আমতলীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আমতলী পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুরালের পাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ এবং আমতলী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল এগারোটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এর নেতা-কর্মী প্রমুখ।

সাইফুল্লাহ নাসির
আমতলী,বরগুনা
০১৭১২৯৫১৬৫১

ডুমুরিয়ায় নারী উন্নযন ফোরামের সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে নারী উন্নযন ফোরাম ডুমুরিয়া উপজেলা কমিটির সভা ৮ আগষ্ট  দুপুরে উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান এর কার্যলয়ে এক সভা অনুষ্ঠিত হয।
ফোরামের সভাপতি মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা’র সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন ফোরামের সাধারন সম্পাদক ললিতা সরদার, সহ সভাপতি আরজিনা বেগম, আরতি বৈরাগী, আসমা বেগম, নারগীছখাতুন, আলেয়া বেগম ফিরোজা বেগম, রোকেয়া বেগম প্রমুখ।  এসময নারী ইউপি সদস‍্য উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর  জম্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দু:স্থ নারীদের সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
মহীয়সী বঙ্গমাতার চেতনা অদ‍্যম বাংলাদেশ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে ৮ আগষ্ট  সোমবার সকালে  আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন করা হযেছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  ও মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার এর পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, নিবাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রমূখ। আলোচনা সভা শেষে ৭জন দু:স্থ নারীকে সেলাই মেশিন ও আর্থিক সহযতা প্রধান করা হয়।

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ গণনাটক প্রদর্শনী

//এম মুরশীদ আলী//

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গণনাটক প্রদর্শনীর আয়োজন করে রূপসা ব্র্যাক। গত ৭ আগষ্ট সন্ধ্যায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামের মধ্যপাড়ার পল্লীসমাজের সদস্য গোবিন্দ বিশ্বাসের বাড়ির উঠানে গণনাটক প্রদর্শিত হয়।

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ গণনাটক প্রদর্শনী

অনুষ্ঠিত গণনাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ ও রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলা, শিয়ালী পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের নেতৃত্বে গণনাটক অনুষ্ঠিত হয়।

গণনাটকে স্থানীয় নারী-পুরুষ,  যুবক-যুবতী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। তাদের উদ্যেশ্যে ‘সমাজে ঘটে, এমন বাস্তব ঘটনা’ নাট্যরুপকারে দেখান আজাদ আবুল কালাম, শেফালী বিশ্বাস, শান্তি বিশ্বাস, সুজন বিশ্বাস, অনুক বসু, সজল বিশ্বাস, ব্রজ রায়, অসিত চক্রবর্তী, রিপন বিশ্বাস, স্মৃতি বিশ্বাস প্রমূখ।

জাতীয় শোক দিবস পালনে আমতলীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,বরগুনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুদ্দিন শানু,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন উপজেলার সকল সরকারি, বেসরকারি,এনজিও,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে সরকারী নির্দেশনা মোতাবেক জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং কোথাও যেন অপ্রীতিকর কোন কিছুর সৃষ্টি না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান।

ডিজেল-কেরোসিনের নতুন দাম ১১৪ টাকা, পেট্রোল ১৩০, অকটেন ১৩৫

//আজিজুল ইসলাম//

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।

ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায় নিম্নোক্তভাবে পুণর্নির্ধারণ করা হলো।

শুক্রবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।  যতদিন সম্ভব ছিল, ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের  মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনরায় বিবেচনা করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ভারত ২০২২ সালের ২২ মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে। এ মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। ( ১ রুপি = গড় ১.২৩ টাকা)। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রি হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা থেকেও জ্বালানি তেলের দাম বাড়ানো সময়ের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (২২ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত) জ্বালানি তেল বিক্রিতে (সব পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।  বর্তমানে আন্তর্জাতিক  তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।

এমপি সালাম মূশের্দীর আয়োজনে শেখ কামালের জন্মদিন পালিত

//আ: রাজ্জাক শেখ//
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র খুলনা’র রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সন্ধ‍্যায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম।
খুলনা জেলা সেচ্ছাসেকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক

এস এম হাবিব, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, ইউপি,চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,আখতার ফারুক,শ ম জাহাঙ্গীর, মিয়া আরিফ হোসেন,
দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সরদার নুরুজ্জামান, এমপির প্রধান
সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সস্পাদক শারমিন সুলতানা রুনা, যুবলীগ নেতা
সরদার জসিম,সামসুল আলম বাবু,মঈন শেখ,সুব্রত বাকচী,শেখ আনিসুর রহমান, মোল্যা আমজাদ হোসেন,শেখ আল আমিন, রাকিব মোড়ল, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,মিরাজ মোল্লা, তারেক আজিজ, সাইফুল ইসলাম,সাইদুল ইসলাম,রুবেল হোসেন,শারাফত হোসেন,শামীম হাসান,মোঃ নজরুল ইসলাম, মাসুম সরদার,ছাত্রলীগ নেতা আনোয়ারুল ইসলাম,শাফিফুল ইসলাম হিমেল,নজরুল ইসলাম, আশিক ইকবাল,হিরা বেগম,রোকেয়া প্রমূখ।

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ‍্যেগে শেখ কামাল এর ৭৩তম জম্মবার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //
চিরতারুন‍্যের দীপ্তিময প্রতিক বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংক্তৃতি আন্দোলনের অন‍্যতম পথিকৃৎ জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জ‍্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক‍্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে ৫ আগষ্ট শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের  উদ‍্যেগে দলীয় কার্যলযে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
 শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল ও মোস্তফা কামাল খোকন, সরদার আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়াদার, আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী ,আফসার হোসেন জোয়াদার,  মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষ, শেখ ইকবাল হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা  প্রমুখ। আলোচনা সভা শেষে বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য শেখ সোহেলের সুস্থতা করে  দোয়া অনুষ্ঠিত হয। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

রাণীশংকৈলে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে
শুক্রবার( ৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের
৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহাসহ রাজনৈতিক নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে, উপজেলা হলরুমে ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদব বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত বসাক,প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা করিমুল ইসলাম প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের সক্রিয় উজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। এই সাথে তারা শেখ কামালের বোন প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার আহবান জানান।

মহম্মদপুর উপজেলায় শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মহম্মদপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং মহম্মদপুর উপজেলা মিনি কনফারেন্স রুমে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজনেঃ মহাম্মদপুর উপজেলা প্রশাসন