৬০ লক্ষ যুক্তরাষ্ট্রের তৈরী ফাইজারের টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

৬০ লক্ষ যুক্তরাষ্ট্রের তৈরী ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও ফাইজারের টিকার সংকটের মধ্যে এটি বাংলাদেশের জন্য সুসংবাদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।  যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

//অনলাই নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেপ্তার ৫

অবশেষে সমঝোতা।। বরিশালের আলোচিত ইউএনওর বাসভবনের হামলার ঘটনা

 

রামপাল উপজেলা প্রশাসনকে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের ৫০ হাজার মাস্ক প্রদান

এএইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

রামপাল উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্প এর পক্ষ থেকে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধসহ রামপাল উপজেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিতরণের জন্য স্বাস্থ্যসেবীদের নিকট এ মাস্ক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল এসব সামগ্রী গ্রহণ করেন। ‘আমাদের গ্রাম’ এর যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচি সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল, আলামিন শেখ, সাদিয়া ইসলাম, সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচী সংগঠক শেখ সাদী জানান, এ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১৩৬ টি গ্রামের ৪৫ হাজার পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে প্রথম চালানে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৮৫ হাজার মাস্ক প্রদান করা হবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

যশোরে আবারও আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু বৃদ্ধি

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

বৈশ্বিক মহামারী করোনার গতি-প্রকৃতি বুঝা সত্যিই দুরূহ হয়ে পড়েছে।গত কয়েক দিন সীমান্তবর্তী যশোর জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কমলেও আজ আবার নতুন করোনায় মৃত্যু ও সনাক্ত উভয়ই বৃদ্ধি পেয়েছে।

আজ ১২ আগস্ট রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যু বরণ করেছেন।

এ যাবত করোনায় মৃত্যু বরণ করেছেন ৪১৬ জন।জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ২২১ জন, সুস্থ হয়েছে ১৭ হাজার ১৭৯৯২ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

আক্রান্তের হার ২২.৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সনাক্ত ১১২ জনের মধ্যে যশোর জেলার সদরে ৭৯ জন, চৌগাছায় ১৩ জন, ঝিকরগাছায় ৭ জন,অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৪ জন,মনিরামপুরে ২ জন,শার্শায় ২ জন ও বাঘারপাড়ায় ১ জন করোনা পজেটিভ।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে হোমিও চিকিৎসককে হত্যা

বাঁশখালীতে টিকাদান উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

সারাদেশের ন্যায় বাঁশখালীতেও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার (৭ আগষ্ট) সকালে সরল ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসাইদুজ্জামান চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশীষ ত্রিপাঠী, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রণি, বাঁশখালী থানার এসআই মোবারক হোসাইন, উপজেলা আনসার কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য রশিদ আহমেদ, মোহাম্মদ সেলিম, জামাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাসে সারা বিশ্বে আতংক ছড়িয়ে পড়েছে। এই করোনা থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনার মাধ্যমে টিকার ব্যবস্থা করেছেন।

শুধু টিকা নিলে হবে না, পাশাপাশি ঠিকমতো মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধিসহ সরকারের দেয়া বিধিনিষেধ মানতে হবে।’উদ্বোধনের আগ থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা নিতে উৎসুক মানুষের ভীড় ও বয়স্ক নারী, পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে উদ্বোধন শেষে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান করা হয়।

জানা যায়, সারাদেশের মতো বাঁশখালীর ১৪ টি ইউনিয়নে ও পৌরসভায় প্রথম দিনে ৬০০ ডোজ করে টিকা দেওয়া হবে। এ কার্যক্রমের অংশ হিসাবে তিনদিনে ১৮শত জনকে টিকা দেওয়া হবে।

// চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে রশিতে ঝুলিয়ে মারার পর মায়ের আত্মহত্যা

 

 

করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি

 

আজ শনিবার, ০৭ আগস্ট ২০২১ সকাল ১১:৩০ ঘটিক থেকে বরিশাল মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

ভ্যাকসিন প্রদান কেন্দ্রে সুষ্ঠু-সুন্দর পরিবেশ নিশ্চিতকরন ও নির্বিঘ্নে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে এ-সময় তিনি ভ্যাকসিন প্রদান কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও আগত ভ্যাকসিন প্রত্যাশী ও সংশ্লিষ্ট সকলের সাথে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন।

বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন এনামুল হক সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ সময় নগরীর বিভিন্ন ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। শনিবার একদিনে বরিশালে ১৫১টি কেন্দ্রে ৭০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জনকে দেওয়া হবে প্রথম ডোজ টিকা।

উল্লেখ্য, শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেয়ার চিন্তাভাবনা রয়েছে।

আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এদিকে জেলার সিভিল সার্জন মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সব উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে, প্রতিটি বুথে ২ জন করে টিকা প্রদান কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে।

এক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন ব্যতীত জেলায় আগামীকাল ৫২ হাজার ২শ জনকে টিকা প্রদান করার কথা জানান সিভিল সার্জন।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদকের পুত্রের শুভ জন্মদিন সাংবাদিক পলাশের শুভেচ্ছা

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিকা গ্রহণে ব্যপক সাড়া

 এ এইচ নান্টু, বিশেষ প্রতিনি ||

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও সফলভাবে কোভিড টিকা দান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৬ হাজার টিকা প্রদানের টার্গেট প্রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।

তিনি জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৭ টি তে ৬০০ টি করে মোট ৪ হাজার ২০০ জনকে, সদর ইউনিয়নে ৫৯০ জনকে, হুড়কা ইউনিয়নে ৪৯০ জনকে এবং বাইনতলা ইউনিয়নে ৫৬৬ জনসহ মোট ৫ হাজার ৮৩২ জনকে কোভিড টিকার ১ম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও মানুষ সতঃস্ফূর্তভাবে টিকা গ্রহন করতে আসেন। সকলের সহযোগিতায় আমরা টিকার ১ম ডোজ সম্পন্ন করতে পেরেছি।

বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য /সদস্যাসহ সকলের সহযোগিতার কথা স্মরণ করে তিনি সকলকে ধন্যবাদ জানান।

টাঙ্গাইলে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু

 //মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

সারা দেশের ন্যায় টাঙ্গাইলে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়ন ও ১১টি পৌরসভার মধ্যে ৩টি পৌর এলাকায় একযোগে এ টিকা কার্যক্রম শুরু করা হয়।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে, মুখে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাতের কাছে টিকা পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তবে অনেকেই টিকা নিতে এসে টিকা দিতে না পেরে হতাশা প্রকাশ করছেন। এই টিকা কার্যক্রম চালু রাখার দাবি ও জানান তারা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা আবুল ফজল মো: সাহাবুদ্দিন জানান, জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়নে টিকা দেয়া হচ্ছে। বাকি ১৭টিতে আজ শিশুদের রুটিন টিকা দেয়ার কার্যক্রম থাকায় আগামীকাল সেখানে কোভিড- এর টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে আর ১১ টি পৌর সভার মধ্যে টাঙ্গাইল, মধুপুর ও গোপালপুর পৌরসভা এলাকায় কোভিড টিকা দেয়া হচ্ছে।

আজ থেকে শুরু গনটিকা: বরিশালে ১৫১কেন্দ্রে গনটিকা কার্যক্রম

আজ বরিশাল নগরী ও বরিশাল জেলায় ১৫১ কেন্দ্রে গনটিকা কার্যক্রম সকাল ৯ টায় শুরু হয়। বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন ৬৪ টি কেন্দ্রে ও জেলার ১০টি উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে এবং প্রতিটি কেন্দ্রে ২০০ জনকে করোনা টিকা দেওয়া হবে বলে বরিশাল স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়।

বরিশাল সিটি কর্পোরেশন মেডিকেল শাখা সূত্রে জানা যায় বরিশাল নগরীর ৬৪ কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার নাগরিককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মী সহ২৫০জন সেচ্ছাসেবক নিয়োজিত আছেন।

অপরদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় আজ থেকে বরিশাল জেলার সকলউপজেলায় মোট ৮৭ টি কেন্দ্রে২৬১টি বুথের মাধ্যমেএকার্যক্রমপরিচালিত হচ্ছে। প্রতিটি বুথে২জনকরে টিকাদান কর্মী নিয়োজিতআছেন এবংতাদের মাধ্যমে প্রতিদিন ২০০ জন নাগরিককে করোনা টিকা দেওয়া হবে।

এজেলায় সিটি কর্পোরেশন ব্যতীত ৫২ হাজার ২০০ জনকে করোনা টিকাদেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি

 

যশোরে গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি

 

বৈশ্বিক মহামারী করোনার অপশক্তির কাছে গোটা দেশের ন্যায় সীমান্তবর্তী যশোর জেলার অবস্থাও অনেকটা টালমাটাল। একদিন সনাক্ত ও মৃত্যু কমছে তো পরের দিন বেড়ে যাচ্ছে। এর মূল কারণ হিসাবে দেখা দিয়েছে সুস্থ সবল মানুষগুলো।সুস্থ সবল মানুষেরা করোনায় আক্রান্ত হলেও তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় করোনার উপসর্গ দেখা যাচ্ছে না ফলে তারা অবাধে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এবং যাদের শরীরের বিভিন্ন অসংক্রমণ ব্যাধি বাসা বেধে আছে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অতিসহজেই সংক্রমিত করছে।

এক কথায় বলা যায় সুস্থ সবল মানুষ যাদের শরীরে করোনায় আক্রান্ত হয়ে শরীরের ইউমিনিটি বৃদ্ধি পেয়েছে তারাই যশোরসহ সারা করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য পোষকের কাজ করছে।

আজ ৭ আগস্ট-২০২১ রোজ শনিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু গতকালের চেয়ে মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে।

এ যাবৎ করোনা পজেটিভ রোগী মারা গেছেন ৩৮৯জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪০০জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ১১৫ জন।সনাক্তের হার ২৮.৭৫ শতাংশ। যা গতকালের চেয়ে ৫ শতাংশ বেশি।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৭৯ জন, সুস্থ হয়েছে ১৬হাজার ৫০২জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯০ জন। আজকে সনাক্ত ১১৫ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৮৮ জন, ঝিকরগাছায় ০জন,অভয়নগরে ৯ জন, মনিরামপুরে ৯ জন, চৌগাছায় ১ জন,বাঘারপাড়ায় ১ জন,শার্শায় ৫ জন ও কেশবপুরে ২ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়ায় প্রীতি ফুটবল খেলায় অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন

সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধান, মহামারী মুক্তির প্রথম সোপান। পুলিশ কমিশনার বিএমপি

 

০৬ আগস্ট ২০২১ পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় কোতোয়ালি মডেল থানাধীন কালু খান বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, একশত বছর ঘুরে পৃথিবীতে একেক রুপ নিয়ে মহামারি এসেছে, এটা একপ্রকার বৈশ্বিক মহামারি। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে পারলে এই মহামারী মোকাবেলা করা সহজ।

আমরা করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে প্রায়ই মসজিদে এসে থাকি।হাদিসে আছে মহামারিতে স্থান পরিবর্তন না করে স্বাস্থ্য সুরক্ষা বিধি রক্ষার্থে আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এই পাপের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে।

প্রতিদিনই আমাদের চারপাশ থেকে পরিচিত কেউ না কেউ মারা যাচ্ছে, তাই করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে তরীকা মোতাবেক মাস্ক পরিধান হলো মহামারি মুক্তির প্রথম সোপান। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং অপরকে মাস্ক পরতে বাধ্য করতে পারি, তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রেখে অল্প সময়ে এই মহামারী পরিস্থিতি মোকাবেলা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।

তিনি আরও বলেন, প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পৃক্ত থেকে আমাদের সহায়তা করুন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

আত্তীকৃৃৃত সরকারি মা/বি শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন-আহবায়ক এসএম ফারুক আহমেদ