ওমিক্রনে শেষ নয় পরবর্তী ধরন হবে আরও সংক্রামক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের শেষ ধরন ওমিক্রন নয়। করোনার পরবর্তী ধরন হতে পারে আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ সতর্কবার্তা দিয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এ প্রেক্ষাপটে কোভিড ঠেকাতে যথাযত পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে হু।

হু এর কোভিড-১৯ টেকনিক্যাল কর্মকর্তা ও মার্কিন মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভ বলেন, ‘আমাদের বলা সর্বশেষ ধরন হবে না ওমিক্রন। পরবর্তী উদ্বেগের ধরনটি হবে আরও বেশি যুতসই; অর্থাৎ এটা হবে আরও বেশি সংক্রামক। কারণ এখন যেটা ছড়িয়ে পড়ছে, ওই ধরনটিকে সেটা অতিক্রম করে যেতে হবে।’

তিনি বলেন, ‘তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো- ভবিষ্যতের ধরনটি কতোটা ভয়ানক হবে।’

বিস্তারিত আসছে . . .

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্যারাসিটামল দীর্ঘদিন খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে – গবেষণা

প্যারাসিটামল দীর্ঘদিন খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে – গবেষণা

উচ্চ রক্তচাপের সমস্যা থাকা যেসব ব্যক্তি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করেন, তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, যেসব রোগী দীর্ঘসময় ধরে প্যারাসিটামল গ্রহণ করছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো চিকিৎসকদের চিন্তা করা দরকার।

গবেষকরা বলছেন, মাথা ব্যথা ও জ্বরের জন্য প্যারাসিটামল গ্রহণ করা যেতে পারে।

তবে অন্য গবেষকরা বলছেন, এ বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্য আরো বেশি মানুষের ওপর বেশি সময় ধরে গবেষণা চালানো প্রয়োজন।

শরীরের ব্যথার জন্য সারা বিশ্বে বহুলভাবে ব্যবহৃত হয় প্যারাসিটামল। তবে দীর্ঘস্থায়ী বা পুরনো ব্যথা উপশমের জন্যও প্যারাসিটামলের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

তবে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল ব্যবহারের কোনো উপকারিতা আছে কিনা, তা নিয়ে তেমন প্রমাণ নেই।

স্কটল্যান্ডে ২০১৮ সালে অন্তত ৫ লাখ মানুষকে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এই সংখ্যা দেশটির জনসংখ্যার দশ শতাংশ।

রোগীদের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে – যেই সমস্যায় যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন ভুগে থাকেন – তাহলে তাদের আরো বেশি ঝুঁকি তৈরি হতে পারে বলে উঠে এসেছে গবেষণায়।

গবেষণার ট্রায়ালে ১১০ জন স্বেচ্ছাসেবীকে নেয়া হয়, যাদের টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন ৪টি করে প্যারাসিটামল (১ গ্রাম) সেবন করতে দেয়া হয়।

এই ১১০ জন স্বেচ্ছাসেবীর দুই-তৃতীয়াংশ উচ্চ রক্তচাপ অথবা দুশ্চিন্তার কারণে প্যারাসিটামল নিচ্ছিলেন।

ট্রায়ালে উঠে এসেছে, ‘প্যারাসিটামলের কারণে তৈরি হওয়া উচ্চ রক্তচাপ’ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ।

সার্কুলেশন জার্নালে সম্প্রতি প্রকাশিত হওয়া গবেষণাটিতে ‘কিছু শ্বেতাঙ্গ স্কটিশের রক্তচাপে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়’ তবে এখনো এ সম্পর্কে ‘অনেক অজানা তথ্য’ রয়েছে, মন্তব্য করেন লন্ডনের সেইন্ট জর্জেস ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও থেরাপিউটিকসের শিক্ষক ড. দিপেন্দর গিল।

“প্রথমত, প্যারাসিটামল ব্যবহারের ফলে রক্তচাপ বাড়ার সমস্যা দীর্ঘ দিন টিকে থাকে কিনা, তা পরিষ্কার নয়”, বলেন ড. গিল।

“দ্বিতীয়ত, প্যারাসিটামলের জন্য বৃদ্ধি পাওয়া রক্তচাপের কারণে হৃদরোগ তৈরি হতে পারে কিনা, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।”

যুক্তরাষ্ট্রের একটি ব্যাপকভিত্তিক গবেষণায় এর আগে উঠে এসেছিল যে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল ব্যবহার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় – তবে এই দু’টির মধ্যে সরাসরি সম্পর্ক আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এডিনবরার গবেষকরা বলছেন, প্যারাসিটামল কীভাবে রক্তচাপ বাড়ায় সে সম্পর্কে তারা পরিষ্কারভাবে ব্যখ্যা দিতে পারছেন না।

তবে তারা আশা প্রকাশ করেছেন তাদের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্যারাসিটামল প্রেসক্রাইব করার বিষয়টি নিয়ে নতুন করে গবেষণা শুরু হবে।

গবেষণার অর্থায়ন করা সংস্থা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলছে ডাক্তার ও রোগীদের প্রতিনিয়ত চিন্তা করা উচিত যে ‘প্যারাসিটামলের মত অপেক্ষাকৃত ক্ষতিহীন’ ওষুধও আমাদের গ্রহণ করা উচিত কিনা। সূত্র: বিবিসি।

//অনলাই নিউজ//

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় বড় ভাইকে নির্মমভাবে পিটিকে হত্যা করেছে ছোট ভাই

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, এখন ভেন্টিলেশনে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। কোভিডে আক্রান্ত ছিলেন। ধরা পড়ে নিউমোনিয়াও।

লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির অবনতি। কিংবদন্তি গায়িকাকে নিয়ে দেওয়া হল ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’।

সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’

কিছু দিন আগে নবতিপর গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা হয়েছিল তাঁর। তার পর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাঁকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয়।

কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোটাররা ক্ষুব্ধ-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যেতে হতে পারে

খুলনা তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুসখুলনা তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণকৃত শীতবস্ত্র উষ্ণতা ছড়াচ্ছে খুলনা জেলার তেরখাদা উপজেলায়। ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রবিবার (৩০ জানুয়ারি) তেরখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম মূর্শেদী কওমি মাদ্রাসা, পূজা উদযাপন পরিষদ, লঞ্চ ডুবিতে পরিবার হারা মীম, সাংবাদিক, দলিত সম্প্রদায়, মালো সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম মূর্শেদী এমপি শীতবস্ত্র বিতরণকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরোচিত ভূমিকা উল্লেখ্য করে ভূসয়ী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নিজস্ব ভূমি-বাসস্থান করে দিয়ে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সাবলম্বী করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, পিতা-মাতা ও বোন হারানো মীমকে আমি ঘর তৈরি করে দিয়েছি। আমি সব সময় মীমের খোঁজ-খবর রাখছি। তেরখাদা-রূপসা ও দিঘলিয়াবাসীর জন্য নিরলসভাবে কাজ করছি। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে তেরখাদার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আ’লীগের দলীয় নেতাকর্মী ও ‘সালাম মুর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

সালাম মূর্শেদি এমপি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে খুলনা-৪ আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

কম্বল বিতরণকালে জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংষদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা এসএম হাবিব, শেখ তবিবুর রহমান ও বাসিতুল হাবিব প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা, সালাম মূর্শেদী সেবাসংঘের টিম লিডার শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার, ছাত্রলীগ নেতা ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন দৈনিক বিশ্ব

বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লাখ পোনা জব্দ: ৯ জেলেকে জরিমানা

 

 

কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল জোদ্দার এর দ্রুত আরোগ‍্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম  সদস‍্য প্রকৌশলী  ম‍ৃনাল জোদ্দার এর দ্রুত আরোগ‍্য কামনায় ২০ জানুয়ারী বিকালে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের উদ‍্যেগে দলীয় কার্যলযে দোযা মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে  ও এ‍্যাড আরশাফুল আলম রিজুর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পদাক ভারপ্রাপ্ত শাহানেওয়াজ হোসেন, এ‍্যাড. প্রতাপ  কুমার রায়, মুশরিকুর রহমান সাগর,  শেখ ইকবাল হোসেন,  আফরোজা খানম মিতা শাহনেওয়াজ হোসেন শিমুল, ফজলুল হক লাভলু,  শেখ মাসুদ রানা, মাহাবুল আলম খালিদ, অরিন্দম মল্লিক, মিজানুর রহমান ভোলা, আবু দাউদ মোড়ল,  রবিউল ইসলাম আন্টু, রাজিউল বারী সৈকত, বিকাশ মন্ডল, প্রসূন বিশ্বাস পম্পী, মুসফিকুর রহমান টিটো, এরশাদ মোল্ল‍্যা, আছাদুজ্জামান মিন্টু, বাপ্পী রায়, উত্তম বিশ্বাস, রাসেল সরদার, আকতারুজ্জামান, বিপুল মন্ডল, শুকুর মাহমুদ, মিঠু মীর, কামরুল ইসলাম, জাকির হোসেন, সরোয়ার খান বাবু , সিদ্দুর রহমান  প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

উল্লেখ‍্য গত মঙ্গলবার করোনা পজিটিভ ধরা পড়ে।

 

মোংলায় ঠান্ডায় রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা ও রোগীর স্বজনদের উপচে পড়া ভিড়

হঠাৎ করে শৈত্যপ্রবাহের কারণে মোংলা ঠান্ডাজনিত রোগে বয়স্কদের চাইতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের তুলনায় আউটডোর সাধারণ রোগীর চাপ অনেক বেশি।

এ বিষয়ে  জামিলা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে তিনি আমাশয় ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন তাই ডাক্তারের চিকিৎসা নিতে এসেছেন।

তবে বয়স্কদের থেকে শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কর্নারে গিয়ে দেখা দেখা যায় রোগীর স্বজনদের উপচে পড়া ভিড়।

এ বিষয়ে মোংলা উপজেলার মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,  হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমার দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে তারা আজ দু’দিন যাবত আমাশয়, সর্দি ও কাশি নিয়ে ভুগছেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কর্নারের চিকিৎসক প্রকাশ কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন,  অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে শিশু রোগীর চাপ অনেক বেশি সাধারণ সময় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী আসলেও বর্তমান সময়ে ১০০ এর মতো হয়ে গেছে যার বেশির ভাগ শিশু ঠান্ডাজনি রোগ আমাশয়, সর্দি, কাশি, শ্বাসকষ্ট,  পাতলা পায়খানা ও নিউমোনিয়ায় আক্রান্ত।

তিনি আরও বলেন,  রোগীর চাপ বেশি থাকায় তাদের সেবা দিতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে।  তবে রোগীর স্বজনদের উচিত শীতের সময় বাচ্চাদের বাইরে বের না করা, গরম পানিতে গোসল করানো ও গরোম পানি পান করানো।

//অতনু চৌধুরী, রাজু বাগেরহাট জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে শীতার্তদের মাঝে নওয়াপাড়া প্রেসক্লাবের কম্বল বিতরণ

 

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ৪ নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রীর বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল ( অব ) জাহিদ ফারুক শামীম এমপি মহাদয়ের পক্ষ থেকে বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশার আয়োজনে।  শুক্রবার (১৪ জানুয়ারী)  ৩,৩০ ঘটিকার সময় তার নিজ বাসভবনের সামনে

শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। শীতার্থদের মাঝে  ১০০০ শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে ৬৫ বছরের বৃদ্ধ আজহার আলী বলেন, আমি অনেক খুশি কাউন্সিলর বাদশা কম্বল পেয়ে। দোওয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর ও কাউন্সিলর বাদশার  জন্য। আল্লাহতালা যেনো ভালো রাখে।

এ-সময় বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ুন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেলসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন,  সহযোগী সংগঠন সমুহের নেতাকর্মীবৃন্দ; সামাজিক সংগঠনসমুহের নেতাকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে আট প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে একদিনে আটজন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। নবজাতকেরা সকলেই সুস্থ রয়েছেন, এনিয়ে গোটা উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা এই হাসপাতালে একদিনে সন্তান প্রসবের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি সাফল্যের দুয়ার উন্মোচন হয়েছে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত ডাঃ নার্সসহ সকল পেশার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ১১ই জানুয়ারি দুপুরে জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির এই অসাধ্য  সাফল্যে উন্মোচনের দুয়ার দেখার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। পাশাপাশি তিনি সকল প্রসূতি মায়েরাসহ তাদের নবজাতকের খোঁজ খবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার উপর বিভিন্ন দিক তুলে ধরে নির্দেশনা মূলক পরামর্ প্রদান করেন।ডোমার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এতবড় সাফল্যের কথা চিন্তা করে তিনি আনন্দে আত্মহারা হয়ে সকল নবজাতকের জন্য উপহার হিসেবে পোশাক আটজন প্রসূতি মায়েদের হাতে তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ রায়হান বারী”র সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় সোমবার ১১ জন প্রসূতি মায়েরা সিজারের জন্য হাসপাতালে ভর্তি হন, হাসপাতালের প্রসূতি বিভাগে দ্বায়িত্বে নিয়োজিত ডাঃ এবং নার্সদের সহযোগিতায় ১১জনের মধ্যে আটজন প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব হয়েছে এবং ডেলিভারি ট্রায়ালে রয়েছেন তিন জন।

এই আটজন প্রসূতি মায়েদের মধ্যে ৫জন প্রসূতি মা জন্ম দিয়েছেন ছেলে সন্তান এবং ৩ জন প্রসূতি মা জন্ম দিয়েছেন মেয়ে সন্তান। এখানে সর্বোচ্চ সেবা পেয়ে প্রসূতি মায়েরা ভিষণ খুশি। ক্লিনিকে গিয়ে সিজার না করে এখন নরমাল ডেলিভারিতে আস্থা ফিরেছে প্রসূতি মায়েদের।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, আমি আপনাদের উপজেলায় এসেছি সেবার মনোভাব নিয়ে, আমি এলাকার মানুষের জন্য আমার স্বাস্থ্য কমপ্লেক্সে সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি বাকিটা বিধাতার উপর। আমাদের এই প্রসূতি মায়েদের জন্য দ্বায়িত্ব প্রাপ্ত ২ জন ডাঃ সার্বক্ষনিক নিয়োজিত।

//নীলফামারী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির একজন কিলার

খুলনা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর কম্বল বিতরন

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ডুমুরিয়ায় বিএনপির গন সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ১২ জানুয়ারি দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপি খুলনাজেলা ও মহানগর শাখার উদ‍্যেগে ডুমুরিয়ার গুটুদিয়া ফুটবল মযদানে এক বিশাল গন  সমাবেশ অনুষ্ঠিত হয।

জেলা বিএনপির  আহবায়ক আমীর এজাজ খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন বিএনপির জাতীয় কমিটির সদস‍্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব‍্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীয় সদস‍্য মশিউর রহমান, প্রধান বক্তার বক্তব‍্য দেন  জেলা বিএনপির আহবায়ক এ‍্যাড. শফিকুল ইসলাম মনা,বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনক সম্পাদক অনিন্দ‍্য ইসলাম অমিত,   কেন্দ্রিয় বিএনপির তথ‍্য ও গবেষনা বিষযক সম্পাদক আজিজুর বারী হেলাল,  কেন্দ্রীয়  বিএনপির নেতা জযন্ত কুমার কুন্ডু,।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য দেন  কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেরুল ইসলাম সাবু, সাহারুজ্জামান মোর্তজা, মুস্তাফিজুর রহমান ইউসুফ আলী খান, আলী আকবার চুন্নু, এম এ জিলানী,   ফকরুল ইসলাম রবিন, ওমর ফারুক কওছার,   মোহাম্মদ, শাকিল আহমম্মদ, তৈয়েবুর রহমান, চৌধুরী শরিফুল ইসলাম শামিম, সৈয়দা রেহেনা ঈসা, মাহাবুল হোসেন পিয়ারু, গালিব ইমতিয়াজ নাহিদ, মোল্ল‍্যা কবির হোসেন, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েত, খান ইসমাইল হোসেন, এ‍্যাড. সেতারা বেগম, ইনতিয়াজ আহম্মেদ, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস,আ: মান্নান মিস্ত্রি,  ইবাদুল হক রুবায়েত, সাজ্জাত আহসান গোরা, শাহাদাৎত হোসেন ডাবলু, ফারুক হোসেন,  অসিত কুমার সাহা, হাফিজুর রহমান মনি, মুশিদ কামাল, মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজ প্রমুখ।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস

 

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাই বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে যেমন কেউ না খেয়ে থাকে না, তেমনি শীতেও কেউ কষ্ট পাবে না। এ কারনে সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন শীত থাকবে ততদিনই
‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ রোববার (৯ জানুয়ারি) দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম আঃ সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানে সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ,আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর,আলম হাওলাদার,সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধূরী, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু,সরদার জসীম উদ্দীন,শারাফাত হোসেন উজ্জল,,
ইউপি সদস‍্য ফরহাদ সরদার,আমিনুল ইসলাম সাগর, রাবেয়া খাতুন,আঃ সালাম, মিহির কুমার পাল, জাহাঙ্গীর হোসেন,তরিকুল ইসলাম, শাহরিয়ার ইমন,ময়না খাতুন রিয়াজ শেখ প্রমূখ।

//আ:রাজ্জাক শেখ, খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব

এবার ঢাকা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ আগুন