বাংলাদেশ স্কাউটের সূবর্ণ জয়ন্তী।। প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটের সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস ডে-২০২২ পালন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের খাম এবং ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ড. মো.মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক আলোচনা সভা

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল বুধবার হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নে জাটকা সংরক্ষণ উপলক্ষে সচেতনতা উদ্ধুদ্ধকরন সভা ও সমাপনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশীদ এর পরিচালনয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোঃ আব্দুস ছাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ গোলাম মেহেদী হাসান, সহকারী পরিচালক শামসুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সউদ আল নাসের, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী, ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ হোসেন সরকার, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি  মাগুরা//

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্যান বিভাগের শিক্ষক লিটন কুমার মন্ডলের তত্ত্বাবধানে সম্পাদক পলক সাহার নেতৃত্বে আজ ৬ এপ্রিল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক জনাব কাজী ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসেবে বেড়াতে এসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। এটি আমার আবেগের ও ভালবাসার জায়গা। কৈশোরের দুরন্ত স্মৃতি যা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। আগামীতে ব্যাপক পরিসরে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার ইচ্ছা রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী সারা বাংলাদেশে সবুজায়ন নিয়ে কাজ করছে। আমি মনে করি মহতি এই কাজের সাথে প্রত্যেকের যুক্ত হওয়া উচিত। প্রাক্তন  শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগিয়ে এলে সমাজ পরিবর্তন করা  এবং পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি করা সম্ভব। আগামীতে তার পথচলা আরও বেগবান হোক প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সাবেক মেম্বার মোঃ আবুল কাশেম, সহকারি প্রধান শিক্ষক মোঃ নওযাবুল ইসলাম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রেহেনা পারভীন, কল্যাণী রানী সরকার, মাওলানা শারাফত করিম, মোঃ রবিউল ইসলাম, আরমিন নাহার, মহসিন আলী বিশ্বাস, আব্দুল আউয়াল মিয়া, আফরোজা আক্তার, মুক্তি বিশ্বাস, উৎপল কুমার রায়, গণেশ কুমার পাল, সঞ্জয় কুমার ঘোষ, সবুজ আন্দোলনের সদস্য ইভান সরদার ও উদ্যান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বিরল প্রজাতির বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।

English Dainikbiswa

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কি বলেছিলেন

চার মাস চিকিৎসার পর মারা গেলেন দুদকের পরিচালক জুফিকার আলী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বুধবার  দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন মো. জুলফিকার আলী।

ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দুদক সূত্রে জানা যায়, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন।

মো. জুলফিকার আলী ১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন।

২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। উপপরিচালক থেকে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত ১৩ জনের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

মো. জুলফিকার আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহ। তবে শৈশব কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়ালেখা করেছেন তিনি।

৫০ লক্ষ মৃত ভোটার কর্তন করেছে ইসি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে সাড়ে ৫০ লাখ মৃত ভোটারের নাম কর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এদের মধ্যে প্রায় ৫ হাজার ব্যক্তি জীবিত থেকেও মৃত হিসেবে তালিকা রয়েছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের তৈরি করা এক প্রতিবেদন থেকে কর্তনের তথ্যটি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে- ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত ৫০ লাখ ২৭ হাজার ৫১৮ জনকে মৃত ভোটার হিসেবে তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে। এদের মধ্যে জীবিত হওয়া সত্যেও অনেককে মৃত দেখানো হয়েছে। আর এর পেছনে রয়েছে তিনটি কারণ- তথ্য সংগ্রহকালীন করণিক ভুল, ডাটা এন্ট্রিতে ভুল এবং কতিপয় ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত ভুল।

তবে আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখে মৃত স্ট্যাটাস রয়েছে এমন ব্যক্তিদের আবার জীবিত হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে কেউ মৃত হিসেবে তালিকায় থেকে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলেই সেবাটি পাচ্ছেন।

 

 লেবানন দেউলিয়া হয়ে গেল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। দেশটির স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু অ্যাজেন্সি এমন খবর জানিয়েছে।

২০১৯ সালের শেষ দিক থেকে মারাত্মক মাত্রার অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লেবানন। এই সময়ে দেশটির মুদ্রার মান অত্যাধিক হারে কমে গেছে। এমনকি ৯০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে মুদ্রার মান এমনও জানা গেছে। দৈনন্দিন জীবনের সাধারণ চাহিদাগুলোও পূরণ করতে পারছিলো না দেশটির সাধারণ মানুষ।

তেল ও চিকিৎসা সরঞ্জামাদিসহ খাদ্য, পানি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলোও অধরা হয়ে যায় লেবানিজদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থায় পর্যন্ত ধ্বস নেমে এসেছিলো।

সোমবার (৪ এপ্রিল) স্থানীয় চ্যানেল আল-জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংক বাঙ্কে দু লিবান এর সঙ্গে লেবানন রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। এছাড়া ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করবো জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা যথাসম্ভব কমিয়ে আনতে।

ক্ষতির ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই জানিয়ে তিনি আরও বলেন, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা তা ভাগাভাগি করে নেবেন

দেশের বর্তমান পরিস্থিতি আবারও একদিন স্বাভাবিক হবে আশাবাদ ব্যক্ত করে আল-শামি বলেন, বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করা যায় না। তাই ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি আর সবার জন্য উন্মুক্ত অবস্থায় রাখা যাচ্ছে না।

সানডেক লঞ্চ চলাচল বন্ধ: লঞ্চের নতুন নকশা  

//অনলাইন ডেস্ক//

দেশে চলমান সানকেন (নিমজ্জিত) ডেকবিশিষ্ট ছোট লঞ্চ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে রোববার কঠোর সিদ্ধান্ত দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ের কয়েকটি লঞ্চ দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়ার সময় সভায় উপস্থিত লঞ্চ মালিক সমিতির নেতারা জোরালো প্রতিবাদ জানান। তবে এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন ঘটবে না বলে সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংকট নিরসনে ছোট লঞ্চের নকশা বা ডিজাইন দ্রুত পরিবর্তন করতে নৌপরিবহণ অধিদপ্তরকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজাবহ্ উদ্দিন চৌধুরী বলেন সানকেন ডেকবিশিষ্ট লঞ্চগুলো অল্প ধাক্কাতেই ডুবে যায় এবং তুলনামূলক প্রাণহানি বেশি। তাই নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সব সানকেন ডেক লঞ্চ বন্ধ থাকবে। ওইসব রুটে স্ট্যাবল লঞ্চ দেওয়ার জন্য মালিকদের অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘পর্যায়ক্রমে সারা দেশের সানকেন ডেক লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হবে। সেখানে ভালোমানের লঞ্চ চলাচল করতে চাইলে সেগুলোর অনুমোদন দেওয়া হবে।’

সভায় জানানো হয়, ইতোমধ্যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ছোট লঞ্চ চলাচলে আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই রুট থেকে এ ধরনের প্রায় ৭০টি লঞ্চ চলাচল করত। এ রুটে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী রূপসী-৯ জাহাজের ধাক্কায় এমএল আফসার লঞ্চ ডুবে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এরপরই নারায়ণগঞ্জ থেকে সানকেন ডেকবিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন লঞ্চ মালিকরা।

রোববারের বৈঠকে জনভোগান্তির কারণ দেখিয়ে ওইসব লঞ্চ চালুর দাবি জানান তারা। এ নিয়ে আলোচনার এক পর্যায়ে সারা দেশে সব ধরনের সানকেন ডেক লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও লঞ্চ মালিকরা অংশ নেন।

ওই বৈঠকে অংশ নেন লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (যাপ) প্রেসিডেন্ট মো. মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম ও সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল। জানতে চাইলে মো. মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম যুগান্তরকে বলেন, ‘বৈঠকে রিপ্লেসমেন্ট হওয়া সাপেক্ষে সারা দেশের সানকেন ডেক লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেছি।’ তিনি বলেন সারা দেশে ছোট-বড় নৌপথে প্রায় ৭০০ সানকেন লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চ বন্ধের সিদ্ধান্তে অনেক মালিক পথে বসে যাবেন। যাত্রীরাও ভোগান্তিতে পড়বে।’

জানা গেছে, বৈঠকে নারায়ণগঞ্জ রুটে বন্ধ করে দেওয়া লঞ্চগুলো চালানোর পক্ষে জোর মত দেন লঞ্চ মালিকরা। কিন্তু নৌ নিরাপত্তার স্বার্থে এসব লঞ্চ অনুমোদন দেওয়া হবে না বলে মালিকদের জানিয়ে দেওয়া হয়। তবে এ রুটে কেউ ওয়েদার (ভাসমান) ডেকবিশিষ্ট লঞ্চ চালাতে চাইলে সেগুলো চলাচলের অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া বৈঠকে স্থিতিশীল এমন ছোট লঞ্চের জন্য নতুন ডিজাইন প্রস্তুত করতে ৩০ দিন সময় নৌপরিবহণ অধিদপ্তরকে দেওয়া হয়েছে। মালিকরা যাতে কম খরচে ডিজাইন পেতে পারেন সেই পদক্ষেপ নিতে সংস্থাটিকে বলা হয়েছে। একই সঙ্গে বিআইডব্লিউটিসিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে নির্দিষ্ট রুটিন অনুযায়ী ট্রিপ দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সি-ট্রাকের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের জন্য পৃথক রুট নির্ধারণ করা যায় কিনা- তা যাচাই করতে বিআইডব্লিউটিএকে বলা হয়েছে।

English Dainikbiswa

সরকারী ও বেসরকারী মেডিক্যালে ভর্তি ফল প্রকাশ আজ

 

জনগণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ- প্রধানমন্ত্রী

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, ‘আপনারা (কর্মকর্তাগণ) সব সময় মাথায় রাখবেন- জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়, কারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।’

প্রধানমন্ত্রী রাজধানীর শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১, ১২২ ও ১২৩ আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।

তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা তরুণ কর্মকর্তাদের যেখানে পোস্টিং দেয়া হবে- সে স্থান সম্পর্কে ভালভাবে জানতে এবং স্থানীয়দের ভাগ্য, জীবন ও জীবিকার উন্নয়নের ব্যাপারে সব সময় চিন্তা-ভাবনা করার নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, ‘আপনাদের (প্রশাসনিক কর্মকর্তাদের) দেশের জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ সুযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, এই তরুণ প্রশাসনিক কর্মকর্তারা মাঠ পযায়ে কর্ম অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতে উচ্চতর পদ লাভের পর, তারা বাস্তবিকভাবে কাজ করার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারাই বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার সরকারের গৃহীত ভিশন-২০৪১ বাস্তবায়নের মূল চাবিকাঠি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস প্রশাসনিক একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচ এন আশেকুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলি আজম।

এ সময় বিসিএস প্রশাসনিক একাডেমির ওপর নির্মিত একটি অডিও-ভিজুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরহাদ হোসেন রেক্টরের কাছে শীর্ষ স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন।

১২১, ১২২ ও ১২৩ কোর্সে মোট ৯৯ জন অংশ নেন।

১২১, ১২২ ও ১২৩ থেকে প্রথম স্থান অধিকারকারী রেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত তিন জন হলেন- মো. নাভিদ রেজওয়ানুল কবির, মো. রাকিবুর হাসান ও রেজওয়ানা আফরিন। এ সময় তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

পাশাপাশি, ১২১ এর মহুয়া আফরোজ ও আলাউদ্দিন, ১২২ এর সাবরিনা শারমীন ও সুমা খাতুন এবং ১২৩ এর কাজী মো. অনিক ইসলাম ও মেহেদী হাসান যথাক্রমে এই কোর্সগুলোর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

English Dainikbiswa

.রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে

পাকিস্তানে ৯০ দিনের মধ্যে নির্বাচন

রমনার বটমূলে হবে বর্ষবরণ, টানা দুই বছর পর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিগত দুই বছর করোনা মহামারির কারণে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন হয়নি। তবে করোনা সংক্রমণ কমে আসায় এবার বরাবরের মতো এই আয়োজন করছে ছায়ানট। মাসাধিককাল ধরে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে।

অবশ্য রমজানের পবিত্রতা রক্ষায় ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবারের আয়োজনে শিল্পী সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে ছায়ানটের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে নগরজীবনে বাংলা নববর্ষকে আহ্বান জানানোর জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে সুর ও বাণীর আয়োজন করে আসছে।

গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ছায়ানট-সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনে ছায়ানটের সভাপতি বরেণ্য সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন বলেন, আগ্রাসী করোনাকে দমাতে প্রায় দু’বছর আমরা গৃহবন্দি ছিলাম। সব শেকল ভেঙে বিশ্বজুড়ে আজ নব আনন্দে জেগে উঠবার আহ্বান।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণভাবে ছায়ানটের বর্ষবরণের মঞ্চে কমবেশি সোয়াশো শিল্পী থাকে। তবে স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবার শিল্পীসংখ্যা কমিয়ে আনা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলছে দলীয় পরিবেশনার মহড়া।

সংবাদ সম্মেলনে সনজীদা খাতুন আরও বলেন, বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে, ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব, বাঙালি ঐতিহ্যের অঙ্গ। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান।

English Dainikbiswa

রাশিয়া কিকি দাবি মেনে নিল ইউক্রেনের

নওয়াজ শরিফের উপড় হামলা।। মেয়ে মরিয়ম ইমরান খানকেই দায়ী করছেন

পরকীয়া নয় জমি নিয়ে দ্বন্দ্ব স্ত্রী’র কীটনাশক পান,আসল রহস্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল//

বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়নের আঃ রহমান টিটুর তার পিতা আঃ রশিদ মিরা,ও তার মেয়েদের অত্যাচারে হেপি বেগম(৫০) নামে এক নারী কীটনাশক পান করে আত্মহত্যা করার অভিযোগ উঠে।চার সন্তানেরর জননী এই নারী গত (২৮মার্চ) সোমবার সকাল সাতটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।বরিশাল সদর উপজেলার চাঁদাপুরা ইউনিয়ন ৬ নংওয়ার্ড চরপত্তনিয়া গ্রামে নিজ ঘরে কীটনাশক পান করেন নারী।তার স্বামী ফারুক চৌকিদার গ্রামপুলিশে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে     আঃ রশীদ মিরা ও তার ছেলে গ্রাম পুলিশ ফারুক মিরার সাথে ঝামেলা চলছিলো,গত(২৩ মার্চ) ফারুক মিরা বাদী হয়ে তার বাবা ও ভাই বোনদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বন্দর থানার পুলিশ এ এস আই উজ্জ্বল কুমার তদন্তকারী কর্মকর্তা গত (২৩মার্চ) ঘটনা স্থান পরিদর্শন করে দু’পক্ষকে এপ্রিল মাসের (২ তারিখ)  থানায় আসার জন্য বলে আসেন।কিন্তু শশুর, ননদ ও দেবোর টিটুর অত্যাচার সইতে না পেরেই আত্মহত্যার পথ বেঁচে নেয় নারী।এনিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কয়েক দিন ধরে কলহ চলছিল। সেই কলহের জেরে রোববার খুব সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন হ্যাপি বেগম। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

সেখানে একদিন চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তার মৃত্যু ঘটে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান এবং কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে হেপী বেগমের স্বামী গ্রাম পুলিশ ফারুক চৌকিদার(মিরা) বলেন, আমি ১৭/১৮ বছর ধরে এই জায়গায় বসবাস করে আসছি, কিন্তু আমার বাবা রশিদ মিরা ও ভাই টিটু ও বোনেরা মিলে আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠছে,আমি একজন গ্রাম রক্ষক (গ্রাম পুলিশ)হয়ে  বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও তাঁরা  কোনো পদক্ষেপ নেয়নি,যতদিন যাচ্ছে ততই আমার পরিবারের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে আমার বাবা, ভাই টিটু ও বোনেরা।

এছাড়াও তিনি আরও বলেন,স্থানীয় চেয়ারম্যান এর বাবা প্রাপ্ত মেম্বার আঃ বারেক হাওলাদার,আমার সাবেক ভিটায় ঘর উঠাতে নিষেধ করেন। অনুসন্ধানে বেরিয়ে আসে আসল রহস্য (ফাঁস) গত (২৮মার্চ) সোমবার সকাল সাতটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঐ নারী।বরিশালের স্থানীয় একাধিক পত্রিকায়,স্বামীর পরকীয়ার বলি স্ত্রী, প্রাণ গেল কীটনাশক পানে,শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

যা রহস্য জনক মূলত বিষয় হলো পিতার সম্পত্তিতে বসবাস করে আসছেন তিনি এনিয়ে দন্দ থাকায় বন্দর থানায় অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানা যায়, গত (১৮মার্চ) সাহেবের হাট বাজারের একটি দোকান থেকে টাইপ করে,গত (২৩মার্চ) বন্দর থানায় অভিযোগ দায়ের করেন,বিষয় দখলকৃত ভিটিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে। বাদী মোঃ ফারুক মিরা পিতা আঃ রশিদ মিরা, সাং চরপত্তনিয়া। বিবাদী আঃ রশিদ মিরা পিতা মৃত রহম আলী মিরা।

উল্লেখ এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আবেদন করিতেছি যে, আমি আমার দখলকৃত ভিটিতে বিবাদীর অনুমতিক্রম প্রায় (পঞ্চাশ হাজার)টাকার মাটি কাটিয়াছি। এখন সে আমাকে ঘর তুলতে দেয় না। এই ভিটির ব্যপারে কয়েক বার বৈঠক বসিয়াছি।বিবাদী আমাকে ঘর তোলার ব্যপারে বর্তমান ইউপি সদস্যের কাছে বার বার বলার পর আমি মাটি কাটিয়াছি এবং ঘর তোলার কাঠ করিয়া মিস্ত্রী দ্বারা কাজ শুরু করার পাঁচ দিন পর বাঁধা দেয়। প্রকাশ থাকে যে, মেজ ভাই রফিক বিদেশ যাওয়ার জন্য ধার বাবদ মায়ের মারফত নগদ (ষাট হাজার) টাকা নিয়েছে। ঘর তুলতে গেলে আমার ভাই ও বোনেরা খুন জখমের হুমকি দিতেছে।তাই নিরুপায় হইয়া আপনার থানায় অভিযোগ করিলাম। অতএব যাহাতে আমার দখলকৃত ভিটিতে ঘর তুলতে পারি তাহার সুব্যবস্থা গ্রহনে জনাবের একান্ত মর্জি হয়।

ফারুক মিরার বড় মেয়ে ফারজানা আক্তার বলেন, আমার মায়ের সাথে, দাদা,চাচা টিটু ও ফুপুদের অত্যাচার সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করার পথ বেঁচে নিয়েছে, আমরা চার ভাই বোন আজ দাদা ও চাচাদের কারনে এতিম হয়ে গেছি, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে দু’ হাত জোর করে বলছি এদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হোক,তা নাহলে ভবিষ্যতে ভয়ংকর রুপে আমাদেরকে ঘুম,খুনও,করতে দিদা বোধ করবে না।

স্থানীয় জলিল ও মিলন নামে দুই ব্যক্তী জানান, আঃ রহমান টিটু অদৃশ্য ক্ষমতাশীন ব্যক্তীর গাড়ি ড্রাইভ করে,একজন গ্রাম পুলিশ ও নিজের ভাইয়ের পরিবারের ওপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন ও মরে যাওয়ার প্ররোচনায় দিলে,আত্মহত্যা করে ঐ নারী। তার দৃশ্যমান ক্ষমতায় ভাইয়ের স্ত্রীর আত্মহত্যা করার বিষয়ে সাংবাদিকদের পরকীয়া তথ্য দিয়ে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। অভিযুক্ত আঃ রহমান টিটুকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু মুঠোফোন বলেন, বিষয়টি আমি জানি না, তবে খোঁজ খবর নিয়ে জানতে আছি। একজন গ্রাম পুলিশের জমি সংক্রান্তে তার স্ত্রী যদি কীটনাশক পান করে আত্মহত্যা করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি গ্রাম পুলিশ ফারুকের সাথে আছি। চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন, হেপি বেগম আত্মহত্যা করার মূল কারন টাই আমি জানি না, তবে একটা বিষয় শুনছি তার ছেলে সাথে কবুতর নিয়ে ঝগড়া জাটি হয়, এরই জেরধরে কীটনাশক পান করে। ইউপি সদস্য আঃ আলিম বলেন, আমি জমি সংক্রান্তের বিষয়টি শুনছি তবে পরকীয়া প্রেম এটা শুনি নাই, জমি নিয়ে দ্বন্দ্ব থাকার জেরে গৃহবধূ আত্মহত্যা করছে বলে আমি মনে করি।

সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কীটনাশক পানে নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নারীর আত্মহত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না।তবে জমি সংক্রান্তে  ফারুক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় যদি নারী কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকে তাহলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

English Dainikbiswa

কাল রোজা শুরু।। বাড়বেনা নিত্যপণ্যের দাম- বললেন ব্যবসায়ীরা