গোপালগঞ্জে লোমহর্ষক বাইক দুর্ঘটনায় ২ভাইয়ের মৃত্যু

//গোপালগঞ্জ প্রতিনিধি//

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক এস.এম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মাহবুব মিনার ছেলে মিনহাজ মিনা (১৮) ও একই গ্রামের রকিত মোল্লার ছেলে তানভির মোল্লা (১৯)।

নিহত তানভীর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

সহকারী উপ-পরিদর্শক রিপন জানান, মিনহাজ মিনা তার খালাতো ভাই তানভীর মোল্লাকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয় ও অপর আরোহী তানভীর মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তানভীরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলা হচ্ছে, এমন সংকটে নাকি স্বাধীনতার পর শ্রীলঙ্কা আর কখনোই পড়েনি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এখন অর্থনৈতিক সংকটে ক্রান্তিকাল পার করছে দেশটি। গোটা আশি ও নব্বইয়ের দশকজুড়ে তামিল ও সিংহলি সহিংসতা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। বড় সংকট ছিল সেটিও। কিন্তু খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নতুন সংকট অতীতের সবকিছু ছাপিয়ে গেছে। দেশের মানুষের জন্য দোকানে খাবার নেই, থাকলেও বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে, চাকরি নেই, বিদ্যুৎ নেই, কলম্বোর মতো শহরে ঘোষণা দিয়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না—এমন অবস্থা তো গৃহযুদ্ধের সময়ও ছিল না।

মানুষের পেটে টান মানেই অস্থিরতা। শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, দেশজুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মাতৃভূমির এমন দুর্দশা ছুঁয়ে যাচ্ছে ইতিহাসসেরা লঙ্কান ক্রিকেটারদেরও।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম দুই সেরা তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দেশের এই বাজে অবস্থায় চুপ থাকতে পারেননি তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। জয়াবর্ধনে এ মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্বে, সাঙ্গাকারা আছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে।

জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করতে পারে না, তাদের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা মোটেও উচিত নয়।’

দায়িত্ব পালনে ব্যর্থ লোকদের সরে যাওয়ার কথাও বলেছেন জয়াবর্ধনে, ‘সত্যিকারের নেতারা নিজেদের ভুল স্বীকার করে। আমাদের দেশের মানুষদের রক্ষা করতে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে ভালো একটা দল দরকার। নষ্ট করার মতো সময় নেই। এখন বিনয়ী হওয়ার সময়, ঠিক কাজটা করার সময়, অজুহাতের নয়।’

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

সাঙ্গাকারা ইনস্টাগ্রাম–পোস্টে লিখেছেন, ‘শ্রীলঙ্কানদের অকল্পনীয় কঠিন এক সময় যাচ্ছে। একটা দিন কাটাতে লোকদের দুর্দশা ও ভোগান্তি দেখাটা হৃদয়বিদারক, দিনগুলো কঠিন হয়ে উঠছে। জনগণ সরব হচ্ছে, সমাধান চাইছে। কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এসবে, কেউ অনাহূত সুযোগ নিতে চাইছেন। সঠিক কাজটা হবে তাঁদের কথা শোনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তাভাবনা সরিয়ে শ্রীলঙ্কার স্বার্থে কাজ করা। জনগণ শত্রু নয়। জনগণই শ্রীলঙ্কা। সময় দ্রুত বয়ে যাচ্ছে। জনগণ ও তাদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে অবশ্যই।’

টুইটারে নিজের হতাশার কথা জানিয়েছেন ক্রিকেটার ভানুকা রাজাপক্ষেও। এদিকে কলম্বোয় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে সাঙ্গাকারার স্ত্রী ইয়াহেলিকে। সংসদের ২২৫ সদস্যকে বর্তমান পরিস্থিতির জন্য দুষেছেন তিনি, ‘তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তাঁরা, এ কারণেই এসেছি এখানে। এর পেছনে ২২৫ জন মানুষের দায় আছে।’

English Dainikbiswa

ওয়ার্ল্ড অফ ট্যাঙ্ক ডেভেলপার ওয়ারগেমিং রাশিয়া এবং বেলারুশ ছেড়েছে

বরগুনার আমতলীতে ৩বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে জিদনী (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাড়ীর সকলের অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে জিদনী পা ফসকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

তার মা-বাবাসহ স্বজনরা বিভিন্ন স্হানে খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম, মিজানুর রহমান বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত-৫

//হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

আমতলীর আকনবাড়ী নামক স্থানে সোমবার সকালে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের আকনবাড়ী স্টান্ডে ৪০ শতাংশ জমি নিয়ে সামসুল হক হাওলাদার ও আলামীন মৃধার মধ্যে দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সোমবার সকালে আলামীন মৃধা বিরোধীয় ওই জমির সড়কের পাশ দিয়ে ৩ শতাংশ জমি দখল করে গাছপুতে বেড়া দিয়ে দখল করছিল। খবর পেয়ে সামসুল হক হাওলাদারের লোকজন নিয়ে জমি উদ্ধার করতে আসলে আলামিন মৃধা এবং শানু মৃধার নেতৃত্বে ১০-১২ জন লোক ধারালো দা এবং লাঠি নিয়ে সাসুল হকের লোকজনের উপর হামলা করে। এতে সামসুল হক হাওলাদার (৬০), তার মেয়ে সালমা বেগম (২৮), ছেলে জুলহাস হাওলাদার (২৫), ছেলে এমরান হাওলাদার (২০) ও তার স্ত্রী সেতারা বেগম (৫০) গুরুতর আহত হয়। হামলায় সালমা বেগমের বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। খবর পেয়ে স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন। সালমার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

সামসুল হক হাওলাদার বলেন, আলামীন মৃধা এবং শানু মৃধার নেতৃত্বে আমাদের উপর হামলা করে আমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

আলামীন মৃধা হামলার কথা অস্বীকার করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করেছি।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাওহীদুল ইসলাম বলেন, সালমা বেগসহ আহদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, মারধরের খবর শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

English Dainikbiswa

স্ত্রীর মামলায় তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম কারাগারে

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯৬ জন মারা গেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবোঝাই নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এ দুর্ঘটনায় ৯৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বিষয়টি এএফপি-কে নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সংস্থাটি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কার শনিবার ভোরে ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি লাইফ ভেলা থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে।

আলেগ্রিয়া-১ এর বরাত দিয়ে এক টুইট বার্তায় এমএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিলো। তাদের জরুরি চিকিৎসা ও সুরক্ষা প্রয়োজন। আলেগ্রিয়া-১ ট্যাঙ্কারের লগবুক অনুযায়ী এই নৌকাডুবির ঘটনায় প্রায় ৯৬ জনের মৃত্যু হয়েছে।

দাতব্য সংস্থাটি বলছে, লিবিয়া নিরাপদ দেশ নয়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অভিবাসীদের এমন জায়গায় ফিরিয়ে দেয়া ঠিক হবে না যেখানে তারা আটক, নির্যাতন ও দুর্ব্যবহারের সম্মুখীন হবে।

লিবিয়া থেকে সমুদ্রযাত্রায় অনুপযোগী ও যাত্রীবোঝাই উত্তরাভিমুখী জাহাজগুলো অধিকাংশ সময়ই ডুবে যায়। আবার, এসব নৌযানে থাকা অভিবাসীরা অনেকে আটক হয়ে আরও ভয়ঙ্কর নির্যাতনের সম্মুখীন হয়।

সর্বশেষ এই ট্র্যাজেডির আগে, ইউএনএইচসিআর এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৬৭ জনের মৃত্যু রেকর্ড করেছে। ২০২১ সালে এই ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৪৮টি।

এদিকে, রোববার সর্বশেষ এই দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়াস্বরূপ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনাররের (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি টুইট করে বলেন, ইউরোপ উদারতার সহিত ইউক্রেন থেকে ৪০ লাখ শরণার্থীকে কার্যকরভাবে আশ্রয় দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এখন যদি অন্যান্য দেশের উদ্বাস্তু ও অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে ঢুকতে চায়, তাহলে সেটি কিভাবে তাদের গ্রহণ করবে? বর্তমান সংকটাবস্থায় এটি জরুরিভাবে বিবেচনা করা উচিৎ।

English Dainikbiswa

পাইলস কি কেন কখন হয়..? এর প্রতিকার কি…?

টিপ পরায় শিক্ষিকাকে ইফটিজিংকারী পুলিশ শনাক্ত হয়েছে

টিপ পরায় শিক্ষিকাকে ইফটিজিংকারী পুলিশ শনাক্ত হয়েছে

//নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্ত সেই পুলিশ সদস্য পুলিশের কনস্টেবল নাজমুল তারেক।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সোমবার (৪ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফার্মেগেটে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে নাজমুল তারেক নামের পুলিশ কনস্টেবলকে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুরক্ষা বিভাগে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। পুলিশ লাইন থেকে সংযুক্ত হয়ে ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন ওই নাজমুল।

তিনি আরও বলেন, হেনস্তার স্বীকার হওয়া শকিক্ষিকা লতা সমাদ্দারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং মোটরসাইকেলের নম্বর প্লেট বিশ্লেষণ করে নাজমুল তারেককে শনাক্ত করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গত শনিবার (২ এপ্রিল) কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত ও হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন বলে শের-ই-বাংলা নগর থানায় অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার।

অভিযোগে লতা সমাদ্দার জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে আসেন। সেখান থেকে পায়ে হেঁটেই নিজ কর্মস্থল তেজগাঁও কলেজে যাচ্ছিলেন। হাটতে হাটতে সেজান পয়েন্টের সামনে পর্যন্ত আসার পর একটি থেমে থাকা মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরিহিত বসে থাকা এক ব্যক্তি তার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন। তার বাজে মন্তব্য নিয়ে ঐ নারী প্রতিবাদ করলে এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পুলিশের পোশাক পরিহিত ঐ ব্যক্তি। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেয়ার চেষ্টা করেন বলেও অভিযোগে জানান ভুক্তোভুগী ঐ নারী।

এই ঘটনায় জাতীয় সংসদেও নিজের ক্ষোভ প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা। সংসদে তিনি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, বাংলাদেশের কোন সংবিধানে বা কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না? এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়।

রোববার (৩ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে যথাযত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রলায়ের দৃষ্টি আকর্ষণ করেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষিকা। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার তাকে ইভ টিজ করেছে। যখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই ইভ টিজারের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার।

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তা করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদে সোচ্চার হন সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারী-পুরুষ। রোববার এই ঘটনার প্রতিবাদে রাজধানীতে সমাবেশও হয়েছে।

English Dainikbiswa

পাইলস কি কেন কখন হয়..? এর প্রতিকার কি…?

সানডেক লঞ্চ চলাচল বন্ধ: লঞ্চের নতুন নকশা  

মাগুরার মহম্মদপুরে লোমহর্ষক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২০

//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাব্বি (২২) এবং জসিম (২৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত: ২০ ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় জাফর মোল্যা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা এমপি ক্লাসিক নামের (ঢাকা মেট্রো জ-১১-০৬৮২) একটি যাত্রীবাহি বাস ঘটনার দিন দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে থাকা একটি গাছ সহ ভেঙ্গেচুরে দু’টি যানবাহন দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।তারা নিহত এবং আহতদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় ইজিবাইক চালক রাব্বি এবং যাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মন্ডলের ছেলে।

দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষ ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, থানার ওসি ইকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করি তাদের মধ্যে রাব্বি এবং জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন তবে আরো দু’জনের অবস্থা বেশ গুরুতর।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে।’

English Dainikbiswa

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছে স্পিকার

মোংলায় যমুনা গ্যাসের লরি পিষে দিল জাহাঙ্গির-মুন্নী দম্পতিকে

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ শনিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন বাবুরবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে । নিহত দম্পতি মোঃ জাহাঙ্গির হোসেন (৬১) ও তার স্ত্রী মোসাঃ মুন্নী বেগম (৫৫)৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাদের গ্রামের বাড়ি বরগুনা থেকে মটরসাইকেল যোগে মোংলা যাবার পথে বাবুরবাড়ি বাস-স্ট্যান্ডের অদূরে অপরদিক থেকে আসা যমুনা কোম্পানির গ্যাসবাহী লরির (যশোর ট ১১-২৫৫৩) সাথে সংঘর্ষ হয় ৷

এ সময় তারা দুজনেই ঘটনাস্থলেই মারা যান ৷

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ৷ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান রামপাল থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র  দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি ।

English Dainikbiswa

খুলনা-মোংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত ১

বাগেরহাটের রামপালে গ্যাসবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ শনিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন বাবুরবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে । নিহত দম্পতি মোঃ জাহাঙ্গির হোসেন (৬১) ও তার স্ত্রী মোসাঃ মুন্নী বেগম (৫৫)৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাদের গ্রামের বাড়ি বরগুনা থেকে মটরসাইকেল যোগে মোংলা যাবার পথে বাবুরবাড়ি বাস-স্ট্যান্ডের অদূরে অপরদিক থেকে আসা যমুনা কোম্পানির গ্যাসবাহী লরির (যশোর ট ১১-২৫৫৩) সাথে সংঘর্ষ হয় ৷ এ সময় তারা দুজনেই ঘটনাস্থলেই মারা যান ৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ৷ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান রামপাল থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র  দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি ।

মালাইকা আরোরা মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মুম্বই-পুণের ৩৮ কিমি পয়েন্টে মালাইকার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে।

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুন কপূরের প্রেমিকাকে। খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তিনটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে মালাইকার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর।

English Dainikbiswa

মোংলায় যমুনা গ্যাসের লরি পিষে দিল জাহাঙ্গির-মুন্নী দম্পতিকে

বাড়ি ফেরা হলোনা টুলু শেখের, পিকআপের ধাক্কায় মৃত্যু