মাগুরা মহম্মদপুরের নহাটায় চেয়ারম্যান তুরাপ এর শান্তি সমাবেশ

//সুজন মাহমুদ, মাগুরা //

আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শান্তি সমাবেশ পালন করেছে সরকারি দলের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বৃন্দ।এরই অংশ হিসেবে মাগুরা মহম্মদপুরের নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ ও তার লোকজন নহাটা হাইস্কুল রোডে অবস্থান নিয়ে সকাল ৮ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলেছে এই কর্মসূচি।

রাত ৯ ঘটিকায় স্থানীয় মাগুরা-২ আসনের মাননীয় এমপি ড.শ্রী বীরেন শিকদার মহোদয় শান্তি সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কাওছার হোসেন মোল্লা,প্রবীণ আঃলীগ নেতা আব্দুল হক শেক,মাগুরা জেলা আওয়ামীলীগের সদস্য বিএম আরিফুল ইসলাম স্বপন,আঃলীগ নেতা আলেক মোল্লা, মাও.আশরাফুল আলম, সাবেক ইউপি সদস্য ও উক্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কাঞ্চন মিয়া,আঃলীগ নেতা শাহাজান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া সহ বিভিন্ন গ্রাম থেকে আসা নেতাকর্মী বৃন্দ।

ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তানভীর আহমেদ ও মোবারক হোসেনকে সন্মাননা স্মারক প্রদান

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তানভীর আহমেদ ও মোবারক হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সম্মাননা দেওয়া হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম আবিদ হাসান, সহ- সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল বিশ্বাস। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল প্রমুখ। আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার রিপন।

এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভয়নগর প্রতিনিধি রবিউল বিশ্বাস সম্মাননা স্মারক পাওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ডুমুরিয়ায়  ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ‍্যমে কৃষক প্রশিক্ষন

//ডুমুরিয়া  সংবাদদাতা//
ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ‍্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৮ ফেব্রুয়ারি  বুধবার  দিন ব‍্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় নিকনির্দেশা মুলক বক্তব‍্য দেন কৃষি সম্প্রসারন খুলনার উপ পরিচালক মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত   উপ পরিচালক (উদ‍্যান ) মহাদেব  চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক (টেক‍্যনিকাল ); মিজান মাহমুদ, উপজেলা   কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরঞ্জয় মন্ডল প্রমুখ। ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।

রাণীশংকৈল থানার ওসি তদন্ত হত্যা মামলার রহস্য উদঘাটন করায় পেলেন সম্মাননা স্মারক

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ওসি তদন্ত হুসাইন হত্যা মামলা এবং বিট পুলিশিং জোরদার করন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন গত কাল রবিবার (৫ ফেব্রুয়ারী) জেলা শহরের পুলিশ সুপার কার্যালয়ে এ সন্মাননা তুলে দেওয়া হয়।

ওসি তদন্ত মহসিন আলী গত ২৬ শে অক্টোবর ২২ খ্রিস্টাব্দে রাণীশংকৈল থানায় যোগাদান করেন,যোগদানের পর থেকে তিনি এ যাবৎ এ উপজেলায় চুরি, মাদক,বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হত্যা মামলা উদঘাটন করে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পরা লেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনা উপদেশ দিচ্ছেন।

এ বিষয়ে ওসি তদন্ত মহসিন আলী জানান, আমি থানায় যোগদানের প্রায় ৩ মাস হচ্ছে,আসার পর এ উপজেলায় দুটি হত্যা মামলা হয়েছে। আমি এর আসল রহস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার উদঘাটন করতে পেরেছি। এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি আগামিতেও দিব।

জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবীতে তালতলীতে মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপনে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্হা গ্রহণের দাবীতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তাদের দাবী এ শিল্প তৈরীর জন্য তালতলীই অন্যতম উপযুক্ত স্থান বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তালতলীতে এ শিল্প স্থাপনে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জাহাজ ভাঙ্গা শিল্প স্হাপন করে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারী ২৩) সকাল ১১ টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময়ে বক্তারা আরো বলেন, তালতলীতে জাহাজ শিল্প তৈরী প্রকল্পে হতে না দেওয়ার জন্য দেশী-বিদেশি একাধিক স্বড়যন্ত্র চলছে।একটি কুচক্রী মহল শিল্প নির্মাণে বিঘ্ন ঘটাচ্ছে। এটি স্থাপিত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বক্তারা উল্লেখ করেন, তেঁতুলবাড়িয়ার পায়রা নদীর পাশের মাটির সড়ক (ওয়াপদা রাস্তা,বেড়িবাঁধ) ভেঙে যাওয়ায় এখানকার মানুষ জনজীবন ঝুঁকিতে রয়েছে। তাদের জীবনের নিরাপত্তার জন্য এবং নদী গর্ভ থেকে জমি সুরক্ষার জন্য এখানে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাশার বাদশা তাং, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ হাজার হাজার জনসাধারণ।

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর ব্রীজ ও হেরিং বন্ড রাস্তার ফলক উম্মোচন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া গ্রামীন মানুষের জীবনমান পরিবর্তন এনে দিয়েছে। উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

৪ জানুয়ারি  শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন দুযোর্গ ব্যবস্থ্যপনা বিভাগের অধীনে হেরিং বোন বন্ড ও ব্রীজ নির্মান কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন । পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিত বৈধ্য।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, পল্লী শ্রী কলেজের অধ্যক্ষ সুভাষ সরদার, ইউপি সদস্য দেব্রত সরদার, ঠিকাদার মাসুদ আলম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন সরকারের উন্নয়ন ধরে অব্যহত রাখতে শেখ হাসিনার সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। নুতন প্রজম্মদের নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।

উল্লেখ্য ২০- ২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৮০ লাখ ৩৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে মাদার তলা পুুলিশ ক্যাম্পের পার্শে ব্রীজ নির্মান ও চলতি অর্থ বছরে শোভনা পাড় মাদারতলা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় হতে নিউটন মন্ডলের ঘের অভিমুখি ৮৪ লাখ ৪১ হাজার ৭শত টাকা ব্যায়ে হেরিং বন্ড রাস্ত নির্মান করা হয়েছে।

বরিশাল নগরীতে বাড়ছে যানজট কমছেনা ভোগান্তি

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীজুড়ে যানজট প্রকট আকার ধারণ করেছে একদিকে ভোগান্তি ও অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ অপ্রতিরোধ্য এই যানজটের কবলে পড়ে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যহত হচ্ছে। বরিশাল নগরী জুড়ে ছোট-বড় যানবাহনের আধিক্যের পাশাপাশি সড়ক অপ্রশস্ত এর মুল কারন হিসেবে দায়ী করছেন সচেতন মহল। সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কাজ করলেও তাতে প্রতিবন্ধকতা তৈরি করছে এসকল যানবাহনের আধিক্য একদিকে সড়ক প্রশস্ত নয় অন্যদিকে নগরীতে নেই পার্কিং স্পটও। এতে যানবাহন নির্দিস্ট স্থানে পার্কিং এর বিপরীতে সড়কের পার্শ্বে পার্কিং করা হচ্ছে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে এই অবৈধ পার্কিংয়েও বাড়ছে যানজট। সড়কের মাঝে হঠাত যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হঠাৎ ব্রেক কষে গাড়ি ঘোরানো এবং ইজিবাইক, মাহেন্দ্র, অটোরিকশার ভিড়ে যানজট আরও প্রকট আকার ধারণ করছে। এদিকে এসব যানবাহনের অধিকাংশই চালকর্রা অদক্ষ। একদিকে এতে যাত্রী পরিবহন যেমন অবৈধ তেমনি সড়কে চলার ক্ষেত্রেও নেই অধিকাংশ যানবাহনের অনুমতি।

নগরীজুড়ে অবৈধ হলুদ অটোসহ আলফা-মাহিন্দ্রার এই আধিক্যে অহরহ দুর্ঘটনাও ঘটছে। বরিশাল নগরীর রুপাতলী, চৌমাথা , নথুল্লাবাদ ,  প্রাণ কেন্দ্র সদর রোড, নতুন বাজার ও বটতলাসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ স্পটে যানজটের মাত্রা তীব্র লক্ষ্য করা যায়। তিন চাকার যানবাহনই মুলত তীব্র যানজটের জন্য দায়ী। এসব যানবাহনের দাপটে নগরীর ঐসকল পয়েন্টে বিভিন্ন সময় যানজট লেগেই রয়েছে। এছাড়া সঠিক তদারকি ব্যবস্থার অভাবেও লাইসেন্স বিহীন গাড়ির সংখ্যা বাড়ছে। যদিও সিটি কর্পোরেশন সম্প্রতি ৫ হাজারের মত হলুদ অটোর লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এতে এসব যানবাহনের আধিক্য একদিকে যেমন কমবে তেমনি যানজট কিছুটা হলেও কমে আসবে। এদিকে যানজট নিয়ন্ত্রণে সড়ক প্রশস্তেরও দাবী জানিয়েছে সচেতন মহল। প্রশস্থতা নগরীর অন্য যেকোনো রাস্তার চেয়ে সরু। আর এ সরু রাস্তার মধ্যেই কাকলির মোড় থেকে বিবির পুকুর পাড় পর্যন্ত সড়কের মাঝ বরাবর ডাইভারশন (সড়ক বিভাজন) রয়েছে। বিভিন্ন দিক থেকে আসা চলন্ত যানবাহন ও অযথা পার্কিং করে রাখা গাড়িগুলোর সম্মিলন যানজটের সৃষ্টি করছে।রয়েছে কাঠপট্টি, ফলপট্টি, বাংলাবাজার, বটতলার মোড়ও রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশার কারনে যানজট লেগেই থাকে।

এছাড়া নগরীর নতুনবাজার ফাড়ির মোড় থেকে বিএম কলেজ পর্যন্ত কাঁচাবাজার, মাছের বাজার, মুদি বাজার ও অসংখ্য রেস্টুরেন্টের সমাহার। এর ওপর চলার পথ তুলনামূলক সরু। নগরীর সদর রোড থেকে জেলখানার মোড় হয়ে নথুল্লাবাদ ও বিএম কলেজ পর্যন্ত যাবার প্রধান সড়কও এটি। যে কারণে তিন চাকার যানের আধিক্যও এ সড়কে সবচেয়ে বেশি। এছাড়া পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার পাশেই ব্যক্তিগত গাড়ি রেখে বাজার করতে হয় সেখানকার নাগরিকদের। এতেও বৃদ্ধি পাচ্ছে যানজট। নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ঘণ্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় সাগরদি বাজার এলাকায়। এ এলাকার সড়কে বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলছে, যা টার্মিনাল এলাকার চারদিকে তাকালেই পরিষ্কার। একই চিত্র কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার। দীর্ঘ যানজট ঠেলে নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় পৌঁছলে দেখা যায় তিনটি সড়কের কেন্দ্রস্থলজুড়ে ভয়াবহ যানজট। ইজিবাইক, মাহেন্দ্র এবং ঢাকা-বরিশাল এবং দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার পরিবহন ও প্রাইভেট কারসহ ব্যক্তিগত বিভিন্ন গাড়িতে এ কাকার টার্মিনাল এলাকা। দেখে মনে হবে আগে যাবার কোন প্রতিযোগিতা চলছে। ঢাকা বরিশাল রুটের এক বাসচালক জানান, বরিশালের সড়কগুলোতে অটোরিকশা, ইজিবাইক ও মাহেন্দ্র এতবেশি বেড়েছে, তাদের জন্য রাস্তায় গাড়ি চালানো যায় না। অন্যদিকে এক মাহেন্দ্রচালক বলেন, পদ্মা সেতুর কারণে সড়কে বড় গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। সে তুলনায় রাস্তা বাড়েনি। যানজটের জন্য যে শুধু আমরাই দায়ী তা নয় সবাই কমবেশি দায়ী। এ সড়ক দ্রুত ফোর লেন হওয়া জরুরি। এদিকে যানজট নিয়ন্ত্রনে সিটি কর্পোরেশনের মুল সড়ক প্রশস্তে উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষ। শীগ্রই তা বাস্তবায়িত হলে যানজটের মাত্রা কমবে বলে ধারণা সাধারণ মানুষের ।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপ-কমিশনার তানভীর আরাফাত বলেন, যানজট নিয়ন্ত্রন করা যাচ্ছেনা এর মুল কারণ আইন না মানা, অবৈধ যানবাহন ও  সড়কের স্বল্পতা। এরপর মুলত নথুল্লাবাদ ও রুপাতলীতে সড়কের ওপর দুইটি বাসস্ট্যান্ড । এছাড়া সদর রোডে কোন পার্কিংয়ের ব্যবস্থা নেই। গাড়িগুলো রাস্তার ওপরেই পার্কিং করা হচ্ছে। নিয়ন্ত্রণে যেকোন স্ট্যান্ড অন্যত্র সরাতে হবে। বাইপাস সড়ক করতে হবে। সদর রোড এলাকায় পার্কিং এর ব্যবস্থা করতে হবে। হলুদ অটোর বিষয়ে মেয়র মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন কিছু লাইসেন্স দিবেন । এগুলোকে অর্ধেকে কমিয়ে আনতে হবে। এছাড়া অবৈধ গাড়ি নিয়মিত আটক ও জরিমানা করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্টদের সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে যানজট নিয়ন্ত্রনে আসবে বলে জানান তিনি।এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, যানযট নিয়ন্ত্রণে শীগ্রই সিটি কর্পোরেশনের মুল সড়ক প্রশস্ত করা হবে। ইজিবাইক গুলোর লাইসেন্স দেয়ার পর পার্কিং স্পটও করা হবে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়স্থ এলাকার দরবার শরীফ রোডের হারুন অর রশিদের মালিকানাধীন ২ তলা ভবনের ২য় তলা থেকে মেশিনসহ চোরদের আটক করে পুলিশ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

আটককৃতরা হলো পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের নূরুল আলমের পুত্র দুর্ধর্ষ চোর মো. রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের পুত্র আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের পুত্র কার্তিক শীল (২৫) ও বর্ণি গ্রামের মো. বাচ্চু শেখের পুত্র মো. বাদশা শেখ (২৩)।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) চুরির ঘটনা ঘটে। ১৬ জানুয়ারি রামপাল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মোঃ অলিউল্লাহ।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শুক্রবার দুপুর ১২ টায় তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, অত্যন্ত মূল্যবান মেশিনটি চুরি যাওয়ার পর রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। আমরা তদন্ত শুরু করি। বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কয়েকজন চোরকে সনাক্ত করে তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা শিকার করে। এরপর আমরা ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়াস্থ এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসি। আসামি ৪ জনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হবে। এর সাথে আরও কারা জড়িত আছে সেগুলো নিয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার- কচুয়ায় ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় জেলা প্রশাসকের নির্দ্দেশনা উপেক্ষা করে ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাধাল বাজারের বানিজ্যিক খাজনা না নেওয়া সহ নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না এমন অভিযোগ উঠেছে।

উপজেলার বাধাল বাজারের ব্যবসায়ী সমীর কুমার সাহা জানান,অনলাইনে আবেদন করে হালনাগাদ খাজনা পরিশোধের জন্য রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি অফিসে গেলে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম মোটা অংকের অর্থ দাবি করে। তার দাবিকৃত টাকা দিতে না পারায় খাজনা নেয়নি। নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না বলে তিনি জানান।এব্যাপারে সমীর কুমার সাহা জেলা প্রশাসক বরাবর ভুমি উন্নয়ন কর দেওয়ার জন্য আবেদন করেন উক্ত আবেদনে পর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আনোয়ারুল হকের তদন্ত প্রতিবেদনে জানায়ায, উপজেলার বাধাল মৌজার এসএ ২৭৬ নং খতিয়ানের ৫২৮ নং দাগের  বিলান শ্রেনীর ১একর ৪০ শতক জমি মধ্যে হতে জতিন কুমার দাসের নিকট হইতে বিআরএস ৬৩৫ নং খতিয়ানে ১৪৯৬ দাগে ১ শকত জমি ক্রয় করে ৩৩১/২০১৫-১৬ নামজারি করে বাংলা ১৪২৮সন পর্যন্ত বানিজ্যিক হারে ভুমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগ দখলে আছেন সমীর কুমার সাহা। জায়গাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সন্নিকটে অবস্থিত। এসএ ও বিআরএস রেকর্ড অনুযায়ী সরকারি কোন স্বার্থ দেখা যায় না। বাধাল বাজারে পেরিফেরি জায়গা হতে কিছুটা দুরে থাকায় ভুমি উন্নয়ন কর পরিশোধে বিবেচনা করা যেতে পারে। সার্ভেয়ারের প্রতিবেদন অনুয়ায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব) থেকে ১৪ নভেম্বর ২২ তারিখের ৯১২ স্বারকে ভুমি উন্নয়ন কর নেওয়ার জন্য ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দিলেও অদ্যবদি ভুমি উন্নয়ন কর নেয়নি ওই কর্মকর্তা। এছাড়া বাধাল বাজারের কয়েকজন ভুক্তভোগী জানান, হাল সনের অনলাইন করে ভুমি অফিসে গেলে তাদের নিকট মোট অংকের অর্থ দাবি করায় তারাও ভুমি উন্নয়ন কর দিতে ব্যর্থ হয়েছেন।

রাড়িপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদউত্তর না দিয়ে বলেন, আমাদের কাছে চিঠি আছে,বাধাল বাজারের ভুমি উন্নয়ন কর নেওয়া যাবে না এবং জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার ভুমি উন্নয়ন কর নিতে বলেনি তানারা বলেছে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে। নামপত্তনের প্রতিবেদন ও তামিলের বিষয়টি সঠিক না। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন,আমি সদ্য যোগদান করেছি বিষয়টি আমার জানা নেই। তবে যাদের এরকম সমস্যা আছে  তানরা  আমার কাছে আসলে কাগজ পত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের পক্ষ থেকে নবাগত ওসিকে সংবর্ধনা

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটের ২য় তলায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় ওসিসহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সদস্য কুশমত আলী, সদস্য মাহবুব আলম, হজরত আলী, সোহরাব হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে পরিচিতি পর্বে ওসি এবং প্রেসক্লাব সদস্যরা শুভেচ্ছা বক্তব্য দিয়ে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে সংবর্ধনা জানানো হয়। ওসি বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের কাছে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে পুলিশকে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি তার বক্তব্যে ১৯৯৫ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার ও পরবর্তী সমযের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা ও সৎ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এ প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয় মর্মে তিনি বক্তব্যে উল্লেখ করেন। সংবর্ধিত ওসি তার বক্তব্যের শুরুতে প্রেসক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।