ডুমুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ এর সাথে ইউপি চেয়ারম‍্যনদের মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ’র সঙ্গে ২৩ ভিসেম্বর  বুধবার সকালে পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের কার্যালয়ে ইউপি চেয়ারম্যানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এলাকার আইন শংঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মাগুরখালীর চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল আলম দিদার, শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, রুদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, ধামালিয়ার চেয়ারম্যান এম জহুরুল হক, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, গুটুদিয়ার চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন, আটলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মুন্না, সাহস ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা বেগম ও রংপুর চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য সুচন্দা মন্ডল।

এরপর দুপুর ১টায় নবাগত অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কার্যালয়ে অনুরুপ ভাবে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ ডুমুরিয়ায় মুক্ত দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

১৩ ডিসেম্বর ডুমুরিয়া মুক্ত দিবস উপলক্ষে  বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম মানিক। আলোচনা সভায় বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ,আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, দিলিপ কুমার রায়, বিকাশ রায়, রবীন্দ্রনাথ বৈরাগী, সতিস ফৌজদার, বিভাষ বৈরাগী, কুমুদ রজ্ঞন মল্লিক, মোল্যা মাহাবুর রহমান, আলতাফ হোসেন সরদার, খালেক মোড়ল, শেখ আবুল কালাম মহিউদ্দিন প্রমুখ। আলোচনা পূর্বে এবটি বনাঢ্য র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সৌভাগ্যবান কৃষক || রূপসায় আমন ধান সংগ্রহে লটারী

//এম মুরশীদ আলী //

“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”

“কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে গত ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর এলাকয়, অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ উপলক্ষ্যে উন্মুক্ত লটারী’র মাধ্যমে সৌভাগ্যবান কৃষক বাছাই উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, নৈহাটীি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলমগির হোসেন শ্রাবন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

রূপসার মধ্যে ১৫টি ব্লক থেকে লটারী মাধ্যমে ১৫১ জন কৃষক আমন ধানের লটারী পায়।

নির্বাচন উপলক্ষে শীঘ্রই মাঠে নামছে সেনাবাহিনী

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সদস্যরা কিভাবে সহায়তা করতে পারবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগকে সার্বিক সহায়তা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক সেটা নির্বাচন কমিশন চায়। এটা একটা প্রারম্ভিক আলোচনা। কিভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে, কোথায় কোথায় তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন, তার ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলে অবশ্যই নির্বাচনে সেনা মোতায়েন হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন, সেভাবে সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন খুবই সিরিয়াস। রাষ্ট্রপতির নির্দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব; যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।

লে. জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, অতীতের নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবারো রাষ্ট্রপতি অনুমতি দিলে ইনশাআল্লাহ সেনা মোতায়েন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারো ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে।

সেনা সদস্যরা কিভাবে মোতায়েন হবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়নি। আমরা প্রারম্ভিক আলোচনা করেছি। রাষ্ট্রপতি সেনা মোতায়েনে সম্মতি দিলে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। সেনা মোতায়েনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।

কতদিনের জন্য সেনা মোতায়েনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে? জানতে চাইলে লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য মোতায়েনের জন্য মোটামুটি আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনা শুনে মনে হয়েছে, উনারা (ইসি) চাচ্ছেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। আমরা আশ্বস্ত করেছি, সশস্ত্র বাহিনী থেকে যেভাবে সহায়তা চান, সেভাবেই দেওয়া হবে।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা নামছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বিস্তারিত আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৩৫ হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল। এবারের নির্বাচনে যদি বেশি প্রয়োজন হয়, তাহলে বেশিসংখ্যক সদস্য মোতায়েন করব।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা- অতীতে যেভাবে মোতায়েন হয়েছে, সেভাবেই বিদ্যমান আইন অনুযায়ী হবে।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি// 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে ১০ ডিসেম্বর রবিবার সকালে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখায় আয়োজনে বেলা ১১টায় র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

সংগঠনের মোঃ আবু বাক্কার মোল্লার সভাপত্বিতে বাস ষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব‍্য দেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি  খুলনার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান প্রধান বক্তার বক্তব‍্য দেন হিউম্যান রাইট(মানবাধিকার)ডুমুরিয়া শাখার  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।

বিশেষ বক্তার বক্তব‍্য দেন হিউম্যান রাইটস লিগার এডভাইজার অ্যাডভোকেট লুবনা খানম,  আরো বক্তব‍্য দেন  বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক আব্দুল কাদের খান, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ মো.সহিদুল ইসলাম নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,টিপনা আঙ্গার দাখিল মাদ্রাসা সুপার  মাওলানা বাইজিদ হুসাইন , শোভনা দাখিল মাদ্রাসা সুপার মাও.জাকির হোসেন, সংগঠনের  সহ-সভাপতি  বিএম নাজিম উদ্দিন,সাধারণ  সম্পাদক  মো.সিরাজুল ইসলাম, উপজেলা  নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি  রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.খালেক। অনুষ্ঠানটি  সঞ্চালন করেন মোহাম্মদ আরিফুজ্জামান নয়ন ও শেখ আমজাদ হোসেন।

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

//এম মুরশীদ আলী//

অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ, জালিয়াতি, দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার- “না” বলুন। এ শ্লোগান সঙ্গে নিয়ে রূপসায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা এবং নারীর জন্য বিনিয়োগ সহিসংতা প্রতিরোধ। এ শ্লোগান সঙ্গে নিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসও বেগম রোকেয়া দিবস পালিত

এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন দূর্নীতি দমন কমিশন খুলনা’র উপ-পরিচালক মাহমুদুল হাসান শুভ্র, নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আঃ মালেক, এস আই জুয়েল রানা, শিক্ষক শামসুর রহমান, ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, জয়িতা রুমানা আক্তার রূপা, মাধূরী সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি // 
 ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা  হয়েছে।
৯ ডিসেম্বর  শনিবার সকালে  উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাঁদর ও ফুলেল সম্মাননা প্রদান করা হয়।
এ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস,এম আশিষ মোমতাজ,মহিলা ভাইনস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,  অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম ও অধ্যক্ষ সৌমেন মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন  ক্যাটাগরীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী শাহাপুর গ্রামের শাপলা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খর্ণিয়া গ্রামের রাখী অধিকারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী শাহাপুর গ্রামের আছমা আক্তার,সফল জননী নারী কুলটি গ্রামের কল্পনা তরফদারকে সম্মাননা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি// 
আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর  শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতিয় পতাকা উত্তোলন. মানববন্ধন, র‌্যালী, আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শহিদ ম্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ অসিফ রহমান বিশেষ অতিথি’র বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ,দুর্নীতি দমন খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামিম হাসান, যুদ্ধাকালীন কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, আরো বক্তব্য দেন  সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বান্দা কলেজিয়েষ্ট স্কুলের অধ্যক্ষ সৌমেন বিশ্বাস, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, প্রভাষক চন্দনা বিশ্বাস,রেবেকা হক, বিউটি বিশ্বাস, দিনেশ মন্ডল প্রমুখ।

খুলনার উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে ২৫ চাষির ভাগ্যবদল

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে ভাগ্যবদল হয়েছে রূপসার ২৫ ক্লাস্টার মাছ চাষির। পানিতে মাছ আর ঘেরের বেড়িতে সারি সারি টমেটো গাছের বাম্পার ফলনসহ সবজি চাষের অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়।

চলতি বছরের জানুয়ারি মাসে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) এর মাধ্যমে ২৫ জন চাষির ২৫টি ঘেরের ৬ দশমিক ৬৬ হেক্টর জমিতে উন্নত সনাতন পদ্ধতিতে এই গলদা চিংড়ি চাষ শুরু হয়। প্রাথমিক অবস্থায় ঘের মালিক নিজ খরচে ঘের খনন ও বেড়ি তৈরি করেন। এরপর থেকে আর তার আর্থিক ব্যয় করতে হয়নি। ওই ঘেরে মাছ চাষের উপযোগী করাসহ জলাশয়ের আয়তন মোতাবেক প্রয়োজনীয় গলদার রেণু প্রকল্প থেকে প্রদান করা হয় বিনামূল্যে।

এক বছর মেয়াদী এ প্রকল্প নিয়মিত তদারকি শেষে এখন ঘের থেকে মাছ তুলে বিক্রি করা হচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্র মতে, প্রথম ধাপে ওই ঘের থেকে ৪৮০ কেজি গলদা তুলে বিক্রি করা হয়েছে। যার বিক্রি মূল্য প্রায় তিন লাখ টাকা।

গত রবিবার ২৫টি ঘেরের মালিকদের নিয়ে গঠিত কমিটির সভাপতি ওই গ্রামের মোঃ আনছার আলী মোড়লের ঘের থেকে প্রথম ধাপে ৭৮ কেজি গলদা চিংড়ি ৩০ কেজি মাছ ধরা হয়। যা বিক্রি করা হয়েছে ৫৯ হাজার টাকা। মৎস্য চাষি আনছার আলী বলেন, ‘উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চাষের এই প্রক্রিয়া সম্পর্কে প্রথমদিকে মৎস্য অফিসের বাপী স্যার আমাদের বললে আমরা বিশ্বাস করতে পারিনি। তারপরও তার কথামত ঘেরের মাটি খনন, রেড়ি তৈরি ও বেড়িতে সবজি খামার করা বাবদ এক লাখ টাকা খরচ করি। মৎস্য অফিসের পরামর্শ ও দিক নির্দেশনায় এখন ভালো ফল পাচ্ছি।’

তিনি বলেন, আমার ঘের খননের পর সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে ঘেরের জন্য ১৫৪ কেজি ৫০০ গ্রাম চুন, ২০৬ কেজি ব্লিচিং পাউডার, ৯২৭ কেজি ৫০০ গ্রাম চিংড়ির খাদ্য, ৪৬ দশমিক ৩৫ কেজি মোলসেস, ৩৬ কেজি চালের কুড়া, শূন্য দশমিক ৪১২ কেজি ইষ্ট পাউডার, শূন্য দশমিক ৪১২ কেজি প্রোবায়োটিক ও ২০ হাজার ৬০০ পিস গলদার রেণু দেওয়া হয়। মৎস্য অফিসের মাধ্যমে বিনামূল্যে এসব সাপোর্ট না পেলে এতটাকা ব্যয় করে ঘের করা কোনভাবেই সম্ভব ছিলো না।

মৎস্য অফিসের সূত্রে জানা গেছে, দুই হাজার ৪৬৬ কেজি চুন, ৩ হাজার ২৮৮ কেজি ব্লিচিং পাউডার, ১৪ হাজার ৮০৩ দশমিক ৩২ কেজি চিংড়ি খাদ্য, ৭৩৯ দশমিক ৮ কেজি মোলাসেস, ৫৭৫ দশমিক ৪ কেজি চালের কুড়া, ৬ দশমিক ৫৭৮ কেজি ইষ্ট পাউডার, ৬ দশমিক ৫৭৮ কেজি প্রোবায়োটিক, ৩ লাখ ২৮ হাজার ৮০০ পিস গলদা রেণু, ১ সেট মাটি ও পানি পরীক্ষার কীট/যন্ত্র, ১টি পোর্টেবল পিসিআর মেশিন, ৫টি রেজিস্ট্রার, ১টি সাইনবোর্ড ও ২টি ডিজিটাল স্কেল চাষিদের বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস বলেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) এর আওতায় রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামে ২৫টি ঘেরের সমন্বয়ে চাষি ভাইয়েরা নিজেদের অর্থায়নে ঘের সংস্কার, ঘেরের পাড়ের প্রশস্থতা ও নার্সারীর আয়তন বৃদ্ধি করেন এবং বায়োসিকিউরিটি মেইনটেইন করেন। আমাদের প্রজেক্ট থেকে চাষকালীন সময় মাছের পোনা, খাদ্য, প্রিবায়োটিক, প্রোবায়োটিক প্রদান করা হয়। যার ফলে মাছ চাষ করে ২৫ জন চাষির দারিদ্রতা নিরসন হয়েছে।

Daily World News

একদিনে ১৩৪ কর্মচারী চাকরিচ্যুত বরিশাল সিটি কর্পোরেশনে

ডুমুরিয়ায় দলিত গ্রাম উন্নযন যুব ক্লাবের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

একদিনে ১৩৪ কর্মচারী চাকরিচ্যুত বরিশাল সিটি কর্পোরেশনে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী নিয়োগ পাওয়া ১৩৪ কর্মচারীর নিয়োগ বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেন। দায়িত্ব ছাড়ার অল্প কদিন আগে এদের নিয়োগ দিয়েছিলেন সদ্য সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা জানান, আমাদের যত কর্মচারী প্রয়োজন তার চেয়েও দ্বিগুণ রয়েছে। তাই আগামী সপ্তাহে আরও ৫১ জনের নিয়োগ বাতিল করা হবে। চাকরিচ্যুতরা সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দায়িত্ব হস্তান্তরের এক মাস আগে নিয়োগ পেয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বিভাগে ৩৬ জন স্বাস্থ্য শাখায় ১০ জন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ১৩ জন, আইন শাখায় ২ জন, অবৈধ উচ্ছেদ শাখায় ৪ জন, প্ল্যানিং সেল শাখার ৫ জন, প্রকৌশল বিভাগের ৩ জন, প্রশাসন শাখার ২ জন, পানি সরবরাহ বিভাগের ১২ জন, বাণিজ্য শাখার ১২, ভান্ডার শাখার ৩, যান্ত্রিক শাখার ২, কর আদায় শাখার ৬, সম্পত্তি শাখার ৬, হাটবাজার শাখার ৩, বিদ্যুৎ শাখার ১০ জন রয়েছে। এছাড়া জনসংযোগ শাখা, পরিবহণ শাখা, পানি (পাম্প) শাখা ও ইপিআই শাখা থেকে একজন করে ৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের চাকরিচ্যুতির নোটিশ বিসিসির নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগের সময় শর্ত ছিল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের স্বার্থে যখন ইচ্ছে তাদের চাকরিচ্যুত করতে পারবে।

বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর এপিএস রুবেল হাওলাদার জানান, চাকরিচ্যুতদের নিয়োগ প্রক্রিয়া যথাযথ না থাকার কারণে নিয়োগ বাতিল করা হয়েছে। সূত্র: যুগান্তর

Daily World News

বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে