ইউক্রেনের বাইরে বসে ইউক্রেন সরকার গঠনের প্রস্তুতি পশ্চিমাদের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বাহিনী ইউক্রেনের অধিকাংশ এলাকা দখলে নিলেও লড়াই চালিয়ে যেতে পশ্চিমারা প্রবাসে ইউক্রেন সরকার গঠনের চিন্তাভাবনা করছে। পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রসদ ও মনোবল ঘাটতিতে থাকা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু যুদ্ধ মাত্র দুই সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা মনে করছেন, রুশ বাহিনী প্রাথমিক দিককার ক্ষতি শিগগিরই সামলে নেবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি রক্তাক্ত লড়াই শুরু হবে। এ ক্ষেত্রে গড়ে ওঠা ইউক্রেনীয়দের প্রতিরোধ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করছে পশ্চিমারা। কর্মকর্তারা সেই পরিকল্পনার বিস্তারিত না জানালেও কিয়েভের সম্ভাব্য পতন বিবেচনায় নিয়েই তাঁরা ইউক্রেনের প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা নিতে শুরু করেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে এই লড়াই হতে পারে গেরিলা যুদ্ধ।

কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র পাঠিয়েছে, যা সামনের দিনগুলোতেও বজায় রাখবে। গেরিলা যুদ্ধের সফলতার জন্য এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ।

বাইডেন প্রশাসন ইতিমধ্যে ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তার জন্য ১ হাজার কোটি মার্কিন ডলার ছাড় দিতে কংগ্রেসকে অনুরোধ করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি গেরিলা যুদ্ধকে সমর্থন দেয়, তাহলে রাশিয়ার দখলকৃত ইউক্রেনে নাগরিকদের মনোবল ধরে রাখতে এবং শত্রু রুশ সেনাদের প্রতিহত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হবেন প্রধান শক্তি।

রুশ বাহিনীর হাতে কিয়েভ পতনের বিষয়টি ধরে নিয়েই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক দপ্তর পেন্টাগনসহ অন্য সংস্থাগুলো যেসব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার মধ্যে জেলেনস্কি সরকারের দেশ ছাড়ার বিষয়টিও রয়েছে। স্পর্শকাতর বিষয় বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রতিটি ঘটনার জন্য সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছি। এর মধ্যে পোল্যান্ডে জেলেনস্কির প্রবাসী সরকার গঠনের বিষয়টিও রয়েছে।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া তাঁকে এক নম্বর লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি কিয়েভেই আছেন, দেশ ছাড়বেন না। জেলেনস্কির জন্য নিরাপদ স্থান পোল্যান্ড সীমান্তের কাছাকাছি লিভ শহরে যাওয়া উচিত কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনাও হয়েছে। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, জেলেনস্কির নিরাপত্তা বিবেচনায় তাঁকে এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি কিয়েভ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

রুশ বাহিনী কিয়েভ দখল করলে ইউক্রেন সরকার কী করবে, সেই পরিকল্পনার কথা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক। তিনি বলেন, ‘রুশ বাহিনীর কিয়েভ আক্রমণের মুখে ইউক্রেন প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। এ লড়াই ইউক্রেনের মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের অবশ্যই যুদ্ধে জিততে হবে। আর কোনো উপায় নেই।’

ইউক্রেনের বিরোধী দল ইউরোপীয় সলিডারিটি পার্টি থেকে নির্বাচিত সাংসদ ভলোদিমির আরিয়েভ বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতিতেও অনেক আইনপ্রণেতা কিয়েভে রয়েছেন। আমাদের দলে এখনো শহর ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। কারণ, আমরা হাল ছাড়ছি না। আমরা সরকারে নেই কিন্তু আমাদের অস্ত্র আছে। আমরা জনগণের সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করব।’

এরপরও কিয়েভের পতন হলে বা পুরো ইউক্রেন রাশিয়ার দখলে গেলে দেশটির সরকারকে কীভাবে সমর্থন দেবে, তার প্রস্তুতি নিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কূটনীতিকেরা। ইউরোপের একজন শীর্ষ কূটনীতিক বলেছেন, ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রস্তাব আনা হয়। সেখানে জেলেনস্কির সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রবাসী সরকারের ভিত্তিও এতে রচিত হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া বলছে শান্তি বৈঠকের মধ্যস্থতাকারীকে ইউক্রেন খুন করেছে

রাশিয়া বলছে শান্তি বৈঠকের মধ্যস্থতাকারীকে ইউক্রেন খুন করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

অবশেষে ‘যুদ্ধবিরতি’ শব্দটা শোনা গিয়েছিল রাশিয়ার মুখে। আজ সকালে তারা ঘোষণা করেছিল, মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ইউক্রেনের মারিয়ুপোল ও ভোলনোভকায় বন্ধ রাখা হবে হামলা। সাধারণ মানুষকে উদ্ধারের পথ করে দেয়া হবে। তাই হলো। নির্দিষ্ট সময়ে বন্ধ হল গোলাগুলি। অর্ধমৃত মানুষগুলো যুদ্ধের ক্লান্তি নিয়ে বেরিয়ে এল বাঙ্কার থেকে। ঠিক তখনই ফের কানফাটানো আওয়াজ, সব কথার কথাই রইল। বরং আরও শক্তি বাড়িয়ে দিনভর চলল রুশ গোলাবর্ষণ। তড়িঘড়ি বন্ধ করে দিতে হল উদ্ধার অভিযান।

দ্বিতীয় পর্যায়ের শান্তি বৈঠকে রাশিয়া-ইউক্রেন, দু’দেশই কথা দিয়েছিল, যুদ্ধের মাঝে আটকে থাকা নিরীহ মানুষজনকে উদ্ধারের পথ করে দেয়া হবে। এর পরের ২৪ ঘণ্টা এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি রাশিয়া। কিন্তু যা তারা বলল, আর যা করল, তাতে স্তম্ভিত গোটা বিশ্ব।

কথার খেলাপ করা বা ভুয়া তথ্য দেয়া, যুদ্ধের গোড়া থেকেই রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অসংখ্য অভিযোগ উঠছে। গত কাল তারা একটি রিপোর্টে দাবি করে, দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এ-ও জানায়, পোল্যান্ডে রয়েছেন তিনি। আজ সেই দাবি উড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে হাজির হন জ়েলেনস্কি। কিভে নিজের অফিসে বসে ভিডিও করে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, ‘‘আমি কিভেই আছি। এখানে বসে কাজ করছি। কেউ কোথাও পালিয়ে যায়নি।’’ এর পরে আর তাদের মতামত জানায়নি মস্কো। বরং আজ তারা নতুন খবর দিয়েছে, রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভকে খুন করা হয়েছে। খবর ছড়িয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে খুন করেছে ইউক্রেন।

আজভ সাগরের তীরে ইউক্রেনের মারিয়ুপোল বন্দরটি কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেরসেন বন্দরকে দখল করতে পারলেও এটিকে এখনও কব্জা করতে পারেনি রাশিয়া। গত কয়েক দিন ধরে বিধ্বংসী হামলা চলছে এ শহরে।

মারিয়ুপোলের মেয়র গত কাল জানান, পরিস্থিতি এমনই, কেউ জখম হলে তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই পথটুকু রাখছে না রুশরা। প্রায় একই অবস্থা ভোলনোভকায়। আজ সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় ঘোষণা করে, এই দুই শহর থেকে সাধারণ মানুষকে উদ্ধারের জন্য নিরাপদ করিডর করে দেয়া হবে। যুদ্ধ বন্ধ রাখা হবে। কিন্তু কত ক্ষণের জন্য, তা বলেনি মস্কো।

কতক্ষণ রুশ হামলা বন্ধ ছিল, তা স্পষ্ট নয়। তবে যুদ্ধবিরতির খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই ইউক্রেন জানায়, উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে বলা হচ্ছে। মারিয়ুপোল থেকে জ়াপোরিজিয়া যাওয়ার রাস্তাটিকে মানব করিডর করা হয়েছিল। ওই রাস্তাটিকে নিশানা করেই গোলাবর্ষণ শুরু করে রাশিয়া। যে যেখানে পারে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। যারা রওনা দিয়েছিলেন, মাঝপথ থেকে তাদের অনেকে ফিরে আসেন।

তারা জানান, রাস্তায় তত ক্ষণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে একাধিক লাশ। পরে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো সংবাদমাধ্যমে বলেন, ‘‘রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি মানা হয়নি। ক্রমাগত হামলা চালানো হয়েছে মারিউপোল ও তার পার্শ্ববর্তী এলাকায়।’’

ভোলনোভকাতেও কথা রাখেনি ক্রেমলিন। উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকও সাংবাদিকদের কাছে বলেন, ‘‘হামলা বন্ধ রাখার জন্য আমরা রাশিয়ার কাছে বারবার আবেদন জানাচ্ছি।’’ একটি রুশ দৈনিকের রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রালয় তাদের জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন রাশিয়ার সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছিল। জ়েলেনস্কি এ দিনও বলেন, ‘‘যা যা করা সম্ভব, করে চলেছি। দেখা যাক, কথা বলে কোনও সমঝোতায় পৌঁছতে পারি কি না।’’

মারিউপোলের পরিস্থিতি ভীষণই শোচনীয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রুশরা। হাড়কাঁপানো ঠান্ডায় ঘর গরম রাখার উপায় নেই। ফোনের পরিষেবা নেই। খাবার নেই, পানি নেই। ওষুধের দোকানগুলোতে ওষুধও নেই। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানান, যুদ্ধবিরতির কথা শুনে শহর ছেড়ে পালাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বাস ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় হঠাৎই গোলাবর্ষণ শুরু হয়। বয়চেঙ্কো বলেন, ‘‘শহরের সব বাসিন্দার জীবনের দাম আছে। আমরা ঝুঁকি নিতে পারি না। উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছে।’’

ব্রাসেলসে নেটোর বৈঠকে যোগ দেয়ার পরে আজ পোল্যান্ডে পৌঁছেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এখানে ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। ইউক্রেনের আকাশপথকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে নেটোর কাছে আবেদন জানিয়েছিল কিভ। আকাশপথে রুশ হামলা ঠেকাতেই এই সাহায্য চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু গত কাল তা প্রত্যাখ্যান করে দিয়েছে নেটো। তাদের ব্যাখ্যা, ইউক্রেনকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে, পরমাণু শক্তিধর দেশ রাশিয়াকে আরও উস্কে দেয়া হবে। সে ক্ষেত্রে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে ইউরোপে। পরে আজ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেটোর বক্তব্যের রেশ ধরে বলেন, ‘‘ইউক্রেনের আকাশকে ‘নো-ফ্লাই জোন করায় যারা সমর্থন জানাবে, ধরে নেয়া হবে তারা রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে নামতে চাইছে। শুধু ইউরোপ নয়, সে ক্ষেত্রে গোটা বিশ্বের জন্য তা বিপর্যয় ডেকে আনবে।’’

ক্ষুব্ধ জেলেনস্কি তার বক্তৃতায় নেটো গোষ্ঠীর দেশগুলির উদ্দেশে বলেছেন, “এত মানুষের মৃত্যুর জন্য দায়ী আপনারা। আপনাদের দুর্বলতা, অনৈক্যের জন্যই এটা ঘটছে।” জেলেনস্কির অভিযোগ, বিমান-হানা অনিবার্য জেনেও ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেনি নেটো। তিনি বলেন, “আজ নেটোর শীর্ষ বৈঠকে স্পষ্ট হয়ে গেল, ইউরোপের স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টিতেই সবাই একমত নয়।”

রাষ্ট্রনেতারা দ্বিধা-ধন্দে থাকলেও আমেরিকা-ইউরোপের দেশগুলিতে লাগাতার যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। এমনকি রাশিয়ার বড় শহরগুলোতেও পথে নামছেন হাজার হাজার বাসিন্দা। ভিডিয়ো-বার্তায় তাদের কাছেও সাহায্য চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘‘আমরা যদি শেষ হয়ে যাই, আপনারাও হবেন।’’ শোনা যাচ্ছে, ‘ঘরের অশান্তি’ সামলাতে মাঝেমধ্যেই ফেসবুক, টুইটার ব্লক করে দিচ্ছে মস্কো। সরকার-বিরোধী খবর রুখতে মিডিয়াকেও চাপে রাখছে তারা।

যুদ্ধ আজ দশ দিনে পা রেখেছে। নিহতের সংখ্যার কোনও হিসেব নেই। জখম হাজার হাজার মানুষ। যারা দেশ ছেড়ে পালাতে পারেননি বা পালিয়ে যাননি, যুদ্ধে না-মরলেও তারা হয়তো না-খেতে পেয়ে কিংবা ঠান্ডায় মরবেন। ক্রমশ সেই আশঙ্কা প্রকট হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ আজ জানিয়েছে, অন্তত দেড় কোটি মানুষ সব হারাতে বসেছেন। ইতিমধ্যেই ১৪ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। কিভের সেন্ট্রাল ট্রেন স্টেশনে আজও আতঙ্কে ভরা মুখের ছড়াছড়ি। তারা যে কোনও উপায়ে হোক পালাতে চান। রাজধানীর বাইরে ৬৪ কিলোমিটার দীর্ঘ রুশ সেনা কনভয় দাঁড়িয়ে। এখনও তাদের ঠেকিয়ে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আশঙ্কা, যে কোনও সময় বাঁধ ভাঙবে। এক বাসিন্দার কথায়, ‘‘আমরা নেটোয় যোগ দিতে চেয়েছিলাম, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চেয়েছিলাম। এটাই অপরাধ! তার জন্য এই দাম দিতে হল!’’ কিভের বাসিন্দা সেনিয়ার কথায়, ‘‘এখন আর কিছু চাই না। শুধু বাঁচতে চাই।’’ সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ার বিরুদ্ধেভোট না দেওয়ায় চাপ বাড়ছে ভারতের উপড়: বিবিসি

রাশিয়ার বিরুদ্ধেভোট না দেওয়ায় চাপ বাড়ছে ভারতের উপড়: বিবিসি

//আন্তর্জাতিক ডেস্ক//

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। পরে সাধারণ পরিষদের অধিবেশনেও এ-সংক্রান্ত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল নয়াদিল্লি। চলমান সংকট সমাধানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার ওপর জোর দিচ্ছেন ভারতের নেতারা। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ভারতের ওপর পশ্চিমাদের চাপ বাড়ছে বলে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন সংকট ঘিরে ভারত সরকার এর মধ্যেই নানা বিবৃতি দিয়েছে। সেখানে আঞ্চলিক অখণ্ডতার ওপর জোর দেওয়া হয়েছে। তবে ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার সমালোচনা করেনি দিল্লি।

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ পুরোনো। দেশটির সামরিক সরঞ্জামের প্রায় ৫০ শতাংশ আমদানি করা হয় রাশিয়া থেকে। এ ছাড়া আন্তর্জাতিক নানা ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মস্কোর পরীক্ষিত বন্ধু দিল্লি। অপর দিকে গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের সম্পর্ক জোরদার হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত বিষয়ে ভারতের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপরীতমুখী বিবৃতি দিচ্ছে। এ থেকেই চলমান সংকট ঘিরে দিল্লির চ্যালেঞ্জ বোঝা যায়। গতকাল শনিবার ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দেনিস আলিপোভ দিল্লির পররাষ্ট্রনীতিকে স্বাধীন অভিহিত করে স্বাগত জানিয়েছেন। একই সময়ে এ নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। তিনি বলেন, ইউক্রেন নিয়ে ভারত যেন স্পষ্ট অবস্থান নেয়, সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে ভারতের জোটনিরপেক্ষ নীতি অবলম্বন করে চলাটা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন ইস্যুতে এমন নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধ ঘোষণার শামিল

ইউক্রেন ইস্যুতে এমন নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধ ঘোষণার শামিল

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে এমন নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধ ঘোষণার শামিল।

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি প্রশিক্ষণকেন্দ্রে গতকাল শনিবার বিমানবালাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পুতিন এই হুঁশিয়ারি দেন।

এ সময় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, ‘চলমান অভিযানের মধ্যে ইউক্রেনে যদি পশ্চিমারা নো ফ্লাই জোন ঘোষণা করে, তাহলে সেই উদ্যোগকে সশস্ত্র সংঘাতে অংশ নেওয়া হিসেবে বিবেচনা করবে রাশিয়া।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর নির্দেশ দেন পুতিন। এরপর থেকে রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি শহর, বন্দর, পারমাণবিক স্থাপনা দখলে নিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। এর প্রতিবাদে রাশিয়ার ব্যবসা–বাণিজ্য, লেনদেন, ক্রীড়া, প্রযুক্তি, বিনোদনসহ বিভিন্ন খাতে পশ্চিমাদের ধারাবাহিক নিষেধাজ্ঞায় চাপে পড়েছে রাশিয়া ও দেশটির অর্থনীতি।

এ পরিস্থিতিতে শনিবার দেওয়া বক্তব্যে পুতিন বলেছেন, ইউক্রেনে রুশভাষীদের রক্ষার জন্য তিনি দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা। দেশটি থেকে নাৎসিপন্থীদের বিতাড়িত করা। ইউক্রেনে সামরিক হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে পুতিন এর আগেও একই কথা বলেছিলেন।

অভিযান শুরুর পর ধারণা করা হচ্ছিল, কয়েক দিনের মধ্য রুশ সেনাদের হাতে কিয়েভের পতন ঘটতে পারে। তবে এমনটা হয়নি। এর ফলে পশ্চিমা সমর বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেনে প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেনি রুশ বাহিনী। এমন মতের সমালোচনা করে পুতিন বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, আমাদের সেনারা সব লক্ষ্য পূরণ করতে পারবে। প্রশিক্ষিত সেনারা অভিযানে অংশ নিয়েছেন। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে।’

গুঞ্জন ছড়িয়েছে, ইউক্রেন পরিস্থিতিকে ঘিরে রাশিয়ায় জরুরি অবস্থা কিংবা সামরিক আইন জারি করতে চলেছেন পুতিন। এমন গুঞ্জন নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বাইরে থেকে বড় ধরনের আক্রমণের সম্ভাবনা থাকলে জরুরি অবস্থা জারি করা হয়। রাশিয়া এখন তেমন আশঙ্কার মুখে নেই। তাই রাশিয়ায় জরুরি অবস্থা কিংবা সামরিক আইন জারির পরিকল্পনা রুশ সরকারের নেই।’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় কর্মীর লাশ উদ্ধার

রাশিয়া ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে 

 //আন্তর্জাতিক ডেস্ক// 

বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে তারা বর্ণনা করেছে।

মারিওপোল এভং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই বিরতি কার্যকর হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

তবে এখনো ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।

  সূত্র: বিবিসি

ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত গুলো কি…?

//আন্তর্জাতিক ডেস্ক// 

ইউক্রেন ইস্যুতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের বরাত প্রতিবেদনে বলা হয়, শলৎসের সঙ্গে ফোনালাপে ইউক্রেনে চলমান সামরিক অভিযানে দেশটির রাজধানী কিয়েভ বা অন্য কোনো শহরের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর বোমা বর্ষণের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, রুশ সেনারা কিয়েভ বা অন্য কোনো শহরে বোমা বর্ষণ করেনি।

এছাড়া বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেটি ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও জার্মান চ্যান্সেলরকে জানিয়েছেন পুতিন। তবে এক্ষেত্রে শর্ত হলো— কিয়েভকে অবশ্যই মস্কোর শর্তসমূহ পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।

টেলিফোনে শলৎসকে পুতিন বলেন, কিয়েভ বরাবর মস্কোর শর্ত মূলত চারটি। এগুলো হলো—একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ন্যাটোর সিদ্ধান্তে জেলেনস্কির ক্ষোভ।। এখন থেকে প্রতিটি ইউক্রেনীয়ের মৃত্যুর জন্য ন্যাটো দায়ী থাকবে

সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে

ভারতের প্রথম টায়ার কারখানা ডানলপ বিলুপ্তির পথে

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ২০৮ রানের টার্গেট দিয়েছে 

জার্মান চ্যান্সেলরের সঙ্গে পুতিনের কি কথা হলো ফোনে

//আন্তর্জাতিক ডেস্ক// 

ইউক্রেন ইস্যুতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের বরাত প্রতিবেদনে বলা হয়, শলৎসের সঙ্গে ফোনালাপে ইউক্রেনে চলমান সামরিক অভিযানে দেশটির রাজধানী কিয়েভ বা অন্য কোনো শহরের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর বোমা বর্ষণের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, রুশ সেনারা কিয়েভ বা অন্য কোনো শহরে বোমা বর্ষণ করেনি।

এছাড়া বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেটি ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও জার্মান চ্যান্সেলরকে জানিয়েছেন পুতিন। তবে এক্ষেত্রে শর্ত হলো— কিয়েভকে অবশ্যই মস্কোর শর্তসমূহ পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।

টেলিফোনে শলৎসকে পুতিন বলেন, কিয়েভ বরাবর মস্কোর শর্ত মূলত চারটি। এগুলো হলো—একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ন্যাটোর সিদ্ধান্তে জেলেনস্কির ক্ষোভ।। এখন থেকে প্রতিটি ইউক্রেনীয়ের মৃত্যুর জন্য ন্যাটো দায়ী থাকবে

সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে

ভারতের প্রথম টায়ার কারখানা ডানলপ বিলুপ্তির পথে

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ২০৮ রানের টার্গেট দিয়েছে 

ন্যাটোর সিদ্ধান্তে জেলেনস্কির ক্ষোভ।। এখন থেকে প্রতিটি ইউক্রেনীয়ের মৃত্যুর জন্য ন্যাটো দায়ী থাকবে

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলে  জানান আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

যে ইউক্রেনবাসীরা এখন থেকে মারা যাবেন তাঁরা আপনাদের কারণেই মারা যাবেন। ইউক্রেনের উপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি না করার নেটোর সিদ্ধান্তকে এই ভাষাতেই সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিমান যাতে আকাশপথে হামলা না চালাতে পারে তার জন্য নেটোর কাছে ইউক্রেনের আকাশকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করার আবেদন করেন জেলেনস্কি। যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া হামলা চালাত, তা হলে তা হত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার শামিল। কিন্তু জেলেনস্কির আশায় জল ঢেলে এই অনুরোধ মেনে নিতে অস্বীকার করে নেটো। ইউক্রেনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলে জানান আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই কারণেই নেটো এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। শুক্রবার ফেসবুকে নেটোর এই সিদ্ধান্তেরই প্রতিবাদ করেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘‘নেটো দেশগুলি এমন ব্যাখ্যা দিচ্ছে যাতে মনে হয় ইউক্রেনের আকাশপথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দিলে তা নেটোর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সরাসরি উস্কে দেবে। এর মাধ্যেমে তারা নিজেদের দুর্বল এবং নিরাপত্তাহীন বলেই প্রমাণিত করছে। যদিও তাদের কাছে আমাদের চেয়ে অনেক গুণ শক্তিশালী অস্ত্র রয়েছে।’’

নেটো নেতৃত্বকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘‘ইউক্রেনের আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি না করে আপনারা এই দেশের শহর ও গ্রামে আরও বোমা হামলা চালানোয় সবুজ সঙ্কেত দিয়েছেন। আপনারা চাইলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে পারতেন। কিন্তু আপনারা তা করলেন না।’’

শুক্রবার নেটোর শীর্ষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অধিবেশনকেও ‘দুর্বল এবং বিভ্রান্তিকর’ অধিবেশন বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি অবশ্য নেটোতে থেকেও ইউক্রেনকে বিভিন্ন ভাবে সাহায্য করা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই দিন।

শনিবার কিভের উপর মস্কোর আগ্রাসনের দশম দিনে পড়ল। ইতিমধ্যেই রুশ হামলার মুখে পড়ে ইউক্রেন বিপর্যস্ত। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশও ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও ইউক্রেনের জয় নিয়ে তিনি নিশ্চিত বলেই জানিয়েছেন জেলেনস্কি। সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে

ভারতের প্রথম টায়ার কারখানা ডানলপ বিলুপ্তির পথে

সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরল পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুর জানিয়েছে, ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

দেশটির জন্য এটি এক বিরল পদক্ষেপ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে।

সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে। সূত্র: বিবিসি

রাশিয়ার তিন সেনা অধিনায়ক নিহত হয়েছে ইউক্রেনের হামলায়

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের শত্রুপক্ষের খুব কাছাকাছি যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছে বলে পশ্চিমা দেশের কর্মকর্তারা বলছেন।

তাদের উদ্ধৃত করে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানাচ্ছেন, রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।

একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডারও নিহত হন।

রুশ বাহিনীর কোন কোন অধিনায়ক সৈন্য নিয়ে রণক্ষেত্রের অনেকখানি সামনে চলে গিয়েছেন।

তাদের লক্ষ্য আরও বেশি ইউক্রেনিয়ান এলাকা দখল করা।

তারা নিজেরা ব্যক্তিগতভাবে সম্মুখভাগে চলে যাওয়ার পর অনেকেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন। সূত্র: বিবিসি

ইউক্রেনে রুশ বিমানবাহিনীর তৎপরতা কি কমে গেল….!

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ