পরকীয়া সম্পর্ক দেখার পর বাবার হাতে ৫ বছরের মেয়ে খুন

কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার অভিযোগে তার বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে র‌্যাব ১১-এর একটি দল তাদের গ্রেফতার করে। এদিকে পশু খাদ্যের বস্তা চিনিয়ে দেয় খুনিদেরকে।

গ্রেফতার হয়েছে, শিশুটির বাবা আমির হোসেন(৪০), বাবার চাচাতো ভাই রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২), লাইলি আক্তার (৩০) ও সোহেল রানা (২৭)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাঁপানগর গ্রামের  অটোরিকশাচালক আমির হোসেনের সঙ্গে প্রতিবেশী লাইলি বেগমের ১ বছর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ নভেম্বর আমিরের সঙ্গে লাইলিকে আপত্তিকর অবস্থায় দেখে আমিরের মেয়ে ফাহিমা (৫)। বিষয়টি জানাজানি হবার ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠে লাইলী। লাইলী আমিরকে চাপ দেয় বিষয়টি সামাল দেওয়ার জন্য। পরদিন আমির তার চাচাতো ভাই ও পূর্ব পরিচিত আরও চারজনকে নিয়ে তার মেয়েকে হত্যার পরিকল্পনা করে। ৭ নভেম্বর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয় আমির হোসেন। নিজের অটোরিকশা যোগে তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার পুরান বাজারের দক্ষিণে গোমতী নদী তীরের নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

র‌্যাব জানায়, শিশুটিকে প্রথমে ছুরিকাঘাত করেন বাবা আমির হোসেন, এরপর অন্যরা। ছুরিকাঘাতের পর শ্বাসরোধে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন আমির। এরপর পশুখাদ্য রাখার প্লাস্টিকের বস্তায় শিশুটির লাশ ভরে অটোরিকশায় নিয়ে রওনা দেন।

খন্দকার আল মঈন আরও বলেন, বাড়িতে মেয়েকে খুঁজে না পেয়ে ফাহিমার মা বারবার আমিরকে ফোন করছিলেন। আমির তাদের খুঁজে দেখতে বলেন। ওই রাতে লাশটি ফেলার কোনো জায়গা না পেয়ে প্রতিবেশী ইমনদের গরু রাখার ঘরে একটি প্লাস্টিকের ড্রামে লাশটি ঢেকে রাখা হয়। দুদিন পর সোহেল রানার অটোরিকশায় করে লাশটি কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে তারা ফেলে আসে।

লাশ উদ্ধারের পর ১৪ নভেম্বর ফাহিমার পিতা আমির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের এবং লাশ উদ্ধারের পর থেকেই এ হত্যাকাÐের রহস্য উদঘাটনে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাকিব হোসেন, পিবিআই’র উপ-পরিদর্শক মতিউর রহমান, দেবিদ্বার থানার উপ-পরিদর্শকসোহরাব হোসেনসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এসময় স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর ও সিসি ক্যামেরার ফুটেজ, চাঁপানগর গ্রামের মো. রেজাউল হোসেন ইমনের একটি ডেইরি ফার্মের খাদ্য সরবরাহে ব্যাগ সংগ্রহ করেন। এই ব্যাগের সাথে ফাহিমার মরদেহ রাখা ব্যাগের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

র‌্যাব কার্যালয়ে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আমির হোসেন, লাইলী আক্তার, রবিউল আউয়াল, সোহেল রানা ও রেজাউল হোসেন ইমনসহ ৫ জনকে আটক রেখে বাকী ৮ জনকে সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়েছিলেন আমির। সেই টাকার বিনিময়েই তিনি মেয়েকে হত্যা করতে অন্যদের দলে টানেন। ফাহিমা নিখোঁজ দাবি করে ওই ব্যক্তিরাই এলাকায় মাইকিং, কবিরাজের কাছে ছুটাছুটি ও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যাতে তাদের কোনোভাবে সন্দেহ করা না হয়।

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর গত ১৪ নভেম্বর পশুখাদ্যের বস্তা ভর্তি অবস্থায় কাচিসাইর এলাকায় একটি খালের ভিতর থেকে শিশু ফাহিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o নেতাকর্মী আহত অফিস ভাংচুর

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o নেতাকর্মী আহত অফিস ভাংচুর

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীরা নেতাকর্মীদের মারপিট করে ও ভাংচুর চালায়। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, মোল্লা কামরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. ফিরোজ কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রনেতা মোফাজ্জল হুসাইন বাদল, রফিকুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত শেখ, আসলাম তালুকদার, কবির কাজী।

আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গিলাতলা বাজারের বিএনপি কার্যালয়ে এক বর্ধিত সভা চলছিল।

এ সময় ৩৪/৩৫ জন্য চিহ্নিত সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে মারপিট শুরু ও ভাংচুর করে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ারিং আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

 

খুলনার রূপসায় বাস চাপায় আনসার সদস্য ইউসুফ নিহত

খুলনা ব্যুরো:

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর আনসার ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস চাপায় ইউসুফ আলী নামে এক আনসার সদস‍্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো জ ১১-৩০৯৭) আনসার সদস্য মোঃ ইউনুস আলীকে চাপা দেয়। ইউসুফ ইলাইপুর আনসার ক্যাম্পের সদস্য ছিলেন। তার ব্যাটালিয়ন আনসার সদস্য নং-১৯১২৪১১।

 

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করে থানায় সোর্পদ করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।

 ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত মহারাষ্ট্রের বন্দুকযুদ্ধে

//অনলাইন নিউজ//

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত ও পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, ‌আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডির নেতৃত্বে মার্দিনতোলার জঙ্গলের কোরচি এলাকায় সি-৬০ পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বিদ্রোহী এই গোষ্ঠীর একটি সূত্র বলেছে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে, পুলিশ সুপার অঙ্কিত গয়াল বন্দুকযুদ্ধে পুলিশের চার কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানান। পরে ওই পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।

গাদচিরোলি জেলার সঙ্গে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সীমান্ত রয়েছে।

অভয়নগরে পরিবারের ৪ জনকে অচেতন করে নগদ অর্থসহ মালামাল লুট

যশোরের অভয়নগরে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে অজ্ঞান পাটির সদস্যরা। এঘটনায় একই পরিবারের ৪ সদস্য অচেতন হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ নভেম্বর বুধবার রাতে উপজেলার দিয়াপাড়া গ্রামের মো. আরিফ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে আগেই বুধবার রাতে অজ্ঞাতপরিচয় কেউ রান্নাঘরে ঢুকে কৌশলে তরকারির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখলে বুধবার রাতের খাবারের পর পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন।

অভয়নগরে পরিবারের ৪ জনকে অচেতন করে নগদ অর্থসহ মালামাল লুট

সে সুযোগে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৯৬ হাজার ৫শ’টাকা, ১ ভরি সোনার অলঙ্কার, ৪টি টাচ মোবাইল ফোনসেট,অনার্স পরীক্ষার প্রবেশপত্রসহ মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে,১১নভেম্বর( বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বাড়ির কারো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য মো. আরিফ মোল্যা (৫২), জুলেকা বেগম বেগম (৪০), আমেনা খাতুন (২০) ও জাকারিয়া হাসানকে (১৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব জানান, বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় একই পরিবারের ৪ সদস্যকে ভর্তি করা হয়েছে। একজনকে চিকিৎসা ছাড়পত্র দেয়া হয়েছে।বাকি তিনজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা সেলিম মোল্যা বলেন,এই অঞ্চলে এধরনের ঘটনা প্রায়ই ঘটে।

রাতের বেলায় প্রশাসনের টহল বাড়ানোর জন্য জোর দাবি জানান তিনি। উপজেলার পাথালিয়া ক্যাম্পের আইসি উপপরিদর্শক মো. শামসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিয়াপাড়া গ্রামটি অভয়নগর ও নড়াইল এর সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু দূষ্কৃতি অঘটন ঘটিয়ে চলে যায়। এই বিষয়ে ওসি মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত

রামপালের গোবিন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দা ও লাঠির আঘাতে দুই গৃহবধূ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শামীমা নাসরীন (৩০) আফরোজা বেগম (২০) ও রাবেয়া বেগম (২১)। এদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের হাজী আ. খালেকের সাথে পাশ্ববর্তী শেখ ফরহাদ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভোগদখলীয় জমি প্রতিপক্ষ দখলের চেষ্টা করে। ওই সময় হাজী আ.খালেকের পুত্রবধূ শামীমা নাসরীন ও ভাগ্নী আফরোজা বাঁধা দেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে মারপিট করে মোবাইল ছিনিয়ে নেয়।

গৃহবধূর ব্যবহার করা দুইটি স্বর্ণের চুড়ি একটি আংটি ছিনিয়ে নেয়। আ. খালেক জানান, ফরহাদ, কাদের, ফরিদ, হান্নান, বিল্লাল, খোকন, রিনা ও কেয়া মারপিট করে জমি দখলের চেষ্টা করে এবং স্বর্ণালংকার লুট করে নেয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

বাগেরহাটের রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী ও তার পরিবার

বাগেরহাটের রামপালে র‍্যাব ও পুলিশের অভিযানে ৪ পাচারকারীসহ ১১ জন গ্রেফতার

৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

আজ বকশিস ৫০ টাকা কম পাওয়ায় ওয়ার্ড বয় অক্সিজেন মাক্স খুলে দেয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার শিকার রোগীর নাম বিকাশ চন্দ্র দাস (১৮)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামের বিশু দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকাশ চন্দ্র মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে তারা হাসপাতালে গেলে সেখান থেকে তার ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ওয়ার্ড বয় দুলু ট্রলি নিয়ে যায়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাঝে মধ্যে দৈনিক মজুরির চুক্তিতে লোক নিয়ে থাকি। অভিযুক্ত ব্যক্তিও সে রকম একজন কর্মী। এ বিষয়ে যদিও লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি এরপরও আমাদের নজরে আসায় আমরা ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মতিন আলী আকন্দকে প্রধান ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, ‘গতকাল রাতেই অভিযুক্ত ওয়ার্ড বয় দুলুর নাম ঠিকানা রোগীর স্বজনদের কাছে দিয়েছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তারা এখনও অভিযোগ দেননি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। এরপরও আমরা তাকে আটকের চেষ্টা করছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বকশিশ ৫০ টাকা কম দেয়ায় সড়ক ‍দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর অক্সিজেন মাক্স খুলে দেয়ায় অভিযোগ উঠে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। ঘটনার পরপরই হাসপাতালের আনসারদের সহযোগিতায় ওই ওয়ার্ডবয় পালিয়ে যায়।

//অনলাইন নিউজ//

দৈনিক বিশ্ব

ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ৫০০ কোটি টাকার সন্ধান

 

বাগেরহাটের রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী ও তার পরিবার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী এক মহিলা ও তার পরিবার। সরেজমিনে ভূমি অফিসের কর্মকর্তারা তদন্তে গেলে বিবাদী পক্ষের লোকজনের চাপের মুখে পড়েন বাদী মুসলিমা বেগম গং।

জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের জুলফিকার ইজারাদারের স্ত্রী মুসলিমা বেগম গং শশুরের ওয়ারিস সূত্রে প্রাপ্ত পেড়িখালী ইউনিয়ন পরিষদের পাশে ৯৯ নং পেড়িখালী মৌজার এস, এ ৯৫ নং খতিয়ানের ১১ দাগের .৫০ শতক জমি ভোগদখলে আছেন। ওই জমির উপর একটি বসতঘর বেধে বসবাস ও করছেন। ওই এক খন্ড জমি ছাড়া তাদের আর কোন জমি নেই বলে মুসলিমা দাবী করেন।

তিনি আরও জানান, ওই জমি বিবাদী পক্ষ দাবি করায় শান্তি ভঙ্গের আশংকায় তিনি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়েছেন। এ বিষয়ে বিবাদী ওমর ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওই জমি আমাদের। ওরা অহেতুক আমাদের হয়রানি করছে।

তদন্তের দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মাসুদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, নালিশ জমিতে সরেজমিনে গিয়ে একটা বসত ঘর দেখা গেছে। উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট দেওয়া হবে।

ভুক্তভোগীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জমিতে বসবাস করতে পারে তার দাবী জানান।

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজ মেহেদীর মৃতদেহ উদ্ধার

//বিকাশ সুতার, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের কচুয়ায় এক মাদ্রাসা ছাত্র দুইদিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে নিজ বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার দুরে একটি পচাঁ ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মেহেদী হাসান (২৫) মাধবকাঠি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র ও কচুয়া থানার  টেংরাখালী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

পারিবারিক সুত্রে জানাগেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে টেংরাখালী নতুন বাজার এলাকায় নিজের কম্পিউটারের দোকান থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে না পাওয়ার পর পরিবারের পক্ষথেকে শনিবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়। রবিবার সকালে এলাকাবাসি মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম  বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান এর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালে র‍্যাব ও পুলিশের অভিযানে ৪ পাচারকারীসহ ১১ জন গ্রেফতার

মাগুরায় গরু চোরের হাতে সাজ্জাদ লস্কর নামের এক যুবক নিহত

মাগুরায় গরু চোরের হাতে সাজ্জাদ লস্কর নামের এক যুবক নিহত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

রোববার ভোর রাতে মাগুরা জেলার শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ একই গ্রামের সাহেব লস্করের ছেলে।

নিহতের ভাই সায়েদ লস্কর বলেন, রাত আনুমানিক সাড়ে  তিনটার দিকে ৬-৭জন লোক তাদের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ দেখতে পেয়ে জোরে চিৎকার দেয়। পরে দুইটি মোটরসাইলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ট্রাককে ধাওয়া করে।  কিছু দূর যাওয়ার পর ট্রাকটি আসবা বরুইচারা এলাকায় পৌছে বালুতে আটকে যায়। এ সময় সাজ্জাদ লস্করের সাথে চোর সদস্যদের হাতাহাতি হয়। এর এক  পর্যায়ে চোরেরা তাকে কুপিয়ে হত্যা করে গরুগুলো নিয়ে পায়ে যায়। সাজ্জাদ কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন সময় ধান ও পাটের কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শালিখা থানার ওসি তারক বিশ্বাস বলেন, গরু চোরদের সাথে হাতাহাতির সময় গরুর মালিক সাজ্জাদ লস্করকে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। গরু চোরদের আটকের জন্য অভিযান চলছে।

দৈনিক বিশ্ব

মোংলা কোষ্টগার্ড হরিণের মাংস মাথাসহ এক চোরাশিকারি কে আটক করেছে