ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ইনসাদ  ইবনে আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবির বিশ্বাস  অতিরিক্ত উপ-পরিচালক খুলনা খামারবাড়ি, আরো বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হামিদুল ইসলাম,  উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত ঊপসহকারিগন উপস্থিত ছিলেন । কৃষি কাজে সফল ও উৎপাদনে সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ ৩  জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ইনসাদ  ইবনে আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবির বিশ্বাস  অতিরিক্ত উপ-পরিচালক খুলনা খামারবাড়ি, আরো বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হামিদুল ইসলাম,  উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত ঊপসহকারিগন উপস্থিত ছিলেন । কৃষি কাজে সফল ও উৎপাদনে সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ ৩  জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই …. রূপসায় আজিজুল বারী হেলাল

//এম মুরশীদ আলী, রূপসা//

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চাই। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে যারা ভূলন্ঠিত করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। স্বাধীনতাকে নিয়ে যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করতে চাই তারা বোকার স্বর্গে বসবাস করছে। তিনি বলেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় নির্বাচনকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। সংস্কার যদি করতেই হয় তাহলে এদেশের নির্বাচিত সরকার সংস্কার করবে। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু অবাধ সর্বজন গ্রহনযোগ্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। অন্তবর্তীকালীন সরকার যদি মনে করে বিএনপিকে ওয়ান ইলেভেনের মত মাইনাস টু ফর্মূলা করবে তাহলে তাদের এই দুঃসাহসকে এদেশের জনগন দাঁতভাঙা জবাব দিবে। তিনি আরও বলেন বাংলাদেশের নতুন দক গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু দল গঠনের নামে অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আজ ৩ ফেব্রুয়ারি বিকালে কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।

বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।

টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষকদলের সদস্য সচিব শেখ আবু সাঈদ, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, বিএনপি নেতা এসএম শামীম কবির, সাবেক ছাত্রনেতা পার্থদেব মন্ডল, মহিলাদল নেত্রী সেতারা সুলতানা, শাহানাজ ইসলাম, জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, মোল্যা এনামূল কবীর, হুমায়ূন কবীর, বিএনপি নেতা এসএম এ মালেক, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, এ্যাডঃ তাফসিরুজ্জামান, মিকাইল বিশ্বাস, যুবদল নেতা শফিকুল আলম বাচ্চু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা রউফ উল হক মুকুল, হাকিম কাজী, খন্দকার শরিফুল ইসলাম, শামীম হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, হাসিবুর রহমান, সৈয়দ মাহমুদ আলী, কবির শেখ, ফিরোজ মাহমুদ, খান মাসুদ হাসান, মুন্না সরদার,খান আলিম হাসান, সরদার শিহাব উদ্দীন, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, খন্দকার ইমরান হোসেন, তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, ছাত্রনেতা নুরুল আমিন পাপ্পু, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, বিএনপি নেতা বাবু কাজী, নজরুল ইসলাম, খান ওলিয়ার রহমান, দেলোয়ার শেখ, টিটো জমাদ্দার, শেখ মারুফ হোসেন, শেখ ফারুক আহম্মেদ, জাহাঙ্গীর হালদার, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, মনিশংকর রায়, মোয়াজ্জেম হোসেন বাবু, শাহাজাদা আলমগীর, ইসরাইল বাবু, মুশফিকুর রহমান সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা নাঈম আহম্মেদ, রনি লস্কর, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, সফর কাজী, ইব্রাহিম শেখ, মিলন মীর, রবি হাওলাদার, মোতাহার শেখ, ইমরান শেখ, মাহবুব, রাতুল কাজী, মিরান, গোলাম রসুল প্রমূখ।

বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে সমাজকল্যাণ সচিবের মতবিনিময়

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন  সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোঃ মহিউদ্দিন শুক্রবার ( ৩১ শে জানুয়ারি )

বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন , সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম , সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান , বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান , বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম , সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ, প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মহিউদ্দিন বলেন সমাজ সেবা মন্ত্রনালয় দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সেই সাথে দেশের মানুষের উন্নয়নে কাজ করে  এই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর । বাগেরহাটে থাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাগেরহাটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে ।

এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমাদের নানা পরিকল্পনা রয়েছে । এছাড়া বাগেরহাট সরকারি শিশু পরিবার, সরকারি শিশু সদনসহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনবল সংকট পূরণের আশ্বাস দেন এই কর্মকর্তা । এসময় বাগেরহাটে কর্মকর্তা বিভিন্ন গনমাধ্যমে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহুরুম খান আলী মুনসুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহরুম খান আলী মুনসুর এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে ডুমুরিয়া সদর ঈদগাহ মাঠে স্মরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ্িবএনপির সদস্য সচিব  সরদার আব্দুল মালেক।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। স্মরন সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্ছু, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপি নেতা অরুন কুমার গোলদার, ফ্রন্টের নেতা নিত্যনন্দ্য মন্ডল, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শেখ আতিয়ার মোড়ল, সহিদুল ইসলাম মোড়ল, মোল্যা মশিউর রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম, আহম্মদ আলী ফকির, আঃ রব আকুজ্ঞি, ইকরামুল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মাহাবুর রহমান, সৌমেন্দ্রনাথ টুটুল,আরজিনা বেগম, শফিকুল ইসলাম খান, জামিনুর রহমান, আঃ গফফার, হাফেজ মতিয়ার রহমান, মেম্বার রবিউল ইসলাম, পারভেজ গাজী,শামীম মোল্যা, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, সোহাগ গোলদার, রেবেকা বেগম, পারুল আক্তার, আবেদা বেগম প্রমুখ ।  স্মরন সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরন সভার পূর্বে মহরুম খান আলী মুনসুর এর ভান্ডারপাড়া গ্রামে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

কাবিং করি জীবন গড়ি বাংলাদেশ স্কাউটস ডুমুরিয়া উপজেলা  শাখার ত্রি বার্ষিক সম্মেলন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

কাবিং করি জীবন গড়ি বাংলাদেশ স্কাউটস ডুমুরিয়া উপজেলা  শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি  বুধবার সকালে উপজেলা  শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভায়   সভাপতিত্ব  করেন মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি’র উপজেলা  নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

শিক্ষক শফিকুল আলমের পরিচালনায়  বিশেষ অতিথি বক্তব‍্য দেন উপজেলা  শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ মনির হোসেন, প্রধান  শিক্ষক মোঃ রবিউল ইসলাম লাবু, নাজমুল বারী প্রমুখ। উপজেলা স্বাউটস কমিটির নির্বাচিত হলেন উপজেলা  নির্বাহী অফিসার  মুহাম্মদ আল আমিন  সভাপতি, মোঃ শরিফুল ইসলাম  সাধারন সম্পাদক , সহ সম্পাদক স.ম নাজমুল বারী, সহ-সভাপতিরা হলেন  মাধ‍্যমিক শিক্ষা অফিসার  দেবাশীষ বিশ্বাস, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর  মোঃ মনির হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠানে আবু তাহের, মাধ‍্যমিক স্কুল থেকে বিমান কুমার রায় ,  ক্যাশিয়ার শফিকুল আলম, আব্দুস ছালামসহ ২৯ সদস্য বিশষ্টি কমিটি গঠন করা হয়।

এসময়  উপজেলা প্রাথমিক বিদ্যালয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা //

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসবে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ শ্লোগন নিয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৪ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন আয়োজনে তারুণ্যের উৎসবে প্রথম দিন থেকে শুরু হয়- পিঠা উৎসব, “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা” বিষয়ক কর্মশালা এবং যুব সমাবেশ, আন্ত:স্কুল বিতর্ক এবং আন্ত:কলেজ বিতর্ক, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১) বিনামূল্যে  স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, ২) পুষ্টি বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে প্রধান অতিথি বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে সক্ষম হবে। এর লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার মধ্যদিয়ে দেশের বৈচিত্র্য সৌন্দর্যকে উদযাপন করতে পারছে। তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরে ভবিষ্যৎ বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনায় তাদের সক্রিয় ভুমিকা নিশ্চিত করতে পারবে। তারুণ্যের উৎসবে তরুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। যেখানে তারা তাদের স্বপ্ন ও ভাবনা প্রকাশ করে আগামীর উন্নত বাংলাদেশের পথে নিজেদের অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, বিজ্ঞান অলিম্পিয়াড সদস্য সচিব হিসেবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ।

একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল এর পরিচালনায়- রূপসা উপজেলার কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে- প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র, ক্রেষ্ট ও গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এরপর বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়েও অংশ গ্রহণ করবে।

Daily World News

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধন

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জানুয়ারী সোববার সকালে ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও  ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনের স্বাধীনতা চত্ত্বরে অনুষ্ঠিত মেলায় কলেজ ,স্কুল ,মাদ্রসায়সহ মোট ২০ টি স্টলে তারুন্যের চিন্তা চেতনায় উদ্ভাবিত প্রজেক্ট প্রর্দশন করা হয়। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।  এ সময় তিনি মেলার বিভিন্ন প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। দুপুরে বিজ্ঞান মেলায় পুরষ্কার বিতরনী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এন সভাপতিত্বে ও  মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুল রহমান, থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা,শহিদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি ও ভাষানী কলেজের প্রভাষক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, উপজেলা রিসোর্স সেন্টারের  ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফৌরদাউস খান, মওলানা ভাষানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, মহিলা কলেজের অধ্যাপক আব্দুল হালিম ঢালী প্রমুখ।

মেধা উদ্ভাবনীতে  কলেজ পর্যায়ে প্রথম  বান্দা স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় ডুমুরিয়া কলেজ ও তৃতীয় মধুগ্রাম আলিম দাখিল মাদ্রাসা এবং স্কুল পর্যায়ে প্রথম হাজিডাঙ্গা খলসী (একে) মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়।

বাগেরহাটে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ভাই ও ভাবীর বিরুদ্ধে আরেক ভাইয়ের থানায় অভিযোগ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোড়েলগঞ্জে অহংকারী ও অত্যারি স্ত্রী,র পরামর্শে গর্ভ ধারীনি ৯০ বছরের বৃদ্ধা মাকে বাড়ি তাড়িয়ে দিয়েছে মেঝ ছেলে ও পুত্রবধু। দেয়ায় ঘটনাটি ঘটেছে গত ৩ জানুয়ারী উপজেলার বিষখালি গ্রামের মৃত সুনীল কুমার এর বাড়ীতে। আর এ ঘটনয় বৃদ্ধার ছোট ছেলে জগবন্ধু দাস ভাবি ও ভাইয়ে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

দায়ের কৃত অভিযোগের সূত্রে জানা যায় ,জগবন্ধু দাস (৪৫) একটি ঔষদ কোম্পনির বিক্রয় প্রতিরিধি,যশোরে স্বপরিবারে বসবাস করেন। বড় ভাই বিষ্ণুপদ দাস কানাডা প্রবাসী, স্বপরিবারে বিদেশে থাকেন। তারা দুই ভাই যৌথভাবে তাদের বৃদ্ধা মায়ের বসবাস করবার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে একটি পাকা ঘর নির্মাণ করেছিলেন। তাদের অনুপস্থিতিতে বৃদ্ধা মাতা কানন বালা দাস (৯০) কে দেখাশোনা করবার জন্য বোন সোমা রানী দাস থাকতেন।

মেঝ ভাই বাদল দাস ও তার অহংকারী স্ত্রী দীপা বালা দাস বসত ঘরটি দখল করতে গত ৩রা জানুয়ারি গভীর রাতে তাদের বোন ও মাকে ঘুম থেকে জাগিয়ে ঘরের দরজা খুলতে বাড়িতে প্রবেশ করে। জোরপূর্বক ঘরের সমস্ত মালামাল বের করে বৃদ্ধাকে ঘর থেকে বের করে দেন। ১০াদন অতিক্রম হলেও অত্যাচারি পুত্রবধু ও পাষান ছেলে বৃদ্ধ মাকে এখনো বাড়িতে ঢুকতে পারেনি।

জগবন্ধু আরো বলেন, তাদের মেজ ভাই ও ভাবি দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন করে আসছে। তাদের উপর মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগে জানান। এমন কি প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এখনো হুমকী থামকী অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ করা হলেও মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের হস্তক্ষে কামনা করেন।

এ দিকে বৃদ্ধ মায়ের সঙ্গে এমন আচরণ এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিষ খালি গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দীপা বালা দাসের পিতার বাড়ি দিনাজপুর জেলায়। বাদল দাস ঢাকায় চাকরিরত অবস্থায় তাদের বিয়ে হয়। বর্তমানে বাদল দাসের ৭ বছরের একটি পুত্র সন্তান আছে। বাদল দাসের আগেও দিপা স্বামী পরিবর্তন করেছে। সেই সংসারেও দীপার ২২ বছরের বিবাহিত একটি মেয়ে আছে।

তারা জানান, বিয়ের পর দীপা এলাকায় আসার কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের উপর অত্যাচার শুরু করে। এমনকি পার্শ্ববর্তী মানুষের সঙ্গে তাদের বিরোধ শুরু হয়। সেই বিরোধের জের ধরে পরিবার ও আশপাশের লোকজনকে জড়িয়ে একাধিকবার দীপা বাদী হয়ে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাবেক ইউপি সদস্য জানান, দীপা খুব দ্রুত সময়ের মধ্যেই মানুষের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে কোন বিষয় নিয়ে বিরোধ হলেই সে হাতিয়ার হিসেবে সাধারণ মানুষকে মামলার ভয়ভীতি প্রদর্শন করাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তার মিথ্যা মামলা ও হয়রানিতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, বিষয়টা আমি জানতে পেরেছি। ঘটনা সত্যিই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে

বাগেরহাটে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার বিষখালি গ্রামে ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়িকে বাড়ি থেকে বের করে  দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধা কানন বালা দাস (৯০) এর ছেলে জগবন্ধু দাস (৪৫) বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। জগবন্ধু দাস বিষ খালি গ্রামের মৃত সুনীল কুমার দাসের ছেলে।

অভিযোগে জগবন্ধু দাস জানান ,  আমি যশোরে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত আছি এবং সেখানে স্বপরিবারে বসবাস করি। বড় ভাই কানাডা প্রবাসী বিষ্ণুপদ দাস স্বপরিবারে বিদেশে থাকেন। আমরা বাড়িতে না থাকায় আমিও আমার কানাডা প্রবাসী ভাই আমার বৃদ্ধা মায়ের বসবাস করবার জন্য  কয়েক লক্ষ টাকা খরচ করে যৌথভাবে একটি পাকা ঘর নির্মাণ করি। আমরা চাকরির কারণে বাইরে থাকায় আমার বৃদ্ধা মাতাকে দেখাশোনা করবার জন্য আমার বোন সোমা রানী দাস মায়ের কাছে রাখি।

কিন্তু আমার মেঝ ভাই বাদল দাস ও তার স্ত্রী দীপা বালা আমাদের অনুপস্থিতির সুযোগে আমাদের  বসত ঘরের প্রতি লোভের বসবর্তী হয়ে গত ৩রা জানুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমার বোন ও মাতাকে ডাকাডাকি করে ঘরের দরজা খুলতে বাধ্য করে। তারা গায়ের জোরে ও পেশি শক্তির বলে আমাদের যৌথ নির্মাণাধীন পাকা ঘরে অনধীকার প্রবেশ করে। পরে আমাদের বসত ঘরে থাকা সকল মালামাল বের করতে বাধ্য করে। এক সপ্তাহ অতিক্রম হলেও আমার বৃদ্ধ মা এখনো বাড়িতে ঢুকতে পারেনি।

জগবন্ধু আরো বলেন, এর আগে আমার মেজ ভাই ঢাকায় চাকরি করতো। তার স্ত্রী আমাদের এলাকায় বসবাস করত। সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করেছে। সে আমার বৃদ্ধা মাকে মারধরসহ একাধিক অভিযোগ করেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এ বিষয়ে আমার মেজ ভাই কোন প্রতিবাদ করেনি।

তিনি আরো বলেন, এলাকার এক শ্রেণীর স্বার্থন্বেষী ও প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে আমার পরিবার ও এলাকার সাধারণ মানুষের নামে ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখনো সে বিভিন্ন প্রভাবশালী দিয়ে আমাদের হুমকি-ধমকি প্রদান করছে।  আমরা আমার মাকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ জানান, বিষয়টা আমি জানতে পেরেছি। ঘটনা সত্যিই দুঃখজনক।  বিষয়টি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”। এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রূপসায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সভা শেষে ভাতা ভোগীদের মধ্যে চেক প্রদান করা হয়।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, রূপসা থানা তদন্ত ওসি মো. মনিরুল ইসলাম।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী। তাছাড়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- তামিম লিওন, মো. ফাহাদ, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, নাঈম শেখ, সৌরভ, মো. হেদায়েত উল্লাহ প্রমূখ।