জড়ালে ওপেক বিশ্বব্যাপী (সৌদি, কুয়েত ও লিবিয়া) তেলের সরবরাহ বন্ধ করে দিবে”। এর প্রভাবে বিশ্ব বাজারে তেলের মূল্য ৪০০ গুণ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৩ ডলারের পরিবর্তে ১২ ডলারে উন্নীত হয়।

আমেরিকা ঠিক এমনি একটি দূর্লভ সুযোগের অপেক্ষায় ছিল। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী হেনরী কিসিঞ্জার সৌদি আরব এসে গোপন চুক্তির মাধ্যমে তেলের বাজারে যাদুর কাঠি ধরিয়ে দিলেন। এতে ডলারও বাঁচলো, তেলও উঠলো স্বর্ণের পাহাড়ে। চুক্তি হল “এখন থেকে ওপেক তেল বেঁচবে শুধু ডলারে”। এত্থেকেই জন্ম হয় ‘Petrodollar’ শব্দের। চুক্তির শর্ত আরেকটা ছিল। তবে তা অদ্যাবধি প্রকাশ করা হয়নি। তবে সৌদী রাজকুমারদের লাম্ফট্যপনা আর তাদের সাথে আমেরিকার মাখামাখি দেখে তা সহজেই অনুমান করা যায়। তা হোল ‘হাজারো অযোগ্যতা সত্ত্বেও এই সৌদী শেঠদের যুগ যুগ ধরে ক্ষমতার মসনদে বসিয়ে রাখা’। আর এটাই ছিল বিশ্বব্যাপী ‘ডলার’ এর সার্বভৌমত্ব অর্জনের সংক্ষিপ্ত ইতিহাস। আর এর সাথেই শুরু হয়েছিল আমেরিকার প্রিন্টেড কাগজ বিক্রি করে সমগ্র পৃথিবী হতে সম্পদ শোষণের সর্বগ্রাসী নির্মম কাহিনী। সূত্র: Quora

English Dainikbiswa

খুলনার তেরখাদায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী রাজাকার পুত্র, জেলা আ’লীগের ক্ষোভ – এলাকায় মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল  নিহত

শুধুমাত্র নারীরাই ওমরা হজে যেতে পারবেন নতুন নিয়মে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীরা। তবে এ ক্ষেত্রে মানতে হবে একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হবে নারীদের। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ হজযাত্রার জন্য আবেদন করা নারীদের এক ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া তাঁদের অন্য কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। দেশটির এ মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যাঁরা গত পাঁচ বছরে হজ করেননি, তাঁরা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।

তেলনির্ভর অর্থনীতি থেকে রক্ষণশীল সৌদি আরবকে বের করে আনতে নানান ধরনের সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পশ্চিমা দুনিয়ায় ‘এমবিএস’ নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো ও পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

English Dainikbiswa

কাজাখস্তানের নাগরিককে বেলারুশের তিনজনে পাবনায় কুপিয়ে হত্যা করে// আটক ৩

টিপু-প্রীতি হত্যার শুটার গোয়েন্দার জালে আটকে গেছে

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

স্টাইলিস্ট কিম জং ক্ষেপনাস্ত্র পরীক্ষাও চালালেন ফিল্মি স্টাইলে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

হলিউডের অ্যাকশনধর্মী ছবি   টপ গান -এর কথা মনে আছে? অনেকটা সেই ছবির অ্যাকশনের মতোই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷

স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল দরজা৷ গায়ে লেদারের চকচকে জ্যাকেট, চোখে সানগ্লাস আর দুই পাশে দুই সেনা কর্মকর্তা নিয়ে ধীর গতিতে এগিয়ে আসলেন কিম জং উন৷ ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে দিলেন নির্দেশনা৷ এমনই একটি ভিডিও শুক্রবার প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল৷

টেলিভিশনে এমন ভিডিও দেখিয়ে শুক্রবার উত্তর কোরিয়া তাদের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়৷।

স্টাইলিস্ট কিম জং ক্ষেপনাস্ত্র পরীক্ষাও চালালেন ফিল্মি স্টাইলে

ভিডিওতে উত্তর কোরিয়ার এই নেতায় বিশেষ স্টাইলে জমকালো উপস্থিতিকে হলিউডের ‘টপ গান’ সিনেমা বা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গান ‘গ্যাংন্যাম স্টাইলের সাথেই তুলনা করছেন কেউ কেউ৷

ভিডিওতে দেখা যায়, সেনা কর্মকর্তাদের দুই পাশে রেখে ধীর গতিতে বেরিয়ে আসছেন কিম জং৷ এরপর কর্মকর্তারা তাদের ঘড়ির দিকে তাকান৷ অর্থাৎ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়টি দেখছিলেন৷ এরপর নিজের সানগ্লাস নামিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য মাথা নেড়ে অনুমতি দিতে দেখা গেল কিমকে৷

সেনা কর্মকর্তাদের কসরত শেষে উৎক্ষেপণ হয় ক্ষেপণাস্ত্রটি৷ উৎক্ষেপণ শেষে হাত তুলে দুই সেনা কর্মকর্তার সাথে চিৎকার করে তা উদযাপন করতে দেখা গেছে কিমকে৷

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া ২০১৭ সালের পর থেকে এবারই প্রথমবারের মতো আইসিবিএমের পূর্ণাঙ্গ পরীক্ষা চালালো৷ আইসিবিএম হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র৷ এগুলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম বলে দাবি করছেন কোনো কোনো বিশেষজ্ঞ৷

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্মুখভাবে সাদাকালো রঙের দানবীয় ক্ষেপণাস্ত্রটি একটি উৎক্ষেপণ যান ছেড়ে উঠে যাচ্ছে৷

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হাসং-১৭ সর্বোচ্চ ৬২৪৮.৫ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে ১০৯০ কিলোমিটার দূরে সাগরের লক্ষ্যস্থলে নির্ভুলভাবে আঘাত হেনেছে৷

আরআর/এফএস (রয়টার্স)

English Dainikbiswa

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

রুশ সৈন্য ইউক্রেনের ২য় বৃহৎ পারমানবিক চুল্লিতে হামলা করেছে

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

//আন্তর্জাতিক ডেস্ক//

রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় চার হাজার ৫০০ আবাসিক ভবন ধ্বংস করেছে রাশিয়া।

শনিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না। খনি অপসারণের পর সারা দেশের মোট ক্ষতির মূল্যায়ন করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

এদিকে পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেন সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি সহজ করেছে। মন্ত্রী যোগ করেন, যেকোনো পুনর্গঠনের আগে খনি ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি।

English Dainikbiswa

১৫ বছরের কারাদন্ড// রাশিয়ায় যদি কেউ ভূয়া খবর ছড়ায়

জেলেনস্কি শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে দাবি

১৫ বছরের কারাদন্ড// রাশিয়ায় যদি কেউ ভূয়া খবর ছড়ায়

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণে নেই।

শুক্রবার এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। খবর বিবিসির।

ওই আইনে বলা হয়েছে, বিদেশে কর্মরত রাশিয়ার কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার নতুন এ আইনে সই করলেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর রাশিয়ায় পাস করা একটি আইনের সঙ্গে নতুন এ আইনের অনেকটাই মিল রয়েছে।

আগে পাস হওয়া আইনে বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো লোকদের জেলে পুরে দেওয়া হবে।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি বলছে, রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার দূতাবাস ও বিদেশে থাকা রুশ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে দেশটিতে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইন জরুরি ছিল। সেই চাহিদা থেকেই রাশিয়ার গণমাধ্যমের ওপর এমন খড়গহস্ত হলেন ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।

স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ বলেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তার দাবি, এক মাসের লড়াইয়ে কিয়েভের যুদ্ধ-সক্ষমতা অনেকখানি কমে গেছে।

যুদ্ধের পাশাপাশি নিজ দেশেও নানা সংকটের সম্মুখীন পুতিন সরকার। ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশটিতে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। অস্বস্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

English Dainikbiswa

রুশ সৈন্য ইউক্রেনের ২য় বৃহৎ পারমানবিক চুল্লিতে হামলা করেছে

মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রুশ সৈন্য ইউক্রেনের ২য় বৃহৎ পারমানবিক চুল্লিতে হামলা করেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে হামলায় এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি। খবর বিবিসির।

ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে করা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনারা হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত থাকায় সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

পারমাণবিক চুল্লিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এখন পর্যন্ত সেখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হয়নি।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানায়, পারমাণবিক চুল্লি থেকে গুরুতর বিকিরণ পরিস্থিতিকে আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। একইসাথে বোমাবর্ষণের ফলে আশেপাশের অঞ্চলগুলোও পারামাণবিক বর্জ্যে দূষিত হতে পারে।

এদিকে ইউক্রেনের এক রাজনীতিবিদ জানিয়েছেন, পারমাণবিক চুল্লিতে গোলাগুলি বা বোমাবর্ষণের কারণে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হলে সেটি বড় ধরণের পরিবেশ বিপর্যয় ডেকে আনবে এবং আরও বড় কোনো ঝুঁকির দিকে ঠেলে দিবে।

এর আগে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের বসবাসের একটি শহরের দখল করে সেখানকার মেয়রকে আটক করেছে রুশ সেনারা। তারা একটি হাসপাতালের দখলও নিয়েছে বএল জানা গেছে।

English Dainikbiswa

জেলেনস্কি শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে দাবি

রাশিয়া উড়িয়ে দিল ইউক্রেনের অস্ত্র ভান্ডার

জেলেনস্কি শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে দাবি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিগগিরই আত্মসমর্পণের ঘোষণা দেবেন বলে দাবি করেছেন বুলগেরিয়ার প্রাক্তন কমান্ডার জেনারেল দিমিতার শিভিকভ। তিনি বলেন, ইউক্রেনে বিশেষ অভিযান বিজয়ের মধ্য দিয়েই শেষ করবে রাশিয়া।

বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর একটি অনুষ্ঠানে এমনটাই দাবি করেন জেনারেল দিমিতার শিভিকভ।

শিভিকভ দেশটির ৬১ তম স্ট্রাইমস্কায়া মেকানাইজড ব্রিগেডের প্রাক্তন কমান্ডার। এছাড়াও ইরাক, আফগানিস্তান যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন সাবেক বুলগেরিয়ান এ সেনা কর্মকর্তা।

জেনারেল শিভিকভ বলেন, “রাশিয়ার সামরিক বাহিনী এ সংঘাতে জয়ী হবে, এ নিয়ে আমার কোন সন্দেহ নেই।”

নিজ দেশের উদ্দেশ্যে এ জেনারেল বলেন, যতক্ষণ পর্যন্ত রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং সামরিকরণ মুক্ত করা, ততক্ষণ বুলগেরিয়ার কিয়েভকে কোনও অস্ত্র সরবরাহ করা উচিত নয়। কারণ এর ফলে ইউক্রেন সংঘাত বৃদ্ধি পাবে। এটি হবে পেট্রল ঢেলে আগুন বাড়িয়ে দেয়ার মতো বিষয়।

শিভিকভ আরও বলেন, ২০০৪ সাল থেকে “রুসোফোবিক নীতি” চালাচ্ছে ইউক্রেন। আর এ কাজে ওয়াশিংটনই ইউক্রেনকে বিদেশ থেকে উস্কানি দিচ্ছে।

এর আগে ইউক্রেনের সম্ভাব্য আত্মসমর্পণের কথা বলেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও।

লুকাশেঙ্কো বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একটি চুক্তি করা উচিত জেলেনস্কির। যদি তা না করে আত্মসমর্পণ করতে বাধ্য হবে ইউক্রেন। সূত্র- প্রাভদা

English Dainikbiswa

কুকিং রেসিপি

 

রাশিয়া উড়িয়ে দিল ইউক্রেনের অস্ত্র ভান্ডার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি অস্ত্রভান্ডার উড়িয়ে দিয়েছেন তারা।

তাছাড়া নতুন করে আরেকটি জ্বালানি ডিপোতে হামলা করার দাবি করেছে রাশিয়া।

এ ব্যাপারে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, সমূদ্র থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়ে, জায়তোমায়ার প্রদেশের ভেলেকি কোরোভোনসিতে অবস্থিত একটি অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে।  এই হামলায় একটি অস্ত্র ও গোলাবারুদে ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে।

ইগোর কোনাসেনকোভ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৭টি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৬টি কমান্ড পোস্ট ও তিনটি বিমান।

বিবৃতিতে কোনাসেনকোভ আরও বলেন,  এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ওনেক্স ক্রুস ক্ষেপণাস্ত্র মাইকোলাইভে আঘাত হেনেছে। এই হামলায় মাইকোলাইভের একটি জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গেছে।

ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।

রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কালইয়ানকোভাতে এ ডিপোটি ছিল।

যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, সম্মুখ লড়াইয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে কুলিয়ে ওঠতে পারেনি রুশ সেনারা। ফলে এখন রাশিয়া অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দিকে নজর দিয়েছে।

সূত্র: সিএনএন, আল জাজিরা

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবসে নওয়াপাড়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ইমরান খানের অপসারণ কেন চান বিরোধীরা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন। দেশটির বিরোধী দলগুলো জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবটি পাস হলে পতন হতে পারে ইমরান সরকারের। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর আরও একবার এমন অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হলেও এবারের ধাক্কা ভিত নড়িয়ে দিয়েছে ইমরানের। তাকে ক্ষমতাচ্যুত করার এই পদক্ষেপের পেছনে বড় ভূমিকা রাখছে প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

সংসদের অধিবেশন অনুযায়ী, অনাস্থা প্রস্তাবটি নিয়ে আলোচনা করার জন্য গতকাল শুক্রবার নির্ধারিত ছিল। কিন্তু অনাস্থা প্রস্তাব উত্থাপন না করেই গতকাল জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার আসাদ কায়সার। জাতীয় পরিষদের সদ্য প্রয়াত সদস্য খায়াল জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার অধিবেশন শুরুর পরপরই আগামী সোমবার বিকেল ৪টা পর্যন্ত তা মুলতবি করেন তিনি। সোমবারের পর আবার বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হবেন ইমরান খান। যদিও অনাস্থা ভোটকে সফলভাবে এড়ানোর দৃঢ়তা প্রকাশ করেছেন তিনি।

তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন ইমরানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা।

পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের পক্ষে ও দুর্নীতিবিরোধী বক্তব্য দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় আসে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরপর থেকে বরাবরই বিরোধীদের সমালোচনায় মুখর ছিলেন ইমরান। প্রায়ই তিনি ভাষণে বিরোধীদের ‘চোরের দল’ বলে নিন্দা করেছেন। এ ছাড়া যখনই সুযোগ পেয়েছেন, তখনই বিরোধী নেতাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন।

বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব শুধু নিজেদের বাঁচানোর জন্য বলে সংবাদমাধ্যম আলজাজিরার কাছে মন্তব্য করেছেন পিটিআইয়ের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় সেক্রেটারি আন্দালিব আব্বাস। এ কথা বলে তিনি পিপিপির নেতৃত্বে থাকা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পিএমএলএনের নেতা শরিফ ভাতৃদ্বয়ের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, তারা (বিরোধীরা) জানে, প্রধানমন্ত্রী ইমরান খান তাদের দুর্নীতি ক্ষমা করবেন না এবং ধীরে ধীরে তাদের চারপাশের জাল গুটিয়ে আনা হচ্ছে।

তবে বিরোধী দলগুলো আন্দালিব আব্বাসের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, এই সরকার পুরোপুরি ব্যর্থ। বিশেষ করে অর্থনীতিতে সরকারের করুণ অবস্থা প্রকটভাবে ফুটে উঠেছে। দেশবাসী এই অকর্মঠ সরকারের কাজকর্ম স্পষ্টতই দেখতে পাচ্ছে। অনাস্থা ভোটে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে পিপিপির জ্যেষ্ঠ নেতা ও বিরোধীদলীয় সাংসদ নাভিদ কামার বলেন, ‘ইমরান খানের নিজ দলের সদস্যরাই এখন তাকে ত্যাগ করছেন। তারা তাকে ঘৃণা করেন। দলের সদস্যরা ইমরানকে ত্যাগ করায় তার পক্ষে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।’

English Dainikbiswa

ইউক্রেন থেকে ২৫০কোটি টাকা নিয়ে পালাল রাজনীতিবিদের স্ত্রী, অতঃপর….