নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্বপ্ন পুঁড়ে ছাই !

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়ায় মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় দুবৃত্তদের দেওয়া আগুনে অমিত বিশ্বাস বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

২১ মার্চ (রোববার) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অমিত দাশ ওই গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ মার্চ (রবিবার) ভোর রাতে অমিত বিশ্বাসের প্রতিবেশী নিমাই বিশ্বাসের ছেলের জন্মদিন পালন শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। অনুমান রাত তিন টার দিকে অমিত প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

আগুনের লেলিহান শিখা ও কালো ধোয়ায় আচ্ছন্ন হলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে অমিতের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী অমিত বিশ্বাস বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ৪/৫ জন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আমাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অমিত বিশ্বাস আরো বলেন, আমি কারো এমন কোন ক্ষতি করিনি যে আমার এমন ক্ষতি করবে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় দাড়াবো?

প্রতিবেশী মদন বিশ্বাস, বিপ্লব বিশ্বাসসহ অনেকে বলেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা এগিয়ে এসে দেখি আগুন দাওদাও করে জ্বলছে। পরে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। অমিতের স্ত্রী মল্লিকা বিশ্বাস বলেন, আমি ১০ দিন আগে বাপের বাড়ী বেড়াতে গিয়েছি। আজ ফোন পেয়ে বাড়ীতে এসে দেখি আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এ বিষয়ে মাউলী ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার বৈদ্ধ বলেন, আমাদের মহাজন গ্রামে এমন অনাকাংখিত ঘটনা ইতিপূর্বে ঘটেনি।

তবে যে দুবৃত্তরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম বলেন, এই ঘটনা যে বা যাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সাথে সরকারি ভাবে তাদের সাহায্যর জন্য ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা খাতুন বলেন ,আগুন দেয়ার খবর শুনে আমি ঘটনা স্থলে ওসি তদন্তকে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল নগরীর এরিনা হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

 পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//
এবার বরিশালের সদর রোডস্থ এরিনা হোটেল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরন হাওলাদার নামের ওই যুবকের লাশটি রোববার দুপুরে হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এর একদিন আগে শহরের নথুল্লাবাদস্থ শরিফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ।
একদিনের ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টিসহ আতঙ্ক বিরাজ করছে। কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান জানান, এরিনা থেকে উদ্ধার মিরন হাওলাদারের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান।
গতকাল শনিবার রাতে তিনি হোটেলটির ৬০৮ নম্বর শিততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন ।

এসআই হাসান আলীর আত্মহত্যার কারণ এখনো জানাযায়নি

অনলাইন ডেস্ক : 

পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী (২৮) নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে থানার ছাদে এসআই হাসান আলীর লাশ পাওয়া যায়। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শামিমা আখতার মিলি জানান, হাসান আলী প্রশিক্ষণ শেষ করে গত ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান, তিনি অবিবাহিত ছিলেন। সদ্য এসআই  হিসেবে যোগদান করেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন-সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশের কাছ থেকে তার ব্যবহৃত একটি ভাঙা সিমকার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, সিআইডির বিশেষ টিম রাজশাহী থেকে রওনা হয়েছেন। তারা এসে সুরতহাল দেখার পরই এসআই হাসান আলীর লাশের ময়নাতদন্ত হবে। এরপর তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হবে।

জাপানের উত্তরাঞ্চলে ৭.২ স্কেলে ভূমিকম্প

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : 

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বিকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগি প্রিফ্যাকচারে ৭.২ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে,  রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২, এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।

ডয়চে ভেলে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে জানিয়ে সবাইকে উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এ ঘটনায় ঘরবাড়ি থেকে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে।

‘ভূমিকম্পের দেশ’ হিসেবে পরিচিত জাপান বারবার বড় বিপর্যয়ের মধ্যে পড়ে। ভূমিকম্প, ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিসহ নানা প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রস্তুত থাকতে হয় জাপানিদের।

ভূ-তাত্ত্বিকদের মতে, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বাংলায় যার অর্থ হয় ‘আগুনের গোলা’। ‘রিং অব ফায়ার’ এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোড়ার খুর আকৃতির মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে।

রিং অব ফায়ারে যেসব অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ। এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ। ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই ‘রিং অব ফায়ার’ অঞ্চলে ৪৫২টি আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠে অবস্থিত মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ।

এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই রিং অব ফায়ারের অন্তর্ভুক্ত। তাই এসব অঞ্চলেই বেশি ভূমিকম্প হয়ে থাকে।

সড়ক দুর্ঘটনায় দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘুরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ফিরোজ জোয়ার্দার (৩২)নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে কলারোয়া উপজেলা গদখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন ভোলার ছেলে।

ফিরোজ জোয়ার্দার দৈনিক বঙ্গভূমি পত্রিকা  ও  অনলাইন নিউজ পোর্টাল এবি ৭১টিভি চ্যানেলে কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও কলারোয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার ছয়ঘুরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

বাগেরহাটের শরণখোলায় দুই পক্ষের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত-৪২

  বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সনে রেখে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। জানাযায়,শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সভায় হামলা চালান বর্তমান ইউপি সদস্য ডালিমের সমর্থকরা।

এতে ৪ নারীসহ ২২ জন আহত হন। আহতদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে উত্তর সোনাতলা গ্রামের আনোয়ারের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় ডালিম মেম্বারের নেতৃত্বে অন্তত ৪০ জনের একটি বাহিনী লাঠি নিয়ে আমার লোকজনের ওপর হামলা করে। জাহাঙ্গীরের অভিযোগ অস্বীকার করে বর্তমান ইউপি সদস্য ডালিম বলেন, সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের লোকজন বিনা কারণে আমার লোকদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ৫ জন সমর্থক আহত হয়েছেন। এর আগেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর হোসেন আমাকে হুমকি দিয়েছেন।

এ বিষয়ে আমি থানায়ও অভিযোগ দিয়েছি। ইউপি সদস্য সাইফুল ইসলাম হালিম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন খান ও তার ভাই বেল্লাল খানের নেতৃত্বে মিছিল নিয়ে এসে বাড়িতে ঢুকে আমার লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এতে ৮ নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হালিমের অভিযোগ অস্বীকার করে আল আমিন খান বলেন, আমি মিছিল নিয়ে হালিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম।

হঠাৎ করে তার কিছু নারী সমর্থক পেছন দিক থেকে আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ৫ জন সমর্থক আহত হয়েছেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিয় গোপাল বলেন, সকাল থেকেও ধাপে ধাপে হাসপাতালে মারামারির ঘটনায় আহতরা এসেছেন। এদের মধ্যে আমরা ২৩ জনকে ভর্তি করেছি। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া জরুরি বিভাগে ৫ জন চিকিৎসা নিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

বাগেরহাটের ডেমায় গোলাগুলির ঘটনায় আটক ৪, অস্ত্র উদ্ধার

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সজিব তরফদার ও ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) ভোরে ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল মাস্টার (৭১), জসিম মল্লিক (২৬), মল্লিক সুজাউদ্দৌলা রচি (৪০) ও তরফদার মকবুল মাস্টারের মেয়ে মাকসুরা আক্তার (৩৫)।

এ সময় মকবুল চেয়ারম্যানের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার ব্যবহৃত বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সজিব তরফদার ও অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মাঝে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয়পক্ষের ১৭ জন গুলিবিদ্ধ হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। একটি বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাসাইলে মাইক্রোবাসে ভয়াবহ আগুন, বেঁচে গেলো তাবলীগের ১৭ প্রাণ

 টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়িতে থাকা তাবলীগের ১৬ সাথীসহ ১৭ জন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসের চালক আব্দুর রউফ বলেন,‘ঢাকা থেকে তাবলীগের ১৬ সাথী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলাম। গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ি থেকে গন্ধ বের হয়। এসময় দ্রুতই গাড়ি থেকে নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন। রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজে আগুন, ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে নতুন ভবনের করোনা ইউনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা প্রায় অর্ধ শতাধিক রোগীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া সময় তিন জনের মৃত্যু হয়। তারা করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  সকাল ৮ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।

ট্র্যাফিক সিগন্যাল না মানায় মেরে ব্যবসায়ীর ৫টি দাঁত ভেঙ্গে দিল পুলিশ

অনলাইন ডেস্ক : 

ট্র্যাফিক সিগন্যাল না মানায় নাটোরে বন্দুকের বাট দিয়ে কামরুল হাসান ওরফে মিন্টু নামে এক মাটি ব্যবসায়ীর ৫টি দাঁত ভেঙ্গে দিয়েছে এক পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে হরিশপুর রহিমের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী কামরুল হাসান ওরফে মিন্টু কে বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিন্টু শহরের হরিশপুর কামারপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বিচার দাবিতে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি ব্যবসায়ী মিন্টু মোটরসাইকেল যোগে শহরতলীর দত্তপাড়া এলাকা থেকে হরিশপুর যাচ্ছিল। এসময় নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শওকত মেহেদি সেতুর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে থাকা পুলিশ সদস্য অনিক হাসান মাটি ব্যবসায়ী মিন্টুকে সিগন্যাল দেয়। কিন্তু মিন্টু না থামিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

পরে কিছু দুরে গিয়ে মাটি ব্যবসায়ী মিন্টু মোটরসাইকেল থামিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে আসে। এসময় ওই পুলিশ সদস্যদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্য়ায়ে পুলিশ সদস্য অনিক হাসান তার কাছে থাকা বন্দুকের বাট দিয়ে মিন্টুর মুখে আঘাত করে। এতে করে মিন্টুর ৫টি দাঁত ভেঙ্গে যেয়ে তার শরীর রক্তাক্ত হয়। এরপর স্থানীয়রা পুলিশ সদস্য অনিক হাসানের বিচার দাবিতে সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মিন্টুর ভাই মিজানুর রহমান মিঠন জানান, খবর পাওয়ার পর ভাইকে উদ্ধার করে প্রথমে শহরের আলসান হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এশিয়া ডেন্টালে নেওয়া হয়েছে। বন্দুকের বাটের আঘাতে ৫টি দাঁত ভেঙ্গে গেছে।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মাটি ব্যবসায়ীকে পুলিশ সদস্য সিগনাল দিলে, সে অমান্য করে চলে যায়। যেহেতু মোটরসাইকেলটি স্পিডে চলানোর সময় পড়ে গিয়ে মাটি ব্যবসায়ীর ঠোট কেটে গেছে এবং দাঁতে আঘাত পেয়েছে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। পুলিশ সদস্য দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।