জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ২৮৯ আসন পেলেন যারা, দেখুন তালিকা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোয়নয়ন পেয়েছেন। ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

তালিকা দেখুন ||

Finall MP List-300 Rezaul Bhai 27

 

আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন পেলেন যারা…..

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, দীপু মণি মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো:

আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন পেলেন যারা…..

আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন পেলেন যারা…..

 

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি,পাঁচ বারের সাংসদ, সাবেক মন্ত্রী,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ষষ্ঠ বার বরগুনা- (সদর,আমতলী,তালতলী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বরগুনার আমতলীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও পথ সভা করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা সত ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান  এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি আবদুল্লাহ সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর তাঁরা উপজেলা সদরে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

পরে আবদুল্লাহ সুপার মার্কেটে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমুখ।

পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান  বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের প্রিয় নেতা এই আসন থেকে যতবার নির্বাচন করেছেন, ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করেছেন, তাঁরা সবাই জামানাত হারিয়েছেন। আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনিও জামানাত হারাবেন।’

মজিবুর রহমান আরও বলেন, ‘তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সদর-আমতলী-তালতলীবাসী  চাই,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।

বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোননয়ন পেলেন এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন মনোনয়ন বর্তমান সাংসদ,সাবেক মন্ত্রী,জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচ বারের সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

উল্লেখ্য, বরিশাল বিভাগের সর্বোচ্চ মনোনয়ন ফরম সংগ্রহকারী বরগুনা-১ থেকে আওয়ামীলীগের ২২ প্রার্থী হলেন,বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মিহির কান্তি মজুমদার,বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,সাবেক গ্রামীণ ব্যাংকের ডিজিএম,আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি গোলাম সরোয়ার টুকু, ঢাকা বার এর সাবেক সভাপতি অ্যাড. গাজী শাহ আলম, বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, বরগুনা জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেনের কন্যা ফারজানা সুমি, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির,বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা,বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মোঃ শাহজাহান, বরগুনা সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু,বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ,জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,প্রকৌশলী মনিরুজ্জামান মনির,রোজিনা নাসরিন, মেহেরুন নেছা ও মোঃ ইদ্রিস আলী মোল্লা।

গোপালগঞ্জ খ্যাত বরগুনা জেলায় আওয়ামী লীগের আস্হার প্রতিক হিসেবে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের মন জয় করেছেন।

নির্বাচন উপলক্ষ্যে ৯টি ইসলামি দলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী ৯টি দলের নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এই বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, ইসলামপন্থী দলগুলোর নেতারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন। অনেকেই নিজেদের সংসদ সদস্য হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সহায়তা চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও অবাধ হবে বলে জানান প্রধানমন্ত্রী।

যেসব রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, সেই দলগুলো হলোঃ

 ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৈঠকে বিভিন্ন দলের ১৪ জন নেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন আতাউল্লাহ হাফেজ্জী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ, আবুল হাসনাত আমিনী, মোহাম্মদ ফয়জুল্লাহ, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মিসবাহুর রহমান চৌধুরী, শাহীনূর পাশা চৌধুরী, আলম নূরী, আবুল খায়ের প্রমুখ।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ দেন জানান ইসলামপন্থী দলের এই নেতারা। পরে প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

বৈঠকের বিষয়ে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

বৈঠকে অংশ নেওয়া বেশির ভাগ দলই সরকারঘেঁষা হিসেবে পরিচিত। এর মধ্যে ইসলামি ঐক্যজোট ও জমিয়তে ওলামায়ে ইসলামসহ কিছু দল বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে ছিল। কিন্তু এখন তারা বিএনপির সঙ্গে নেই।

বৈঠকে জমিয়তে ওলামায়ে ইসলামের অন্যতম সহসভাপতি শাহীনূর পাশা চৌধুরী অংশ নিয়েছিলেন। তবে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তে শাহীনূর পাশা গণভবনে যাননি। এটি শাহীনূরের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। দলের নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

গত মঙ্গলবার ইসলামপন্থী ছয়টি দল এক বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই মুহূর্তে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এমন অবস্থায় জনমতকে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ওই বৈঠকে সভাপতিত্ব করেন। বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের ও জমিয়ত ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বৈঠকে অংশ নিয়েছিলেন। এর দুদিন পরই আতাউল্লাহ, আবুল খায়ের এবং জমিয়তের নেতা শাহীনূর পাশা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখালেন।

Daily World News

ফকিরহাটে নাশকতা মামলায় ইউপি সদস্য প্রেপ্তার

বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে কে এগিয়ে!

ফকিরহাটে নাশকতা মামলায় ইউপি সদস্য প্রেপ্তার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

ফকিরহাটে নাশকতা মামলায় মো. মাসুদ রানা আরিফ (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপোতা গ্রামের মো. আয়ুব আলী শেখের ছেলে অরিফের বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার মামলা হয়। মামলা নং-৯। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মাসুদ রানা আরিফ ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আরিফকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে কে এগিয়ে!

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী হিসেবে ২২ জন মনোনয়ন ফরম ক্রয় করলেও টপ ফেভারিট হিসেবে আছেন বর্তমান সাংসদ,সাবেক মন্ত্রী,জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচ বারের সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও স্হানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব,কর্মসংস্থান ব্যাংক এর সাবেক চেয়ারম্যান,বেসরকারি সংস্থা উদ্দীপন এর চেয়ারম্যান ডঃ মিহির কান্তি মজুমদার।

বরগুনা,আমতলী ও তালতলী উপজেলা ঘুরে দেখা গেছে,এ আসনের সর্বত্রই আলোচনা চলছে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও ডঃ মিহির কান্তি মজুমদার কে ঘিরে।তবে দলের হাইকমান্ড যাকেই মনোনয়ন দিবেন সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা তার পক্ষেই একনিষ্ঠ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

বরগুনা-১ থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী অপর প্রার্থীরা হলেন,বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,সাবেক গ্রামীণ ব্যাংকের ডিজিএম,আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি গোলাম সরোয়ার টুকু, ঢাকা বার এর সাবেক সভাপতি অ্যাড. গাজী শাহ আলম, বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, বরগুনা জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেনের কন্যা ফারজানা সুমি, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির,বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা,বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মোঃ শাহজাহান, বরগুনা সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু,বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ,জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,প্রকৌশলী মনিরুজ্জামান মনির,রোজিনা নাসরিন, মেহেরুন নেছা ও মোঃ ইদ্রিস আলী মোল্লা।

দলীয় হাইকমান্ড চাইলে নতুন কোন চমকও আসতে পারে বলে জানিয়েছেন বিশেষ সুত্র।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন  বর্তমান সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মূশের্দী।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম মূশের্দী এমপি

গতকাল (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে তিন উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকালে ফরম জমা দেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  আব্দুস সালাম মৃর্শেদী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে খুলনা-৪ আসনের ভাগ্যোন্নয়নে ঘটাতে চাই। রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি। বঙ্গবন্ধু কন্যা আবারো আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি। বিগত দিনে আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন তার প্রতিটা  ক্ষেত্রে উন্নয়ন  করেছি। তাই দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীদের ভালবাসায় বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম মূশের্দী এমপি

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফ. ম অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন,রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আরিফুর রহমান,সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক,  ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ,বাছিতুল হাবিব প্রিন্স,রাজা মিয়া, আ. রাজ্জাক শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা, যুবলীগের হাবিবুর রহমান তারেক, মাসুম মোরশেদ, ইউপি  সদস্য কামরুজ্জামান সোহেল, বাবর আলী, মাসুম সরদার,  রিনা পারভীনসহ রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রামপালে নাশকতার মামলায় বিএনপির সন্দিগ্ধ ৫ নেতাকর্মীসহ গ্রেফতার- ৬

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বিএনপির ৫ নেতাকর্মীকে সন্দিগ্ধ নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) রাতে ও সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামপাল থানা পুলিশ তাদের আটক করে।

গত ইংরেজি ১৪-০৮-২০২৩ তারিখের করা ০৮ নং মামলার সন্দিগ্ধ আসামীরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ শওকতের ছেলে মো. আসাদুজ্জামান লিটু (২৫), পেড়িখালী গ্রামের খালিদ মল্লিকের ছেলে তন্ময় মল্লিক (২৮), দলদাহ গ্রামের দেলোয়ার খানের ছেলে ইমরান খান (২৬)। গত ইংরেজি ০৭-১০-২০২৩ তারিখের করা ০৪ নম্বর মামলার আসামীরা হলেন, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মিন্টু পাটোয়ারীর ছেলে মারূফ পাটোয়ারী (১৯) ও একই গ্রামের আজিম শেখের ছেলে মো. ওমর ফারুক জনি (১৯)। অপর জন হলেন জিআর ০২/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার আদাঘাট গ্রামের ফরিদ শেখের ছেলে শিমুল শেখ (৩০)।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপাল থানায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে আইনের আওতায় আনা হবে। মানুষের জানমাল রক্ষায় কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল রায়ই বহাল থাকছে- হাইকোর্ট

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে আপিল বিভাগ। ফলে হাইকোর্টের আগের দেওয়া রায় বহাল থাকছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।

এর আগে, গত ১২ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আবেদনের শুনানির দিন পিছিয়ে আজ রোববার ধার্য করে আপিল বিভাগ।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।

রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন। এরপর রায়ের বিরুদ্ধে একই বছর দলটির পক্ষ থেকে লিভ টু আপিল (সিপি) করা হয়।

২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

২০০৮ সালে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।