পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৭ মে শুক্রবার সকাল ১০ঘটিকায় বীরগঞ্জ টু পীরগঞ্জ রোডে চাপড় নামক একালায় সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান বীরগঞ্জ থেকে পীরগঞ্জ মুখী একটি মালবাহী ট্রাক একটি মোটরসাইকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সহ দুই জন আহত হন ।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী কে মৃত্যু ঘোষণা করেন। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের উওর মালঞ্চা গ্রামের আব্বাস আলী ছেলে তৈয়বুল ইসলাম (১৮)। মোটরসাইকেলে থাকা অপর ব্যাক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন ।

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোহাম্মদ কাউসার।

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

 

ইরাকের দুই তেলকূপ ও নিরাপত্তাচৌকিতে আইএসের বোমা হামলা নিহত-১

 

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বুধবার বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এ সময় আইএস সন্ত্রাসীরা পাশের একটি নিরাপত্তাচৌকিতেও হামলা চালায়। এতে এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছেন।খবর রয়টার্সের।

বোমা হামলার পর তেলকূপে ওই এলাকায় আগুন ধরে যায়। তবে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে, বোমা হামলার কারণে বাই হাসান তেলক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিরাপত্তাচৌকিতে হামলায় পুলিশকে ব্যস্ত রেখে সন্ত্রাসীরা পরিকল্পনামতো ভেতরে ঢুকে তেলক্ষেত্রে বোমা হামলা করে। বোমা হামলার পর থেকে দুটি কূপেই তেল উত্তোলন বন্ধ আছে।

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

 

বাহেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এস,এম মাহফুজুর রহমান মারা গেছেন

 

ঢাকা এভারকেয়ার হাসপাতালে বুধবার (০৫মে) পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এস.এম.মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দুই ছেলে,দুই মেয়ে ও  স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন ।

 

এস.এম.মাহফুজুর রহমান ফুসফুস ক্যান্সার, কিডনী জনিত রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ করেই তার শ্বাসকস্ট বেড়ে যাওয়ায় প্রথমে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ২৪দিন আইসিইউতে রাখার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রবিবার (০২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে দুপুরে পৌছানোর পর  তাকে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করে। ওই হাসপাতালেই বুধবার তিনি মৃত্যুবরন করেন।

 

প্রথমে ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু । এরপর কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে ৩বার চেয়ারম্যান নির্বাচিত হন । তারপর ৩ বার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন এস.এম.মাহফুজুর রহমান ।

তিনি কচুয়া  উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও চলমান উপজেলঅ চেয়ারম্যান ।

// ডেস্ক রিপোর্ট //

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী কর্মহীন অসহায়দের পাশে…

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে নিহত ২৫

 

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (০৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

//নিজস্ব প্রতিবেদক//

আরও পড়ুন…

 

মাগুরা মহম্মদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

 

মাগুরার মহম্মদপুরে পারিবারিক কলহের জেরে মায়ের আত্মহত্যা চেষ্টা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে তামিম মোল্যা (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আজ রবিবার সকালে উপজেলার ঝামা মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে মৃত তামিমের মা রিনা আক্তার বিষ পানে আত্মহত্যা চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন।

মৃত তামিম ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র এবং ওই এলাকার সাহা মোল্যার ছেলে। তিনি পেশায় নৌকা চালক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতেন। কিন্তু পারিবারিক কলহের জেরে শনিবার সকালে তামিমের মা বিষ পান করে আত্মহত্যা চেষ্টা চালায়। মায়ের আত্মহত্যা চেষ্টা মানতে পারেনি তামিম। ঘটনার দিন সকালে রাজমিস্ত্রির কাজে যায় তামিম। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফাঁকা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

।।শ্যামল বিশ্বাস মহম্মদপুর মাগুরা প্রতিনিধি।।

 

  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার বিষপানে আত্মহত্যা

  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেবুন নেছা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার বিষ প্রয়োগ করে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

ঐ স্কুল শিক্ষিকা সৈয়দপুর ইউনিয়নের ছোট বেগুনবাড়ী গ্রামের আসরাফুলের স্ত্রী ও বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি। এ বিষয়ে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত স্কুল শিক্ষিকা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

২ মে রবিবার দুপুরে পীরগঞ্জ থানার সার্কেল এ.এস.পি আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত স্কুল শিক্ষিকার স্বামী ও তার পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাস দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে যার (মামলা নং ২০)।

মাহাবুব আলম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।

আরও পড়ুন…

 

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প হলেও কোন ক্ষতির খবর পাওয়া যায়নি…

 

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই।

শনিবার দেশটির উত্তর-পূর্ব উপকূলে এই কম্পন অনুভূত হয়।

জাপান এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মধ্য সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল প্রশান্ত মহাসাগরের মিয়াগি প্রিফেকচারে ৪৭ কিলোমিটার গভীরে। ২০১১ সালে এই এলাকায় একটি ভূমিকম্পনের ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

 

// অনলাইন ডেস্ক //

আরও পড়ুন…

 

গজারিয়ার হোসেন্দিতে ইভটিজিং ঘটনায় প্রতিপক্ষের হাতে যুবক গুলিবিদ্ধ

 

 মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আশ্রাফদী গ্রামে পূর্ব প্রেম ও ইভটিজিংয়ের ঘটনার জের ধরে প্রতিপক্ষের হাতে সোহাগ বাবু (২৮) নামের এক যুবক কে গুলিবিদ্ধ করে আহত করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানা যায় একই গ্রামের আব্দুল করিমের ছেলে বাবু ওরফে (করিম বাবু) ও খোরশেদ আলম খসরু ছেলে রাসেল মিয়া গত (২৯ এপ্রিল) বৃহস্পতিবার রাতে বাবুল সরকারের ছেলে সোহাগ বাবুকে ডেকে নিয়ে পায়ে গুলি করে আহত করে।

ডান পায়ের হাটুর নীচে গুলিবিদ্ধ বাবুকে গুরতর জখম আশংঙ্খাজনক অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে বাবুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পরবর্তি চিকিৎসা চলছে অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গুলিবিদ্ধ সোহাগ বাবু হোসেন্দী ইউনিয়ন পরিষদের ০৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল সরকারের ছেলে। ঘটনার বিবরনে জানা যায় খোরশেদ আলম খসরু’র কলেজ পড়ুয়া মেয়ের সাথে অতীতে প্রেমের সম্পর্ক ছিল বাবুল সরকারে’র ছেলে সোগাহ বাবুর।

সম্প্রতি সময়ে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়।বিয়ের পরও সোহাগ সুযোগ পেলেই বিরক্ত করছিল।এমন অভিযোগে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে রাসেল মিয়া ও তার সহযোগী বাবু (করিম) ভিকটিম সোহাগ বাবু’কে ডেকে নিয়ে পায়ে গুলি করে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে গুম করার পায়তারা চালায়।

সে সময় আহত সোহাগের আর্ত-চিৎকারে অন্যরা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে গজারিয়া থানার কর্তব্যরত অফিসার এস.আই আনিসুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,তদন্ত চলছে।তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।

সৈয়দ মোঃ শাকিল (প্রতিনিধি) গজারিয়া,মুন্সীগঞ্জ।

আরও পড়ুন…

 

চন্দনাইশে নিজ জায়গায় বাউন্ডরী ওয়াল নির্মাণে প্রতিপক্ষের বাধাঃ হামলায় ২ সাংবাদিকসহ  আহত ৩

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় সাতবাড়ীয়া ইউনিয়নের হাছনদন্ডী এলাকার মাওঃ মফজল আহমদের বাড়ীর সীমানায় বাউন্ডরী ওয়াল নির্মাণে প্রতিপক্ষ বাধা প্রদান করে। এ সময় হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছে।

জানা যায়, গত কাল (২৯ এপ্রিল) উপজেলার  হাছনদন্ডী এলাকার  মাওলানা মফজল আহমদের বাড়ির উঠানে সীমানা দেওয়াল নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ অতর্কিতভাবে দা, রড, লাঠিসোটা নিয়ে  হামলা করে। তাছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ মাওঃ মফজল আহমদের বসতবাড়ী ও তার সন্তানদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।

এ সময় প্রতিপক্ষ এফ এম জাকারিয়ার  ছাদের দ্বিতীয় তলায় পূর্ব পরিকল্পিতভাবে স্তূপ করে রাখা ইট এবং মফজল আহমদের উঠানে এসে নির্মান কাজের জন্য স্তূপকৃত ইট  নিক্ষেপ করে মফজল আহমদ ও তার পরিবারের সদস্যদের বাউন্ডারী ওয়াল নির্মাণে বাধা প্রদান করে।

খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে আসা দৈনিক বিশ্বর চন্দনাইশ প্রতিনিধি মোকতার আহমদ (৩৫) ও দৈনিক সমাচার পত্রিকার চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি মো. আমিনুর রহমান সাকিবকে আহত করে।

এ সময় সাংবাদিকদের রক্ষায় জায়গার মালিক মাওলানা মফজল আহমদ এগিয়ে এলে প্রতিপক্ষকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আহত করে ।

এদিকে মফজল আহমদের ১ বছর পূর্বে শালিষি সিন্ধান্তে নির্মাণকৃত বাড়ী  যাতায়াতের রাস্তায় প্রতিপক্ষের লোকজন গাছের গুড়ি ফেলে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও রাস্তা কেটে ভেঙ্গে বিনষ্ট করে। বাড়ির মালিক মফজল আহমদ জানান, তিনি প্রতিপক্ষের এরূপ তান্ডব কান্ডের প্রতিবাদ করলে, এফ এম জাকারিয়া, হাসান উল্লাহ, হাবিব, রকিব, আবদুল হক এবং আজিজুল হক, আমাদের উপর হাতাহাতিতে লিপ্ত হয়ে আমাকে  ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়  মারধর করে এবং আমি ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান কর।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় মাওঃ মফজল আহমদ অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে মফজল আহমদ এবং তার পরিবার প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ।

আবুল হাসেম,  চট্টগ্রাম ব্যুরো ।

 পড়ুন….

পটুয়াখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া বাধঁঘাট এলাকা থেকে মোসাঃ কুলসুম আক্তার (১৮) নামে এক কিশোরীর নিজ বাসা থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কুলসুম আক্তার পশ্চিম হেতালিয়া গ্রামের বাসিন্দা কবির গাজীর মেয়ে।

নিহতের মা ফরিদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া লাশ দেখতে পায়।

জানা গেছে, প্রায় ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় কুলসুমের। সামনের ঈদুল ফিতরের পর পারিবারিক ভাবে তুলে দেয়া হবে মেয়েকে। এরই মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন কুলসুম।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, আমরা একটি সুইসাইড নোট পেয়েছি যাতে লেখা ছিলো আমি (R) কে জীবনের চাইতে বেশি ভালবাসি। প্রেম ঘটিত সম্পর্কের কারনে হয়তো আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে জানান বলে জানান ।

মোঃ তুহিন শরীফ নিজস্ব প্রতিবেদক।

আরও পড়ুন……