সরকারি নির্দেশনা না থাকায় লকডাউনেও এনজিও গুলো যথারীতি কিস্তি আদায় অব্যাহত

 

করোনার দ্বিতীয় সুনামি শুরু হয়েছে বাংলাদেশেও । গতকাল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশী। করোনার এই ক্রান্তিকালে সরকার ঘোষিত বিভিন্ন নিয়মনীতি  ও লকডাউন পালনের জন্য প্রশাসনের সর্বস্তর থেকে দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।

লকডাউন পালন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর, রিকশা চালক,আটো চালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিম্ন আয়ের লোকজন। তাদের দিনযাপন করতে হয় অতিকায় ক্লেশে। লকডাউন পালন করতে গিয়ে যেখানে প্রতিদিনের খাবার যোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে সেখান মরার উপর খাড়ার ঘায়ের মতো বাড়িতে এসে উপস্থিত হচ্ছে ঋণ পরিশোধের জন্য তাগিদ দেওয়া বিভিন্ন এনজিও-র কর্মকর্তা- কর্মচারীরা।

এই লকডাউনের মধ্যে নিম্ন আয়ের লোকদের নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করা সত্যিই দুরূহ কারণ লকডাউনে আয় উপার্জন ও ব্যবসা নাই।

কিন্তু এই লকডাউনের মধ্যে এনজিও-র লোকেরা কিস্তি আদায়ের জন্য গ্রাহকের বাড়িতে গিয়ে বসে থাকছে এমন কি হুমকিও প্রদান করছে। যেখানে নিম্ন আয়ের লোকজন তিন বেলা খাবার যোগাড় করতে পারছে না সেখানে কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবে?

গতবছর লকডাউন চলাকালে এনজিও গুলোর জন্য কিস্তি আদায়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল।

এবার লকডাউন চলাকালে সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হলেও এনজিও গুলোর কিস্তি আদায়ের বিষয়ে কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায়  নিম্নআয়ের গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। যা সত্যি অমানবিক।

তাই  এনজিও- দের কিস্তি বন্ধে সরকারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও কৃপাদৃষ্টি প্রার্থনা করছি।

নিজস্ব প্রতিবেদক//স্বীকৃতি বিশ্বাস

আকবর হোসেন পাঠান ফারুক অভিনেতা ও সংসদ সদস্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন: দোয়া চেয়েছেন তার ছেলে

 

আজ অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে তার অবস্থা  গুরুতর বলে জানিয়েছেন তার ছেলে শরৎ। ফারুক বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২১ মার্চ, ২০২১ইং  থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন, তার চেতনা নেই। শরৎ জানিয়েছেন, এরই মধ্যে ফারুকের রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

শরৎ বলেন বাবার রক্তে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। পাকস্থলীতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন আগে বাবার মস্তিষ্কে একটি সিজার করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

ফারুক গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান । সেখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

পূর্বে সিঙ্গাপুরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ার কারণে তাকে প্রায় ৪৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল।

মোটামুটি সুস্থ্য হবার পর তিনি দেশে ফিরে আসেন , এসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন ।

এরপর সুস্থ হয়ে সিঙ্গাপুরে নিয়মিত চেকআপের জন্য গেলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

// নিজস্ব প্রতিনিধি //

 

আগামী ২৮ দিন করোনা অতিমারী অতি উদ্বেগের: জানালেন ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়

 

এই প্রথম একদিনে করোনা আক্রান্ত ৬ অঙ্কে পৌছেছে সোমবার, এটা ভারতের জন্য অতি উদ্বেগের বিষয় ।সোমবার ভারতে ১,০০,০০০ জন করোনা আক্রান্ত ।

 

প্রথমবার দৈনিক করোনা আক্রান্ত  ছ অঙ্কে পৌঁছনোর ঘটনা নিয়ে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় ।  সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র।

 

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বলেন দেশে অতিমারি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে।

 

জনসংখ্যার একটা বড় অংশ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম দফার তুলনায় এ বার সংক্রমণের গতি আরও বেশি বলে জানিয়েছেন চিকিৎসক পাল।  সেই সঙ্গে তিনি বলেন সময়ের সঙ্গে সঙ্গে অতিমারি তীব্রতা বাড়ছে।  দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। সর্বোপরি  দেশ জুড়েই এই ভয়াবহ পরিস্থিতি।’’

 

নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য জানিয়েছেন, দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ ঠেকাতে জনসচেতনতার উপরেই নির্ভর করছে কেন্দ্র। তিনি বলেন, আগামী ৪ সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট হতে হবে

 

মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ করোনা-বিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে কোভিড চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করা এবং টিকাকরণ কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি। তবে সংক্রমণের এই পরিস্থিতিতে ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলির তুলনায় কম বলে জানান তিনি।

সব মিলিয়ে রাজধানী মুম্বই-সহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্নাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর। পাঞ্জাব এবং ছত্তীসগঢ়ের পরিস্থিতির দিকেও নজর রেখেছে কেন্দ্র।

।। আন্তর্জাতিক  ডেস্ক ।।

।।করোনা চট্টগ্রাম ।। আক্রান্ত- ৪৯৪/ মৃত্যু-১

 গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন করে ৪৯৪ জনের দেহে করোনা অস্তিত্ব সনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২ হাজার ৩০১ জন। মোট মৃত্যের সংখ্যা ৩৯৬ জন। গত মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৪ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়। সনাক্তদের মধ্যে ৪৩৯ জন নগরের ৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

করোনার অতিমাত্রায় সংক্রমনের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কার্ফু দিল্লিতে

 

ভারতের দিল্লিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কার্ফু ঘোষণা। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত তা চালু থাকবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে এমনই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল যদিও গত সপ্তাহে  জানিয়েছিলেন, এখনই লকডাউন করার কোনও চিন্তাভাবনা নেই। কিন্তু সোমবার রাজধানীতে ৩ হাজার ৫৪৮ জন নাগরিক নতুন করে সংক্রমিত হন। মৃত্যু হয় ১৫ জনের। তার পরেই পরিস্থিতি বিবেচনা করে রাত্রিকালীন কার্ফু চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি সরকার জানিয়েছে, রাত্রিকালীন কার্ফু চলাকালীন কেউ যদি প্রতিষেধক নিতে যান, সে ক্ষেত্রে সঙ্গে ই-পাস রাখতে হবে তাঁদের। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকদেরও ই-পাসের মতো বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে। মুদ্রণ এবং বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকরাও সেই সুবিধা পাবেন।

।।অনলাইন ডেস্ক।।

হাইকোর্ট করোনা বিবেচনায় পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ

 

প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফহাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় তাদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

॥ অনলাইন ডেস্ক ॥

খুলনার রূপসায় লকডাউনে প্রশাসনের মাস্ক বিতরণ, অভিযান ও জরিমানা

 

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের প্রথম দিন থেকে খুলনার রূপসা উপজেলায় লকডাউন নিশ্চিত করার লক্ষে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ, মাইকিং ও সচেতনতা প্রচারণা করা হয়।

উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত খান মাসুম বিল্লাহ ৫ এপ্রিল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচরণা করেন।

রূপসা ঘাটে নৌকায় অধিক লোক নেওয়ার অপরাধে ২ মাঝিকে জরিমানা করেন এবং লকডাউনের প্রথম দিনেই ১১টি মামলা ও ৩১০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

অপরদিকে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ সকাল থেকে রূপসার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অভিযান পরিচালনা করেন। রূপসা ঘাট, সেনেরবাজার ঘাট, উপজেলা সদর, পালেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় মানুষকে সচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলামসহ অসংখ্য পুলিশ সদস্য।

//খুলনা ব্যুরো, আ: রাজ্জাক সেখ //

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন

করোনাভাইরাসে আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কাজী আমিনুল ইসলামের বাবা কাজী সিরাজুল ইসলাম আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী।

নিজস্ব প্রতিবেদক ।।

রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

 

স্থানীয় ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ২য় দিনের মতো বিক্ষোভ করছেন

লকডাউনের ১ম দিন সোমবার সকালে নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

এর আগে গতকাল রোববার দুপুরের পর অবিলম্বে লকডাউন প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীরা মিছিল বের করেন। তারই ধারাবাহিকতায় আজ সকালেও রাস্তায় নামেন তারা

 

গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের হলে গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে

সময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়েলকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবোইত্যাদি স্লোগান দিতে থাকেন।  

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামে করোনা: ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩২

চট্টগ্রামে মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৩২ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। মৃত্যের সংখ্যায় এটি হচেছ চট্টগ্রামে গত ৭ মাসের রেকর্ড। এর আগে গত বছরের (২০২০ সালের) ১৪ আগষ্ট একদিনে চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু হয়। সনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল (রবিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪ টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ ৫ টি ল্যাবে ১ হাজার ৭৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ২১৯ জন মহানগরীর এবং ১৩ জন ভিন্ন ভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালে ৪১ হাজার ৫০০ জন এবং মোট মৃত্যুর বরণ করেন ৩৯৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫ টি ল্যাবে ১ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। সনাক্তদের মধ্যে ২১৯ জন নগরের, ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে করোনার সংক্রমন মোকাবেলায় শতভাগ প্রস্তুতির কথা বলেছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। তিনি জনসাধারনকে সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

// আবুল হাসেম, চট্টগ্রাম //