আওয়ামী লীগের নৌকায় আরও যেসব দল ভোট করতে চায়

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া আরও ছয়টি দল ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। জোটভুক্ত দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হয়। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। জোটভুক্তভাবে নির্বাচনের বিষয়টি ইসিকে জানানোর শেষ সময় ছিল আজ শনিবার।

ইসি সূত্র জানায়, যে দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে ইসিকে জানিয়েছে, সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ ও তৃণমূল বিএনপি।

এর মধ্যে আওয়ামী লীগ ছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জেপি, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে। এর মধ্যে গণতন্ত্রী পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ায় কোন অংশটি নিবন্ধিত তা এখনো পরিষ্কার নয়। গণতন্ত্রী পার্টি দুই অংশই আলাদা আলাদা চিঠি দিয়েছে।

এর বাইরে জাতীয় পার্টি ও বিকল্প ধারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। তারা সুনির্দিষ্টভাবে নৌকা প্রতীক চায়নি। বিকল্প ধারা বলেছে, পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে তারা নির্বাচন করতে আগ্রহী। আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিঠি দিয়ে বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

আজ বিকেল চারটার কিছু আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তখন পর্যন্ত সাতটি দলের কাছ থেকে আবেদন পাওয়ার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, তারা জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে তাদের সঙ্গে কোন কোন দল থাকবে, সেটা চিঠিতে বলা হয়নি।

এ ছাড়া আওয়ামী লীগ জানিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে। অশোক কুমার দেবনাথ জানান, এর বাইরে সাম্যবাদী দল, জাসদ ও ওয়ার্কার্স পার্টি ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি দল ছাড়াও তরীকত ফেডারেশন, জেপি ও গণতন্ত্রী পার্টি (দুই অংশ) নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে।

ইসি সূত্র জানায়, নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ইসিকে চিঠি দিয়ে বলেছে, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির দলীয় প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচনে অংশ নেবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই জোটে ১৫টি রাজনৈতিক দল আছে। তবে এই দলগুলোর কোনোটিই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ইসিতে নিবন্ধিত না হলে কোনো দল আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই। এসব দলের কেউ সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করলে তাঁরা সরাসরি তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

জাপার দুই চিঠি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাপা থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি গেছে। একটি পাঠিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। অন্যটি পাঠিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লেখা চিঠিতে জাপা মহাসচিব মুজিবুল হক বলেছেন, সংসদ সদস্য পদে তাঁদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

অন্যদিকে রওশন এরশাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

অন্যদিকে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কার স্বাক্ষরে মনোনয়ন দেওয়া হবে, তা রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে ইসিকে জানাতে হয়। ইসি তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে এটি জানানোর জন্য দলগুলোকে চিঠি পাঠিয়েছে। এই চিঠির জবাবে জাপা মহাসচিবের দেওয়া চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। ক্ষমতাপ্রাপ্ত হিসেবে জি এম কাদেরের নাম, পদবি ও নমুনা স্বাক্ষরও পাঠানো হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে দুটি চিঠি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পার্টির যে দুটি চিঠি এসেছে, সেগুলো কমিশনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সাধারণত কোনো দলের সভাপতি বা সাধারণ সম্পাদক/মহাসচিব দলের সই করার ক্ষমতাপ্রাপ্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Daily World News

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার কিছু সময় পর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।

এরপর থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া। অনলাইনে ও সরাসরি গিয়ে মনোনয়ন ফরম কেনা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

এর আগে, আজ শনিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর ব্যবস্থা তিনি দেখতে এসেছেন।

শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারাই জনগণের সম্পদে আগুন সন্ত্রাস করবে তাঁদের প্রতিহত করুন।

জনগণের ভোটের অধিকার অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ বলে জানান শেখ হাসিনা বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সেজন্য লাগবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দিনই আজ শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির খবর জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী শনিবার থেকে বিক্রি শুরু থাকবে যেসব শর্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। চলবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগের সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

এতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শুক্রবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। পরদিন শনিবার থেকে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

 

তফসিল ঘোষণার পরপরই আমতলী উপজেলা আওয়ামী লীগের সভা ও শান্তি মিছিল

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায়৷ দেশের উন্নয়ন শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভা শেষে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে  পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে শান্তি মিছিল বের পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাকিব প্লাজার সামনে পথ সভা করা হয়।

যুক্তরাষ্ট্র শর্তছাড়া সংলাপে বসার আহবান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।  সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো— আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বিবৃতিতে বলা হয়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হ‌য়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই অংশ হিসেবে সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। তবে চিঠি পাওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আওয়ামী লীগ ও বিএনপি।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য,আগুন সন্ত্রাস,গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে আমতলী উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠন।

আজ ১২ই নভেম্বর সকাল এগারোটায়  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মিলিত যৌথ সভা শেষে দলীয় কার্যালয় থেকে মোটর শোডাউন সহ বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের ঘটনাস্থল আড়পাংগাশিয়ার মধ্যে তারিকাটা ঘুরে আড়পাংগাশিয়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।পরে সেখান থেকে পুনরায় মোটর শোডাউন উপজেলার উত্তর দিকের শেষ সীমানা শাখারিয়া থেকে ফিরি এসে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আড়পাংগাশিয়ায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মোটর শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বিএনপি- জামায়াতের টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল রাত সারে নয়টায় তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আমতলী উপজেলার মধ্যে তারিকাটায় অগ্নিসংযোগের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশক্রমে আজ ৯ই অক্টোবর দুপুর বারোটার সময় পৌর শহরের আবদুল্লাহ সুপার মার্কেট থেকে পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘটনাস্থল আড়পাংগাশিয়া ইউনিয়নের মধ্যে তারিকাটা ঘুরে আমতলী পৌর শহরের সাকিব প্লাজার সামনে পথসভা করে।

পথসভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত বিএনপি জামায়াত দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।জনগন বিএনপি-জামাতের এধরনের  অপতৎপরতা আমতলীর জনগণ প্রতিহত করবেন।

পথ সভায় আরও বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা মোঃ হারুন অর রশীদ,জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার ও মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,গতকাল বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ঢাকাগামী সাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বিএনপি-জামায়াতের ডাকা৷ টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়,বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আমতলীর আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারে অনুমান করে আগ থেকেই আমতলী থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন,এক সময়ে এই এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে আমতলী থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আ.লীগের কারণ দর্শানোর নোটিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

কারণ দর্শনোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশনা সত্বেও নির্দেশ অমান্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে প্রকাশ্যে জনসভায় অশালীন বক্তব্য প্রদান করেছেন। যাহার প্রমাণ জেলা আওয়ামী লীগের সভায় উত্থাপিত হয়েছে।

তার বক্তব্য অশালীন এবং অসাংগঠনিক। যাহা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে গত ইংরেজি ২৫-১০-২০২৩ তারিখে জেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন।

এ জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন সংগঠন থেকে সাময়ীকভাবে বহিষ্কার করা হবে না তাহা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে লিখিতভাবে জবাব জেলা আওয়ামী লীগ বরাবর প্রেরণ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদের মুঠোফোন কথা বলার চেষ্টা করলেও  তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি কারণ দর্শনোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সাত দিন গত হওয়ার পরেও মো. আবু সাইদ কারণ দর্শনোর নোটিশের জবাব দেননি বলেও তিনি নিশ্চিত করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে ডুমুরিয়ার রঘুনাথপুর, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথকভাবে বিশেষ প্রস্তুতি মলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে মঙ্গলবার  ৭ নভেম্বর ডুমুরিয়ার রঘুনাথপুর, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথকভাবে বিশেষ প্রস্তুতি মলক সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মাগুরখালী ইউনিয়ন মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা।

সহকারি অধ‍্যাপক সরোজ কুমার রায়ের পরিচালনায়  ও সন্ধ্যায় শরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বানিয়াখালী স্কুল ভবনে রিজাউল গোলদারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায়  প্রধান অতিথি র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চনদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান  গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার আবু সাঈদ, সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা  আওয়ামী লীগ নেতা অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা,জামিনী রজ্ঞন সানা,  হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শরাফপুর ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম,  শৈলেন্দ্রনাথ দাশ,   ওবাইদুর রহমান, মনোরজ্ঞন দাস, দিপঙ্কর রায়, চিত্ত রজ্ঞন সানা, সুকৃতি সানা, স্বরসতি মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার প্রমুখ।