পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন করোনার দ্বিতীয় ধাপের প্রতিরোধে ঝালকাঠিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন

 

০১/০৪/২০২১ইং তারিখ বৃহস্পতিবার ঝালকাঠি বাসস্ট্যান্ট চত্বরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই সচেতনাতামূলক প্রচারণা চালানো হয়।

ঝালকাঠিতে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট, স্টিকার ও মাস্ক বিতরণ ।

এ সময় পুলিশের পক্ষ থেকে যেসব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়াসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জেলা পুলিশের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তা ও সদস্য গন।

এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল পুলিশ। বর্তমানে দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবারও জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি। এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন।

    সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

আমেরিকা অঞ্চলে ২০ এর থেকে ২১ সালে করোনা সংক্রমন বৃদ্ধির সম্ভাবনা…

ডব্লিউএইচও আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ গত বছরের সংক্রমণের মাত্রাকেও ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন । ৩১ মার্চে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) ডিরেক্টর এ সতর্কতা দেন।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে করোনায় ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

পিএএইচও ডিরেক্টর সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে। তাই যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই শব্দে আমার মূল নির্দেশনা ‘ঘরে থাকুন।’

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্রাজিলে। গত কিছুদিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ মৃত্যু হচ্ছে

মেক্সিকো জানিয়েছে, তাদের প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বাস্তবে করোনায় আরও ৬০ ভাগ বেশি মানুষ মারা গেছে। দেশটিতে প্রায় ২ লাখ ৯৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু কয়েক দিন ধরে স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

 

বরিশালে করোনার উপসর্গ নিয়ে বুধবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে। বরিশাল নগরীর বাজার রোড এলাকার সুদর্শন রায় চৌধুরী (৪১) ও পটুয়াখালীর আব্দুল মজিদ পালোয়ান (৫০) করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরন করেন। আর একজন দুপুর মৃত্যু হয়েছে।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন। ফাঁকা থাকবে অর্ধেক আসন ।।

 

করোনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকার বিভিন্ন জনগুরুত্বমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে।

যার অর্ধেক কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না, টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। । অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

 সুমাইয়া আক্তার শিখা।।

 

অনিয়ন্ত্রিত করোনা ।। যেকোন সময় কাতারে পূর্ণাঙ্গ লকডাউন।।

 

গত দুই সপ্তাহ ধরে কোনওভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না কাতারের করোনা । ফলে আবারও পূর্নাঙ্গ লকডাউনের আহ্বান জানিয়েছে দেশটি। যে কোন সময় কার্যকর হবে এই নির্দেশনা।

অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিনও দিচ্ছে কাতার। এতে করে প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশে পূর্ণাঙ্গ লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছেন কাতারের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ।

সোমবার (২৯ মার্চ) তিনি বলেছেন, প্রথম দফা সংক্রমণ বা প্রথম ঢেউয়ের পর কাতারে করোনা সংক্রমণ উচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে। নতুন সংক্রমিতের মধ্যে বহু শিশু আছে। যাদের বয়স ১৪ বছরের নিচে।

উল্লেখ্য, কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন। কাতারজুড়ে লকডাউন দেয়া হলে তাদের কি অবস্থা দাঁড়াবে তা নিশ্চিত নয়। তবে তাদের দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে এমনটা আশঙ্কা করা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আহমেদ আল মোহাম্মদ বলেছেন, আইসিইউতে ফেব্রুয়ারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩। কিন্তু এখন সেই সংখ্যা তিন শতাধিক। কয়েক মাসের মধ্যে এই সংখ্যা কিভাবে লাফিয়ে বেড়েছে সেদিকে দৃষ্টি দিন।

তিনি আরও বলেছেন, এমনকি গত বছর করোনা মহামারির পিক সময়েও আমরা আইসিইউতে এত রোগী পাইনি।

মঙ্গলবার (৩০ মার্চ) কাতারে নতুন করে ৭২০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন তিন জন। করোনা মহামারি শুরুর পর কাতারে কমপক্ষে ১৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৮৯ জন।

আহমেদ আল মোহাম্মদ বলেন, গত গ্রীষ্মে আমরা যখন পূর্ণাঙ্গ লকডাউন দিয়েছিলাম তখন রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। মানুষজন বাড়িতে বসে কাজ করছিলেন। এবারও ভাইরাসের বিস্তারকে রোধ করতে সেটাই হবে উত্তম উপায়।

তিনি আরও বলেন, যতদিন মানুষে মানুষে দেখা-সাক্ষাত হবে, কাজে যোগ দেবেন, কোনো অনুষ্ঠানে সমবেত হবেন, ততদিন এই ভাইরাসের বিস্তার অব্যাহত থাকবে। প্রথম করোনা ভাইরাসের ঢেউয়ের সময় আমরা এত মানুষ আক্রান্ত দেখতে পাইনি।

তিনি বলেন, ২০২০ সালের মে মাসে প্রথম সংক্রমণের পিক সময়ে আমাদের আইসিইউতে ছিলেন মাত্র ২২০ জন রোগী। কিন্তু এবার তা অনেক বেড়েছে। এ থেকে পরিষ্কার হয় যে, মানুষজন অসুস্থ হচ্ছে এবং দ্বিতীয় ঢেউয়ে আরো কঠিন লক্ষণের মুখোমুখি হচ্ছে।

কাতারের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় বলেছে, বৃটিশ ভ্যারিয়েন্টের বিস্তারের ফলে কাতারে করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। গত সপ্তাহে শিক্ষা, অবসর, ব্যবসায়ী কর্মকা-ের মতো খাতে করোনা সংক্রান্ত ধারাবাহিক বিধিনিষেধ আরোপ করে কাতার। এমনকি বন্ধ করে দেয়া হয় জিম। রেস্তোরাঁয় সক্ষমতার ওপর বিধিনিষেধ দেয়া হয়।

।। আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ।।

“মাস্ক পরিধান ও জনসচেতনতা” তৈরিতে মোবাইল কোর্ট পরিচালনা

 

আজ ৩০ মার্চ-২০২১ রোজ মঙ্গলবার বিকাল ৩ঃ৩০ ঘটিকায় গাজীপুর জেলার শিমুলতলীর ভুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে ” মাস্ক পরিধান ও জনসচেতনতা ” তৈরিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

জনগণকে মাস্ক পরিধানে সচেতন করা ও সামার্থ্যবানদের নিকটস্থ দোকান থেকে মাস্ক কিনে ব্যবহার করতে বাধ্য করা হয়। নিম্ন আয়ের মানুষের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৬০ দণ্ডবিধির ২৬৯ ধারায় ০৫ মামলা করে ১৭৩০/-( সতেরশো ত্রিশ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

ন্বীকৃতী বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।

করোনা প্রতিরোধে সরকার যে ১৮ দফা প্রজ্ঞাপন জারি করেছে….

 

করোনা ভাইরাস সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারের এ প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।

২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

৩. পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করা হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে।

 

৬. বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।
১০. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।
১২. প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। এ ক্ষেত্রে মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
১৩. করোনাভাইরাসে আক্রান্ত বা করোনার লক্ষণ রয়েছে—এমন ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানা ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করতে হবে। অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের অধিক বয়সী ব্যক্তিদের বাসায় থেকে কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয়—এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
১৭. হোটেল, রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে।
১৮. কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময়ই বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

।। অনলাইন ডেস্ক ।।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বরন করেছে ৪৫ জন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের।

বাংলাদেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তের হার সর্বোচ্চ ১৮.৩৮ শতাংশ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।

এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে।

 

সোমবার (২৯ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

।। অনলাইন ডেস্ক।।

“ক্লান্ত মেঘের” মাষ্ক বিতরন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ

বঙ্গবন্ধর জন্ম শতবর্ষ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ শে মার্চ নড়াইল জেলার কালিয়াতে সেবা মূলক সংগঠনক্লান্ত মেঘএর উদ্যোগ্যে আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে মাষ্ক বিতরন করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্যামল কান্তি সরকার অন্যান্য শিক্ষকবৃন্দ, আরও উপস্থিত ছিলেন ক্লান্ত মেঘের সকল সদস্য। এসময় ক্লান্ত মেঘের প্রতিষ্ঠাতা আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ এর ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে ক্লান্ত মেঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেনঃ তিনি বলে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিবন্দকতার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তাদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের কাজ করা উচিৎ। সেই উদেশ্যকে সামনে রেখে এগিয়ে চলা

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করোনা পজেটিভ

অনলাইন ডেস্ক।।

রবিবার নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এদিকে, আজ সোমবার পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

 

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। কিন্তু নিশ্চিত হতে আবার করোনার নমুনা জমা দিয়েছেন আশরাফুল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে সোমবার মাঠে নামবেন তিনি। বিকেএসপিতে কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল।