অভয়নগরে আর্ন্তজাতিক যুব দিবস অনুষ্ঠিত

অভয়নগরে আর্ন্তজাতিক যুব দিবস অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি ঃ

যশোরের অভয়নগরে আর্ন্তজাতিক যুব দিবস অনুষ্ঠিত হয়েছে । ১২ আগষ্ট (শুক্রবার )বেলা ১১ টায় ০৪ নং ওয়ার্ড নওয়াপাড়া ড্রাইভারপাড়া নামক এলাকায় অবস্থিত নারী অধিকার বাস্তবায়ন সংস্থা ও কর্মশেখার কার্যালয়ে আর্ন্তজাতিক যুব দিবস পালিত হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থা ও কর্মশেখার নির্বাহী পরিচালক সাফিয়া খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর অফিসার আঞ্জুমনোয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারি অফিসার মোঃ হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারি মোঃ মতিয়ার রহমান, সাংবাদিক মোঃ কামাল হোসেন, মোঃ মোশারফ হোসেন, প্রশিক্ষক মোঃ রাকিব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান লিটন, সাগর দত্ত, শাহাতুন্নেছা, মেহেরুন বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।

খুলনায় ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

 //আ: রাজ্জাক শেখ//

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ সম্পাদিত ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১২ আগষ্ট (শুক্রবার) সকালে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য আশীর্বাদ, আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়ন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু-কাঙ্খিত সেতু দাঁড়িয়ে আছে। এই অঞ্চলের মানুষ দীর্ঘ দিন অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই সেতু নির্মাণ করার সাহস কারও ছিলো না। তিনি বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ^কে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এই সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ইতোমধ্যে এসব জেলায় সেতু ঘিরে নানারকম অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। পদ্মা সেতুর চালু হওয়ার পরে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত জানান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সহসভাপতি এসএম শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থের প্রকাশক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ।

পরে মেয়র ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Daily World News

জাতীয় শোক দিবসে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ডুমুরিয়ায় ৩ দিন ব‍্যাপী ফল মেলার উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া//

বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১১আগষ্ট বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারন দপ্তরের উদ‍্যোগে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে।

পরিষদের পুরাতন ভবনের বারান্দায় মেলার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান, সহকারি কমিশনার (ভুমি) মো. মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন, সম্প্রসারন কর্মকতা ওয়ালিদ হোসেন,  উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,  মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, খাদ‍্য কর্মকর্তা কামরুল ইসলাম, পানি উন্নযন বোর্ডের এসডি মিজানুর রহমান,  পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আবু মতিন, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল,  এসএপিপিও সঞ্জয় দেবনাথ বঙ্গবন্ধু কৃষি পরিষদের সভাপতি তুষার বিশ্বাস সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন  ।

প্রদর্শনীতে পুষ্টির কর ফল  আম, কাঁঠাল, লেবু, তরমুজ, কদবেল, কলাসহ বিভিন্ন জাতের ২৮ প্রকারের ফল ও ১২ প্রকারের আচার ও জেলি প্রদর্শনী করা হয।

কীর্তনখোলার জোয়ারে ভাসল বরিশাল নগরী ভাটিখানা সড়ক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল নগরীর নদ- নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কীর্তনখোলা নদীর জোয়ারের বিপৎসীমা অতিক্রম করে নগরীতে পানিতে ডুবে গেছে বরিশালের বিভিন্ন এলাকা,ঘরবাড়ি ও ব্যাবসা  প্রতিষ্ঠান। পূর্নিমার প্রভাবে বরিশাল নগরীর পাশদিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলার নদীর পানি প্রবেশ করে, ডুবে গেছে বরিশাল  নগরীর বেশিরভাগ এলাকা।

কীর্তনখোলাসহ দক্ষিনাঞ্চলের সবগুলো নদ- নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে,গত বৃহস্পতিবার দুপুর  থেকেই জোয়ারের পানি বরিশাল নগরীর মধ্যে ঢুকে পড়েছেন। এরই মধ্যে বিভিন্ন অলিগলিতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মৃল শহরের নিচু এলাকায় দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে আছে,  সরেজমিন ঘুরে  দেখা যায়, অনেক বাড়ি ঘর ও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে চরম ভোগান্তির সৃষ্ঠি হয়েছেন। বরিশাল মহানগরের বড় বড়  সড়ক গুলো পানিতে ডুবে গেছেন, যেমন বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়ক,সাবান ফ্যাক্টরি,বিসিক,বাজার রোড, শিকদার বাড়ি,স্ব রোড শাঁখারীবাড়ি, কাউনিয়া, ব্রাঞ্চ রোড, নাজির মহল্লা,সদর রোড, হাসপাতাল রোড,আমানতগঞ্জ,পলাশপুর,রসুলপুর,মোহাম্মদপুর, পোর্টরোড,কলাপট্টি,

বেলতলা,তালতলীসহ বেশ কিছু  এলাকায় পানি ঢুকে পড়ায় সাধারন মানুষ দুর্ভোগে পড়েছেন। ভাটিখানা এলাকার এক স্থানীয় চা ব্যাবসায়ীক  সুমন যানান বৃহস্পতিবার দুপুর থেকেই জোয়ারের পানি প্রবেশ করা শুরু করে, বিকাল নাগাদ আশেপাশের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার । এই সড়ক গুলো ডুবে যাওয়ার কারনে চরম দুর্ভোগে পরেছেন সাধারন মানুষ,ও যানবাহন চলাচল কারিরা। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচুতে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে বরিশালের বিভিন্ন অঞ্চল।

Daily World News

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ২

রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সভা অনুষ্ঠিত

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার (১০ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী।তিনি তার বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন তথ্য ও কার্যক্রম তুলে ধরেন।রাণীশংকৈল উপজেলাসহ জেলায় এ অধিদপ্তরের অভিযান চলমান আছে মর্মে তিনি

জানান। ইউএনও তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের অভিযানের পাশাপাশি ভোক্তাদেরকেও সঠিকভাবে পণ্যদ্রব্য ব্যবহার করার পরামর্শ দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,প্রমুখ।

খুলনাতে পপুলার থিয়েটার ও লোক গান অনুষ্ঠিত

//খুলনা ব‍্যুরো//
খুলনা সদর সহ মোট ৭টি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনার জন্য পপুলার থিয়েটার ও লোকগানের কার্যক্রম পরিচালিত হয়।
ইউনিসেফ এর সহযোগীতায়, দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত অনুষ্টান মঙ্গলবার বিকালে নগরীর ৭নং ঘাট এলাকায় জনসচেতনতা মূলক প্রচার অনুষ্টিত হয়।
এছাড়া সোমবার বিকালে শহীদ হাদিস পার্কে পপুলার থিয়েটার ও লোক গান অনুষ্ঠিত হয় ইউনিসেফ এর সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত।

বঙ্গমাতা পুরস্কারে ভূষিত হলেন সারমিন সালাম; রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন

// খুলনা ব্যুরো //

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা, শহীদ শেখ ফজিলাতুন্নেছা। তাঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৮ আগষ্ট, বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় বঙ্গমাতা পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গমাতা পুরস্কারে ভূষিত হলেন সারমিন সালাম; রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন

এ সময় এনভয় গ্রুপ ও সালাম মূর্শেদী ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম প্রতিনিয়ত সমাজে সেবামূলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। এই মহীয়সী কাজে থাকার জন্য, তাঁকে বঙ্গমাতা পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গমাতা পুরস্কারে ভূষিত হলেন সারমিন সালাম; রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রদান উপদেষ্টা, সারমিন সালাম বঙ্গমাতা পুরস্কার পাওয়াতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন- ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, সহ-সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, সিনিয়র সদস‍্য এইচ এম রোকন, আবুল কালাম বাবু, ইউসা মোল্লা, এসএম নুর ইসলাম, ফিরোজ শেখ, মোঃ মারুফ হোসেন, মিলন সাহা, কুরবান শেখ, বাবর হোসেন বাকী, মোঃ রায়হান মুন্সী, মুসা মোল্লা সবুজ, মামুন শেখ, নাহিদ জামান, ডাঃ খাঁন শফিকুল ইসলাম, মিলন মোল্লা, মোল্লা জাহাঙ্গীর আলম, নুর নাহার প্রমূখ।

ডুমুরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী পালন

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  খুলনা//

মহীয়সী বঙ্গমাতার চেতনা অদ‍ম্য বাংলাদেশের প্রেরনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ‍্য জীবন সঙ্গীনি এবং বাঙালীর মুক্তি সংগ্রামের নিভৃতচারী সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে ৮ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে দলীয় কার্যলযে   আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্যদেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, তথ‍্য ও গবেষনা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, অধ‍্যক্ষ জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, খান আবূ বক্কার, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সরদার আ: গনি, আসফার হোসেন জোয়াদার, এ‍্যাড. প্রতাপ রায়, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, রবিউল ইসলাম আন্টু, আসাদুজ্রজামান মিন্টু ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।দোয়া পরিচালনা করেন মাও: আ: গফুর।

 

বঙ্গমাতা ছিলেন নারী জাগরণের এক অনবদ্য মহীয়সী নারী; রূপসায় এমপি সালাম মুর্শেদী

 

//এম মুরশীদ আলী//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গ মাতা ছিলেন বাঙালি নারী জাগরণের এক অনবদ্য মহিয়সী নারী। তিনি সরাসরি রাজনীতি না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কাজে উৎসাহ উদ্দীপনা যোগিয়েছেন। তিনি বাংলার মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বঙ্গ মাতার নেতৃত্বে এদেশের সকল ধরনের নারীদের ক্ষমতায়নের জন্য তৎকালীন সময়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে বিভিন্ন দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনায় সাহস যুগিয়েছেন এবং যোগ্য সহধর্মিনী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি ছিলেন এক অনবদ্য নারী। তার মাধ্যমে এ দেশের সকল স্তরের নারীদের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ বাংলাদেশে যে নারী জাগরণের এবং নারীর ক্ষমতায়ন এগিয়ে চলেছে তা বঙ্গমাতার হাতেই শুরু হয়েছিল। এমপি সালাম মূর্শেদী গত ৮ আগষ্ট সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এ সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এ সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সরকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু প্রমুখ। অনুষ্ঠানে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

রূপসায় নারী সচেতনতা বৃদ্ধির পারিবারিক পরামর্শর উঠান বৈঠক

//এম মুরশীদ আলী//

সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা সেবা সম্পর্কে গত ৮ আগষ্ট সকাল ১০ টায় রূপসার শিয়ালী পশ্চিম পাড়া পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের বাড়ি, উঠান বৈঠক করেছে রূপসা ব্র্যাক।

উঠান বৈঠকে বিষদ আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পল্লী সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। ঘরের কাজ ও সন্তান লালন-পালনের কাজটি সকলে মিলে করবে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি দ্বারা পরিচালিত। ৪ নং পল্লী সমাজের নারী সদস্যদের সরকারি সুবিধা আদায়, জাতীয় হেল্প লাইন নাম্বার, নারী, শিশু নির্যাতনের কুফল বিষয়ে আইনী সহায়তা কোথায় কিভাবে পাবেন। এছাড়া দরিদ্রদের ১০ টাকা ফি নিয়ে আইনী পরামর্শে মামলার সহায়তা প্রদান করে ব্র্যাক। বাল্যবিবাহ থেকে কিশোরী মেয়েদের রক্ষার জন্য ‘মা’ কে আরো সচেতন হতে হবে। একটি বাল্য বিবাহে-একটি জীবন ধ্বংস হতে পারে। এ সকল বিষয়ে আলোচনা করা হয়।

রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলার পরিচালনায়
পরামর্শ বিষায়ক আলোচনা করেন রূপসার শিয়লী এস.জি.সি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, সাংবাদিক এম মুরশীদ আলী, ব্র্যাক জনস্বাস্থ ও পুষ্টি পিএ তমা রায় প্রমূখ।

এ বৈঠকে ২০ জন নারীর অংশ গ্রহনে আলোচনা অনুষ্ঠিত হয়।