জেলেনস্কি শান্তি চুক্তি নিয়ে যা বললেন তা কিসের ঈঙ্গিত….?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, তিনি রাশিয়ানদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাবেন তখনই যখন রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেবে।

বর্তমানে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বিষয়টি থমকে আছে।

গণমাধ্যম বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, ‘নূন্যতম’ কোন ছাড়টি দিলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করবেন তিনি।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ২৩ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা যেখানে ছিল সেখানে যদি তারা চলে যায় তাহলে শান্তি চুক্তি হবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করে ২৪ ফেব্রুয়ারি। এরপর তারা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে ফেলে।

জেলেনস্কি জানিয়েছেন, এজন্য কূটনৈতিক তৎপরতা প্রয়োজন।  বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এখনো ইউক্রেনের দরজা খোলা আছে।

এদিকে জেলেনস্কি শান্তি আলোচনার জন্য তার শর্তে স্পষ্টভাবে ক্রিমিয়ার কথা উল্লেখ করেননি।

২০১৪ সালে এমনই কথিত অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রুশ বাহিনী।

কিন্তু তিনি বলেছেন, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারির পর যেসব স্থান রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিলেই শান্তি আলোচনা হবে।

এর মাধ্যমে কি ইঙ্গিত দিলেন জেলেনস্কি?

বিবিসি জানিয়েছে, এর মাধ্যমে শান্তি চুক্তির জন্য জেলেনস্কি হয়ত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তাছাড়া রাশিয়া ২০১৪ সাল থেকে দোনবাসের লুহানেস্ক ও দোনেৎস্কও দখল করে রেখেছে।  জেলেনস্কির এমন ছাড় দেওয়ার ইচ্ছা এ দুটি অঞ্চলের জন্য কি অর্থ বহন করছে তাও পরিস্কার না। সূত্র: বিবিসি

English Dainikbiswa

বৃদ্ধাশ্রমে প্রবীণরা কেমন আছে..? একটু খুজুন অনেক জানতে পারবেন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে। তিনি বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারত বিষয়টি উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে। তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে, এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।

সাংবাদিকরা মোমেনের কাছে জানতে চান, বাংলাদেশ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, জবাবে তিনি বলেন, বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‌্যাবের অভ্যন্তরে রয়েছে। অন্যায়ের জন্য কিছু কিছু র‌্যাব কর্মকর্তার শাস্তিও হয়েছে। তবে এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না। এগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছানো দরকার।

গত রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি সেমিনারে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছিলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

English Dainikbiswa

ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে- যুদ্ধ ইউক্রেনের বাইরেও যেতে পারে- ল্যাভরভ

ডুমুরিয়ায় ৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের উপহার

পুতিন-এরদোগান ফোনালাপে কিকি বিষয়ে আলোচনা হলো..

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এরদোগান পুতিনের সঙ্গে নতুন করে হওয়া আলাপচারিতায় বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা যে বিষয়গুলোতে একমত হয়েছিলেন সেগুলো থেকে যেন তারা সরে না যান।

বিবৃতিতে প্রেসিডেন্টের দ্প্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে যুদ্ধবিরতির গুরুত্বের কথা, মানবিক করিডোরগুলো নিয়ে সঠিকভাবে কাজ করতে এবং নিরাপদভাবে আটকে পড়াদের বের করে নিয়ে আসার ব্যাপারে বলেছেন।

তুরস্কের বিবৃতির পর রাশিয়া এরদোগান-পুতিনের ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে।

তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, আজভস্টালে আটকে থাকাদের দায়-দায়িত্ব নিতে হবে ইউক্রেনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন আজভস্টালে যারা আটকে আছেন তারা যেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন।

রাশিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা আত্মসমর্পণ করবে তাদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ// জাতিসংঘ মহাসচিব সরাসরি কথা বলবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক এ যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গেছে বলে মনে করা হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অর্ধ কোটিরও বেশি ইউক্রেনীয়। তারা পোল্যান্ডসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এ অবস্থায় যুদ্ধ থামাতে তুরস্কসহ কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছে। একটি সমঝোতার পথ খুঁজে পেতে তুরস্কে একাধিক বৈঠকেরও আয়োজন করা হয়। তবে এসব বৈঠক থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি যা ইউক্রেনে যুদ্ধ থামিয়ে আবারও শান্তি ফিরিয়ে আনবে।

‘যুদ্ধ থামাও’, ‘যুদ্ধাপরাধ হচ্ছে’- এ ধরনের উক্তি বারবারই শোনা যাচ্ছিল বিশ্বসংস্থা জাতিসংঘের মুখে। তারা বারবার শান্তির ডাক দিয়ে যাচ্ছিলেন। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও যুদ্ধ থামিয়ে একটি সমঝোতার পথ বের করার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।

কিন্তু প্রকৃত পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে মাঠে নেমে চেষ্টা তেমন দৃশ্যমান হয়নি। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসকে ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকেও দেখা যায়নি।

এবার মাঠে নামছেন সেই গুতেরেসই। ‘নেভার লেট দেন নেভার’; অর্থাৎ একেবারে না হওয়ার চেয়ে দেরি করে শুরু করা ভালো। তাই গুতেরেসের এ চেষ্টাকে স্বাগত জানানো ছাড়া কোনো পথ খোলা থাকছে না।

ইউক্রেন যুদ্ধ শুরুর দুই মাস পার হয়ে গেছে। এরই মধ্যে সীমাহীন ভোগান্তিতে পড়ে দেশ ছেড়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। যারা দেশের অভ্যন্তরে রয়েছেন, তাদের ভেতরে আতঙ্ক- কখনো রাশিয়ার ফেলা বোমা তাদের প্রাণ কেড়ে নিয়ে যায়!

যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমের বিশ্ব, কার্যত এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর ওপরও। বিশ্বব্যাপী বেড়ে গেছে তেল, গ্যাস, স্টিল ও খাদ্যপণ্যের মূল্য। কারণ, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। একইসঙ্গে বিশ্বে উৎপাদিত গমের একটি বড় অংশ আসে রাশিয়া থেকে।

শুক্রবার জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মহাসচিব এন্তোনিও গুতেরেস এ সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেন সফর করবেন। এসব সফরে তিনি দুই দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

গুতেরেস দুইদিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাত করবেন- এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

সূত্র জানায়, এ যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া। এদের মধ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।

যা হোক, একটু দেরি হলেও সমঝোতার প্রচেষ্টায় সরাসরি মাঠে নেমেছে জাতিসংঘ। এর আগে তারা যে কোনো চেষ্টা চালাননি- এমন নয়। কিন্তু সেসব চেষ্টার চেয়ে এবার সরাসরি ভূমিকায় দেখা যাচ্ছে জাতিসংঘ মহাসচিবকে। ফল কী আসে, তা হয়তো সময়ই বলে দেবে?

শেষ হোক ইউক্রেনে রক্তক্ষয়ী লড়াই। সেখানে মানুষ স্বাভাবিত জীবনে ফিরুক। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভয়ঙ্কর ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণিত হোক। চলতি সপ্তাহে ভারত সফরে থাকা বরিস বলেছেন, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ। এমনটা হলে আরও অনেক ক্ষতি দেখতে হবে বিশ্বকে।

English Dainikbiswa

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

রাজকুমারী আসবেন ডেনমার্ক থেকে, কোথায় কোথায় ঘুরবেন তিনি…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে আগামী সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় আসছেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন। শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমারের জনতা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছেও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

সুত্র আরও জানায়, সুন্দরবন ভ্রমণ মূলত ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞাকে সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি প্রত্যক্ষ করবেন তিনি।

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের জানিয়েছে, ইউরোপীয় ভোক্তাদের অনুরোধে তারা ইউক্রেন দিয়েই ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার এক বিবৃতিতে গ্যাসপ্রম জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত ইউরোপীয় গ্রাহকদের কাছ থেকে তারা ৫৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের অনুরোধ পেয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হওয়ার পরও ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে রাশিয়া।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে।

English Dainikbiswa

হাইমচর প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ ও ইফতার দোয়া অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় মুজিবনগর দিবস পালিত

অবশেষে চট্টগ্রামের জব্বরের বলিখেলা ও মেলা হচ্ছে

ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার রাশিয়া থেকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিলো ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।

সেই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিলো, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেয়া হবে। অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো।

এ বিষয়ক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিলো, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।

এছাড়া বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সূত্র: রয়টার্স

English Dainikbiswa

পিরোজপুরের ইন্দুরকানীতে সেহেরিতে চেতনানাশক খেয়ে হাসপাতালে ১০

আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তারা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেন। একই প্লাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজ করার আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।

গ্রুপটির উদ্দেশ্যে পূরণে উচ্চ পর‌্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা। করোনা মহামারীর পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অবদান রাখতে জাতিসংঘ আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনিত করার অনুরোধ করেন।

English Dainikbiswa

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র শাহবাজ শরিফকে কি বার্তা দিল জেনে নিন

যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ৯ এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।

এ অনাস্থা ভোটের পেছনে একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

হোয়াইট হাউসে সোমবার এক ব্রিফিংয়ে সাকি বলেন, পাকিস্তানে সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।

সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।

প্রসঙ্গত, ইমরান খান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল।  ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। কিন্তু ইমরান খানের সঙ্গে কখনো টেলিফোনে কথা বলেননি।

English Dainikbiswa

ঝরের তান্ডবে ফিলিপাইনে ২৪ জন নিহত

চীনের সাংহাই ত্যাগের নির্দেশ মার্কিন কর্মকর্তাদের

চীনের সাংহাই ত্যাগের নির্দেশ মার্কিন কর্মকর্তাদের

খুব জরুরি কাজে নিয়োজিত নন যুক্তরাষ্ট্রের এমন সরকারি কর্মকর্তাদের দ্রুত চীনের সাংহাই নগরী ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। চীনের ওই নগরীতে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আনাদোলুর।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জরুরি কাজে নিযুক্ত নন-এমন মার্কিন নাগরিক এবং তাদের পারিবারের সদস্যদের দ্রুত চীনের সাংহাই নগরী ত্যাগ করতে হবে। সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের বৃহত্তম বাণিজ্যিক শহর সাংহাইয়ে দুই সপ্তাহ আগে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মহামারির দুই বছরের মধ্যে এই প্রথম শহরটিতে লকডাউন জারি করা হলো। প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের এই শহর পূর্বে লকডাউনের আওতার বাইরে ছিল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাংহাইয়ের পরিস্থিতি এখন ভিন্ন। প্রতিদিনই রেকর্ডসংখ্যক শনাক্ত হচ্ছে। এ অবস্থা নিজেদের নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।