প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া ও খুলনা সফরে আসছেন আগামীদিন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজ শেষ হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর একাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, দশমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সবার মাঝে আনন্দের বন্যা বইছে। অপেক্ষায় রয়েছি কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখব।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এ দুদিনের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছেন। শুক্রবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসবেন আর শনিবার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসবেন। এদিন কেন্দ্রীয় কমিটির প্রথম সভাও টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ সফরে প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Daily World News

কচুয়ার বাধালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ণমিলনী ও আলোচনা সভা

 

নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে

//বিশেষ প্রতিনিধি//

নোয়াখালীর সেনবাগে একসঙ্গে হতদরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে যৌতুকবিহীন এই গণবিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের অর্থায়ানে এই বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোনো কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড়সহ ফুল সাজানি। বিয়েতে প্রত্যেক বর দেওয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা ও কনেকে দেওয়া হয়েছে আটানা ওজনের স্বর্ণের অলংকর। ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় এদিন।

অনুষ্ঠানে বর-কনের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

গ্রামবাসিরা বলেন, “এমন বিয়ে তো আগে কখনো দেখিনি। আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহল বসত বিয়ে দেখতে আসেন বহু মানুষ। আমরা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত। বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।”

গণবিয়ের আয়োজক বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, “আল্লাহপাক কাউকে সামর্থ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ দিয়েছেন তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে একটু কমফোর্ট দেওয়া “

এ সময় নতুন দম্পতিদের জন্য নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া কামনা করেন আবদুল্লাহ হিল রাকিব।

আমতলীতে জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে জাতীয় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ সকাল সারে দশটায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বেরে হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরভার মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

জেলার সেরা তরুণ করদাতা হলেন আমতলীর এ,কে মিলন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিঃ

বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হয়েছেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নাসির উদ্দিন মোল্লার কনিষ্ঠ পুত্র এ,কে মিলন।

২০২১- ২০২২ কর বর্ষে বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সর্বোচ্চ করদাতা,দীর্ঘ মেয়াদে করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতার চারটি ক্যাটাগরিতে এনবিআর এ সম্মাননা প্রদান করা হয়েছে।

এ সকল ক্যাটাগরীর মধ্যে বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন আমতলী’র এ,কে মিলন কে।

গত বুধবার বরিশাল নগরীর গ্রান্ড পার্ক হোটেলের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ,কে মিলনকে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বরিশাল আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মোঃ আবদুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।

সন্মাননা পেয়ে এ,কে মিলন বলেন,দেশ সেবায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত।

ডুমুরিয়ায় জীবন যুদ্ধে হার না মানা এক শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়ানো সফল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে জীবন যুদ্ধে হার না মানা এক যুবকের নাম রশিদুল ইসলাম । জন্মই যেন তার অভিশাপ এর পর পরিবারের দারিদ্রতার মাঝে সমাজের নানা বাধা বিপত্তি। জীবন যেন যন্ত্রনার এক মরুভূমি। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের হতদরিদ্র নূরুল ইসলাম জোয়াদ্দার ও রাবেয়া বেগমের গর্ভে জম্ম নেওয়া  সন্তান রাশিদুল  শারীরিক  প্রতিবন্ধী হযে পৃথিবীতে ভূমিষ্ঠ হয।

মাতৃ স্নেহে রাশিদুল  বড় হতে থাকে এতে পিতা মাতার চিন্তার অর্ন্তহীন হযে  বিভিন্ন ধরনের চিকিৎসা করে  ব‍্যর্থ‍ হযে সৃষ্টি কর্তার উপর ভরসা রেখে  ছেলেকে শিক্ষিত করার বাসনা নিয়ে গুটুদিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালযে ভর্তি করান। মায়ের  কোলে করে স্কুলে  যাতায়াত করতে হতো। স্কুলে আসার পর  সহপাটির না বিদরুপ আচারন কোমল মনকে ব‍্যথিত করতো।

সহপাটিরা দৌড় ছুট খেলাধুলা  করতো। না  করতে পারার  আক্ষেপ ছিল। কিন্ত মনকে মেনে নিয়ে লেখা পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠে। এতে শিক্ষকদের ভালবাসায় সামনের দিকে চলতে সহায়তা করেছে।   প্রাথমিক শিক্ষা শেষে মাধ‍্যমিকে গুটুদিয়া স্কুলে ভর্তি হয় । বাড়ি থেকে বেশ দুরে স্কুলে যেতে পরিবারের বাবা মা ভাইরা সহযোগিতা করতো। মাধ‍্যমিকে এ গ্রেডে পাশ করে এইচ এসসিতে কৈয়া আবুল  কাশেম কলেজে ভর্তি হয়।  এইচ এসসি ও বিএ  সাফল‍্যের সাথে এ গ্রেড়ে উর্ত্তীন হয়। এর মাঝে পিতাকে হারিয়ে মা ভাইদের সানিন্দ‍্যে চাকুরি নামক সোনার হরিনের পিছনে দৌড়াতে থাকে। বিভিন্ন স্থানে চাকুরির আবেদন  করে ব‍্যর্থ হয়ে  ক্রান্ত মন নিয়ে  মায়ের আচলতলে ঠিকানা খুজে।

জীবন তো কারও জন‍্য থেমে থাকছে না বযস বাড়ছে তাই এক পর্যায়ে পিতার রেখে যাওয়া বাড়ির পাশে ৭৫ শতাংশ জমিতে একটি মৎস খামার ও গাভী পালনের সিদ্ধান্ত নেয়। নিজ সামথ‍্য না থাকায় অর্থের অভাবে মৎসচাষ করতে হিমশিম খেতে হচ্ছিল এর মাঝে সংবাদ পেয়ে  উপজেলা সমাজ সেবা দপ্তর থেকে ক্ষুদ্র ঋণ গ্রহন করে।

রাশিদুল ইসলামের সাথে বলে জানা যায়, প্রতিবন্ধি জীবন বড়ই কষ্টের। বর্তমান সরকার প্রতিবন্ধিদের কল‍্যানে নানা মুখি উদ‍্যেগ গ্রহন করায় প্রাপ্ত সুবিধা নিয়ে জীবনকে গুছানোর চেষ্টা চালিয়ে অর্থনৈতিক ভাবে  আর্তনির্ভরশীল হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এ ছাড়াআমি বাচ্ছাদের প্রাইভেট পড়িয়ে সংসারের খরচ বহন করে থাকি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস বলেন  দপ্তরের দগ্ধ ও প্রতিবন্ধী ঋণ কর্মসূচি আওতায়   সমাজে  প্রতিবন্ধি তথা সুর্বন নাগরিকদের স্বাবলম্বী করার নিমিত্তে এবং সমাজের মুল স্রোতধারায় সম্পৃক্ত করা জন‍্য আর্ত সামাজিক অবস্থার উন্নযনের জন‍্য একজন প্রতিবন্ধী ব‍্যক্তিকে ৩০ হাজার টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ করা হচ্ছে রাশিদুলকে ২০২১ সালে মৎস‍্য চাষে  ঋণ  প্রদান করা হয়।  সে মাছ চাষ করে লাভবান হয়ে গরু কিনেছে। সে প্রতিষ্টিত করার স্বপ্ন দেখতে শুরু করেছে।

অভয়নগরে রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন রাঃ মাদ্রাসার (এতিমখানা) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২২

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃঃ

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন রাঃএতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় মোঃ মাসুদুর রহমান টিটো ফারাজীর সভাপতিত্বে ও অভয়নগর উপজেলার কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃ জালাল উদ্দিন জালু- বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ আনিসুর রহমান -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ আবুবক্কার সিদ্দিক বাবু -বিশিষ্ট সমাজ ও শিক্ষানুরাগী, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গাজীপুর ক্যাম্পের এ,এস‌,আই মোঃ মিরাজ হোসেন, মোঃ মিজানুর রহমান, আকুঞ্ছি, মোঃ হাদিউজ্জামান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে -কাজীও গ্ৰাম ডাক্তার হুসাইন আহমাদ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ টিপু সুলতান, এমএ কাদের, মাওঃ আব্দুর রহমানসহ মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের সন্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন- হাফেজ আম্মার ইবনে হুসাইন , কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী হুসাইন আহমাদ।

কচুয়ায় রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে চার দিনব্যাপি রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন  সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার বিআরডিবি হলরুমে প্রশিক্ষনের সমাপন করেন বিআরডিবি বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ নাসিরউদ্দিন। প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে হাতে কলমে মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ পদ্ধতি, বিভিন্ন রোগ ও তার সমাধানসহ খামার সংশ্লিষ্ট বিষয়ে শিখানো হয়। এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।

এছাড়া প্রশিক্ষনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন সেশন পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনূর রশিদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান।এছাড়া প্রশিক্ষন সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডে সংশিষ্ট ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো) প্রবীর কুমার মন্ডল,হিসাবরক্ষক সঞ্জয় কুমার ঘোষ,হিসাব সহকারী হাফিজা আক্তার,পরিদর্শক এমদাদুল হক,মাঠ সহকারী সুপ্রকাশ সাহা, অলিয়ার রহমান,সাগর হোসেন পাইক, আরতি মিস্ত্রী,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস আরা সাথী প্রমূখ।

 

ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ এর ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা মহম্মদপুরের ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে আজ ২৮-১২-২০২২ চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এসময় উক্ত প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন।তিনি প্রধান অতিথি’র বক্তব্যে স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষক ও কর্মচারীদের অনুরোধ করেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের করতে উপহার প্রদান চলমান থাকবে।এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশীদ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর স্বাগতিক বক্তব্যের মধ্য বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান শুরু হয়।

অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবেনা–নওয়াপাড়ায় নৌ প্রতিমন্ত্রী

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে শিল্প ও বাণিজ্যিক নগরী নওপাড়ায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবে না। নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। অবৈধ দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইতিমধ্যে নওয়াপাড়া নদীবন্দরের উন্নয়নে সাড়ে ৩’শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে ২০ একর জমি অধিগ্রহণ করে পণ্য লোড আনলোডের জন্য ২টি জেটি নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, খুলনায় একটি ড্রেজার বেজ তৈরি করা হয়েছে, যেটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই অঞ্চলের নদী রক্ষায় সার্বক্ষনিক ১০/১২ টি ড্রেজার কাজ করবে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে যশোরের শিল্প-বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া নদীবন্দরের টার্মিনাল ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম সাদিক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গণি সরদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আঃ রউফ মোল্যা, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, আ’লীগ নেতা গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, আ’লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পী, আনোয়ার হোসেন মোল্যা, গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি: বিভাগীয় কমিশার

//আ: রাজ্জাক শেখ//

খুলনা বিভাগীয় কমিশনার মো:জিল্লুর রহমান চৌধুরী রূপসা উপজেলার বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানানোর জন্যই এ উদ্যোগ নিয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ সৃষ্টির জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি।  স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জনকের ডাকে জাতির মুক্তি’ শিরোনামে শিল্পকর্ম করা হয়েছে। বিভিন্ন আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবন, রাষ্ট্র পরিচালনা সব পর্যায়ের ফটোবায়োগ্রাফি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে।

আরও রয়েছে বঙ্গবন্ধুর হাতে লেখা বেশ কিছু চিঠি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বিভিন্ন বই।

রূপসা উপজেলা পরিষদে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আজ বুধবার(২৮ ডিসেম্বর) সকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তার রূবাইয়া তাসনিম, সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,

থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,  মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ,যুব উন্ন য়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,  পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।