ডুমুরিয়ায় সমালয় প্রদ্ধতিতে বোরো ধান রোপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন কৃষি আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি আর কৃষক হলো আমাদের প্রান। সরকার কৃষিকাজকে সম্প্রসারনের লক্ষে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছে।

আধুনিক প্রযুত্তিতে কৃষকদের সাশ্রয় করার লক্ষে মোটিভেশনের করে যান্ত্রিক উপায়ে চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনমুখী করতে কৃষিদপ্তর কাজ করছে । ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের নিবিড় শিখা বিলে চলতি অর্থবছরের রবি/ মৌসুমে ব্লক প্রর্দশনীর (৫০ একর) স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর নির্মিতে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।উপজেলা কষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর পরিচালনায় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি খুলনার  উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃওয়ালিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সুরজিৎ কুমার বৈধ্য,কৃষক সুশান্ত মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (উদ্যান) মহাদেব সানা, উপপরিচালক (পিপি) মিজান মাহমুদ, জেলা কৃষি প্রকৌশলী দিপঙ্কর বালা, উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভিন রুমাসহ এলাকার কৃষক ও কৃষাণী ও  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম‍্যান খান আলী মুনসুরের স্মরন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম‍্যান মরহুম খান আলী মুনসুর এর ৪ র্থ মৃ‍ত‍্যু বার্ষিকীতে ১৬ জানুয়ারি  সোমবার বার বিকেলে এক স্মরন সভা দোয়া মাহফিল ডুমুরিয়া মাধ‍্যমিক বিদ‍্যায়ল মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির সদস‍্য সচিব মনিরুল হাসান বাপ্পি,   বিএমএর সাবেক মহাসচিব অধ‍্যাপক ডাক্তার গাজী আব্দুল হক. জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, জেলা মহিলা দলের সভাপতি এ‍্যাড.তসলিমা আক্তার ছন্দা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা বেগম,  কামরান হোসেন,  উপজেলা বিএনপির শেখ সরোয়ার হোসেন, গাজী আব্দুল হালিম, হাফিজুর রহমান, সরদার আব্দুল মালেক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন,জেলা কৃষকদলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, আমিনুর রহমান মোড়ল, শেখ দিদারুল হোসেন, শেখ হেলাল উদ্দিন, মোল্ল‍্যা মশিউর রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নিত‍্যনন্দ মন্ডল, শেখ মাহাবুর রহমান, জিয়াউর রহমান জীবন, মাষ্টার আইয়ুব হোসেন, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান সোহাগ,

 

 

বাগেরহাটের কচুয়ায় খড়ের গাদায় আগুন দিয়েছে র্দুবৃত্তরা

শুখংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়ায় খড়ের(কুটা)গাদায় আগুন দিয়েছে কতিপয় র্দুবৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মালিপাটন গ্রামের ব্যানার্জী বাড়ি এ ঘটনা ঘটেছে।

উপজেলার গোপালপুর  ইউনিয়নের মালিপাটন গ্রামের অজিৎ ব্যানার্জী ছেলে অঞ্জন ব্যানার্জী জানায়, সে তার গরুর  খাবারের জন্য ৪ হাজার ৫শত টাকার খড়(কুটা) ক্রয় করে বাড়িতে এনে গাদা করে রাখে। পূর্ব শত্রুতা জেরে কতিপয় র্দুবৃত্তরা গভীর রাতে খড়(কুটা) গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।#

ডুমুরিয়ায় ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির  ত্রৈমাসিক সভা শনিবার ১৪ জানুয়ারি  শহীদ মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয।

উপজেলা  ভূমি কমিটির  সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব‍্য দেন  কেন্দ্রিয় ভূমি কমিটির সাধারন সম্পাদক এ‍্যাড.পুলিন বিহারী সরকার, অধ‍্যাপক কেএম হযরত আলী, সাংবাদিক শেখ হেদায়েত উল্লাহ, উত্তরনের ম‍্যানেজার আব্দুল আলিম, রাইট প্রকল্পের মো:  সিরাজুল ইসলাম, কমিটির সদস‍্য  সিদ্দিকুর রহমান, শোভা রানী হালদার,  অলিয়ার রহমান খান, ইউসুফ আলী, শেফালি রানী.অর্চনা রানী, তাসলিমা বেগম, সঞ্জয় বিশ্বাস, দেবদাস হালদার সহ রাইট প্রকল্পের মাঠকর্মী উপস্থিত  ছিলেন

 

কচুয়ায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ দিন ব্যাপী পিঠা উৎসব

শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  কচুয়ার বাধালে ১০দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয় পরিষদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠানের প্রতিদিন আওয়ামীলাগের অঙ্গ সংগঠন পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হবে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকির নজিবুল হক নজু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তো, সাংগঠনিক সম্পাদক ও বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার দেলোয়ার হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি বনলতা দাস, সাধারন সম্পাদক রেহেনা বেগম, যুব মহিলা লীগের সভাপতি পারুল বেগম, সাধারন সম্পাদক শিপ্রা রানী দাস, শ্রমিক লীগের সভাপতি সিবাজী দাস, সাধারন সম্পাদক বাচ্চু শিকদার, সেচ্ছা সেবক লীগের  সভাপতি মানিক দাস, ছাত্র লীগের সভাপতি শিবানন্দ দাস সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও ইউপি সদস্য বৃন্দ।

এমপি সালাম মূশের্দীর প্রচেষ্টায় ৩৮ কোটি টাকা সড়ক উন্নয়ন কাজের অনুমোদন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। স্বাধীনতার পরে  দক্ষিণ অঞ্চলে যা উন্নয়ন হয়েছে  আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে।আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য ও দেশের উন্নয়নের জন্য ।

খুলনা-৪ আসনের  সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা (রূপসা)  শ্রীফলতলা- তেরখাদা সড়ক (জেড ৭০৪১) ও শ্রীফলতলা- সেনের বাজার  ( জেড৭০৪২) সড়কের প্রশস্ত করণ কাজ ১.৮০ কিলোমিটার  সড়কের মজবুতিকরণ কাজ ৬.৭০ কিলোমিটার সড়কের সার্ফেসিং কাজ ২২.৯০কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ৩৮.৬১ কোটি টাকা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

সড়ক দুটি বিভাগীয় শহর খুলনার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত। অত্র অঞ্চলের অর্থ ও সামাজিক উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সড়কটি গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী খুলনা (রূপসা)  শ্রীফলতলা- তেরখাদা সড়ক (জেড ৭০৪১) যথাযথ মান ও প্রশস্ত করার কাজ ইতিমধ্যে ইতিমধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু শ্রীফলতলা সেনের বাজার চেইনেজে প্রশস্ততা এখনও ৩.৭০ মিটার রয়েছে। যার কারনে যান বহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে । তাই উক্ত শ্রীফলতলা সেনের বাজার  ( জেড৭০৪২)সড়কটি প্রশস্ত করা প্রয়োজন।

এই সড়কটি জেলা শহরের সাথে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া  উপজেলাসহ গোপালগঞ্জ জেলা এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা সংযুক্ত করেছে। এই সড়কটি দিয়ে মোল্লারহাট উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের উপর দিয়ে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে হয়ে রাজধানী ঢাকার সাথে মিলিত হয়েছে। তাই সড়কটির গুরুত্ব অপরিসীম।

শেখ হাসিনার প্রতিশ্রুতি তেরখাদা উপজেলা শেখ আবু নাসের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন সম্পূর্ণ হলে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কৃষিভিত্তিক পণ্য পরিবহন সহজ হবে।

সকল বিষয়ে গুরুত্ব উপলব্ধি করে সড়ক দুটি পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামে (মেজর-সড়ক)অন্তর্ভুক্তি করেছেন।

মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

//সুজন মাহমুদ, মাগুরা//

“থাকবো ভালো, রাখবো ভালো দেশ”
“বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মাগুরা এর নিজস্ব কনফারেন্স রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।

মাগুরা (টিটিসি) এর ইন্সট্রাক্টর মোহাম্মদ রুবেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ আশাদুল ইসলাম, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, অধ্যক্ষ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ইন্সট্রাক্টর বৃন্দের মধ্যে মোঃ মামুন হোসেন, মোঃ শাহিন আলম, মোঃ নাজমুল হুদা সুইট, মোঃ শফিকুল ইসলাম, শিমুলী আকতার, মোঃ আক্তার হোসেন, মোঃ রিপন মোল্লা, মনিরা খাতুন, মোঃ ওমর আলী, সুব্রত বৈদ্য সহ বিদেশ গমনেচ্ছু ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নওয়াপাড়ায় সড়কে ইজিবাইক চলাচলে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নওয়াপাড়ায় সড়কে  ইজিবাইক চলাচলে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে  উপজেলার জাফরপুর স্কুল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ইজিবাইক মালিক সমিতির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি  নওয়াপাড়া   হাইওয়ে থানার ওসি  সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর  উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন  ইজিবাইক মালিক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম

আইজিপি ব্যাজ পেলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ সফল অভিযান এবং কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদান ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সম্মাননা আইজিপি ব্যাজ (আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ) পেয়েছেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)। তিনি বর্তমানে বন্দরনগরী চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ক গ্রুপে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্বার অভিযান (প্রথম),মাদকদ্রব্য উদ্বার অভিযান (দি¦তীয়) ও চোরাচালান উদ্বার অভিযানে দেশের মধ্যে প্রথম হওয়ায়, দেয়া হয় আলাদা ৩ ক্যাটাগরিতে সম্মাননা পদক ও সনদপএ।  বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে তাকে এই সম্মাননা দেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বিপিএম (বার)পিপিএম)।

সম্মাননা দেওয়ার পরে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্মউদ্দীপনা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিবে। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়।

এর আগে ঘুষ, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশ উপহার দিয়ে খুলনা থেকে গাজীপুরের পুলিশ সুপার হয়েছিলেন এসএম শফিউল্লাহ (বিপিএম)। গাজীপুর ও খুলনা জেলায় দায়িত্ব পালন করার সময় জনবান্ধব পুলিশ গড়তে নানান পদক্ষেপ নেন তিনি। তার আগে খুলনা থাকাকালীন, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ সততা, নিষ্ঠা, ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ‘‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’’ এ ভূষিত হন। এছাড়া গাজীপুর জেলায় দায়িত্ব পালন কালে ৮ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

১৯৭০ সালের ১৫ মার্চ গোপালগঞ্জ জেলার সদর থানার ঘড়ইগাতি গ্রামে জম্নগ্রহণ করেন পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ (বিপিএম)। এস.এম. শফিউল্লাহ্ ২৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০০৫ সালের ০২ জুলাই এএসপি হিসেবে যোগদান করেন। তিনি এএসপি হিসেবে ১ম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা যশোর জেলায় ক-সার্কেল, নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে দক্ষতার সাথে কর্তব্য পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), খুলনা হিসেবে প্রায় ৬ বছর ও পুলিশ সুপার হিসাবে আড়াই বছর দায়িত্ব পালন করেন। এস.এম. শফিউল্লাহ্ (বিপিএম) দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেন তিনি। অপরাধের বিরুদ্ধে তাঁর অবিরাম সংগ্রাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের নামের জমিতে আসছেন খুলনায়

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা ও গোপালগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত সফরে আগামীকাল শুক্রবার (০৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তাঁর সড়কপথে খুলনা আসার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন। ঘাট পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তাঁর মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন। এজন্য আইনপ্রয়োগকারী সংস্থার গোয়েন্দা ইউনিটগুলোর নজরদারিতে রাখা হয়েছে গোটা এলাকা।

এর আগে, সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় আসেন।

দিঘলিয়ার নগরঘাট এলাকায় তাঁর মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি ) বিকালে এমপি আব্দুস সালাম মূশের্দী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে স্বাগত জানায়।

আমার নির্বাচিত উপজেলা দিঘলিয়াতে প্রধানমন্ত্রী আসছেন।

সেই লক্ষ‍্যে দলীয় নেতৃবৃন্দের মাঝে আনন্দ বিরাজ করছে। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদের কোলঘেষে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘরসহ জমি কেনেন। তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর ছোটভাই শেখ আবু নাসের এ জমি দেখাশোনা করতেন।

বাবা-মায়ের মৃত্যুর পর প্রধানমন্ত্রী এ জমির মালিক হলেও জমিটির কথা জানতেন না তিনি। ২০০৭ সালে তিনি তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ জমির খোঁজ পান। বঙ্গবন্ধুর পুরাতন সেই পাট গোডাউন ভেঙে সেখানে আধুনিক গুদামঘর নির্মাণ করা হয়েছে। নদীর তীরবর্তী স্থানে নির্মাণ করা হয়েছে রেস্ট হাউজ। গোডাউন সংলগ্ন পাকা রাস্তার নামকরণ হয়েছে শেখ রাসেলের নামে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পরেদিন শনিবার (৭ জানয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা কর্মিদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের নানা উন্নয়নমূলক কর্মকান্ড এবং ধোয়ামোছা ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের টুঙ্গিপাড়ায় আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়া ও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় টুঙ্গিপাড়া তথা সারা দেশে নেতাকর্মিরা খুশি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন এতে দলের নেতা কর্মিরা উজ্জ্বীবিত। আমরা চাই শেখ হাসিনা আমৃত্যু এই দায়িত্বে থাকবেন। তাহলে দল ও দেশ উপকৃত হবে।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, আগামীকাল শুক্রবার সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবে। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রীর খুলনা যাবেন। সেখান থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, শনিবার (৭ জানয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা কর্মিদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মিদের মধ্যে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মিরা প্রধানমন্ত্রীর এ দু’দিনের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছেন। শুক্রবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসবেন আর শনিবার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতির