ইউক্রেনে আসছে ওয়াগনার গ্রুপ – পুতিনের নিজস্ব সেনা বলে পরিচিত

//আন্তর্জাতিক ডেস্ক//

রুশ আগ্রাসনের মুখে পড়ে বিপর্যস্ত ইউক্রেন। শীঘ্রই কিভের দখল নেওয়ার রাশিয়ার ইচ্ছায় বাধ সেধেছে ইউক্রেন সেনা এবং তাদের যুদ্ধের কৈাশল। কিভ দখলের অদম্য ইচ্ছায় তাই আরও এক ধাপ এগিয়ে পদক্ষেপ করল রাশিয়া।

কিভকে আরও বিপদের মুখে ফেলতে মাঠে নামছে কুখ্যাত ‘ওয়াগনার গ্রুপ’, যা ‘পুতিনের নিজস্ব সেনা’ নামেও পরিচিত। ওয়াগনার গ্রুপ একটি স্বনিয়ন্ত্রিত সামরিক বাহিনী। এই বাহিনীর বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে ধর্ষণ, ডাকাতি, খুন এবং যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

ওয়াগনার বাহিনীকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং ক্লিটসকো ভ্রাতৃদ্বয়-সহ অন্য বিখ্যাত ব্যক্তিত্বদের হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

দীর্ঘ দিন ধরে ক্রেমলিনের সঙ্গে ওয়াগনার বাহিনীর ৬০০ ভাড়াটে খুনির সম্পর্কের জল্পনা অস্বীকার করেছে রাশিয়া। তবে পশ্চিমী দুনিয়ার দাবি, রাশিয়ার বিভিন্ন গোপন কা়জ উদ্ধারের দায়িত্ব দেওয়া আছে এই বাহিনীর উপর।

দীর্ঘ দিন ধরে এও দাবি করা হয়েছে যে ওয়াগনার গ্রুপ পুতিনের ব্যক্তিগত বাহিনী যারা কেবলমাত্র পুতিনের নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করে।

ইউরোপীয় ইউনিয়নও ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান এবং মোজাম্বিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।

পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণের জন্য এই বাহিনীকে কাজে লাগানো হত বলেও জানা গিয়েছে।

অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিন এই ওয়াগনার বাহিনীতে নতুন সদস্য নিয়োগের দায়িত্বে আছেন। অলিগার্চ পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তিনি ক্রেমলিনের বিশেষ বিশেষ কাজ দেখাশোনার কাজেও যুক্ত। তাঁর কেটারিংয়ের ব্যবসাও আছে। সেই কারণে অলিগার্চ ‘পুতিনের রাঁধুনী’ বলেও পরিচিত।

জানা গিয়েছে, কিছু দিন আগেই তাঁকে ক্রেমলিনে তলব করা হয়। কয়েক সপ্তাহ আগেই তিনি ইউক্রেনে উড়ে যান এবং ওয়াগনার বাহিনীকে বিশেষ অভিযান চালানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দেন।

এর আগে বিশেষ অভিযান চালানোর জন্য এই বাহিনীকে পূর্ব আফ্রিকায় মোতায়েন করে ক্রেমলিন। যদিও এর দায় বরাবরই এড়িয়ে গিয়েছে রাশিয়া।

ইউক্রেনে আসছে ওয়াগনার গ্রুপ - পুতিনের নিজস্ব সেনা বলে পরিচিত

এই বাহিনীর অস্তিত্ব নিয়ে বহু জল্পনা থাকলেও ২০১৪ সালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে এই গোষ্ঠীর কার্যকলাপ প্রথম প্রকাশ্যে নজরে আসে।

প্রাথমিক ভাবে, রাশিয়ার কয়েকশো অভিজ্ঞ সেনা নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। শোনা যায়, ডনবাসের বিচ্ছিন্নতাবাদী নেতারা ক্রেমলিনের নির্দেশ মানতে অস্বীকার করলে তাঁদের হত্যা করার জন্য এই বাহিনীকে পাঠানো হয়।

তবে ওয়াগনার নয়, এই হত্যাকাণ্ডের দায় চাপে ইউক্রেনের সামরিক বাহিনীর উপরই।

ওয়াগনারের প্রতিষ্ঠাতা ও নেতা দিমিত্রি উটকিন, রাশিয়ার বিশেষ বাহিনী স্পেটসনাজ-এর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন।

পুতিনের বিরুদ্ধে অভিযোগ, সিরিয়ার আন্দোলকারীদের দমন করতেও তিনি এই ওয়াগনার বাহিনীকে কাজে লাগিয়েছিলেন।

শোনা যায়, একসময় ওয়াগনার বাহিনী এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে রুশ সরকারও তাঁদের অর্থ দিতে অস্বীকার করে।

এর পরে পুতিন অলিগার্চকে এই গোষ্ঠী নিয়ন্ত্রণে নিযুক্ত করেন।

তবে অনেকের মতে ক্রেমলিনের সঙ্গে ওয়াগনার বাহিনীর যোগসূত্র নিছকই কল্পনা। কারণ উটকিন-সহ ওয়াগনার সৈন্যদের সঙ্গে ক্রেমলিনের অনুষ্ঠানে পুতিনের ছবি আছে। সূত্র: আনন্দবাজার

English Dainikbiswa

হুতি বিদ্রোহীরা সৌদি তেল কোম্পানীর ডিপোতে বোমা হামলা করেছে

ইউক্রেন থেকে ২৫০কোটি টাকা নিয়ে পালাল রাজনীতিবিদের স্ত্রী, অতঃপর….

হুতি বিদ্রোহীরা সৌদি তেল কোম্পানীর ডিপোতে বোমা হামলা করেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সৌদি জোট বলছে, ইয়েমেনের বৈধতা পুনরুদ্ধার করার জন্য সৌদি আরামকোর তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে সন্ত্রাসী, ইয়েমেন ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা মিসাইল দ্বারা হামলা করে। তবে এই হামলায় শহরের জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। সূত্র: রয়টার্স

ইউক্রেন থেকে ২৫০কোটি টাকা নিয়ে পালাল রাজনীতিবিদের স্ত্রী, অতঃপর….

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছে। অনেকে আবার ফায়দাও নিচ্ছে। শরণার্থী সীমান্ত অতিক্রম করে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার সময় ২৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ধরা পরলেন ইউক্রেনের বিতর্কিত রাজনীতিবিদ ইগর কোটভিটস্কির স্ত্রী আনাস্তাসিয়া কোটভিটস্কা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ২৫০ কোটি টাকা।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আনাস্তাসিয়া ইউক্রেনের বিশিষ্ট বিত্তশালী ও সাবেক বিতর্কিত সাংসদ ইগর কোটভিটস্কির স্ত্রী। ডলার ও ইউরো মিলিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ইউক্রেন থেকে পাচার করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আনাস্তাসিয়ার বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেনের ভিলক চেকপয়েন্ট দিয়ে দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ অর্থের কথা জানাননি তিনি। কিন্তু হাঙ্গেরিতে পৌঁছে অর্থ নিয়ে আসার কথা জানান তিনি।

ইউক্রেন থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের সময় হাঙ্গেরির আবগারি দপ্তরের নজরে পড়ে বলেও জানা গেছে। বিপুল পরিমাণ অর্থসহ একটি সন্দেহভাজন লাগেজের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় ইতোমধ্যেই ভিলক চেকপয়েন্টের সীমন্তরক্ষীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কারণ অর্থ পাচার করার বিষয়ে তারা অবগত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে অর্থ পাচারের চেষ্টা করায় আনাস্তাসিয়ার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে কিয়েভের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইগর অবশ্য জানিয়েছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং সন্তান জন্ম দেওয়ার জন্য দেশ ছাড়ছেন। তবে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার আগে ইগর বলেন, ‘‘আমার সমস্ত টাকা ইউক্রেনের ব্যাঙ্কে আছে। আমি কিছুই বের করিনি।’’

ইগরের প্রথম পক্ষের মেয়েও টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেন। তবে এই অভিযোগ নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি তিনি। এদিন নিজের মা এবং হাঙ্গেরির অন্য দুই পুরুষের সঙ্গে তিনিও ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে।

ইগর ইউক্রেনের পারমাণু শক্তি দ্বারা চালিত ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণ করেন। এছাড়াও ইউক্রেনের ইউরেনিয়ামের মজুত করার বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন তিনি। বর্তমানে এই মজুতের বেশ খানিকটা দখল করেছে রাশিয়া। ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন অ্যাভাকভের সঙ্গেও তার ঘনিষ্ঠ ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

English Dainikbiswa

নিজের মেয়েকে হত্যা চেষ্টা…! বরিশালের এই দুর্ঘটনার কারণ অবৈধ সম্পর্ক

লিটন কি হাফেজ নাকি ডাকাত সর্দার

রাশিয়ান সৈন্যদের দখলকৃত এলাকায় ভয় দেখাতে হত্যা ও ধর্ষণের অভিযোগ

//আন্তর্জাতিক ডেস্ক//

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। যুদ্ধে অবিরাম বোমাবর্ষণে ইউক্রেনের শহরগুলো নরকে পরিণত হয়েছে। তার ওপর রাশিয়ান সেনাদের দখলকৃত শহরে আটকে পড়া বাসিন্দাদের ওপর অসংখ্য যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। সৈন্যরা বাড়িঘরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা ও ধর্ষণ করছে অভিযোগ উঠেছে। বেসবেল্টে এবং অট্টালিকায় ডুকে পুরুষদের হত্যা নারীদের ধর্ষণ করে নাগরিকদের মাঝে আতঙ্ক তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে দাবি ইউক্রেনর। বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জর্মান নারীদের প্রতি রেড আর্মিদের বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়।

ইউক্রেনের প্রসিকিউটরের জেনারেল, ইরিনা ভেনেডিক্টোভা বৃহস্পতিবার জানান, পুতিনের সৈন্যদের দ্বারা যৌন নিপীড়ন শিকারের ঘটনাগুলো তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পূর্ব কিয়েভের ব্রোভারিতে দুই রাশিয়ান মাতাল সৈন্য একটি ভবনে হামলা চালায়। ভবনে থাকা তার স্বামীকে গুলি করে হত্যা করে।

সন্তানদের অস্ত্রের মুখে রেখে পালাক্রমে ধর্ষণ করে সেই সদ্য বিধবা মাকে। ধর্ষণের শিকার ওই নারী বেঁচে পালিয়ে এসে তদন্তকারীদের প্রমাণ দেয়। দুই সৈন্যের একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তার অবস্থা জানা যায়নি। ভেনেডিক্টোভা হুঁশিয়ার করে বলেন, প্রত্যেক ভিলেনদের খুঁজে বের করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাঁড় করানো হবে। বোমাবর্ষণে ধ্বংস প্রায় ইরপিন শহর থেকে পালিয়া আসে আনাস্তানিয়া তারান (৩০)। রুশ সৈন্যদের দ্বারা যৌন নিপীড়নের অভিযোগ করেন তিনিও। বলেন, সৈন্যরা শহরকে নরকে পরিণত করছে।

অসংখ্য সৈন্য শহরের কেন্দ্র অবস্থান করে সেখানকার বেসামরিক নাগরিকদের বাসায় আক্রমণ করে লাথি মেরে বের করে দিচ্ছে, গুলি করছে। বেসমেন্টে (অট্টালিকার ভূগর্ভস্থ অংশ) লুকিয়ে থাকা লোকদের বের করে গুলি করছে, ধর্ষণ করছে। একই অভিযোগ করেছেন কিয়েভের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলাও বলেছেন রুশ সৈন্যরা দখলকৃত অঞ্চলে অসংখ্য যৌন হামলার ঘটনা ঘটিয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্য আগমনের ফলাফল কি…?

//দৈনিক বিশ্ব //

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্য আসছে ইউক্রেনেকে সহায়তা করার জন্য।

ন্যাটোর সৈন্যরা ইউক্রেনে আসা রাশিয়ান সেনাদের উপড় হামলা করবে, রাশিয়ার উপড় নয় , অন্যদিকে রাশিয়া নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে যে হামলাগুলো করবে তা করবে ইউক্রেনের উপড় তথা ইউক্রেনের সাধারণ জনগনের উপড়— তাহলে ন্যাটো কাদের সাহায্য করবে আর কাদের মারবে বোধগম্য হলোনা…..! যুদ্ধে সহায়তা করা মানে যুদ্ধ বাড়ানো- যুদ্ধ বন্ধ করা নয় । জেলেনেস্কিকে যেভাবে যুদ্ধ করার আস্কারা দেওয়া হচ্ছে তাতে তার মাথায় শান্তি আলোচনা ভাবার সময় নাই।

আর একটা বিষয় হলো ইউক্রেন এখনো ন্যাটো ভুক্ত দেশ নয় তবে সহযোগী দেশ হিসেবে ন্যাটো মেনে নিয়েছে।

ইউক্রেনের যত মানুষ দেশ ছেড়েছে তারা কোদিন ইউক্রেনে ফিরবে…? ফিরলেও কি পাবে তারা? তাদের সব তো পুড়ে ছাড়খাড় হয়েগেছে। মিলিয়ন মিলিয়ন ইউক্রেনীয় বিভিন্ন দেশে রিফিউজি / উদ্বাস্ত হয়ে অসহায়ের মত জীবন যাপন করতে হবে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কতজন কিকি পদক্ষেপ নিয়েছে…? আর ইউক্রেনকে যুদ্ধ জিততে(যুদ্ধ চলমান রাখতে) কতজন কিকি পদক্ষেপ নিয়েছে…? মানুষ যখন কিংকর্তব্যবিমূঢ় হয় তখ তাকে বেশি মানুষের পরামর্শই ভালো মনে হবে। জেলেনেস্কি অনেক বুদ্ধিমান ও সাহসী, কিন্তু এই সংকটে কি সেগুলো সফল ভাবে ফলপ্রসূ করতে পারছে…?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ কি এতটাই ইউক্রেন বিরোধী যা সহনশীলভাবে আলোচনায় এসে সমঝোতায় আসা যায়না!  কত মানুষ মারা যাবে কেউ জানেনা, আসলে এই যুদ্ধের শেষ কবে কিভাবে হবে তাও কেউ জানেনা। এর থেকে বিদ্ধংশী অস্ত্র ব্যবহারের পরিবেশ যাতে না হয় সেদিকে সবার সজাগ থাকা উচিৎ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা

ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কোনোশেনকভ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সকালে দেশটির খারকিভ অঞ্চলের শহর ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা।’ খবর বিবিসি ও আলজাজিরার।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ইউক্রেনের সাবেক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের খুব কাছেই অবস্থান ইজিয়ামের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাশিয়ার এই দাবি স্বীকার করে নিয়েছেন। তবে তারা বলেছেন, দখল ফিরে পেতে ইজিয়ামে এখনও লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ইজিয়ামের দখল ফিরে পেতে সেখানে আমাদের সেনা সদস্যরা এখনও লড়াই করছেন।’ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন।

সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী সদস্য’ মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব। ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনকে চাপে রাখতে গত দুই মাস রাশিয়া-ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো। কিন্তু এই কৌশল কোন কাজে আসেনি। উপরন্তু এই দুই মাসের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, যে কোন সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী।

অবশেষে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখ- দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। তার দুইদিন পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে দুটি শহর দখল করল রুশ বাহিনী। এর আগে ১৫ মার্চ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের দখল নেয় রুশ সেনারা। ইজিয়াম শহরটি কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ রাশিয়ার জন্য। কারণ মাত্র ৫০ হাজার মানুষ অধ্যুষিত এই ছোট শহরটি দোনেতস্ক ও লুহানস্কের অন্যতম প্রবেশদ্বার। এছাড়া এই শহরটিতে একটি রেল জংশন আছে, যা ইউক্রেনের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

মার্কিন কূটনীতিক বহিষ্কার করবে রাশিয়া ॥ ১২ রুশ কূটনীতিককে বহিষ্কারের মার্কিন সিদ্ধান্তের শোধ নেবে মস্কো। এর জবাবে মস্কো থেকে বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত মাসে ওয়াশিংটন জানায়, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে নিউইয়র্কে জাতিসংঘ মিশনে নিয়োজিত রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে। পরে জাতিসংঘে নিযুক্ত আরও এক রুশ নাগরিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি ওই রুশ নাগরিক গুপ্তচর।

ইউক্রেনে রাশিয়ার অভিযান সমর্থন করেন ৭১ শতাংশ রুশ নাগরিক ॥ ইউক্রেনে সংঘাত চলছেই। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান চালায় রাশিয়া। তারপর থেকে যুদ্ধ থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে পশ্চিমা দেশগুলো এই হামলার ঘটনায় বেশ ক্ষুব্ধ। এছাড়া বিশ্বের অনেক দেশই এই হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে রাশিয়ার সরকারী জরিপ এবং স্বাধীন সমাজবিজ্ঞানীরা বলছেন, অধিকাংশ রুশ নাগরিক ইউক্রেনে চলমান অভিযানকে সমর্থন করেন। গত ৫ মার্চ ‘রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার’ পরিচালিত একটি জরিপের তথ্যে জানানো হয় যে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সেনা অভিযান’ সমর্থন করেন ৭১ শতাংশ রুশ নাগরিক। আর এই আগ্রাসন সমর্থন করেন না ২১ শতাংশ মানুষ এবং এ সম্পর্কে জানেন না ৮ শতাংশ মানুষ। যাদের ওপর জরিপ চালানো হয়েছে তাদের ৭০ শতাংশ মনে করেন রুশ সেনাবাহিনীর অভিযান পরিকল্পনা মাফিক চলছে।

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

গণহত্যা দিবসে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ অগ্রাসনের জেরে পূর্ব ইউরোপের চার দেশে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। দেশগুলো হল স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায়।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোটের মহাসচিব জিনস স্টলটেনবার্গ।

এ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্ণ হলো। এই হামলার ফলে আসলে আমাদের নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে গেছে এবং ন্যাটো মনে করছে, অনাগত ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পূর্ব ইউরোপের চার দেশে আরও ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের দ্বিপাক্ষিক তিক্ত সম্পর্কের একদম গোড়ায় আছে ন্যাটো। পশ্চিমা দেশগুলোর এই সামরিক জোটকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী সদস্য’ মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব।

মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৭তম দিনে পৌঁছেছে। এর মধ্যে ইউক্রেনের দু’টি শহর খেরসন ও ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী তার দেশে ফসফরাস বোমা ছুড়েছে এবং এতে শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে। তবে এই হামলা ইউক্রেনের কোথায় চালানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে এ সম্পর্কে ন্যাটো মহাসচিব বলেন, যদি সত্যিই এমন ঘটে থাকে, সেক্ষেত্রে এটি আন্তর্জাতিক আইনের সবচেয়ে সরাসরি ও নির্লজ্জ লঙ্ঘন এবং তার ফলাফল হবে ব্যাপক ও সুদূরপ্রসারী। যুদ্ধ বা সংঘাতের প্রকৃতি সম্পর্কে এতদিন আমদের যে ধারণা ছিল, তা সম্পূর্ণ বদলে যাবে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

খুলনার রূপসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

ন্যাটো কি? ন্যাটোর সদস্য কারা এবং কি এদের উদ্দেশ্য…?

//নিজস্ব প্রতিবেদক//

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) বা ন্যাটোর সদস্য হওয়ার আশা প্রকাশ করেছিল ইউক্রেন। কিন্তু রাশিয়া এর বিরোধীতা জানিয়ে ইউক্রেন সীমান্তে ২০২১ সালের শেষের দিকে ১ লাখ সেনা মোতায়েন করে।

ধীরে ধীরে সেই সেনা বাড়াতে থাকে মস্কো।

ইউক্রেন ন্যাটো জোটে না গেলেও ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক আগ্রাসন চালাছে রুশ সেনারা। ন্যাটো নিয়ে এই সংকটের শুরু হলেও ইউক্রেনকে সহায়তা দিতে এগিয়ে আসেনি সামরিক জোটটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।

ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট। পরে কয়েক দশক ধরে জোটটি বড় হতে থাকে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০। সর্বশেষ ২০২০ সালের ২৭ মার্চ ন্যাটোতে যোগ দেয় উত্তর মেসিডোনিয়া। আর ২০০৯ সালের ০১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া যোগ দেয়। ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।

ন্যাটোর উদ্দেশ্য কী?

এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর ন্যাটো তাদের রক্ষায় মাঠে নামে। এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর।

ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্র

ন্যাটোর ৩০ সদস্য দেশ হলো—

আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটে এসআইকে কুপিয়ে হত‍্যাচেষ্টা মামলার ২ আসামী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক দুর্দশার কারণ সমূহ

//অনলাইন ডেস্ক//

চরম এক সংকটকাল অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে এখন শুধু হাহাকার। জ্বালানি তেল এবং খাদ্য কেনার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনও এতটা দুরাবস্থায় পড়েনি দেশটি।

বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে।

বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া।

কাগজের অভাবে দেশটির স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কারণ, কাগজ আমদানি করার মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই।

জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে দেশটিতে। তেল সংগ্রহের জন্য হাজার-হাজার মানুষ লাইনে ভিড় করেছে। পরিস্থিতি সামাল দিতে দেশের পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।

কারণ, জ্বালানি তেল আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা নেই শ্রীলঙ্কার কাছে।

ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানি বাবদ আড়াইশ মিলিয়ন ডলার পরিশোধ করতে পারেনি শ্রীলঙ্কা। এর বিনিময়ে প্রতিমাসে পাঁচ মিলিয়ন ডলারের চা ইরানে শ্রীলঙ্কা করবে শ্রীলঙ্কা। এভাবে ধীরে ধীরে ওই টাকা পরিশোধ করা হবে।

রাজধানী কলম্বোর কাছেই সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে কলম্বো পোর্ট সিটি নামে আরেকটি শহর তৈরি করা হচ্ছে।

এর কাজ শেষ হতে সময় লাগবে ২৫ বছর এবং বাজেট ধরা হয়েছে প্রায় দেড় বিলিয়ন ডলার।

বলা হয়, হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দেবে নতুন এই শহর। চীনের সাথে একত্রিত হয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে শ্রীলঙ্কা।

দেশটির বিশ্লেষকরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে। বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি।

কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্রিমাল আবিরত্নে বলেন, কিছু বড় বড় প্রকল্প শ্রীলঙ্কার জন্য ‘শ্বেতহস্তীতে’ রূপান্তরিত হয়েছে। এর মধ্যে রয়েছে হাম্বানটোটা সমুদ্রবন্দর ও বিমানবন্দর।

অধ্যাপক আবিরত্নে বলেন, গত ১৫ বছর ধরে শ্রীলঙ্কায় সরাসরি বিদেশি বিনিয়োগ তেমন একটি হয়নি। বিদেশি বিনিয়োগের পরিবর্তে বিভিন্ন সরকার ঋণ করার প্রতি মনোযোগী হয়েছে।

গত এক দশকে চীনের কাছ থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার। এ ঋণ দিয়ে শ্রীলঙ্কা বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে।

অধ্যাপক আবিরত্নে বলেন, এক্ষেত্রে শুধু চীনের ঋণকে দোষারোপ করলে হবে না।

“চীনের কাছ থেকে ঋণ নেওয়া সহজ। সেজন্য তাদের কাছ থেকে নিয়েছে। শ্রীলঙ্কার মোট ঋণের ১০ শতাংশ চীন থেকে নেয়া,” বলেন অধ্যাপক আবিরত্নে।

তিনি বলেন, শ্রীলঙ্কার মোট ঋণের ৪৭ শতাংশ বাণিজ্যিকভাবে বিভিন্ন বন্ড ইস্যু করে নেওয়া হয়েছে।

অনেক বিশেষজ্ঞ বলছেন, ঋণের অর্থ অনেক অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যবহার করা হয়েছে। এসব প্রকল্প থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে না।

চীন হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা বাজার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপানের কাছ থেকেও ঋণ নিয়েছে শ্রীলঙ্কা।

ঋণের ভারে জর্জরিত

শ্রীলঙ্কার এ সমস্যা রাতারাতি তৈরি হয়নি। গত ১৫ বছর ধরে এ সমস্যা পুঞ্জীভূত হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে দেদারছে ঋণ নিয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন সরকার।

এর মধ্যে অন্যতম উৎস্য হচ্ছে সার্বভৌম বন্ড। ২০০৭ সাল থেকে দেশটির সরকার অর্থ জোগাড়ের জন্য সার্বভৌম বন্ড ইস্যু করেছে।

অর্থনীতিবিদরা বলেন, একটি দেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এ ধরণের সার্বভৈৗম বন্ড বিক্রি করা হয়। আন্তর্জাতিক পুঁজিবাজারে এ ধরণের বন্ড বিক্রি করে অর্থের জোগান দেওয়া হয়। শ্রীলঙ্কা সেটাই করেছে।

কিন্তু এই অর্থ কিভাবে পরিশোধ করা হবে সে ব্যাপারে খুব একটা চিন্তা-ভাবনা করেনি।

ঋণ পরিশোধে বেহাল অবস্থা

আন্তর্জাতিক সার্বভৈৗম বন্ড বাবদ শ্রীলঙ্কার ঋণ রয়েছে এখন সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া দেশীয় উৎস থেকেও সরকার ঋণ গ্রহণ করেছে।

সব মিলিয়ে চলতি বছর শ্রীলঙ্কাকে প্রায় সাত বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে।

এ সাত বিলিয়ন ডলার ঋণের মধ্যে বৈদেশিক ঋণ (আন্তর্জাতিক সার্বভৌম বন্ড) দেড় বিলিয়ন ডলার।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছর এসব ঋণ শোধ করতে পারবে না দেশটি।

কিন্তু শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এসব ধারণা সঠিক নয়।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত দুই বছরে আন্তর্জাতিক সার্বভৌম বন্ড বাবদ যে ঋণ নেওয়া হয়েছে সেখান থেকে আড়াই বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

সর্বশেষ জানুয়ারি মাসে পাঁচশ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা।

ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। যে কারণে দেশটি জ্বালানি তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না।

২০১১ সালে সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশটিতে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছেন। এর ফলে মৌলিক খাদ্যপণ্যের সরবরাহ এখন সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। দেশটিতে মূল্যস্ফীতি এখন প্রায় ১৫ শতাংশ।

গত জানুয়ারি মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ঋণ পরিশোধের বিষয়টি সমন্বয় করার জন্য চীনের কাছে অনুরোধ করেছেন।

কর কমানো

২০১৯ সালের নভেম্বর মাসে ক্ষমতাসীন হবার পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশটিতে ভ্যাট এবং ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেন। এ ধরণের পদক্ষেপে অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন।

ভ্যাট প্রদানের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আট শতাংশে আনা হয়।

ভ্যাট-ট্যাক্স কমানোর মূল কারণ ছিল অর্থনীতিতে গতি সঞ্চার করা।

২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হবার পরে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে (বর্তমান প্রেসিডেন্টের ভাই) একই ধরণের উদ্যোগ নিয়েছিলেন। এর ফলে তখন যুদ্ধ-বিধ্বস্ত অর্থনীতিতে গতি এসেছিল।

সে আলোকেই বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেও একই পদক্ষেপ নেন।

কিন্তু এর কয়েকমাসের মধ্যেই বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হয়।

কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্রিমাল আবিরত্নে বলেন, আয়কর এবং ভ্যাট কমানোর ফলে সরকারের রাজস্ব আয় ২৫ শতাংশ পর্যন্ত কমে যায়। ফলে সরকার আরও ঋণ নিতে বাধ্য হয় বলে তিনি উল্লেখ করেন।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক সিনিয়র ডেপুটি গভর্নর বলেন, “ট্যাক্স কমানোর বিষয়টি ছিল একটি বড় ভুল।”

ট্যাক্স কমানোর ফলে সরকারের আয় কমে যায়। আবার করোনাভাইরাস মহামারীর কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে সরকারকে ঋণ পরিশোধের বাধ্যবাধকতাও মেনে চলতে হয়। সবমিলিয়ে প্রচন্ড চাপ তৈরি হয় অর্থনীতির উপর।

পর্যটন ও রেমিট্যান্স খাতের বিপর্যয়

শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার বড় জোগান আসে দেশটির পর্যটন খাত থেকে। করোনাভাইরাস মাহারীর কারণে প্রায় দুই বছর পর্যটন শিল্পে কর্মকাণ্ড বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে দেশটি।

মহামারী শুরুর আগে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি পর্যটক আসতো চীন থেকে। কিন্তু চীনে করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ কঠোর থাকায় চীন থেকে পর্যটক আসতে পারেনি। এর ফলে দেশটির পর্যটন খাতে বিপর্যয় নেমে আসে।

দেশটিতে বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় জায়গা হচ্ছে বিভিন্ন দেশে কর্মরত শ্রীলঙ্কার নাগরিকদের পাঠনো ডলার। কিন্তু করোনাভাইরাস মহামারীর সময় সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধ্যাপক শ্রিমাল আবিরত্নে বলেন, করোনাভাইরাস মহামারীর আগে পর্যটন এবং রেমিটেন্স থেকে শ্রীলংকার ১২ বিলিয়ন ডলার আয় করতো।

অর্গানিক চাষে বিপর্যয়

২০১৯ সালে ক্ষমতাসীন হবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশে অর্গানিক কৃষি চালু করেন। সেজন্য কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করা হয়। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় সার আমদানি নিষিদ্ধ করা হয়।

এর নেতিবাচক প্রভাব পড়েছিল কৃষিক্ষেত্রে। এতে চালের উৎপাদন ২০ শতাংশ পর্যন্ত কমে যায়।

একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা বাধ্য হয় ৪৫০ মিলিয়ন ডলারের চাল আমদানি করতে। চালের দাম হু হু করে বাড়তে থাকে।

অর্গানিক কৃষির নেতিবাচক প্রভাব পড়েছিল দেশটির চা উৎপাদনের ক্ষেত্রে। চা রফতানি করে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রা অর্জন করে। সেখানেও বড় ধাক্কা লাগে।

কৃষকদের ক্ষতি পুষিয়ে আনার জন্য সরকার ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়। দেশজুড়ে একই সাথে খাদ্যঘাটতিও প্রকট আকার ধারণ করে।

অধ্যাপক আবিরত্নে বলেন, অর্গানিক কৃষি চালু করার আগে বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়নি। এতে উল্টো ফল হয়েছে।

তিনি বলেন, উৎপাদন কমে যাওয়ায় গ্রামের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে এবং খাদ্য আমদানি করার জন্য আরও বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে।

সংকট সামাল দেবার চেষ্টা

বর্তমান সংকট সামাল দিতে শ্রীলঙ্কার প্রয়োজন বৈদেশিক মুদ্রা। সেজন্য অনেকের দ্বারস্থ হচ্ছে দেশটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর সাথে আলোচনা করছে দেশটি। আইএমএফ-এর কাছ থেকে ঋণ পেতে ১৫ শতাংশ পর্যন্ত মুদ্রার অবমূল্যায়ন করেছে দেশটি। বর্তমানে মার্কিন এক ডলারের বিপরীতে শ্রীলঙ্কার ২৩০ রূপি।

এছাড়া চীন ও ভারতের কাছে আরও ঋণের আবেদন করেছে শ্রীলঙ্কা।

জরুরি কিছু খাদ্য, ওষুধ এবং জ্বালানি কেনার জন্য গত সপ্তাহে ভারত শ্রী শ্রীলঙ্কাকে এক বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।

যেভাবে শ্রীলঙ্কার উপর ঋণের স্তুপ হয়েছে, সেখান থেকে সহসা দেশটি বেরিয়ে আসতে পারবে না বলে মনে করছেন দেশটির পর্যবেক্ষকরা।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে মাত্র আড়াই বিলিয়ন ডলারের কম। গত দশ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।

অর্থনীতিবিদ শ্রিমাল আবিরত্নে বলেন, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপের মাধ্যমে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে পারে শ্রীলঙ্কা। এজন্য দেশটির রফতানি বাড়াতে হবে।

“রফতানি বাড়াতে হলে পণ্যের বৈচিত্র্য আনা দরকার। এজন্য প্রয়োজন বৈদেশিক বিনিয়োগ। কারণ শ্রীলঙ্কার ব্যবসা ছোট এবং তাদের পক্ষে বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব নয়,” বলেন অধ্যাপক আবিরত্নে।

এছাড়া মধ্যমেয়াদে দেশটির রাজস্ব ও বাজেট ব্যবস্থাপনা ভালো করার পাশাপাশি অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে হবে বলে উল্লেখ করেন অধ্যাপক আবিরত্নে। সূত্র: বিবিসি বাংলা

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

শুক্রবার রাতে অন্ধকারে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালিত হবে

একাত্তরে মানবতাবিরোধী জামায়াতের মাওলানা আবদুল খালেকের ফাঁসির আদেশ

চোরদের চাপের কারণে আমি পদত্যাগ করবনা- ইমরান খান

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে  শুক্রবার দেশটির পার্লামেন্টে তোলা হচ্ছে অনাস্থা প্রস্তাব। ফলে তার গদিতে টিকে থাকা নিয়ে দেখা দিয়েছে সংকট। এই পরিস্থিতিতে বুধবার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘যাই ঘটুক না কেন’ তিনি পদত্যাগ করবেন না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

সাবেক এই ক্রিকেট তারকা শেষ বল পর্যন্ত দেখবেন জানিয়ে সাংবাদিকদের বলেন, যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। এবং আমি তাদের একদিন আগে অবাক করে দেব কারণ তারা এখনও চাপের মধ্যে রয়েছে।

তবে নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ইমরান খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার তুরুপের তাস হলো আমি এখনও আমার কোনো তাস হাতে রাখিনি।

তিনি জোর দিয়ে বলেন, আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণার মধ্যে কারও থাকা উচিত নয়। আমি পদত্যাগ করব না। আমি কেন পদত্যাগ করব? চোরদের চাপের কারণে আমি কি পদত্যাগ করব?

তার দল তেহরিক-ই-ইনসাফের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন ইমরান খান।