কচুয়ায় শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//

পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে কচুয়ায় স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম  জন্ম বার্ষিকী  পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায়  উপজেলা পরিষদের পক্ষথেকে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন।

এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধাণগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ আব্দুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

ডুমুরিয়ায় শহীদ শেখ কামাল এর ৭৪তম জম্মবার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ‍্যপুত্র  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জম্ম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শনিবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক  জিএম ফারুক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল কন্ফারেন্স মাধ্যমে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,বিশেষ অতিথি’র বক্তব্য দেন  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলার আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, বিষ্ণু প্রসাাদ মল্লিক, মেববাউল আলম টুটুল, কাজী আব্দুল মজিদ,  উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, উপজেলা  যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন,  শাহানেওয়াজ হোসেন শিমুল, আব্দুল হামিদ, কাজী মেহেদী হাসান রাজা, শেখ আছাদুজ্জামান মিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা গাজী সোহেল আহম্মেদ লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাাপ্ত সভাপতি তহমিনা বেগম,  ছাত্রলীগের সভাপতি খান আবূল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, ছাত্র নেতা কাজী ফাহাদ হোসেন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডুমুরিয়া উপজেলায় মৎস‍্য দপ্তরের উদ‍্যেগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায়  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক/সরকারী/বেসরকারী জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে  ৩রা আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলার সাজিয়াড়া  শামছুল উলুম মাদ্রাসা পুকুরে পোনামাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার  শরীফ আসিফ রহমান,  মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক।  আরো উপস্থিত ছিলেন শেখ হফজুর রহমান, মুফতি আব্দুল কাইযুম জমাদ্দার মাও আব্দুর রহমান  ।

মৎস্য অধিদপ্তরের অর্থায়নে এ বছর ডুমুরিয়া উপজেলার ৮.২৫ হেক্টর আয়তনের ৩০ টি জলাশয়ে ৪৯৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।  প্রধান অতিথি বলেন পোনামাছ অবমুক্তির ফলে এ সকল জলাশয়ে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। ফলে দেশের দারিদ্র বিমোচন ঘটবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে।

ডুমুরিয়ায় জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতীয় কৃষক সমিতির ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার ২রা আগষ্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক,ডুমুরিয়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এডভোকেট পুলিন বিহারী সরকার, সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন সহ কৃষক নেতৃবন্দ।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে প্রদান করতে হবে)। বাজেটে কৃষি খাতে (কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণীসম্পদ) বরাদ্দকৃত সকল অর্থ সঠিকভাবে ব্যয়ের নিশ্চয়তা দিতে হবে। কৃষি পণ্যের লাভজনক মূল্য প্রদান ও কৃষি উপকরনের মূল্য কমাতে হবে। (ব্যাংক ঋণের সুদ কমিয়ে সরল সুদে কৃষকদের ব্যাংক ঋণ দিতে হবে। এনজিও ঋণের সুদ কমাতে হবে। মহাজনের ঋণের অত্যাচার বন্ধ করতে হবে।

সরকারী হিসাবে আমাদের দেশে প্রায় ৫০ লক্ষ একর খাস জমি ও জলা আছে। তা অবিলম্বে গণতান্ত্রিক ভূ- সংস্কার নীতিমালার অধীনে এই জমির উপর ভূমিহীন কৃষক ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সিলিং উদ্বৃত্ত জমি খাসের আওতায় আনতে হবে।

দেশের যে সকল নদী-বিল-হাওর আছে তা সংস্কার করতে হবে। যাতে ভূ-উপরস্থ পানি সেচ কাজে ব্যবহার করা যায়। ভূ-নিম্নস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে, তাই এই পানি সেচ কাজে ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেশি পড়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও নদী ভরাট রোধে সরকারের ডেল্টা প্লান অনুযায়ী ভরাট নদীসমূহ খনন করে জোয়রের পানিতে আসা পলি ব্যবস্থাপনার জন্য TRM (Tidal Rivers Silt Management) প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সারাদেশে পূর্ণ রেশনিং চালু করতে হবে, (খ) ৬০ বছর বয়সের কৃষক ও খেত মজুরদের জন্য জমা বিহীন পেনশন স্কিম চালু করতে হবে।বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতাসহ সকল ভাতার পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি করতে হবে।

পচনশীল কৃষি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারের উদ্যোগে হিমাগর নির্মাণ করতে হবে। এবং অন্যান্য কৃষি পণ্য বছরব্যাপী সংরক্ষণের জন্য সরকারি সংরক্ষণাগারের পরিমান জেলা-উপজেলায় বাড়াতে হবে ।

মুজিব বর্ষ উপলক্ষে সরকার যে সমস্ত গৃহীনদের ঘর দিচ্ছে সেই বণ্টনে প্রচুর দুর্নীতি হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাছাড়া ঘরের মানও সরকারি পরিকল্পনা মাফিক হচ্ছে না এই বিষয়টিও সরকারকে খতিয়ে দেখতে হবে ।

অভয়নগর কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ ও সম্প্রীতি সফর

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগরের সকল কলেজে বৃক্ষরোপণ, সম্প্রীতি সফর ও শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা সোমবার (৩১ জুলাই) দুপুরে মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের সভাপতি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, বিশেষ অতিথি  নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, মহাকাল কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ,আক্দুল ওহাব কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,পায়রাহাট কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল,পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, ভবদহ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার  বিশ্বাস, সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, ইলাহী বক্স গাজী, সেলিম হোসেন, হাবিবুর রহমান, হোসেন আলী,চিনময় বিশ্বাস,আঃ রাজ্জাক, উদয় শংকর,জুলফিকার আলী,গৌতম বিশ্বাসসহ মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ।

ডুমুরিয়া ও কেশবপুর উপজেলায় দলিতের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

বেসরকারী সংস্থা দলিতের উদ্যোগে ৩০ জুলাই  রবিবার ডুমুরিয়া ও কেশবপুরে পৃথক দুটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা ও তথ্য শেয়ারিং এর জন্য দলিত জনগোষ্ঠীর সাথে কেশবপুর উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতে ম্যানেজার ধরা দেবী দাস। স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রামার অর্গনাইজার বিপ্লব দাস। কেশবপুর যুব উন্নয়ন দপ্তরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সরকার, সহকারী কর্মকর্তা সুব্রত সিংহ, হিমাশু কুমার বিশ্বাস, নাজমা খাতুন, ডুমুরিয়া মহিলা বিষয়ক দপ্তরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রশিক্ষক সুরাইয় খাতুন, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ।

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা ৩০ জুলাই  রবিবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা বির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, বীর মুক্তিযোদা চন্দ্র  কান্ত তরফদার, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, মৎস‍্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম‍্যানদ্বয় শেখ দিদারুল ইসলাম, মোল্ল‍্যা মাহাবুর রহমান, এম জহুরুল হক, শেখ হেলাল হোসেন, গাজী হুমাউন কবির বুলু, গাজী তৌহিদুল ইসলাম, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, মো: রফিকুল ইসলাম হেলাল, সুরজিৎ বৈধ‍্য, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকতা মিশু, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, আবাসিক মেড়িক‍্যাল অফিসার মো: নাঈম আহম্মেদ, সমাবায় অফিসার সরদার জাহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে নবাগত উপজেলার নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সাথে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯জুলাই (শনিবার) বেলা ১০টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের উপদেষ্টা সুনিল দাস, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সাহিত্য প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য খায়রুল বাসার, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, , ডিআর আনিস, আশরাফুল আলম লিপু, কামাল হোসেন। এসময় উপজেলার নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি।

সাংবাদিকেরা সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। এলাকায় বিভিন্ন প্রান্তের তথ্য চিত্র তুলে ধরে আমাদের নানা ভাবে সহযোগিতা করছেন। আমাকে আপনারা সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি। আপনাদের সহযোগিতা নিয়ে এ উপজেলা কে আরো উন্নয়ন করে যাবো।

ডুমুরিয়ায় দুইদিন ব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার দুইদিন ব্যাপী সাহিত্য মেলা ২৭ জুলাই  বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে  এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ  আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মীর আলিফ রেজা, বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিভাগীয় পাবলিক লাইব্রেরির খুলনার উপ-পরিচালক হামিদুর রহমান তুষার। মাষ্টার শফিকুল আলম ও  ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা,বীর মুক্তিযোদ্ধা  চন্দ্র কান্ত তরফদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমীন, মৎস্য কর্মকর্তা আবুবকার সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ,মহিলা বিষয়ক কর্মকর্তা  রিনা মজুমদার,, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পল্লী উননযন কর্মকর্তা হাসান ইমাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, মাধ‍্যমিক কমাকর্তা দেবাশিষ বিশ্বাস, ইউআরসি মো: মনির হোসেন,।

কবি সাহিত্যিকদের মিলন মেলায় আলোচনা ও স্ব রচিত কবিতা আবৃতি করেন সাহিত্যিক গবেষক অধ্যাপক ডঃ সন্দিপক মল্লিক, খান রহমত আলী, নব আলো সাহিত্য সংহতি, খুলনা জেলা শাখার সভাপতি সাংবাদিক কবি মোঃ রুহুল আমীন, কবি হাফিজুর রহমান, শেখ সেলিম আকতার স্বপন, শিব পদ মন্ডল, মোশাররফ হোসেন সহ অর্ধ শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। মেলায় ২০টি ষ্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন ধরণের গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শুক্রবার সারাদিন মঞ্চে কবিতা আবৃতি ও কবি আড্ডা চলমান থাকবে সবশেষে রাত ৯টায় যাত্রাপালা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Daily World News

ডুমুরিয়ায় পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা

অল্প সময়ের মধ্যেই কর্ম দক্ষতা দিয়ে উপজেলাবাসীর অন্তরে জায়গা পেয়েছেন রূপসার ওসি – মো:শাহিন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: শাহিন  একজন সফল পুলিশ কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করেছেন। একটি পুলিশ থানাকে কিভাবে আলোয় নিয়ে আসতে হয় তা দেখিয়েছেন তিনি। থানা যে কোন ভয়ংকর স্থান নয়, পুলিশ কোন আতংক নয় রূপসা থানার (ওসি) মো:শাহিন জনগণের কাছে উপস্থান করতে সক্ষম হয়েছেন।

তিনি বিভিন্ন থানায় সততার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন।

থানা শুদ্ধতার স্থান, পুলিশ জনগণের বন্ধু, এটাই প্রমান করতে চেষ্টা করে যাচ্ছেন থানার ওসি।

আন্তরিকতা, ভালোবাসা, সুব্যবহার ও আতিথেয়তায় কোন তাই ঘাটতি রাখছেন না।

থানা কত নির্দয়ের স্থান হতে পারে মানুষের সেই ধারনা ভেঙ্গে দিয়েছেন তিনি আন্তরিক সেবায়। ভূল প্রমাণ করে আজ তার আমূল পরিবর্তন করেছেন।

কর্মস্থলে যোগদান করেই  উপজেলার মানুষের নিকট একজন জনবান্ধব পুলিশ অফিসার হিসাবে সর্ব মহলে প্রশংশিত হয়েছেন।  গত ১৪/৫/২৩ তারিখে রূপসা থানায় যোগদানের পর থেকে থানা এলাকার ছিচকে চোর, মাদক ব্যবসায়ী, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম  অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছেন।

ইতিমধ্যে থানায় চৌকস অফিসারদের নিয়ে বেশ কয়েকটি শক্তিশালী টিম তৈরি করে তার আওতাধীন থানা এলাকার নজরদারি বৃদ্ধি করার কারণে সমগ্র এলাকা শান্তি বিরাজ করছে।

যে কোন জায়গায় কোন ঘটনা ঘটলে তিনি নিজেই সেখানে পৌঁছে যান।

রূপসা উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী।

উপজেলাবাসীকে  পুলিশী সেবা পেতে সব ধরণের সুবিধা দিচ্ছেন তিনি। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মক্ত করেন ওসি মো:শাহিন।

দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঘুষ, দূর্নীতি মুক্ত, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জরুরী ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কমিটিকে সতেজ করেছেন।

প্রতিটি ওয়ার্ডে গিয়ে সকল শ্রেণীর মানুষের সাথে সভা করেছে।মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি করেছেন।

প্রতিটি রাতে তিনি নিজেই গভীর রাত পর্যন্ত উপজেলার সকল স্থানে ঘুরে বেড়ান।

এলাকাবাসী বলেন, বিগত দিন ও বর্তমান   রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবে না।

রূপসা থানার যোগদান করেই অনেক সাফল‍্য অর্জন করেছেন তিনি।

যোগদান করে ২২ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ২৪০ পিস ইয়াবা উদ্বার করেছে।

এছাড়া একটি দেশীয় তৈরি পাইপ গান দুই রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার গানসহ ৩ রাউন্ড গুলি সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছেন।

২৩ টি মাদক মামলায় গ্রেফতার করেছে ২৯ জনকে ও সাজাপ্রাপ্ত আসামী রয়েছে ১৪ জন।

তার অভিযান থেকে বাদ যায়নি চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা।

দীর্ঘদিন ধরে চোরায় মোটরসাইকেল চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে ৮টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে।

ছোট-ছোট অভিযোগ সমূহ মামলা না করে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে প্রসংশিত হয়েছেন উপজেলার সর্বমহলে।

থানায়  যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী তার প্রশংসা করছেন।

রূপসা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে ওসি মো:শাহিন  বলেন- মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

পুলিশ বাহিনীতে যত দিন কর্মরত আছি, তত দিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করে যাব। আমি মানবতা ও মানবিক দৃষ্টি কোন দিয়ে মানুষের কল্যাণে কাজ করেতে চাই।

রূপসা থানায় যোগদান করেই প্রতিটি ওয়ার্ডে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছি আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য।

তিনি আরো বলেন, রূপসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান রয়েছে। জোরদার করা হয়েছে বিট পুলিশিং।

অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার  মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর।

মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার খুলনা মহোদয় যখন যা বলবেন তখন তা করার জন্য আমি প্রস্তুত আছি।

ওসি মো:শাহিন আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য রূপসাবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।

Daily World News

বাগেরহাটের কচুয়ায় অপহরণ করে টাকা ছিনতাইয়ের প্রধান আসামী রিপন খুলনায় অটক