এনবিআর বিলুপ্ত|| নতুন দুটি বিভাগ তৈরির অধ্যাদেশ পাশ

//দৈনিক বিশ্ব//

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ ‘রেভিনিউ পলিসি ডিভিশন’ এবং ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’ তৈরির অধ্যাদেশ পাশ হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) ২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অধ্যাদেশটিতে আনা সংশোধনী অনুযায়ী, নতুন দুটি বিভাগের মধ্যে ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের’ প্রধানের পদে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ‘রেভিনিউ পলিসি ডিভিশনেও’ সরকার চাইলে এনবিআর অথবা যোগ্যতা সম্পন্ন অন্য কোনো বিভাগ থেকে নিয়োগ দিতে পারবে।

আগের অধ্যাদেশে ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের’ প্রধান পদে রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞদের ‘অগ্রাধিকার’ দেওয়ার কথা থাকলেও সংশোধনীতে বলা হয়েছে, ‘রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে, এরকম কোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে ম্যানেজমেন্ট ডিভিশনে নিয়োগ দেবে।’ এর মাধ্যমে মূলত এনবিআরের কর্মকর্তাদের মধ্য থেকেই এই বিভাগের প্রধান নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

একইভাবে, ‘রেভিনিউ পলিসি ডিভিশনের’ প্রধান হিসেবে আগে ‘উপযুক্ত কোনো কর্মকর্তাকে’ নিয়োগের কথা বলা ছিল। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ‘সরকার সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাকে রেভিনিউ পলিসি ডিভিশনে নিয়োগ দিতে পারবে।’

ফলে এক্ষেত্রে সরকার চাইলে এনবিআর অথবা অন্য কোনো বিভাগের যোগ্য কর্মকর্তাকে এ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিতে পারবে। এ ছাড়া উভয়-বিভাগে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে।

গত মে মাসে সরকার এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির পরে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাদের আন্দোলনের মুখে পরবর্তীতে অধ্যাদেশটি সংশোধন করা হয়।

কর্মকর্তাদের অভিযোগ ছিল, অধ্যাদেশটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দুটি বিভাগের প্রধান হিসেবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় এবং রাজস্ব কর্মকর্তাদের শীর্ষ পদে আসার পথ সংকুচিত হয়ে পড়ে।

রাজ্জাক সভাপতি, তৌহিদ সম্পাদক রূপসা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা রিপোর্টার্স ক্লাবের এক সভা গতকাল বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে (২০২৫-২৭) ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি আ: রাজ্জাক শেখ, (জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক অবজারভার, দৈনিক খোলা কাগজ), সিনিয়র সহ-সভাপতি শেখ মোয়াজেম হোসেন, (জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার সিনিয়র রির্পোটার), কার্যকরী সহ-সভাপতি এস এম নুর ইসলাম, (জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সিনি: স্টাফ রিপোর্টার), সাধারণ সম্পাদক মো: তৌহিদ উদ্দিন শেখ, (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), যুগ্ম-সম্পাদক মো: মামুন শেখ (জাতীয় দৈনিক আমার বার্তা ও আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো: শামীম চোধূরী, (স্টাফ রিপোটার্র দৈনিক আজকের কন্ঠস্বর), সাংগঠনিক সম্পাদক  মো: গোলাম রব্বানী, (স্টাফ রির্পোটার দৈনিক জন জাগরণ), আইন বিষয়ক সম্পাদক এড. মো: রায়হান আলী, (জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন খুলনা ব্যুরো), দপ্তর সম্পাদক  ফালগুনি দাস ( জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার). প্রচার সম্পাদক গোলাম হোসেন ডালিম, (অপরাধ তথ্যচিত্র), নির্বাহী সদস্য এইচ এম রোকন  (দৈনিক পূর্বাঞ্চল নিজস্ব প্রতিবেদক), নির্বাহী সদস্য খাঁন শফিকুল ইসলাম, (সম্পাদক ও প্রকাশক দৈনিক সূবর্ণ নিউজ), নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী (দৈনিক প্রবর্তন), নির্বাহী সদস্য মো: মিরাজ শেখ, (দৈনিক গণবার্তা), সদস্য মোল্লা জাহাঙ্গির আলম, (জাতীয় দৈনিক বাংলার দুত স্টাফ রিপোর্টার), মো: মাহাবুব আলম (জাগরণী টিভি খুলনা প্রতিনিধি), বাণীব্রত মজুমদার (প্রকাশক ও সম্পাদক দৈনিক বিশ্ব), মোঃ ফিরোজ শেখ (খুলনার বাণী স্টাফ রিপোর্টার), মো:  কুরবান শেখ, (দৈনিক আজকের কন্ঠস্বর, রূপসা প্রতিনিধি), রাণী শিকদার, জাতীয় দৈনিক বাংলার দুত রূপসা প্রতিনিধি)।

রূপসায় আইন-শৃঙ্খলা সভায়  ঘরেই অনলাইন জিডি করার পরামর্শ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতি নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন- রূপসা খেয়াঘাটে যাত্রী উঠানামা পন্টুন সমস্যার সমাধান এবং রূপসা বাস স্ট্যান্ড সহ অন্যান্য স্ট্যান্ড এলোমেলো গাড়ি রাখা থেকে সরে সারিবদ্ধভাবে রাখার নির্দেশ প্রদান করা হবে। তাছাড়া মাদক-জুয়া নজরদারি বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন করতে হবে। প্রত্যেক শিশু জন্মের পর জন্ম নিবন্ধন বাধ্যতা করা বিষয়ে ইউনিয়ন পরিষদকে গুরুত্ব দিতে বলেন। বাজার তদারকি এবং চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাছাড়া আগামী সেপ্টেম্বর থেকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু করা হবে। যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত তারাই এ টিকা নিতে পারবেন। এ সকল বিষয়ে তিনি ৩০ জুলাই সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আইন-শৃঙ্খলা মাসিক সভায় বলেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।

আইন-শৃঙ্খলা সভায় রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘরে বসে কিভাবে অনলাইনে জিডি করা যায়, সে বিষয়ে ভিডিও প্রজেক্টের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেন। হাতের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অনলাইন জিডি সার্চ করে এপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে সহজে জিডি করতে পারবেন এবং অন্যদের এ বিষয়ে পরামর্শ দিতে আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার-ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজী, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম প্রকৌশলী মো. এ হালিম খান, সামন্তসেনা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফি উদ্দিন নেছারী, মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ, আইচগাতী ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, টিএসবি ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আসাফুর রহমান ও চেয়ারম্যান প্রতিনিধি, জামায়াত ইসলামী উপজেলা আমীর মাওলানা হাবিবুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির মো. ওবাইদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. ফাহাদ গাজী, তামিম হাসান লিওন, শামিল হাওলাদার, সজল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘এ-চালান’ এর মাধ্যমে অনলাইনে শুল্ক-কর জমা দেওয়ার সুবিধা চালু হলো 

//দৈনিক বিশ্ব//

অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান) মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। চালু হওয়া এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।

আজ শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন বা অনলাইন উভয় উপায়ে করদাতারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন। এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে জমা হবে এবং রাজস্ব খাতে সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি পাবে।

 

আগে আটিজিএস পদ্ধতির মাধ্যমে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লাগত, যার ফলে সরকারের আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি হতো। নতুন ব্যবস্থায় সেই বিলম্ব দূর হয়ে ২৪ ঘণ্টা, সাত দিন যে কোনো স্থান থেকে অনলাইনে দ্রুততম সময়ের মধ্যে কর পরিশোধ ও পণ্য খালাস সম্ভব হবে।

এ-চালান সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। পাশাপাশি দেশের ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখা থেকে চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও শুল্ক-কর জমা দেওয়া যাবে। পরিশোধ শেষে সিস্টেম জেনারেট করা রসিদ নম্বর দিয়েই বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে।

চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়। এর আগে গত ২৩ এপ্রিল কমলাপুর আইসিডিতে এবং পরবর্তীতে পানগাঁও কাস্টম হাউসে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এ-চালান সিস্টেম চালু হবে। এনবিআর মনে করে, এই উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করবে, পণ্য খালাসের গতি বাড়াবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা নিয়ে আসবে।

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রূপসার একমাত্র ইয়াসিন এর কবর জিয়ারতকরেন নির্বাহী অফিসার সানজিদা রিক্তা

//এম মুরশীদ আলী : রূপসা//

২০২৪ শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রূপসার একমাত্র ইয়াসিন। তাঁর পরিবারের সাথে গত ৩ জুলাই সকালে সৌজন্য সাক্ষাৎ করেন- নবাগত নির্বাহী অফিসার সানজিদা রিক্তা এবং রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। তাকে স্মরণ রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা প্রতিনিধি দল নৈহাটি রহিমনগরস্থ কবরটি পরিষ্কার-পরিচ্ছন্ন শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক তামিম হাসান লিয়ন বলেন- শহীদ ইয়াসিন ছিলেন, বৈষম্য ও নিপীড়নের বিরূদ্ধে আমাদের চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। তিনি আরও বলেন- আমরা বিশ্বাস করি, শহীদদের স্মৃতি রক্ষা করা এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য- ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ইয়াসিন রূপসার ইতিহাসে একটি গৌরবময় নাম।

এসময় উপস্থি ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, সংগঠক তামিম হাসান লিয়ন, সদস্য ফাহাদ গাজী, সদস্য তরিকুল ইসলাম, রূপসা উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেরাব মেহেরাব হোসেন, মেরাজ আলি হালদার, সোহান সহ আরও অনেক শিক্ষার্থী।

হাজার বছরের বট ছায়ায় কৃষকের বিশ্রামে বাধা হচ্ছে একটি পরিবার

//এম মুরশীদ আলী//

কৃষক বিশ্রামের হাজার বছরের বট ছায়া ব্যবহারে বাধা সৃষ্টি করছে একটি পরিবার, এলাকাবাসী অভিযোগ তুলেছেন। ঘটনাটি রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ডোমরা ২ নং ওয়ার্ডের পুটিমারী এলাকায়। ১০/১২টি গ্রামের বাসিন্দাদের হাজার হাজার বিঘা জমিতে শত শত কৃষক প্রতিদিন শ্রমবিনিময়ে উপর্জনের নির্ভরশীল ক্ষেত্র। এ বিলে ধানের ফলণ, মৎস্য চাষ, তরিতরকারি সহ নানাবিদ ফসল উৎপাদনে দেশের ঘাটতি পূরণে সহয়তা করে। অথচ বাদশা শেখ ও তার পরিবারটির অত্যাচারে মাঠের কৃষকরা বট বৃক্ষের শান্তির ছায়া আশ্রয়স্থল থেকে বঞ্চিত হচ্ছে।

হাজার বছরের বট ছায়ায় কৃষকের বিশ্রামে বাধা হচ্ছে একটি পরিবার

ক্ষুব্ধ কৃষকরা হলেন- শাহ আলম, মো. কামাল শেখ, হেকমত, আসগর আলী, মো. আইয়ুব আলী, মো. মনিরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, হাসান গাজী, ইমদাদুল ইসলাম, সবুজ, মনোয়ারা বেগম, আনজিরা বেগম, খুরশিদা বেগম, জোসনা বেগম, শারমিন বেগম, শিল্পি বেগম, সেলিনা বেগম প্রমূখ।

তারা বলেন- ডোমরা উত্তরপাড়া বিলে হাজার বছরের এ বট বৃক্ষ, কে রোপন করেছেন? তা না জানলেও তৎকালীন সময়ে দুইব্যাক্তি তাদের ৮ শতক জমি কৃষকের বিশ্রামের প্রতি সম্মান দেখিয়ে ব্যবহার করেনি, যা পূর্বপুরুষ থেকে শুনে আসছি। পরবর্তীতে এ স্থানটি ডোমরা মৌজায় ১৯২২ সালে প্রজাসত্ব থেকে পিএস, ১৯৩০ সালে কালেক্টর বাহাদুর নামে রেকর্ড সহ খাস-খতিয়ান ভুক্ত হয়। যাহা (কালামের মার বটতলা) নামে পরিচিত। কতিপয় ব্যাক্তিদ্বয়ের দানের জমির উপর বট বৃক্ষের ছায়া আজও বিদ্যমান।

এলাকার সৌন্দর্য রক্ষার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র ও সংগঠক তামিম হাসান লিয়ন বলেন- বটবৃক্ষের নিচের জমি ছেড়ে দিতেই হবে। এ অধিকার কৃষক ও পর্যটনের জন্য। বহু বছরের এ বটবৃক্ষ দেখতে বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসে। মনোরম ফাকা যায়গায় এই বটের ছায়ার নিচে শান্তির বাতাস উপভোগে স্বস্তি পায়। এতে এলাকার ভাবমুর্তি উজ্জ্বল হয়ে থাকে। এই সৌন্দর্য নষ্ট করতে দেওয়া হবে না। ছাত্ররা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্যা বলেন- আমি এ পরিবারের সাথে কয়েকবার বসেছি এবং বলেছি এখানে প্রতিদিন শত শত কৃষক বট ছায়ার নিচে বসে। সেখানে ঘর বাধা, একাধিক কুটার পালা, গরুর গোবর-প্রস্রাব ইত্যাদি অপরিস্কার দুর্গন্ধ সৃষ্টির ফলে বিশ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। বরং তোমাদের জমিতে গিয়ে এগুলো করো। তাছাড়া গ্রামের ছেলে-মেয়েরা প্রতিনিয়ত খেলাধুলা করে থাকে। তার পরেও শুনলো না ওরা ! অনেক চেষ্টায় ব্যর্থ হয়ে আর কিছু বলি না।

খুলনার রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা বুধবার ( ২৫জুন ) সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানজিদা রিকতা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাজেদুল হক কাউসার ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এমন আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ ( ভার:)অজিত কুমার সরকার,

আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের মোঃ মোশরেফ হোসেন, মুক্তিযুদ্ধা তৈয়বুর রহমান, আ: মালেক শেখ উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউপি প‍্যানেল চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আসাবুর রহমান, মোঃ মাসুম শেখ ,মো.জিয়াউল ইসলাম , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ,
প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন শেখ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ বেনজির হোসেন, ছাত্র প্রতিনিধি
তামিম হাসান লিয়ন, মেহেরাব হোসেন, তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রমূখ।

খুলনার রূপসায় নার্সিং এবং ধাত্রী দিবস পালিত

এম মুরশীদ আলী, রূপসা//

নার্স দিবস এবং ধাত্রী দিবস গত ১২ মে উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সরা কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করেছেন।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আক্তার শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জি এম আসাদুজ্জামান।

এ সময় নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন- নার্সিং সুপারভাইজার শ্রাবনী বাইন, ইনচার্জ নুরুন্নাহার, ভাইয়া ইনচার্জ সুপর্ণা রানী বিশ্বাস, সিনিয়র ষ্টাফ নার্স সিরাতে আয়শা, মরিয়ম খাতুন, শারমিন সুলতানা, নীলিমা হিরা, মাধুরি মন্ডল, আসমাউল হুসনা, হিমালা বিশ্বাস, ঝুমুর হাওলাদার, বৈশাখি ব্যাপারী, শিল্পী মল্লিক, খুকুমনি মজুমদার, ফারজানা লিজা, রাবেয়া সুলতানা, তিথী পোদ্দার, ঝুমুর সরকার, শিরিন খাতুন, সম্পা সরকার, গৌরিবাকচি, খাদিজা খাতুন, সুপর্না সরকার, মিডওয়াইফ নাজনীন সুলতানা, নিলুফা ইয়াসমিন, দিলরুবা ইয়াসমিন প্রমূখ।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি”। এ স্লোগান সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন গত ৮ মে সকাল ১১ টায় রূপসা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলার ৩টি কলেজ যথা- রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া (বঙ্গঃ) কলেজ ও আলাইপুর কলেজ। তাছাড়া তেরখাদা উপজেলার ১টি সরকারি নর্থ খুলনা কলেজ। প্রায় দেড় যুগ পর এ ৪টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীতা বাছাই শেষে ভোট গ্রহণ শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয়।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম। তিনি বলেছেন- শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের রাজনীতি চলবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে সন্ত্রাসীর ঠাঁই হবে না। রাজনীতি করতে হবে স্বচ্ছতার সাথে। নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকতে হবে। তিনি আরো বলেন- যারা ত্যাগী ও রাজপথে সংগ্রাম করেছেন, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। দেশের মানুষ যাতে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে পারে এজন্যই ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন। সুশিক্ষা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েচ্ছে।

বিশেষ অতিথর বক্তৃতা করেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান ও মো. শাহেদ হাসান। প্রধান বক্তা ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

এ সময় বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স।

রূপসা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কার এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন- সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূরুল আমিন পাপ্পু, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন তালুকদার। তাছাড়া জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার ফুলতলায় ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য রাজা গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে আন্দোলন কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিরোমনিতে ছাত্র জনতার বিপক্ষে মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামীলীগ নেতা ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির ডিবি ওসি তৈমুর আলম। তিনি বলেন রবিবার দুপুরে তাকে খুলনা সার্কিট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে । খুলনার জিরো পয়েন্ট এলাকায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে, ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের মধ্যে রাজা ছিলো সেটা শনাক্ত করা হয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির ওসি তৈমুর আলম। মামলার এজাহারে বলা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাুকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। উল্লেখ্য বর্তমানে জেলহাজতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এর কাছের লোক পরিচয়ে ইউপি সদস্য রাজা আওয়ামীলীগ সরকারের সময় একক আধিপত্য বিস্তার করেন।