বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস: বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে  বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে নানা আয়োজনের মাধ্যমে  যজ্ঞ ভক্তিগীতি আর আরতির মাধ্যমে  বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। বেশকিসু মন্ডপে সন্ধ্যায় আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ।

শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় শনিবার সকাল থেকেই অঞ্জলি প্রদান শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় বারোয়ারি পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে প্রাই তিন হাজার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারে এই পূজার সংখ্যা গত বছরের চেয়ে কমে এসেছে। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে এবং মন্ডপে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘে এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন এই কামনা করে।

আর চলামান করোনাকালীন সময়ে নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন  ভক্তরা। সরস্বতী পূজা করতে আশা পুরোহিত শেখর চক্রবতী বলেন মহামারী করোনার কারনে অনেক স্থানে সরস্বতী পূজা করা হচ্ছেনা। আর এবারের সরস্বতী পূজোতে সকল শিক্ষার্থীরা পূজার শেষে মহামারী করোনার জন্য বিশেষ প্রার্থনা করেন।

আগামীদিন দেবী সরস্বতী পূজা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

শ্রী পঞ্চমী বা শ্রী শ্রী সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান উৎসব।মাঘের হাওয়া গায়ে লাগা মানেই  হাজারো ছাত্র ছাত্রীদের মনে যেন আনন্দিত  হয়ে উঠা। আর তাই মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই  বিদ্যার দেবী সরস্বতীর পুজা করা হয়। পঞ্জিকা অনুযায়ী এবারের দেবী সরস্বতী পূজা হচ্ছেন মাঘ মাসে।  আগামী ২২ মাঘ ৫ ই ফেব্রুয়ারি শনিবার ।

এই পঞ্চমী তিথীতে প্রতিটি স্কুল ও কলেজে ছাত্র ছাত্রীরা মিলে বিভিন্ন সংগীত অনুষ্ঠানের মধো দিয়ে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পুজা শুরু করবে।  অঞ্জলিতে মুখরিত হয়ে উঠবে প্রতিটি মানুষের মন  এবং এক দিনের জন্য পড়ালেখা থেকে বিরত থাকবে সকল ছাত্র -ছাত্রীরা  আর প্রতিটি  স্কুল কলেজে গিয়ে বিদ্যার দেবী  সরস্বতী মাকে প্রণাম দিবে।

১ বছর অপেক্ষা শেষে বিদ্যার দেবী সরস্বতী পুজার শেষ করা হবে। এবছর মহামারী করোনার  প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে।অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতী পুজো আয়োজন করা হচ্ছে না। নেই কোন তাদের মনে উৎসাহিত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা তাদের বাসা বাড়িতে  বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেবী সরস্বতী পূজা করার আয়োজন করেছেন।

বাঁশখালী জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

।।।চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে ২য় তম পবিত্র মিলাদুন্নবী (দঃ ) ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৩ ই ফেব্রয়ারী শাহ মজিদিয়া (রঃ) মাদ্রসা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ ওসমান গনি শিকদার, এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জামির রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রসার আরবী প্রভাশক মাওলানা মুহাম্মদ খাইরুল বশর হক্কানী, উদ্বোধক ছিলেন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,প্রধান ওয়ায়েজ,মিডিয়া ব্যাক্তিত্ব ক্বারী মাওলানা শামিম হুসাইন রেজা, মাহফিলে বিশেষ অথিতি ছিলেন, ইউপি সদস্য রশিদ আহমদ, শিক্ষক মাওলানা আবু বক্কর আল কারেরী,সরল ১নং ওয়াড যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, আয়োজক ফরিদ আহমদ,সাইফুল ইসলাম সিরাজী,ব্যাবসায়ী কামাল উদ্দীন, কোরআন তেলোয়াত মোহাম্মদ রিদয় ও মোহাম্মদ রিদওয়ান প্রমূখ।

মাগুরা জেলাতে চলছে দেবী সরস্বতীর প্রতিমা নির্মান কাজ 

//শ্যামল বিশ্বাস, বিশেষ  প্রতিনিধি মাগুরা //

শরতের আগমনে কাশ ফুলের  দোলা আর একটু একটু শিশির বিন্দু জানাই দিচ্ছে দুয়ারে নাড়ছে কড়া। বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

সকল জাতি ধর্মের অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। মাগুরার বিভিন্ন  মন্দিরে চলছে সরস্বতি প্রতিমা প্রস্তুতি ব্যস্ত সময় কাটাচ্ছেন  মহৎ শিল্পীরা। প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে  এখন রং তুলি আচড়ে  সাজিয়ে তোলা হবে।

আগামী ২২ই মাঘ ১৪২৮ বাংলা, ৫ ফেব্রুয়ারি ২০২২,ইংরেজি শনিবার বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।তবে এ বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়।

দেবী সরস্বতীর পূজার নেই কোন ছাত্র-ছাত্রীদের মনে উস্যাহিত।তবে অধিকাংশ ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে বিভিন্ন স্কুল কলেজ মাঠ প্রাঙ্গনে অথবা বাসাবাড়িতে আঙিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করিতেছে।

বিক্রেতারা জানান, আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৪০০০ টাকা। গত বছরের চেয়ে এ বছর সরস্বতী প্রতিমার দাম একটু  চড়া।

নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি: অতঃপর গ্রেফতার

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিতে গ্রেফতার করেছে লেবাননের পুলিশ। নাম তার নাশাত মুন্থার।

লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নবী দাবি করা ওই ব্যক্তিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে গ্রেফতার করা হয়েছে।

নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন।

নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর আলোর উপস্থিতি পেয়েছে।

মিসরের ভার্চুয়াল জগতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে ওই ভণ্ড ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

দেশটির স্টেট সিকিউরিটি অধিদপ্তর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেওয়া এবং ‘বন্ধুরাষ্ট্র’ মিসরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমান তার বিরুদ্ধে তদন্ত চলছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সন্তানদের জন্য সব সঞ্চয় – সুখ, আনন্দ বিলিয়ে দিয়েছি- বৃদ্ধাশ্রম থেকে ৮৭ বছরের বাবা

 

বরিশাল নগরীতে চলছে দেবী সরস্বতী প্রতিমার নির্মান কাজ

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

শরতের আগমনে কাশ ফুলের দোলা আর একটু একটু শিশির বিন্দু জানাই দিচ্ছে দুয়ারে নাড়ছে কড়া। বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকল জাতি ধর্মের অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। বরিশাল নগরীর সদর রোড জগন্নাথদেবের মন্দিরে চলছে সরস্বতি প্রতিমা প্রস্তুতি ব্যস্ত সময় কাটাচ্ছেন মহৎ শিল্পীরা। প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে এখন রং তুলি আচড়ে সাজিয়ে তোলা হবে।

আগামী ২২ই মাঘ ১৪২৮ বাংলা, ৫ ফেব্রুয়ারি ২০২২,ইংরেজি শনিবার বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।তবে এ বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়। দেবী সরস্বতীর পূজার নেই কোন ছাত্র-ছাত্রীদের মনে উস্যাহিত।তবে অধিকাংশ ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে বিভিন্ন স্কুল কলেজ মাঠ প্রাঙ্গনে অথবা বাসাবাড়িতে আঙিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করিতেছে। বিক্রেতারা জানান, আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৪০০০ টাকা। গত বছরের চেয়ে এ বছর সরস্বতী প্রতিমার দাম একটু চড়া।

 

বাঁশখালীর গন্ডামাারায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালীর গন্ডামারা শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ ব্যবস্থাপনায় রহমানিয়া ফাযিল মাদরাসার ময়দানে এলাকাবাসীর সাবিক সহযোগিতায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার ৯ ই জানুয়ারী পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হজরত মাওলানা আহমদ কবির এর সভাপতিত্বে  মাহফিলে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আল্লামা ড, এস, এম, বোরহান উদ্দীন।

উদ্বোধক ছিলেন, শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর  রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ এর সভাপতি  মাওলানা বশির আহমদ, প্রধান আলোচক ছিলেন, ঢাকা হযরত গাউছুল জামে মসজিদের খতিব আল্লামা শায়খ সৈয়দ হাসান আল আজহারী, মাহফিলে বিশেষ বক্তা ছিলেন,পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নঈমী, পটিয়া থানা গহিরা নুরিয়া মাদরাসার সুপার মাওলানা আহমদ হোসাইন নিজামী, আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হেড মাওলানা মাওলানা আহছানুজ্জামান আলকাদেরী, প্রমুখ উপস্থিত ছিলেন মাওলানা ওসমান, বিশিষ্ট সমাজ সেবক মাও: আমিন উল্লাহর সঞ্চালনায় মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আজগর হোছাইন।

// চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

 

বরিশালে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে খ্রীষ্ট্রান ধর্মালম্বীদের বড় দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে এই প্রার্থনা শুরু হয়। তবে প্রার্থনা অনুষ্ঠান হয়েছে সামাজিক  দূরত্ব মেনে।বড়দিন উপলক্ষে অক্সফোর্ড, ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সম্প্রদায়ের গীর্জাগুলো বেথলেহেমে যীশুর আবির্ভাবের সময় আকাশে যে তারা উঠেছিল সেই আদলে নির্মিত তারা থেকে মাদার মেরীর প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে।

করোনার কারণে এবছর ক্যালর অর্থাৎ যীশু খ্রীষ্টের কীর্তন বা বনভোজন হয়নি।বরিশাল নগরীর সদর রোড়ের সেন্ট পিটারর্স ক্যাথিড্রাল চার্চের ফাদার লাজারু গোমেজ প্রার্থনায় বলেন, আমরা একে অপরের সহযোগিতা নিয়ে চলমান বৈশিক মহামারী করোনা মোকাবেলা করে জয়ী হয়ে সামনে এগিয়ে যাবো। বেড়ে ওঠা শিশুরা মানব কল্যাণে কাজ করবে।

প্রার্থনায় এসে উপস্থিত ভক্তরা বলছেন, যীশু খ্রীষ্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তবে প্রতি বছরের ন্যায় এবারো তাদের মাঝে বড়দিন ফিরে আসলেও মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে উৎসব পালন করেছেন।

তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে দ্রুত মহামারী থেকে দেশ ও বিশ্বকে তিনি মুক্ত করেন।

নির্বিঘে বড়দিন উদযাপন করার জন্য এবারেও যথারীতি নগরীর গীর্জাগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঈশ্বর জননী ধন্যা কুমারী মারীয়ার পর্বোৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

এমভি অভিযান–১০ লঞ্চে নিহত ৩২ জনের জানাজা ও ২৯ জনের দাফন সম্পন্ন

 

আগামী কাল স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের তিরোধান পার্বন

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বছর ঘুরে আবার এল সেই বেদনাদায়ক ৯ই পৌষ। আগামীকাল ৯ পৌষ ১৪২৮ বাংলা ২৫ ডিসেম্বর ২০২১,ইং,শনিবার স্বামী দয়ানন্দ অবধূত কর্তৃক প্রতিষ্ঠিত অবধূত সংঘের প্রচারক ও তাঁর অভিন্ন প্রতিচ্ছবি অবধূত সংঘের দ্বিতীয় কর্ণধার পরমব্রহ্ম স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজ এর তিরোধান দিবস উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের তিরোধানের পূণ্যময় এই দিন তার পূন্যময় অলৈকিক স্মৃতিচারণ। গুরুর নাম সংকীর্তনের মাধ্যমে সন্তপ্ত  হৃদয়ে সাশ্রু নয়নে রাতুল চরনে  আকুল প্রার্থনা জানাই ।

হে ঠাকুর দূর করো মোদের মোহ গরিমা, মুছে দাও  মনের কালিমা।

তাই শ্রী শ্রী মৎ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের তিরোধান স্মরনে বরিশার অমৃতাঙ্গণ নতুন বাজার আদি শ্মশান অবধূত মন্দিরে তিরোধান উৎসবের  আয়োজন করা হয়েছে।

৮ পৌষঃ অধিবাস,মঙ্গল ঘট স্থাপন ও উষালগ্নে মন্দির প্রদক্ষিণ

৯ পৌষঃ মহোৎসব,ভোগ আড়তি,মহোৎসবের প্রসাদ বিতরন, মঙ্গল আড়তি,উষলগ্নে গুরুগীতা পাঠ, মন্দির প্রদক্ষিণ ও অনুষ্ঠানের সমাপ্তি।

বি.দ্রঃ অনুষ্ঠানে দীক্ষা প্রদান করা হবে।দীক্ষা প্রদান করবেন,

শ্রী শ্রী শেখরানন্দ অবধূত

সোনারায়ে ঐতিহ্যবাহী ৫৩তম বার্ষিকী ইছালে ছাওয়াব মাহফিল ২৯ ও ৩০ ডিসেম্বর

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কিসামত সোনারায়  জামিরবাড়ী পীর সাহেবের বাড়ীতে  ৫৩ তম বার্ষিকী একরামিয়া ,মাহবুবিয়া , হাফিজুলিয়া ও আফজাজুলিয়া   ইছালে ছাওয়াব মাহফিল ২৯ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন আওলাদে রাসূল (সা:)  সৈয়দ খন্দকার মোঃ এরফানুল হক  এম,এম গদ্দিনসিন পীর সাহেব, সহ- সভাপতিত্ব করবেন সৈয়দ খন্দকার মোঃ একরামুল হক (বাদশা হুজুর) আরবি প্রভাষক ,জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসা।

 

ইছালে ছাওয়াবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার, এম,পি নীলফামারী- ১ ও প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোঃ আজিজুর রহমান , চেয়ারম্যান গোপালগঞ্জ ইউপি, শ্যামপুর বদরগঞ্জ। জনাব মোঃ মমিনুল হক (রব্বু) বিশিষ্ট সার ব্যবসায়ী, ডোমার।

(২৯ ডিসেম্বর) বাদ আছর থেকে ওয়ায়েজ করবেন ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লামা আবু সাঈদ আনসারী সাতক্ষীরা,  হযরত মাওলানা মুফতি সৈয়দ খন্দকার মোঃ এজহারুল হক (সাজু) আরবি প্রভাষক ,জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসা, হযরত মাওলানা রজব আলী মাসুম লালমনিরহাট, হযরত মাওলানা আবেদ আলী ফারুকী , হযরত মাওলানা মোঃ মাজহারুল হক জিহাদী ও শিশু বক্তা মোঃ  নাজিরুল হক (নাহিদ) কিসামত সোনারায়।

একরামুল হক বাদশা হুজুর বলেন, বিগত বছর গুলোতে পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে  হাজার হাজার মুরিদ ইছালে ছাওয়াবে আসে। প্রথম দিন (২৯ডিসেম্বর ) বাদ আছর হতে আমন্ত্রিত মাওলানাগন তাফসির পেশ করবেন  (৩০ ডিসেম্বর) ফজরের নামাজের পূর্ব পর্যন্ত। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হবে ।

//নীলফামারীর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামের বাঁশখালীতে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার প্রদান