প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সে দেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লাখ ছাড়িয়েছে, বলছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বিবিসিকে এ তথ্য জানান।

এর আগে গ্রান্ডি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত-বাড়তে থাকা শরণার্থী সংকট বলে আখ্যায়িত করেছিলেন।

এদিকে ইউক্রেনের শহরগুলোয় ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী। ফলে বেসামরিক বাসিন্দারা যুদ্ধক্ষেত্র ছাড়তে পারছে না।

কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছে রাশিয়া। এর আগেও এ রকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।

বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।

রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানাচ্ছে, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছেন। ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সে দেশে প্রবেশ করেছেন।

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

নিলফামারীর ডোমারে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

” টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা উপপরিদর্শক শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, নারী নেত্রী ও উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবি, শিক্ষিকা নাজিরা ফেরদৌসি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরমিন জাহান, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর কিশোরি ক্লাবের আবৃত্তি প্রপক্ষক সোনামনি কলি।

আলোচনা শেষে ডোমারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ শ্লোগানে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকা মঙ্গলবার ( ৮ ই মার্চ)  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসে কর্মকর্তা রেখা নুরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসার সানজিদা আরেফিন, জেলা স্থানীয় মন্ত্রণালয়ের( ইএএলজি) প্রকল্পের সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,  উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফেজ আহমেদ পাটওয়ারী, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুলসহ মহিলা বিষয়ক অফিসে কিশোরী ক্লাবের সদস্যরা।

আলোচনা শেষে কিশোরী ক্লাবে মেয়েদের অংশ গ্রহন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বরিশালে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালাকে এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

আজ সকাল এগারোটা পয়তাল্লিশ মিনিটে বরিশালের জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউজের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম। বরিশাল এর জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম- বার,জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী,সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল  এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

ক্রেমলিন// ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বলে মানতে হবে ইউক্রেনকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া বলেছে ইউক্রেন তাদের দাবী মানলে সাথে সাথেই সামরিক অভিযান বন্ধ করা হবে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে মানতে হবে ইউক্রেনকে।

সেই সাথে, তিনি বলেন, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে হবে।

মি পেসকভ রাশিয়ার অন্যতম প্রধান দাবির পুনরুল্লেখও করেছেন – ইউক্রেন নেটো বা অন্য কেনো জোটের অংশ হতে পারবে না, এবং সে ব্যাপারে দেশের সংবিধান সংশোধন করতে হবে।

তিনি বলেন, এসব দাবি মেনে নিলে এই মুহূর্তে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দেবে রাশিয়া।

তবে, মি পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইউক্রেনের ‘নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করবে।

ক্রেমলিনের মুখপাত্র এমন দিনে রাশিয়ার এসব দাবি নতুন করে তুলে ধরলেন যেদিন দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধ বিরতির লক্ষ্যে আজ বেলারুশে তৃতীয়বারের মত বৈঠক করছেন।

জানা গেছে বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তুরস্কের আনাতলিয়ায় মুখোমুখি একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুণ…

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতির ওপর ‘মারাত্মক বিরূপ প্রভাবের’ আশংকা

ঐতিহাসিক ৭ মার্চ// বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে- মার্কো রুবিও

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতির ওপর ‘মারাত্মক বিরূপ প্রভাবের’ আশংকা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে বাড়ছে এবং আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে – তাতে আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতির ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা।

ইউক্রেনে রুশ অভিযানের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা দেবার কথা বিবেচনা করছে – এমন খবরে সারা বিশ্বে শেয়ারবাজারগুলোয় মূল্যপতন ও তেলের দামে উর্ধগতি দেখা দেয়।

এমন আশংকাও করা হচ্ছে যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দুশো ডলার পর্যন্ত উঠে যেতে পারে।

“এটা প্রচণ্ড বিপর্যয়ের সৃষ্টি করবে। আমার ধারণা, গাড়িঘোড়া থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন – সবকিছুতেই রেশনিং হবে তখন। কারণ অত উচ্চমূল্যে সরকার বাইরে তেল বিক্রি করতে পারবে না। পরিবহন বা বিদ্যুতের খরচ তাহলে এত বেড়ে যাবে যে তা জনমানুষের ক্ষমতার বাইরে চলে যাবে” – বিবিসি বাংলাকে বলছিলেন সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ম. তামিম।

অনেকে বলছেন, ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর জারি করা তেল নিষেধাজ্ঞার পর বিশ্ব অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়েছিল, সেরকম একটি পরিস্থিতি হতে পারে।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানী খাতে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল। তা ছাড়া তেলের দাম অপেক্ষাকৃত কম রাখতে সরকার বেশ কিছু ভর্তুকি দিয়ে থাকে। বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব 

English Dainikbiswa

ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে- মার্কো রুবিও

ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে- মার্কো রুবিও

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মার্কিন সিনেটর মার্কো রুবিও ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ ঘোষণার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তিনি এ মন্তব্য করেন। বিজনেস ইনসাইডার এ খবর জানিয়েছে।

এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘নো ফ্লাই জোন এখন একটি শব্দগুচ্ছ। আমি নিশ্চিত নই যে, অধিকাংশ লোক এর মানে পুরোপুরি বুঝেন।’

তিনি বলেন, ‘তার মানে হলো, ২৪ ঘণ্টা উড্ডয়ন এয়াকস (এয়াবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেমস), যার মানে হচ্ছে- আকাশে রুশ বিমান এলে তাকে গুলি করে ভূপাতিত করার ইচ্ছা।’

তিনি বলেন, ‘তাই নো ফ্লাই জোন, যদি লোকজন বুঝে থাকেন, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝাচ্ছে। এর মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।’

সিনেটর রুবিও বলেন, ‘এটা এমন কোনো আইন পাশ করা নয় যে, সবাইকে তা মানতে হবে। এটা রাশিয়া ফেডারেশনের বিমান ভূপাতিত করার চেষ্টাকে অনুমোদন দেয়া, যা প্রাথমিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে।’

ইউক্রেনের আকাশসীমায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পশ্চিমা দেশগুলো এ দাবি প্রত্যাখ্যান করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা না করার কারণ জানালেন রুবিও

ইউক্রেন সেনা যুদ্ধও করবে বিয়েও করবে: দেখুন ভিডিও….

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালাচ্ছেন। মানবেতন জীবনের দিকে ঠেলে দেয়া হয়েছে বহু মানুষকে।

এরইমধ্যে শক্তিশালী রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনা সদস্যরা। অনিশ্চিত এক জীবন তাদের। কখন রুশ বাহিনীর বুলেটে তাদের প্রাণ যায়, তার কোনো নিশ্চয়তা নেই!

কিন্তু এসবের মধ্যেও থেমে নেই জীবন। থেমে নেই জীবনের আয়োজনও; যেনো যুদ্ধকেই জীবনের অংশ বলে মেনে নিতে চাচ্ছেন ইউক্রেনের সেনারা।

এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে বিয়ের পিঁড়িতে বসেছেন ইউক্রেনের দুই সেনা।

এতে দেখা গেছে, সামরিক পোশাক পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তারা। তাদের চারপাশে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন।

জানা যায়, ওই দুই ইউক্রেনীয় সেনার নাম লেসিয়া ও ভ্যালেরি। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে তারা এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

কনে লেসিয়ার হাতে দেখা যায় ফুলের তোড়া। তাদের দুজনকে গান গেয়ে শোনাচ্ছিলেন সহযোদ্ধা সেনারা। এরমধ্যে এক সেনা ঐতিহ্যবাহী ইউক্রেনীয় বাদ্যযন্ত্র পরিবেশন করছিলেন। সূত্র: এনডিটিভি।

ভিডিও দেখতে ক্লিক করুন…..

রাশিয়া ইউক্রেনের রাজধানীতে পূর্ণমাত্রায় হামলার প্রস্তুতি নিচ্ছে 

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান শুরুর পর প্রায় দুই সপ্তাহ পার হতে চললেও রাজধানী কিয়েভে এখনও সুবিধা করতে পারেনি রুশ সেনারা।

এমন অবস্থায় কিয়েভ দখল করতে পূর্ণমাত্রায় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে ঠিক কবে এই হামলা হতে পারে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি দেশটি।

জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস অব ইউক্রেন থেকে দেয়া হালনাগাদ তথ্যে জানানো হয়, কিয়েভ শহরে হামলা চালানোর জন্য সব ধরনের সরঞ্জাম একত্রিত করছে রুশ বাহিনী। ট্যাঙ্ক ও মোটরচালিত পদাতিক ইউনিটগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে অগ্রসর হয়েছে।

এছাড়া কিয়েভের উত্তরপশ্চিম দিকের ৩টি শহর (বুচা, হোস্টোমেল ও ইরপিন) অব্যাহত রুশ বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী রুশ অভিযান ঠেকিয়ে দেয়ার চেষ্টা করছে।

পুতিনের দেয়া শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

এদিকে চলমান এই সংকট নিরসনে সোমবার (৭ মার্চ) তৃতীয় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। তবে এবারের বৈঠকটি কোথায় হচ্ছে সে তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সূত্র : বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঐতিহাসিক ৭ মার্চ// বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ