খুলনার ডুমুরিয়া ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা কেন্দ্রীয়পূজা মন্দির কমিটি গঠন

//ডুমুরিয়া, সংবাদদাতা //

ভান্ডারপাড়া ইউনিয়নের বৃহত্তর বান্দা এলাকার   ৫ গ্রামের বিপুল জনগনের উপস্থিতিতে বান্দা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির – এর কমিটি গঠন করা হযেছে। ১২ এপ্রিল  বিকেলে মন্দির প্রাঙ্গনে কমিটির সভাপতি হলেন  দিপক বিশ্বাস সাধারণ সম্পাদক  আনন্দ মন্ডল।কমিটির অন‍্যান‍্যে সদস‍্যরা হলেন সহ সভাপতি  শশাংক বিশ্বাস, সুধাংশু মন্ডল, যুগ্ম সাধারণত সম্পাদক  অমিতাভ মিস্ত্রী,  প্রীতিশ মন্ডল,  সাংগঠনিক সম্পাদক অর্ধেন্দু বিশ্বাস ও শ্রী সৈকত বিশ্বাস, দপ্তর সম্পাদক বিমান মজুমদার,সাহিত্যও প্রকাশনা সম্পাদক বিধান বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক সুব্রত মজুমদার,কোষাধ্যক্ষ ব্রজেন হালদার,প্রচার সম্পাদক উৎপল ঢালী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুতনু মিস্রী, ধর্ম প্রচার বিষয়ক সম্পাদক  শংকর বিশ্বাস, পূজা বিষয়ক সম্পাদক  মনোজ মন্ডল, সহ পূজা বিষয়ক সুখেন্দু হালদার, পাঠাগার সম্পাদক  শিমুল বিশ্বাস সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

 

হাইমচরে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ এপ্রিল বিকাল ৫ টায় ইফতার ও দোয়া মাহফিলে গাজীর বাজার সংলগ্ন মাঠে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডেন্টিষ্ট মোঃ নান্টু হোসেন মৃধার সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল (সাঃ) আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ও স্পেন প্রবাসী হোসাইন মিয়া ভুট্টা, সাবেক মেম্বার মোঃ আবুল মিয়া (কালু) গাজী।

সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ফাহিম ও উপদেষ্টা হানিফ গাজিসহ অন্যান উপদেষ্টার দিকনির্দেশনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ সভাপতি মিতু গাজী, তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক সৈকত পাটোয়ারীসহ চাঁদপুর ও হাইমচর উপজেলার বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বরগুনার তালতলীতে ২টাকায় ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান মাসজুড়ে বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে দুই টাকায় ইফতার বিতরণ করছে মেসার্স হাওলাদার ট্রেডার্স।প্রায় প্রতিদিনই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

জানা যায,পবিত্র রমজান মাসে রোজাদারদের সবার পাশে” এমন স্লোগান নিয়ে সম্পূর্ণ নিজস্বভাবে উদ্যোগে নেন মেসার্স হাওলাদার ট্রেডার্স। প্রথম রমজান থেকেই প্রতিদিন বিকেল পাঁচটার দিকে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন ভ্যানচালক,রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষ।পরে উপজেলার বাধঘাট এলাকায় এ ইফতার বিতরণ করেন। প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিদিন দুই টাকার বিনিময়ে তুলে দেয়া হয় ৭ ধরনের ইফতার।

ওয়ানটাইম খাবার বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও নিচ্ছেন এই ইফতার ।আয়োজকরা জানান এই বছরের ধারাবাহিকতায় প্রতিবছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করা হবে। এদিকে ব্যক্তি মালিকানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছেন এ উপজেলায় বিত্তবানদের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসা। ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তারা।

দুই টাকার ইফতার পেয়ে কয়েকজন বলেন,আমরা যারা নিম্নে আয়ের মানুষ আছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব না।তাই এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাই এক সাথে ইফতার করি। মেসার্স হাওলাদার ট্রেডার্সে স্বত্বাধিকারী মোঃ তারেকউজ্জামান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিদিনই সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ বাড়িতে ইফতার তৈরি করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দিয়ে এই ইফতার বিতরণ করা হয় দুই টাকার মিনিময়ে।

এই দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে।তিনি আরও বলেন,প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

English Dainikbiswa

রিয়াজ বাহিনীর ৫ জন গ্রেফতার করেছে র‌্যাব

.রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রমজানে স্কুল-কলেজ পর্যায়ে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তে নানা পর্যায়ে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। এবার এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে শিক্ষামন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়। এ ক্ষেত্রে মাউশির কোনো ভূমিকা নেই। তবে এটুকু বলতে পারি ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে চিন্তাভাবনা করছে। মনে হচ্ছে এ বিষয়ে পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

২ এপ্রিল শনিবার সৌদি আরবে রোজা শুরু

//নিজস্ব প্রতিবেদক//

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২ এপ্রিল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে।

সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। তাই শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে বলে চাঁদ দেখা কমিটি জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, শুক্রবার মক্কা আল মুকাররমা মসজিদ আল-হারামে তারাবির ইমামতি করবেন শায়েখ আবদুল্লাহ জুহানি এবং শায়েখ আবদুর রহমান সুদাইস হাফিজাহুমুল্লাহ। মদিনা মনোয়ারা মসজিদে নববীতে শায়েখ আহমেদ তালেব হামীদ ও সালেহ আল বুদাইর।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।

 

হাইমচরে সূর্যের আলো সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

 মোঃ হোসেন গাজী।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সূর্যের আলো সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের উদ্যােগে দেড় শতাধিক গরীব অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এবং প্রতিষ্ঠাতা, প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল হোসাইন গাজীর সুপরামর্শে এই ইফতার বিতরণ করা হয়েছে।

১ লা এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার গাজীর বাজার প্রধান কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনে দায়িত্বশীল নেতৃবৃন্দরা জানান আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ লিটন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন গাজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা আতিকুর রহমান পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক  মজিবুল্লাহ মানিক, হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ আলম মিজি, উপদেষ্টা বাবুল মিয়া কালু গাজী,নুরু মিয়া মৃধা, মনির হোসেন বেপারী, আবুল কালাম আজাদ, এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি লোকমান হোসেন গাজী, মোঃ ফারুক গাজী, ডাঃ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন (আসিফ), নেছার গাজী, সাংগঠনিক সম্পাদক  রহমান আরফিন আকাশ, মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম গাজী, ক্রীড়া ও বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ  দেলোয়ার হোসেন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জসিম গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শামসুল উদ্দিন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিন্টু বেপারী, সহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী বলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

করোনা বিপর্যয়ে সাধারণ মানুষেরা ঘরবন্দী,কর্মহীন।তারা যাতে করে রমজানের রোজা রাখতে পারে সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

English Dainikbiswa

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা- মস্কোর কঠোর হুশিয়ারি

শুধুমাত্র নারীরাই ওমরা হজে যেতে পারবেন নতুন নিয়মে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীরা। তবে এ ক্ষেত্রে মানতে হবে একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হবে নারীদের। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ হজযাত্রার জন্য আবেদন করা নারীদের এক ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া তাঁদের অন্য কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। দেশটির এ মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যাঁরা গত পাঁচ বছরে হজ করেননি, তাঁরা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।

তেলনির্ভর অর্থনীতি থেকে রক্ষণশীল সৌদি আরবকে বের করে আনতে নানান ধরনের সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পশ্চিমা দুনিয়ায় ‘এমবিএস’ নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো ও পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

English Dainikbiswa

কাজাখস্তানের নাগরিককে বেলারুশের তিনজনে পাবনায় কুপিয়ে হত্যা করে// আটক ৩

টিপু-প্রীতি হত্যার শুটার গোয়েন্দার জালে আটকে গেছে

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

চাঁদপুরে নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্ররাসা পূনরায় সহ-সভাপতি নির্বাচিত খান জাহান আলী কালু পাটোয়ারী

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছ।সভায় পূর্ববর্তীসভার বিবরণী, নতুন সহ সভাপতি গঠন ও মাদ্রাসার অভ্যন্তরীন বিষয়ে আলোচনা করা হয়।

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার।

সভায় চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ সভাপতি হিসেবা নির্বাচিত হন দুইবারের সাবেক সহ সভাপতি ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নব গঠিত কমিটির সদস্যর হলেন সভাপতি অঞ্জনা খান মজলিশ, সহ সভাপতি ও অভিভাবক সদস্য খান জাহান আলী কালু পাটওয়ারী, দাতা সদস্য তাফাজ্জল হোসেন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোক্তার আহমেদ, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন খান, অভিভাবক সদস্য সৈয়দ আহমেদ, মোঃ সুলায়মান পাটওয়ারী, সদস্য সচিব এটিএম মোস্তফা হামিদী, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আলম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সায়েদ আলী আখন, ডাক্তার প্রতিনিধি ডাঃ এইচ এম সিদ্দিকুর রহমান।

বাঁশখালীর চাম্ব‌লে বঙ্গবন্ধু জা‌মে মস‌জি‌দ নির্মান কা‌জের উ‌দ্বোধন

// চট্টগ্রাম প্রতি‌নি‌ধি//

চট্টগ্রা‌মের বাঁশখালীর চাম্বল ইউ‌নিয়‌নের পুর্ব চাম্বল সোনার‌খি‌লে “বঙ্গবন্ধু জা‌মে মস‌জিদ” এর নির্মান কা‌জের মঙ্গলবার সকা‌লে উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে ।

চাম্বল ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ও চাম্বল ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের আহবায়ক আলহাজ্ব মু‌জিবুল হক চৌধুরীর নিজস্ব অর্থায়‌নে এ কা‌জের উ‌দ্বোধন ক‌রেন বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসার মহাপ‌রিচালক আলহাজ্ব মাওলানা আবদুল জ‌লিল ।

৪০ লক্ষা‌ধিক টাকা ব‌্যয়ে আধু‌নিক ডিজাই‌নের এ মস‌জি‌দ নির্মান কা‌জের উ‌দ্বোধন কা‌লে উপ‌স্থিত ছি‌লেন চাম্বল ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন আহবায়ক শিফারুল আলম, ইউ‌পি সদস‌্য আবদুল মাবুদ, দ‌ক্ষিন জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি জোনাইদ হক সহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন ।

খুলনার ডুমুরিয়ায় ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ইসলামী ফাউন্ডেশন এর  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ‍্যে ২২ মার্চ মঙ্গলবার  ডুমুরিয়া  উপজেলা ইসলামী ফাউন্ডেশন ( রির্সোস সেন্টার)  এর আয়োজনে সকাল ১০ টায় এক র‍্যালী ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয। র‍্যালী শেষে রির্সোস সেন্টার হল রুমে এক আলোচনা সভা  ফিল্ড সুপার ভাইজার মো:  মওদুদ আহম্মেদ এর সভাপতি ত্বে  অনুষ্ঠিত হয।

আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার। আরো বক্তব‍্য দেন মড়েল কেয়ার টেকর সাইদুর রহমান  শিক্ষক আরিফুজ্জামান  নযন। এসময মড়েল কেয়ার টেকরগন শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের  সদস‍্যদের রুহের মাগফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত  হয।