নদী, উপকুল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিবোনা: রামপালে স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুন্দরবনের জলে, স্থলে, বনে কোথাও আর দস্যুতা করতে দেওয়া হবে না। সুন্দরবনে দস্যুতারোধে র‍্যাবের স্থায়ী ক্যাম্প নির্মাণ করা হবে। প্রয়োজনে কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।

দস্যুমুক্ত সুন্দরবন দিবস উপলক্ষে সোমবার বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসন করতে ঘর, মুদিদোকান, নৌকা ও জালসহ গবাদিপশু হস্তান্তর অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদী, উপকুল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিবোনা; রামপালে স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, বনদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের দীর্ঘ দিনের দস্যুতার শেষ হয়েছে। আর দস্যুদের ভাল রাখার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি। এরা যাতে আর কখনও বিপথে যেতে না পারে সে জন্য নিয়মিত মনিটরিংও করা হচ্ছে।এছাড়া দস্যুদের মামলার বিষয়ে আমাদের যে আশ্বাস দেওয়া ছিল সেটাও বাস্তবায়ন করা হবে। ধর্ষণ ও হত্যা ছাড়া অন্যান্য সব মামলা পর্যায়ক্রমে আমরা প্রত্যাহার করে নিব। আপনারা অন্য কোন কিছু ভাববেন না।

তিনি আরও বলেন, যদিও আমি বিশ্বাস করিনা, তবে শুনছি আপনারা যারা আত্মসমর্পণ করেছেন তারা আবার একটু অন্য চিন্তা ভাবনা করছেন, দয়া করে করবেন না। কষ্ট হচ্ছে, কষ্ট করছেন শুনেছি। আপনাদের জীবিকার জন্য সরকার পাশে আছে। আমরা আপনাদেরকে ভুলিনি। যদি কেউ আবার বিপথে যায়, তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।

আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ সামসুল হক টুকু, এমপি, সদস্য পীর ফজলার রহমান, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ।

এদিন, ১০২ টি ঘর, ৯০ টি মুদিদোকান (মালামালসহ), ১২টি জাল ও মাছ ধরার নৌকা, আটটি ইঞ্জিন চালিত নৌকা এবং ২২৮ টি গবাদিপশু (বাছুরসহ) প্রদান করা হয় স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মধ্যে।

২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে আজ ‘দস্যুমুক্ত সুন্দরবন’র তৃতীয় বর্ষপূর্তি।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

 

পড়ুন দৈনিক বিশ্ব

১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ রামপালে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুনর্বাসন সামগ্রী

১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ রামপালে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুনর্বাসন সামগ্রী

১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

এরপর থেকে র‌্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুর্নবাসন সহায়তা প্রদাণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ রামপালে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুনর্বাসন সামগ্রী
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র‌্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব-৬ ও র‌্যাব-০৮ এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

সেখানে আরো উপস্থিত থাকবেন পুর্নবাসন সহায়তাপ্রাপ্ত ৩শ ২৬ জন সাবেক বন ও জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী।

পুর্নবাসন সহায়তা হিসেবে তাদেরকে দেয়া হবে বসত ঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুর্নবাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতিমধ্যে র‌্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেয়া হবে ঘর ও দোকানের চাবি।

আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসর্মণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকীরা পাচ্ছেন গবাদী পশু গরুসহ নানান সহায়তা।

১লা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র‌্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র‌্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

।। এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ॥

পড়ুন দৈনিক বিশ্ব

রামপালে প্রতারক চক্রের সদস‍্য সোহেল রানা কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

 

 

সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো : প্রধানমন্ত্রী

সশরীরে নবনির্মিত পায়রা সেতু পরিদর্শনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১১টায় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা সেতু উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘যে নদীতে আমি সব সময় স্পিডবোটে চড়েছি সেই নদীর ওপরের সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো।

কিন্তু করোনার কারণে আসলে এক প্রকার বন্দি জীবন, সেজন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে একদিন গাড়ি চালিয়ে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিসম্পন্ন, দৃষ্টিনন্দন এ নতুন সেতুটা দেখতে যাবো অবশ্যই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশ বলেই আপনাদের সঙ্গে গণভবনে বসেও কথা বলতে পারছি, মিলিত হতে পারছি। তবে এটা ঠিক যে আমি যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, পায়রা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম।’

//ডেস্ক নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাট রামপালে র‍্যাবের অভিযানে জ্বীনের বাদশা গ্রেফতার

 

দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ পালিত

২৩ই অক্টোবর (শনিবার) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে একর্মসূচি পালিত হয়।

 ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার – এই প্রতিপাদ্য দেশব্যাপি উগ্র সম্প্রদায়িক হামলা, মন্দির বাড়ি-ঘড় লুটপাঠ,ভাংচুর,অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ ব্যাটবলের  সভাপতিত্বে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন,সবার আগে আমরা সবাই মানুষ। ধর্ম আনা হয়েছে মানুষ জাতীতে শান্ত সব্যতা সৃষ্ট রাখার জন্য। একটি গোষ্ঠি আজ দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য ধর্মকে সামনে এনে অস্তিতিশীল করার চেষ্ট করে যাচ্ছে আমরা এই সাম্প্রদায়িকগোষ্ঠিকে ঐক্যবন্ধভাবে মোকাবেলা করে পরাজিত করব।

এসময় সিনিয়র সাংবাদিক ও সমাবেশের সভাপতি এ্যাড, মানবেন্দ্র ব্যাটবল বলেন, আমাদের স্বাধীন দেশে আমরা সবাই বাঙ্গালী তারপরেও কেন ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ, মন্দির প্যাগোডায় প্রশাসন দিয়ে পাহারা দিতে হবে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ধর্মীয় পরিচয় ব্যাবহার করে মন্দিরে হামলা সহ বাড়ি ঘড় ভাংচুর লুটপাঠ সহ অগ্নি সংযোগ করা হচ্ছে। তিনি বলেন আমাদের সকল ধর্মীয়গোষ্ঠির মধ্যে সাম্প্রদায়িক গোষ্ঠি রয়েছে এসকল ধর্মীয় সাম্প্রদায়িক চেতনা পরিহার করার আহবান জানান। তিনি সরকারকে বলেন, বিগত দিনের মত এবারো কোন ধরনের জজ মিয়া নাটক সাজাবেন না।আমরা সুষ্ট তদন্তের মাধ্যমে দোষিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই।

এর পূর্বে বিক্ষোভ সমাবেশে আরো একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গির হোসাইন, জাসদ (ইনু) বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড,আঃ হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, হিরন কুমার দাস মিঠু,টিইউসি বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারন সম্পাদক মানিক মূখার্জী,মহানগর সভাপতি তমাল মালাকার,ইসকন সাধারন সম্পাদক বলরাম প্রভূ, ভানু লাল দে,মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম,সাধারন সম্পাদক পূস্প রানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর পূর্বে সকাল থেকেই বরিশাল দশ উপজেলা থেকে বিভিন্ন কমিটির ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে মিছিল সহকারে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সদররোড সমাবেশস্থলে আসেন। এসময় নগরীর বিভিন্ন সড়কে যানজোট ওজ্যামের সৃষ্টি হলে যান-বাহন নিয়ন্ত্রন করতে দারুন বেগ পেতে হয়।পরে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রতিকি অনশনের সভাপতি মানবেন্দ্র ব্যাটবলকে পানি পান করিয়ে অনশন ভংঙ্গ করান। সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে এক বিক্ষোভ গণ মিছিল বেড় করে। মিছিলটি

গীর্জামহল্লা,কাঠপট্টি  ,চকবাজার হয়ে পুনরায় সমাবেশস্থল টাউন হল চত্বরে এসে শেষ করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরের অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

পদ্মা ও মেঘনা নামে আরও দুটি বিভাগ হবে: প্রধানমন্ত্রী

//অনলাইন নিউজ//

দেশে আরও দুটি বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগ দুটির নামক হবে পদ্মা ও মেঘনা । তিনি বলেন, ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কুমিল্লা নাম দেওয়া হবে না। কারণ, কুমিল্লার নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

বৃহস্পতিবার  সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ বানাব। একটা পদ্মা অন্যটা মেঘনা।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান কুমিল্লা নামে বিভাগ দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেন। বলেন, ‘কু’ নাম দেব না। কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

সরকার প্রধান বলেন, কুমিল্লার নাম নিলেই মোশতাকের নাম মনে পড়ে যায়। তাই কুমিল্লার নাম আসবে না। এ ছাড়া অন্যান্য জেলাও চাইবে তাদের নামে হোক। তাই কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা। এটা আমার প্রস্তাব। তা ছাড়া ফরিদপুরের নামেও বিভাগ দিচ্ছি না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে।

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নিবার্চিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর)  ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় আয়োজিত গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এসএম শফিউল্লাহ্’কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ পিপিএম (বার)

ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন।

পটুয়াখালীতে নানা আয়োজনে শেখ রাসেল’র ৫৮ তম জন্মদিন পালিত

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। ১৮ অক্টোবর সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল শিশু পার্কের শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা  প্রশাসক মোঃ হুময়ুন কবির, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন,  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিলিভ সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা আওয়ামীলীগ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সধারন সম্পাক জালাল আহমেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপরিচালক শীলা রানী দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।  বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন  কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। সেমিনার শেষে কেক কাটেন অতিথিগণ।

এদিকে সকালে কলাপাড়ায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এছাড়া শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মহিপুরের শিববাড়িয়া নদীর উপর নির্মিন শহীদ শেখ রাসেল সেতু বর্নিল আলোক সজ্জায় ফুটিয়ে তুলেছে সড়ক ও জনপদ বিভাগ। বেলা এগারোটায় জেলা প্রশাসনের দরবার হলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে প্রথমবারের মতো পালিত হলো শেখ রাসেলের জন্ম দিবস।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো: সালাম মূশের্দী এমপি

 

 

শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, শহীদ শেখ রাসেল ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, বয়সে অনেক ছোট হলেও তার চাল-চলন ও আচার-আচারণ ছিলেন একজন পরিপূর্ন ব্যক্তির মত।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্যের মধ্যমণি ছিলেন শেখ রাসেল।  ৭৫ এর ১৫ আগস্টে কালরাতে ঘাতকচক্রের নির্মম বুলেটে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং সেদিন ঘাতকরা ১০ বছরের ছোট্ট শিশু রাসেল কেও রেহাই দেননি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও বর্বরোচিত ঘটনার স্বীকার হন আদরের ছোট্ট শিশু শেখ রাসেল। আজ সে বেঁচে থাকলে হয়তো

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো। সামান্য ১০ বছরের জীবনে সে আলোকিত শিশু হয়ে আজও বাংলাদেশের সকল শিশু কিশোদের মনের মণি কোঠায় ভালবাসার প্রতীক হয়ে গেঁথে আছেন।”

এমপি আব্দুস সালাম মুর্শেদীর আয়োজনে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে তার খুলনাস্থ দলীয় কার্যালয়ে সোমবার সন্ধ‍্যায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস  সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইচ চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, মো:ওহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি,  সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজীব দাস, যুবলীগ নেতা সৈয়দ জামিল মোরশেদ মাসুম,  বাদশা মিয়া  সামছুল আলম বাবু, মারুফ খান, ওহিদুজ্জামান মিন্টু, মেজবাবুর রহমান,শামীম হাসান,  ছাত্রলীগের হিমেল,রিয়াজ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পালিত হয় শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করলো ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

বরিশালে পালিত হয় শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বরিশালে আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সোমবার (১৮ই) অক্টোবর সকাল ৯টায় নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড,তালুকদার মো. ইউনুচ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, কেএম জাহাঙ্গীর,বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংঘঠনের সদস্যরা প্রর্যায়েক্রমে শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

রূপসায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

রূপসা প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল আজ দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্বা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ অফিসার তপু সাহা, জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল,মিষ্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ,কৃষি সম্প্রসারন অফিসার শিউলী মজুমদার, এসএম ফেরদৌস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আরডিও তারেক ইকবাল আজিজ, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, পিআইও মোঃ আরিফ হোসেন,সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম মফিজুল আলম, সহাকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ মালেক প্রমূখ।