পঞ্চগড়ের মর্মান্তিক নৌকাডুবিতে মোট নিহত ৬৮, নিখোঁজ ৪

//দৈনিক বিশ্ব ডেস্ক//

লাশের গন্ধে ভারি পঞ্চগড়ের আকাশ। ক্রমেই দীর্ঘ হচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় লাশের সারি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার হয়েছে ৬৮ মরদেহ।

এখনও নিখোঁজ আছেন জন।

উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্রে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও ঘটনার তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

নিখোঁজদের উদ্ধারে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃতরা হলেন শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আখি রানী, (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০), সজিব রায় (১০), পুতুল (১৫), কবিতা (৯), রত্না রানী (৪০) মালিন্দ নাথ বর্মণ (৫৬), মণিভূষণ বর্মণ (৪৬), মুনিকা রানী (৩৬), দোলা রানী (৫)।

উদ্ধার লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ শিশু, ৩০ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে ঘটনার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া বাজারের পাশে আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। ঘটনার দিন রোববার উদ্ধার হয়েছিল ২৪টি লাশ। গতকাল সোমবার উদ্ধার করা হয় ২৬টি লাশ।

 

 

ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

২৭ সেপ্টেম্বর  মঙ্গলবার  দুপুরে ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের বিল্লূ মঙ্গল দাস(৪০) নামের এক কৃষক বজ্রপাতে  মৃত্যু হয়েছে।

নিহত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বরাতিয়া গ্রামের মৃত বাবু রাম রামের পুত্র  বিল্লু মঙ্গল দাস  কুলবাড়িয়া মৌজায় বর্গা  জমিতে  ধান ক্ষেতে সার প্রয়োগ করতে গিয়েছিল । মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিকে হঠাৎ হালকা বৃষ্টি সাথে আকর্ষিক ভাবে বজ্রপাত ঘটলে তার দেহের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ঘটনা  স্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করছেন ইউপি চেয়ারম‍্যান শেখ হেলাল উদ্দিন।

এসময় মাঠে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত এগিয়ে গিয়ে তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর। এলাকাবাসী ঘটনা স্থল থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

মৃত্যু কালে তিনি ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

পঞ্চগড়ের করতোয় ভয়াবহ নৌকাডুবি মৃত্যু ২৪ ( ভিডিও )

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। হতাহতরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। মহালয়া উপলক্ষ্যে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মহালয়া উপলক্ষ্যে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। ফলে মাঝনদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনো নিখোঁজ রয়েছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী গণমাধ্যমকে জানান, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

তিনি বলেন, লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

ভিডিও—–

বরগুনার তালতলীতে ইভটিজিং – প্রতিবাদ – মারধর অতঃপর মামলা

 

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর এর ঘটনায় মামলা হয়েছে। গতকাল

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষার্থীর বাবা আবু হানিফ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি ও ৪/৫ জনকে অজ্ঞতানামা উল্লেখ করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (পরিক্ষা কেন্দ্র) এর সামনে এ ঘটনা ঘটে। পরে ওই দিন বিকেলে বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদারের নেতৃত্বে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী শফিকুল ইসলাম (১৬) তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার আগের দিন একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. মিমের (১৫) ছবি তুলেন মোঃ হৃদয় নামের এক যুবক। পরে এই ঘটনাটি তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকানের কাছে শফিকুল ইসলাম নালিশ করলে হৃদয়সহ অন্যান্য আসামীদের বকাঝকা করেন ফোরকান স্যার। এতে হৃদয়সহ আসামীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে পরীক্ষার হল থেকে শফিকুল বের হলে ফোরকান স্যারের কাছে নালিশের বিষয় নিয়ে কথার কাটাকাটি হলে কিল ঘুষি মারে। এক পর্যায়ে হৃদয়ের হুকুমে মামলার ২ নাম্বার আসামি সোহেলের হাতে থাকা স্টিলের ধারালো স্কেল দিয়ে শফিকুলকে উদ্দেশ্য করে কোপ দেন। শফিকুল ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ওই হাতের শাহাদাৎ আঙ্গুল কেটে ঝুলে যায়। পরে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে আমতলী হাসপাতালে প্রেরন করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অভয়নগরে আলেয়া বেগম আত্মহত‍্যা প্ররোচনায়// বিচার দাবি

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ি গ্রামে আলেয়া বেগম (৪৬) নামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার সামাদ মোল‍্যার স্ত্রী।
১০ সেপ্টম্বর স্ত্রী বিষপানে আত্নহত‍্যার পর ১২ সেপ্টেম্বর সামাদ মোল্যা প্রাণে বাঁচার জন‍্য ছেলে আশরাফুলের কাছে ফরিদপুর চলে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার আদম ব‍্যবসায়ী গফ্ফার মোল‍্যার পুত্র নাজমুল মোল‍্যা (৩৭) বিভিন্ন এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বিদেশে লোক পাঠান। নিহত আলেয়া বেগমের ভাই ইসমাইল বিশ্বাস সৌদি আরবে চাকুরী করেন। আদম ব‍্যবসায়ী নাজমুল মোল‍্যা সম্প্রতি ইসমাইল বিশ্বাসের মাধ্যমে ৪ জনকে সৌদি আরবে পাঠান। সেখানে কাজে যোগদানের কিছুদিন পর চুরি সংক্রান্ত অপরাধে শাহাজান খলিফার পুত্র বিল্লাল খলিফা সজল ও জিল্লুর রহমানের পুত্র ইমরান হুসাইন দেশে ফিরে আসেন। কয়েকদিন পর নাজমুল মোল্যা কোন আলোচনা ছাড়াই ইসমাইল বিশ্বাসের বোন আলেয়া বেগমকে নয় লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে আদম ব‍্যবসায়ী নাজমুল মোল‍্যা, শাহাদত মোল‍্যা ও ফেরত আসা দুই জন ৯ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে স্বামীর উপস্থিতিতে অকথ্য অশ্লিল ভাষায় গালিগালাজ সহ সন্তানদের জীবন নাশের হুমকি প্রদান করে বলে জানান সামাদ মোল‍্যা।১০ সেপ্টেম্বর আবার হুমকির মুখে পড়ে আলেয়া বেগম, অপমানের যন্ত্রণা সহ‍্য করতে না পেরে দুপুর ২.০০টার দিকে বিষপান করেন। সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আনুমানিক রাত ৫.৪৫ টায় মৃত্যুর দিকে ঢলে পড়েন আলেয়া বেগম।
নিহতের ভাই ইসমাইল বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার একমাত্র বোন লেনদেনের বিষয়ে কোন কিছুই জানে না। আমার বোনের মৃত্যুর জন‍্য নাজমুল মোল‍্যা গংরা দায়ী, আমি এর সঠিক বিচার চাই।অপর ভাই ইকবাল বিশ্বাস আক্ষেপ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত‍্যা করা হয়েছে। ৬.০০টার দিকে খুলনা গেলে আমার বোনকে মৃত দেখতে পাই। আজ ২৪ সেপ্টেম্বর পযর্ন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়ায় আমরা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করতে পারিনি।
বাশুয়াড়ি ক‍্যাম্পের এসআই শফিকুল বলেন, বিষয়টি আমরা শুনেছি, সোনাডাঙ্গা থানা তদন্ত করছে।
সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই সন্দীপ বলেন, ময়নাতদন্ত করে ভিসেরা রিপোর্টর জন‍্য রাজশাহী পাঠানো হয়েছে।

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলার প্রেমবাগে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ আলী (৩৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি শার্শা উপজেলার পায়রা গ্রামের আবু বক্কার সিদ্দিকের পুত্র এবং শার্শা বেদেপুকুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক।

২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬.৩০ টায় যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ স্কুল সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা  ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা পিকআপ ( খুলনা মেট্রো ন ১১ ০৭১৬) এর সাথে বিপরীতগামী মোটরসাইকেল ( যশোর  হ ২০১৫২৬) এর মুখোমুখি সংঘর্ষ হলে ইউসুফ মারাত্মক আহত হন। খবর পেয়ে  নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ আহতকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে আহত ইউসুফকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং গাড়ি দু’টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ডুমুরিয়ায় মোটর সাইকেল দুঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায়  ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ব্রাক অফিসের সামনে  মোটর সাইকেল  দুঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও এলাকা বাসী সুত্রে জানা গেছে পাইকগাছা উপজেলার রাড়ুলি দক্ষিণ পাড়ার হরিচান  সরকারের পুত্র স্কুল শিক্ষক অনাদি কুমার সরকার (৪২)

মঙ্গলবার সকালে বাড়ি থেকে নিজ মোটর সাইকেল যোগে জুরুরী কাজে খুলনার উদ্দ‍্যেশে যাত্রা করে সকাল  সাড়ে ১১ টার দিকে খুলনা সাতক্ষীরা  মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় পৌছালে নছিমন গাড়ীর সাথে দুঘটনায় শিকার হয়। মোটর সাইকেল ও লোক পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু  ঘোষনা করে।   অনাদি কুমার সরকার পাইকগাছা উপজেলার বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

পুলিশ দুঘটনা কবলিত মোটর সাইকেলটি হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

 

রামপালে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে মারপিটের অভিযোগ

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪০) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের আল আমীন শেখের স্ত্রী লাকি বেগম ৩ বছর পূর্বে ২ শতাংশ জমি ক্রয়ের জন্য একই এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা দেন। হায়দার মল্লিক জমি না দিয়ে লাকিকে ঘোরাতে থাকেন। এক পর্যয়ে শুক্রবার সকাল ৭ টার সময় লাকি হায়দার মল্লিকের কাছে জমি লিখে দিতে বললে হায়দার মল্লিক, অভি মল্লিক, ইমরান মল্লিক ও আলী আশ্বাফ মল্লিক বেধড়ক মারধর করে লাকিকে। এ সময় ঠেকাতে গেছে পুত্র শেখ শরিফকে ও মারধর করে। এতে তারা আহত হন। ওই সময় লাকির কানের দুল ছিনিয়ে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত অভি ও হায়দার মল্লিক জানান ঘটনা সত্যি না। অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ভুক্তভোগী লাকি রামপাল থানা পুলিশের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

//সুজন মাহমুদ//

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর এলাকার গোবিন্দপুরে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খুনের ঘটনায় সরাসরি দুজন অংশ নেন। দুজনই ইমরানের পূর্ব পরিচিত। তাদের ধরতে অভিযান চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইমরান আলমডাঙ্গা শহর থেকে গোবিন্দপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। গোবিন্দপুর এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুই যুবক ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

এলাকার আধিপত্য নিয়ে আওয়ামী লীগের অন্য একটি সহযোগী সংগঠনের স্থানীয় এক নেতার সঙ্গে ইমরানের বিরোধ চলছিল। এর জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

অভয়নগরে এক পরিবারের বসত বাড়িতে অগ্নিকান্ড 

মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা এলাকায় এক পরিবারের বসত বাড়িতে অগিকান্ড। পরিবারের  বাড়ির  দুইটি কামরাসহ মূল‍্যবান আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে । অল্পের জন্য বেচেঁগেছে ঘরের ভিতরে থাকা পরিবারের লােকজন। মূহুর্তের মধ্যে আগুনের ললিয়ান শিখা ছড়িয়ে পড়ে পুরা বাড়িতে । এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ।

১১ সেপ্টেম্বর (রবিবার) আনুমানিক: ১০টার দিকে বুইকরা এলাকায় মােঃ ইয়াছিন গাজীর বাড়িতে এ অগিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয়  সূত্রে জানা গেছে, হঠাৎ করে ওই  বাড়ির উপড় দিয়ে ধােঁয়া দেখা যায়। তাৎক্ষণিক  এলাকাবাসী নিজেরা আগুন নিভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এর একটি দল এসে এলাকাবাসীর সহযােগিতায় আধা ঘন্টা  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আনতে সক্ষম হয় ।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারছেনা পরিবারের কোনো  লােক। অগিকান্ড ক্ষতিগ্রস্ত  বাড়ির মালিক মােঃ ইয়াছিন গাজী জানান, হঠাৎ করে সকালবেলায়  আমার বসত বাড়িতে আগুন লাগে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে  থেকে দেখি,প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিভাতে থাকে পরে নেভাতে ব‍্যর্থ হয়ে তারা  ফায়ার সার্ভিসএ খবর দেয়।

অনেক সময় ধরে আগুন নেভাত থাকে। আমার  টিনের ঘরের দুইটি কামরা পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে আমার সব মূল্যবান খাট, আলমারীসহ অন‍্যান‍্য আসবাবপত্র পুড়ে গেছে। আমি বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার টিটব সিকদার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পেয়ে দ্রুতগতিতে  ঘটনাস্ল গিয়ে এলাকাবাসীর সহযােগিতায় প্রায় আধা ঘটা চেষ্টা করে আগুন নেভাতে সঙ্গম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না ঘরের  চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।