রামপালে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

কচুয়ায় মহান বিজয় দিবস-২০২৩ উদ্ধসঢ়;যাপন উপলক্ষেপ্রস্তুতি সভা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, কচুয়া প্রেসক্লাব সভাপতি খন্দোকার নিয়াজ ইকবাল। উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ প্রমূখ।

আওয়ামী লীগের নৌকায় আরও যেসব দল ভোট করতে চায়

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া আরও ছয়টি দল ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। জোটভুক্ত দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হয়। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। জোটভুক্তভাবে নির্বাচনের বিষয়টি ইসিকে জানানোর শেষ সময় ছিল আজ শনিবার।

ইসি সূত্র জানায়, যে দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে ইসিকে জানিয়েছে, সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ ও তৃণমূল বিএনপি।

এর মধ্যে আওয়ামী লীগ ছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জেপি, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে। এর মধ্যে গণতন্ত্রী পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ায় কোন অংশটি নিবন্ধিত তা এখনো পরিষ্কার নয়। গণতন্ত্রী পার্টি দুই অংশই আলাদা আলাদা চিঠি দিয়েছে।

এর বাইরে জাতীয় পার্টি ও বিকল্প ধারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। তারা সুনির্দিষ্টভাবে নৌকা প্রতীক চায়নি। বিকল্প ধারা বলেছে, পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে তারা নির্বাচন করতে আগ্রহী। আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিঠি দিয়ে বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

আজ বিকেল চারটার কিছু আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তখন পর্যন্ত সাতটি দলের কাছ থেকে আবেদন পাওয়ার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, তারা জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে তাদের সঙ্গে কোন কোন দল থাকবে, সেটা চিঠিতে বলা হয়নি।

এ ছাড়া আওয়ামী লীগ জানিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে। অশোক কুমার দেবনাথ জানান, এর বাইরে সাম্যবাদী দল, জাসদ ও ওয়ার্কার্স পার্টি ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি দল ছাড়াও তরীকত ফেডারেশন, জেপি ও গণতন্ত্রী পার্টি (দুই অংশ) নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে।

ইসি সূত্র জানায়, নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ইসিকে চিঠি দিয়ে বলেছে, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির দলীয় প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচনে অংশ নেবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই জোটে ১৫টি রাজনৈতিক দল আছে। তবে এই দলগুলোর কোনোটিই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ইসিতে নিবন্ধিত না হলে কোনো দল আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই। এসব দলের কেউ সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করলে তাঁরা সরাসরি তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

জাপার দুই চিঠি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাপা থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি গেছে। একটি পাঠিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। অন্যটি পাঠিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লেখা চিঠিতে জাপা মহাসচিব মুজিবুল হক বলেছেন, সংসদ সদস্য পদে তাঁদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

অন্যদিকে রওশন এরশাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

অন্যদিকে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কার স্বাক্ষরে মনোনয়ন দেওয়া হবে, তা রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে ইসিকে জানাতে হয়। ইসি তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে এটি জানানোর জন্য দলগুলোকে চিঠি পাঠিয়েছে। এই চিঠির জবাবে জাপা মহাসচিবের দেওয়া চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। ক্ষমতাপ্রাপ্ত হিসেবে জি এম কাদেরের নাম, পদবি ও নমুনা স্বাক্ষরও পাঠানো হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে দুটি চিঠি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পার্টির যে দুটি চিঠি এসেছে, সেগুলো কমিশনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সাধারণত কোনো দলের সভাপতি বা সাধারণ সম্পাদক/মহাসচিব দলের সই করার ক্ষমতাপ্রাপ্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Daily World News

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার কিছু সময় পর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।

এরপর থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া। অনলাইনে ও সরাসরি গিয়ে মনোনয়ন ফরম কেনা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

এর আগে, আজ শনিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর ব্যবস্থা তিনি দেখতে এসেছেন।

শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারাই জনগণের সম্পদে আগুন সন্ত্রাস করবে তাঁদের প্রতিহত করুন।

জনগণের ভোটের অধিকার অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ বলে জানান শেখ হাসিনা বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সেজন্য লাগবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দিনই আজ শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির খবর জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে আমনের ক্ষতির আশংকা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

বাগেরহাটের রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ টি আমন ধান চাষের ব্লক রয়েছে। এতে প্রায় ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে এক হাজার হেক্টর জমির আমন কাটা হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ১৯ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ১০ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কি না সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

ঘূর্ণিঝড় মিধিলি: সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ সারাদেশে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা এ ঘোষণা দেন।

তিনি বলেন, সমুদ্রবন্দরগুলোতে ৭ ও ৬ নম্বর বিপদসংকেত জারির পর আমরা সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাসমূহ ছাড়াও সারাদেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

রামপালে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলা প্রশাসন ও ব্রাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, ব্রাকের জেলা সমন্বয়কারী এস, এম ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার প্রমুখ। সভায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইনি সহায়তা বিষয়ে, কিশোর কিশোরীদের পিতা-মাতাদের নিয়ে অভিভাবক সভা, কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা, ইউনিয়ন সমন্বয় কমিটির সভসহ সকল সভার কার্যবিবরণী তুলে ধরা হয়। আগামীতে রামপাল উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইসি’র তফসিল ঘোষণায় রামপালে যুবলীগের আনন্দ মিছিল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ইসি’র তফসিল ঘোষণায় আওয়ামী যুব লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়েছে।  বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা সদরের মসজিদ মোড়ে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামীম নূরী, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, আওয়ামী লীগ নেতা বেলাল ব্যাপারী, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম, আলমগীর হোসেন, সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সঞ্চালক চয়ন মন্ডল, আবু বকার প্রমুখ। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নে মা ও শিশু কর্নার এবং বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে ২৫ নভেম্বর বুধবার দুপুরে  মা ও শিশু কর্নার, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা পরিষদ ভবনে  ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে  উদ্বোধন করেন ও বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট(এডিএম) মীর আলিফ রেজা, উপজেলা  নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

ইউপি সচিব অনিশ বিশ্বাসের পরিচালনায় আরো বক্তব‍্য দেন ইউপি সদস‍্য সঞ্জয় কুমার বিশ্বাস, শেখ মাহাবুর রহমান, মহিউদ্দিন কবিরাজ, মান্নান সরদার মো: আইযুব হোসেন মোল্ল‍্যা, পারুল বেগম প্রমুখ। আলোচনা সভার পূর্বে পরিষদ চত্বরে মা ও শিশু কর্নার,বঙ্গবন্ধু কর্নার  উদ্বোধন এবং ও একটি বকুল গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দরা।

এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র শর্তছাড়া সংলাপে বসার আহবান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।  সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো— আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বিবৃতিতে বলা হয়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হ‌য়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই অংশ হিসেবে সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। তবে চিঠি পাওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আওয়ামী লীগ ও বিএনপি।