ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত ব্রিটেন।। ও-টু’র ছাদ উড়ে গেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

আবহবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম। ঝড়ে এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে।

প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ব্রিটেন। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল একের পর এক বাড়ির ছাদ। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রবল হাওয়ার দাপটে ভাঙল গাড়ি, উপড়ে গেল গাছ। ঝড়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আবহবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম।

শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার উপর। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গিয়েছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গিয়েছে। বিধ্বস্ত পরিবহণ ব্যবস্থাও।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার করুণ ছবি। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা নেই। পরিষেবা সচল রাখা এবং উদ্ধারকাজে কাজ করে চলেছে প্রশাসন। ঝড়ের জন্য একের পর এক বিমান বাতিল করা হয়েছে। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে সব মিলিয়ে দু’লক্ষ মানুষ আটকে পড়েন।

ঝড়ের গতি এতোটাই তীব্র যে ব্রিটেনের কিছু কিছু এলাকায় রেড অ্যালার্ট

//আন্তর্জাতিক ডেস্ক//

গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এক ঝড় ব্রিটেনে আঘাত হানতে শুরু করেছে। ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্যের লাখো মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে আঘাত হানতে শুরু করে ইউনিস।

ইউনিসের কারণে অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্রিটিশ সরকার বলছে, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ের গতি এতোটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা বিরল এক ঘটনা। এর অর্থ ঝড় ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তারা বলছে, ইউনিসকে বেশ বিপদজনক ও ক্ষতিকর ঝড় বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। ইউনিস ঘূর্ণিঝড় না হলেও এর গতি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছে যেতে পারে বলে তারা ধারণা করছেন।

দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

ব্রিটেনে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঝড়। এর আগে ডাডলি ঝড়ের আঘাতে স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবারের ঝড় ইউনিস ডাডলির তীব্রতাকেও ছাড়িয়ে যাবে এবং এটি হবে গত তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯০ সালের জানুয়ারি মাসের ঝড়ে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছিল এবারেও সেরকম হতে পারে। ৩২ বছর আগের ওই ঝড়ে ৪৭ জন নিহত এবং আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

ঝড় ইউনিসের তীব্রতা এতো বেশি যে উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি রাজধানী লন্ডনেও সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হচ্ছে এই ঝড়ের কম বেশি প্রভাব পড়বে সারা দেশে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের তীব্রতা এতো বেশি হবে যে বাড়িঘরের ছাদ উড়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ সংযোগ এবং প্রচুর গাছপালাও উপড়ে যেতে পারে। শুধু তাই নয়, বাতাসে বিভিন্ন জিনিস উড়ে গিয়ে সেসব প্রাণহানিরও কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির আবহাওয়াবিদ বেন রিচ বলছেন, ঝড় ইউনিসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা এবং উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যা হতে পারে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড এবং দক্ষিণ ওয়েলসের অনেক এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে হাজার হাজার বাড়িতে এখন বিদ্যুৎ নেই।

হাইওয়েতে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও বাতাসের ধাক্কায় কোথাও লরি কাত হয়ে পড়ে গেছে।

ঝড় ইউনিস মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে কোবরা কমিটি জরুরি বৈঠকে বসেছে। এর পরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

ওয়েলসে রেল চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বড় বড় কয়েকটি সেতু এবং বহু ফ্লাইটও বাতিল করা হয়েছে। একারণে সম্ভব হলে যাত্রীদের এসব পরিহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

খুব বেশি জরুরি না হলে আজকের দিনে কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্র উপকূল থেকে লোকজনকে দূরে থাকতেও বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়া অফিস থেকে যেসব সতর্কতা জারি করা হয়েছে সেগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মায়ের সাথে কথা বলাই ছিল মুক্তিপণ না দেয়ায় নিহত মিঠুর শেষ ইচ্ছা

 

মায়ের সাথে কথা বলাই ছিল মুক্তিপণ না দেয়ায় নিহত মিঠুর শেষ ইচ্ছা

//নিজস্ব প্রতিবেদক//

‘তোরা বোধ হয় আমাকে আর বাঁচাতে পারলি না। আমার শেষ ইচ্ছা, মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে।’ মুক্তিপণ না দেয়ায় মিঠু হোসেন নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে অপহরণকারীরা। হত্যার আগে মোবাইল ফোনে বড় বোনকে ফোন করে এমন কথা বলেন মিঠু ।

নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ির খড়ের পালার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয়  নিশ্চিতের পর এমন কথা জানিয়েছে নিহতের বড় বোন।

নিহত মিঠু হোসেন (২৪) সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করতেন।

পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়া পাড়া গ্রামের রূপচাঁন মিয়ার বাড়ির খড়ের পাড়ার নিচে মিঠুর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে  পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে রাতেই সিরাজগঞ্জ থেকে মিঠু হোসেনের পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত ১২টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে লাশ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার।

অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগে ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত ব্যক্তির বড় বোন মিনু আক্তার।

নিহত স্বজনরা জানিয়েছেন, নিহত মিঠু বিভিন্ন হাট থেকে শাড়ি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করলেও নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রির ইচ্ছা ছিল তার। এই জন্য বুধবার সকালে সিরাজগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হন। ঢাকায় পৌঁছার পর তিনি এক আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খান।

পরে সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ফোন করে পৌঁছানোর খবর জানান। তবে নরসিংদীতে কাদের কাছে তিনি গিয়েছিলেন, তা কেউ জানেন না।

বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করে সংসার চালাতেন মিঠু। তিনি বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে প্রথমবারের মতো নরসিংদীতে আসে। ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় নরসিংদীতে আসার পর অপহরণের শিকার হন তিনি।

মামলার বাদী ও মিঠুর বড় বোন মিনু আক্তার বলেন, বুধবার রাত ৮টার দিকে মিঠু ফোন করে জানায় তাকে আটকে রেখে মারধর করছে অপহরণকারীরা। তার বিকাশ নম্বরে দ্রুত এক লাখ টাকা পাঠানোর কথা বলেন।  নইলে ‘তারা আমাকে মেরে ফেলবে’ বলে হুমকি দিচ্ছে। তখন অপহরণকারী ফোনে আমাকে জানায় এখন যদি এক লাখ টাকা পাঠান, তাহলে আপনার ভাইকে ছেড়ে দেব। নইলে মেরে ফলবো।

মিনু আক্তার আরও বলেন, রাত ১২টার দিকে মিঠুর সঙ্গে যখন শেষ কথা হয়, তখন সে বলছিল- ‘আপু, তোরা বোধ হয় আমাকে আর বাঁচাতে পারলি না। আমার শেষ ইচ্ছা, মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে।’

তিনি বলেন, মায়ের সঙ্গে মিঠু কথা বলার পর থেকেই সারা রাত তার ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপরই সিরাজগঞ্জ সদর থানায় গিয়ে এ বিষয়ে সাধারণ ডায়েরি করি আমরা। এর পর আমরা গণমাধ্যমের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পাই। পরে মনোহরদী থানায় এসে তা নিশ্চিত হই। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

মনোহরদী থানার ওসি মো. আনিচুর রহমান সাংবাদিকদের বলেন, মিঠু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সাকিব বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির নোটিশ

 

খুলনায় পুকুরে জমজ শিশুর ভাসমান লাশ উদ্ধার, পিতা পুলিশ হেফাজতে

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুর ভাসমান অবস্থায় জমজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদের জন্যে শিশুদ্বয়ের পিতা মাসুম বিল্লাহ্ কে থানা হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামে আবদুল খায়ের শেখ এর মেয়ে কণা খাতুনকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্’র সাথে মুসলিম শরীয়াহ মোতাবেক বিয়ে হয়।

বিয়ের পর মনি ও মুক্তা নামে দুই মাস বয়সের জমজ শিশুকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ী বেড়াতে আসেন কণা। গত রাত ৩টার দিকে দুই শিশুকে খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা কণা। ঘন্টাখানেক পর ঘুম ভেঙ্গে যাওয়ার পর শিশুদের  খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ীর অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়ীতে। পরে অনেক খোঁজাখুজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

ইতোমধ্যে ঘটনার খবর পেয়ে নিজ বাড়ি থেকে  শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ ঘটনাস্থলে আসেন।

এঘটার খবর পেয়ে শুক্রবার সকালে সার্কেল (এ) এস পি রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসুম বিল্লাহ্ কে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে বলে জানালেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিস্ফোরণে ৫৬ জন নিহতের মামলায় ৩৮ জনের ফাঁসির আদেশ বাকীদের যাবজ্জীবন আমেদাবাদে

 

পেট্রোপলিস শহর প্রবল বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত, শতাধিক মৃত্যু

//আন্তর্জাতিক ডেস্ক//

ব্রাজিলের পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট কাদার স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল অন্তত ১০৪ জনের। কাদার স্রোতে ঢেকেছে বহু ঘরবাড়ি। ভেসে গিয়েছে বহু গাড়িও। মঙ্গলবারের বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত গোটা পেট্রোপলিস। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার সুন্দর রাস্তা। আবহাওয়া দফতর জানাচ্ছে, পেট্রোপলিসে গোটা ফেব্রুয়ারির গড় বৃষ্টিপাতের যে পরিমাণ, শুধু মঙ্গলবারের বৃষ্টিই তাকে ছাপিয়ে গিয়েছে।

মঙ্গলবারের ঘটনায় আতঙ্কের ছাপ স্পষ্ট স্থানীয় বাসিন্দা হিলডার চোখে-মুখে। তিনি সে দিন বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেই সময়ে তাঁর পাশে ছিলেন আরও আট জন। হিলডার কথায় , ‘‘আমার বোনঝি ও তাঁর পাঁচ বছরের মেয়ে খড়কুটোর মতে ভেসে গিয়েছে কাদার স্রোতে। ওদের এখনও খুঁজে পাইনি। বাকিদের খবর জানি না। আমি কোনওক্রমে বেঁচে গিয়েছি। আমাদের শহরটা শেষ হয়ে গেল!’’

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। রিয়ো ডে জেনিরো-র গভর্নর ক্লদিয়ো কাস্ত্রো গত কাল জানিয়েছেন, পেট্রোপলিসে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও ল্যাম্পপোস্টে ঝুলছে গাড়ি, আবার কোথাও গাড়ি উল্টে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে দমকল ও সেনা। এখনও বহু জায়গায় কাদার স্তর রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো টুইট করে বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য যথাযোগ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়া সফর থেকে ফিরে আগামিকাল, শুক্রবারই তিনি ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন বলেও জানান। ইতিমধ্যেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের দুর্গতদের পাশে থাকার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।

পেট্রোপলিসে তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ডেল্টাক্রন নামে দেখা দিয়েছে ইংল্যান্ডে, কতটা ভয়াবহ এটা…!

জগন্নাথপুর শহরে অভি মেডিক্যাল হল ফার্মেসিতে শাহনাজ পারভীনের খন্ডিত দেহ

//নিজস্ব প্রতিবেদক//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ৬ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা যায় আজ বৃহস্পতিবার  শহরের পৌর পয়েন্টের ব্যারিস্টার আব্দুল মতিন  মার্কেটের অভি মেডিক্যাল হল নামের এক ফার্মেসি থেকে ওই নারীর ৬ খণ্ড লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম মোছাঃ শাহনাজ পারভীন জ্যোৎস্না, তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয় মোঃ সাইদ, নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাহা ও নার্সারিতে পড়ুয়া তাসমি জান্নাত মিম নামে নিহত ঐ মহিলার তিন সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত পৌরসভা সংলগ্ন নিজ মালিকানাধীন বাসায় সৌদিপ্রবাসীর স্ত্রী তাঁর তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

সেই সুবাদে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিক্যাল ফার্সেমিতে ওষুধ ক্রয় সূত্রে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল বুধবার বিকেলে ৩.৩০ মিনিটে ফার্মেসিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন । এর পর থেকে তিনি নিখোঁজ।

নিহত মহিলার ছোট ভাই জানান-বোন বাসায় ফেরেনি জানতে পেরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঐ ফার্মেসিতে যান। তখন ফার্মেসি বন্ধ পাওয়া যায়। পরে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মোবাইলে কল দিলে সে জানায় তাঁর বোন ওষুধ না পেয়ে চলে গেছেন। নিহতের মহিলার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অন্য এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি (নিহত নারী) সিলেট ওসমানীতে আছেন। সেখান যোগাযোগ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করা করেন। এদিকে সন্ধ্যা ৭টার পর থেকে নিহত শাহনাজের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিভিন্ন স্থানে খোজ করেও নিহত শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর থানা পুলিশ তালাবদ্ধ অভি ফার্মেসির তালা ভেঙে দোকানে অভিযান চালায়। এ সময় রোগী দেখার টেবিলের নিচ থেকে  চাদর দিয়ে মোড়ানো ওই নারীর বিচ্ছিন্ন শরীরের ছয় টুকরো অংশ দেখতে পায় পুলিশ।

ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের জাদব গোপের ছেলে। দীর্ঘদিন ধরে সে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান পুলিশ ওই ফার্মেসির সিলিংএর উপর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই শাহনাজকে হত্যা করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় গাজাঁ সহ দু মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন সন্তানের জননীর ৬ খন্ড লাশ উদ্ধার

//জগন্নাথপুর প্রতিনিধি//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ৬ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ ।

জানা যায় আজ বৃহস্পতিবার  শহরের পৌর পয়েন্টের ব্যারিস্টার আব্দুল মতিন  মার্কেটের অভি মেডিক্যাল হল নামের এক ফার্মেসি থেকে ওই নারীর ৬ খণ্ড লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম মোছাঃ শাহনাজ পারভীন জ্যোৎস্না, তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয় মোঃ সাইদ, নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাহা ও নার্সারিতে পড়ুয়া তাসমি জান্নাত মিম নামে নিহত ঐ মহিলার তিন সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত পৌরসভা সংলগ্ন নিজ মালিকানাধীন বাসায় সৌদিপ্রবাসীর স্ত্রী তাঁর তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

সেই সুবাদে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিক্যাল ফার্সেমিতে ওষুধ ক্রয় সূত্রে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল বুধবার বিকেলে ৩.৩০ মিনিটে ফার্মেসিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন । এর পর থেকে তিনি নিখোঁজ।

নিহত মহিলার ছোট ভাই জানান-বোন বাসায় ফেরেনি জানতে পেরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঐ ফার্মেসিতে যান। তখন ফার্মেসি বন্ধ পাওয়া যায়। পরে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মোবাইলে কল দিলে সে জানায় তাঁর বোন ওষুধ না পেয়ে চলে গেছেন। নিহতের মহিলার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অন্য এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি (নিহত নারী) সিলেট ওসমানীতে আছেন। সেখান যোগাযোগ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করা করেন। এদিকে সন্ধ্যা ৭টার পর থেকে নিহত শাহনাজের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিভিন্ন স্থানে খোজ করেও নিহত শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর থানা পুলিশ তালাবদ্ধ অভি ফার্মেসির তালা ভেঙে দোকানে অভিযান চালায়। এ সময় রোগী দেখার টেবিলের নিচ থেকে  চাদর দিয়ে মোড়ানো ওই নারীর বিচ্ছিন্ন শরীরের ছয় টুকরো অংশ দেখতে পায় পুলিশ।

ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের জাদব গোপের ছেলে। দীর্ঘদিন ধরে সে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান পুলিশ ওই ফার্মেসির সিলিংএর উপর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই শাহনাজকে হত্যা করা হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় গাজাঁ সহ দু মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

চুকনগর বাজার ব‍্যবসায়ীর মুক্তির দাবীতে দোকানপাঠ বন্ধ করে ব‍্যবসায়ীদের ধর্মঘট

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা //

ডুমুরিয়ার চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি,সাধারণ সম্পাদকসহ ২৭জন ব্যবসায়ীর মুক্তির দাবীতে ১৭ ফ্রেব্রুয়ারি  বৃহস্পতিব  ধর্মঘট পালিত হয়েছে।  সকাল ৬ থেকে বিকাল ৩ টা পর্যন্ত স্বতঃফুর্তভাবে ব্যবসায়ীরা দোকাপাট বন্ধ রেখে  এ কর্মসূচী পলিত হযেছে ।

উপজেলার চুকনগর বাজারের যতিন-কাশেম সড়কের পাশে জেলা পরিষদের জায়গায়  ঘর নির্মান করাকে কেন্দ্র করে জেলা পরিষদ ও  স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দের  জের ধরে গত ৯ ফেব্র“য়ারী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম,সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম সহ ৩৩জনকে আসামী করে জেলা পরিষদের কর্মকর্তা হাসান একটি মামলা দায়ের করেন।

গত বুধবার ৩৩ জন আসামীর মধ্যে ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৫ জনের জামিন মঞ্জুর করে বাকি ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম ও সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম সহ ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজার ব‍্যবসায়ীরা আহুত ধর্মঘট স্বতঃফুর্তভাবে পালন  করেন ।

সকালে জেলা পরিষদের একাধিক ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য চুকনগর বাজারে অবস্থান নেয়।তাদের উপস্থিতিতে ঘর নির্মানের জন্য ইট,বালু,সিমেন্ট ও রাজ মিস্ত্রিরা কাজ শুরু করলে ব্যবসায়ীরা ফুসে উঠে।সকাল থেকে অনেক নাটকীয়তার পর দুপুর ১টার দিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা সংক্রান্ত কাগজপত্র ম্যাজিষ্ট্রেটকে দেখনো হলে  জেলা পরিষদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক সাংবাদিকদের সাথে ব্রিফিং দিয়েছেন ।

এ সময তিনি বলেন, জেলা পরিষদের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা নিধারণের দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠানো হয়। কিন্তু আমি এসে দেখি উচ্ছেদ অভিযান আগেই পরিচালনা করা হয়েছে। বিধায় নতুন করে আর কোন উচ্ছেদ অভিযান পরিচালনা করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

এজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার আহবান জানিয়ে আজকের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পৃথিবীর কক্ষপথে তিয়াংগং নামে আর একটি স্টেশন চালু করবে চীন

৬০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় বাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফয়সাল (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ফয়সাল ওই অটোরিকশার যাত্রি ছিলেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে ওই সড়কের সাহেববাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, ঈগল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-৬৬২৯) একটি যাত্রবাহি পরিবহন বাস গতকাল রাতে ঢাকা থেকে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ওই আঞ্চলিক মহাসড়কের সাহেববাড়ি বাসষ্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো রিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমরে- মুচড়ে যায়। এ দূর্ঘটনায় অটোরিকশা যাত্রী উপজেলা কুকুয়া ইউনিয়নের কালিপুর গ্রামের ফোরকান প্যাদার পুত্র ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল (১৫) ঘটনাস্থলেই নিহত হয়। অটোতে থাকা অপর তিন যাত্রী নুরুল ইসলাম সিকদার (৪০) বশির মল্লিক (৪৫) অজ্ঞাত (৩৫) গুরুতর আহত হয়।

স্থাণীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বরিশাল শেবাচিম হাসাপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সূত্র নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ি দুটি এবং ঘাতক বাসের চালককে আটক করে। তবে বাসের হেলপার পালিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিকেলে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কতদিন পরে…? কি বললেন ডা. দীপু মনি

 

 

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা গেলেন বাপ্পি লাহিড়ি, কী এই রোগ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তবে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হল অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া।

মঙ্গলবার মধ্যরাতে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে অন্য শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। জানেন কি, কাকে বলে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া?

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনও শুরু হয়, কখনও আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

এই রোগের একটি লক্ষণীয় উপসর্গ হল সশব্দে নাক ডাকা। এ ছাড়াও ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা, আচমকা ঘুম ভেঙে যাওয়া ও মুখ শুকিয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায় এই রোগে। বিশেষজ্ঞদের মতে ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ বেশ কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বার্ধক্য উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই। একটি গবেষণা বলছে, অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রোগের ফলে ঘুমের মধ্যে হ্রদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলেই মত বিশেষজ্ঞদের।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, জাতি গঠনে ভূমিকা রাখছে: সালাম মূশের্দী এমপি