চট্টগ্রামে মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৩২ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। মৃত্যের সংখ্যায় এটি হচেছ চট্টগ্রামে গত ৭ মাসের রেকর্ড। এর আগে গত বছরের (২০২০ সালের) ১৪ আগষ্ট একদিনে চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু হয়। সনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল (রবিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪ টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ ৫ টি ল্যাবে ১ হাজার ৭৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ২১৯ জন মহানগরীর এবং ১৩ জন ভিন্ন ভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালে ৪১ হাজার ৫০০ জন এবং মোট মৃত্যুর বরণ করেন ৩৯৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫ টি ল্যাবে ১ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। সনাক্তদের মধ্যে ২১৯ জন নগরের, ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে করোনার সংক্রমন মোকাবেলায় শতভাগ প্রস্তুতির কথা বলেছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। তিনি জনসাধারনকে সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
// আবুল হাসেম, চট্টগ্রাম //

