খুলনা রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মজুরের আত্মহত্যা

স্টাফ রির্পোটার: আ: রাজ্জাক সেখ।।

রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মুজুরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন তালতলা গ্রামের মৃত সন্তোষ সিংহের ছেলে আনন্দ সিংহ (৫৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনন্দ বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়না। পরবর্তীতে গত ২৫ মার্চ দুপুরে পাঁচানী গ্রামের দবির কাজির বাগানের পরিত্যাক্ত ঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে রূপসা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে করে এবং ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে।
আনন্দ দিনমুজুরী কাজ করে জিবীকা নির্বাহ ও পরিবার নিয়ে বসবাস করে আসছিল। মৃতের স্ত্রী ও অনার্স পডুয়া ছেলে বাপ্পী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বোনের স্বামীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্যে বিচার করা হবে বলেও হুমকি দেয় কার্তিক সহ কয়েকজন। সে ক্ষোভে দুঃখে তার মুখ কাউকে দেখাবে না বলে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আসে। আমার স্বামীকে ষড়ন্ত্রণ করে কার্তিকরা মেরে ফেলেছে। আমি তার বিচার চাই। এ ব্যাপারে তার পুত্র বাপ্পি সিংহ বাদী হয়ে রূপসা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপার রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন তার মৃত্যুর রহস্য ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না।

 

নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ২, গ্রেফতার ৪

 

নড়াইল প্রতিনিধি, মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, চায়ের দোকান ও বৈদ্যুতিক মিটারসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে চারজনকে গ্রেফতারপূর্বক আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের করিম শেখের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে জিয়াউর মোল্যার বাড়িঘরসহ চায়ের দোকান ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের রায়গ্রামে দীর্ঘদিন ধরে করিম শেখ ও সাবু শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন সাবু গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় জাহাঙ্গীর মোল্যা (৩২), জাহাঙ্গীরের দুই ভাবি সিমা খানম (২৮) ও ঝর্ণা বেগম (৩৫) আহত হন। এর মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাটের রামপালে করনায় নারীর মৃত্যু নতুন সনাক্ত-২

 এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//

রামপালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সাহিদা বেগম (৬৫) ৷ তিনি রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুবক্কর (মেম্বর) এর স্ত্রী ৷ খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের সাহিদা বেগম দীর্ঘদিন ধরে শারীরীক নানা জটিলতায় ভুগছিলেন ৷ হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৪ মার্চ) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে পরীক্ষা করে করোনা শনাক্ত হলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয় ৷ পরে সকাল সাড়ে ১১ টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন ৷ রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা· সুকান্ত পাল জানান, রামপালে নতুন করে আরও ২ জনের করোনা সনাক্ত হয়েছে ৷ তারা হলেন, সেলিনা বেগম ও কৃষ্ণপদ পাল ৷ তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ।

ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া যা জাতিসংঘের প্রস্তাব বিরোধী

অনলাইন ডেস্ক।।

সমুদ্রে দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই খবর দিয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী সুগা বলেছেন, সি অফ জাপান যা ইস্ট কোরিয়া সি বলেও পরিচিত, সেখানে দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুসারে যা তারা করতে পারে না।

সুগা বলেছেন, এক বছর পর এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর ফলে জাপান এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তার সফরের সময় তিনি বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরই দক্ষিণ কোরিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারে আলোচনা হবে।

সপ্তাহখানেক আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তবে তা ব্যালেস্টিক মিসাইল নয়, ছোট পাল্লার নন-ব্যালেস্টিক মিসাইল। তখন অবশ্য অ্যামেরিকা কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, নন-ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার উপর জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই। বাইডেনও তখন বলেছিলেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এবারের পরীক্ষা নিয়ে এই কথা বলা যাচ্ছে না।

তবে নন-ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষার সময়টা ছিল উল্লেখযোগ্য। তখন অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়া চলছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সিওলে ছিলেন। ব্লিংকেন বারবার চীনকে অনুরোধ করছিলেন, উত্তর কোরিয়া যাতে পরমাণু অস্ত্র না বানায় তারা যেন সেটা নিশ্চিত করে।

অ্যামেরিকা এখন উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে চায়। পিয়ংইয়ং বলছে, অ্যামেরিকা যদি তাদের প্রতি শত্রুতার মনোভাব না ছাড়ে, তাহলে তারা এ নিয়ে আলোচনা করতে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি নিয়ে আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করা হবে।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)

খুলনা-মোংলা মহাসড়কে রামপালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাগেছে পথচারী

এ এইচ নান্টু,  বাগেরহাট জেলা প্রতিনিধি//

রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, ফয়লা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দেবব্রত।

এ সময় মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

চট্টগ্রামে এক নারীর পরিবর্তে নারীর সাজা ! অবশেষে মিনুকে আদালতে হাজির করা হলো

আবুল হাসেম, চট্টগ্রাম :

চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আকতার কুলসুমীর পরিবর্তে বদলী সাজা ভোগকারী মিনুকে আদালতে তোলা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সকালে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া’র আদালতের খাস কামরায় তোলা হয় মিনুকে। বিষয়টি নিশ্চিত করেছেন চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো: ওমর ফুয়াদ। তিনি জানান, জেলখানার কয়েদির ছবি সম্বলিত রেজিষ্টার খাতা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। আদালত মিনুসহ জেলখানার রেজিস্টার খাতা দেখে আদেশের অপেক্ষায় রেখেছেন।

জানা যায়, একটি হত্যা মামলায় অভিযুক্ত কুসুম আকতার কুলসুমীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেন আদালত। কুলসুমীর পরিবর্তে আদালতে আত্মসমর্পন করে জেল খেটেছের মিনু। নামের মিল না থাকলেও মিনুকে কুলসুম আকতার কুলসুমী বলে গত ২ বছর ৯ মাস ১০ দিন যাবৎ চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের রাখা হয়। বিষয়টি টের পেয়ে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: শফিকুল ইসলাম খান আদালতকে জানান।

গত মোমবার সকালে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া’র আদালতে পি, ডবি­উ মূলে মিনুকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, কোতোয়ালী থানার মামলা নং ০৯(৭)০৬ ও জি আর ৪৫৯/০৬। মামলার দায়রা নম্বর ৫৯০/০৮। নগরীর কোতোয়ালী থানা এলাকার রহমতগঞ্জের একটি বাসায় মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কমী কোহিনুর আকতার পারভিনকে গলা টিপে হত্যা করা হয়। তারপর একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।  কোহিনুর আকতার পারভিন আত্মহত্যা করেছে বলে দাবী করেন তার র”মমেট অপর গার্মেন্টস কর্মী কুলসুম আকতার কুলসুমী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পুলিশ দীর্ঘ দুই বছর তদন্ত করে কোহিনুর আকতার পারভিনকে হত্যা করা হয়েছে বলে রির্পোট দিলে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। গত ২০১৭ সালের নভেম্বরে তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আকতার পারভিন হত্যা মামলার আসামী কুলসুম আকতার কুলসুমীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। সাজার পরোয়ানা মূলে কুলসুম আকতার কুলসুমীর পরিবর্তে মিনু গত ২০১৮ সালের ১২ জুন কারাগারের যান। গত ১৮ মার্চ চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: শফিকুল ইসলাম খান নারী ওয়ার্ড পরিদর্শন কালে মিনু কোন মামলার আসামী নন বলে জানান।

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার সূত্র জানায়, কারাগারের সংরক্ষিত হাজতি রেজিষ্টার পর্যালোচনা করে জানা যায়, উক্ত মামলা সংক্রান্ত হাজতি নম্বর ১৫৭১৯/০৭ কুলসুম আকতার, স্বামী ছালে আহম্মেদ নামীয় বন্দি বিজ্ঞ মেট্ট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানামূলে গত ২০০৭ সালের ২৬ অক্টোবর কারাগারে আসেন। তিনি প্রায় ১ বছর তিন মাস কারাগারে ছিলেন। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারী জামিন মঞ্জুর করেন। ঐ দিন কারাগার থেকে মুক্তি লাভ করেন কুলসুম আকতার কুলসুমী।

নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে ধ্বস!

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল-যশোর-কালনা সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে
ধ্বস নেমে কয়েকফুট ভেঙ্গে গেছে। ফলে ভারী সহ সকল পরিবহন চলাচল বন্ধ
হয়ে গেছে। মঙ্গলবার(২৩মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেল লাইনের বালি সরবরাহকারী
কয়েকটি ভারী ট্রাক একসাথে ব্রীজের উপর উঠলে ব্রীজটি কাপতে থাকে।

এসময় মাঝের একটি স্লাবের ঢালাই খসে নদীতে পড়ে যায়। পরপরই সেতুটির
পূর্বপাশে ঢালু হয়ে যায়। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশের
খসে পড়েছে। রড বের হয়ে গেছে। অবস্থা খারাপ দেখে হাইওয়ে পুলিশ
ব্রীজটি আটকে দেয়। এরপর সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।
ঝুকিপূর্ন এই সেতু দিয়ে বর্তমানে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবী পুরাতন এই সেতু দিয়ে গত এক বছরে বালুভর্তি ভারী ট্রাক
চলাচলে ব্রীজটি প্রতিনিয়তই ঝুকির মধ্যে চলে যাচ্ছিল।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো.
আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি
লাগানোর পর কিছুটা ঝঁুকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড়
পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকসা চলতে
দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি
ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না।

জেলার একমাত্র এই সড়ক দিয়ে বেনাপোল-যশোর-নড়াইল-কালনা হয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে।

আমেরিকাতে ফের বন্দুকবাজের হামলা, কলোরাডোতে এক অফিসার-সহ নিহত ১০

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। সোমবার বিকেলে কলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং‌ সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। হামলায় এক পুলিশ অফিসার-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কী উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে, সে ব্যাপারেও কিছু বলেনি পুলিশ। তবে বোল্ডার পুলিশের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযুক্তও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বোল্ডার পুলিশের প্রধান মারিস হেরল্ড জানিয়েছেন এক পুলিশ অফিসার-সহ ১০ জনের প্রাণ কেড়েছে এই গুলি চালনার ঘটনা। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে উপস্থিত অফিসারদের প্রশংসাও করেছেন তিনি। হেরল্ড জানিয়েছেন, গুলিতে মৃত অফিসারের নাম এরিক টাল্লে। ২০১০ সাল থেকে তিনি বোল্ডার পুলিশ বিভাগে কাজ করেন। তাঁর বয়স ৫১ বছর। তাঁর সম্পর্কে হেরল্ড বলেছেন, ‘‘বোল্ডার পুলিশ এবং এখানকার মানুষের জন্য অনেক সেবা করেছেন হেরল্ড। হামলার ব্যাপারে ফোন আসার পর এরিকই প্রথম ছুটে গিয়েছিল সেখানে। কিন্তু গুলি ঝাঝরা করে দিয়েছে ওই শরীর।’’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বোল্ডারের অ্যাটর্নি মাইকেল ডউগার্তি। এই হামলায় ক্ষতিগ্রস্তদের সুবিচারের জন্য সমস্ত লড়াই করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মূলত মুদিখানার জিনিসের দোকান ‘কিং সুপার্স’ পড়ে কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে। বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

গুলিচালনার ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে বলেছেন, ‘‘এক ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ে দোকানের মধ্যে। তার পরই গুলি চালাতে শুরু করে দেয়।’’ ডিন স্কিলার নামের এক ব্যক্তি ঘটনার ভিডিয়ো করেন। তার করা ভিডিয়োতে গুলি চলার শব্দও শোনা যাচ্ছে। পুলিশ পৌঁছাচ্ছে ঘটনাস্থলে তাও দেখা যাচ্ছে ওই ভিডিয়োতে।

সূত্র: আনন্দবাজার

বাগেরহাটের মোল্লাহাটে শিশু রাইসা কে আছাড় দিয়ে মেরে ফেল্লো বাবা

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের মোল্লাহাটে রাইসা আক্তার নামের আড়াই বছর বয়সী শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার সেনা সদস্য বাবা।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা সেনা সদস্য হুমায়ুন সরদার।

এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্বপ্ন পুঁড়ে ছাই !

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়ায় মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় দুবৃত্তদের দেওয়া আগুনে অমিত বিশ্বাস বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

২১ মার্চ (রোববার) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অমিত দাশ ওই গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ মার্চ (রবিবার) ভোর রাতে অমিত বিশ্বাসের প্রতিবেশী নিমাই বিশ্বাসের ছেলের জন্মদিন পালন শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। অনুমান রাত তিন টার দিকে অমিত প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

আগুনের লেলিহান শিখা ও কালো ধোয়ায় আচ্ছন্ন হলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে অমিতের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী অমিত বিশ্বাস বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ৪/৫ জন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আমাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অমিত বিশ্বাস আরো বলেন, আমি কারো এমন কোন ক্ষতি করিনি যে আমার এমন ক্ষতি করবে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় দাড়াবো?

প্রতিবেশী মদন বিশ্বাস, বিপ্লব বিশ্বাসসহ অনেকে বলেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা এগিয়ে এসে দেখি আগুন দাওদাও করে জ্বলছে। পরে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। অমিতের স্ত্রী মল্লিকা বিশ্বাস বলেন, আমি ১০ দিন আগে বাপের বাড়ী বেড়াতে গিয়েছি। আজ ফোন পেয়ে বাড়ীতে এসে দেখি আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এ বিষয়ে মাউলী ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার বৈদ্ধ বলেন, আমাদের মহাজন গ্রামে এমন অনাকাংখিত ঘটনা ইতিপূর্বে ঘটেনি।

তবে যে দুবৃত্তরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম বলেন, এই ঘটনা যে বা যাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সাথে সরকারি ভাবে তাদের সাহায্যর জন্য ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা খাতুন বলেন ,আগুন দেয়ার খবর শুনে আমি ঘটনা স্থলে ওসি তদন্তকে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।