যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু, সনাক্ত ৩৫

নিজস্ব প্রতিনিধিঃ

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায়  দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর  হয়ে আসছে।ফলে সারাদেশে  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হয়েছে এবং গত কয়েকদিন  দিন করোনার সংক্রমণ ছিল ১০ শতাংশের নিচেয় কিন্তু আজ আবার করোনায় সংক্রমণের হার প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ ৫ সেপ্টেম্বর  -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায়  মৃত্যু বরণ করেছেন  ১ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬৭জন।

গত ২৪ ঘন্টায় জেলায় ২৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৩৫ জনের শরীরে। সনাক্তের হার ১২.৫০ শতাংশ যা গত ৪ দিনের চেয়ে ২ শতাংশ বেশি ।

সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৫জন,অভয়নগরে ৩ জন, কেশবপুরে ১জন,ঝিকরগাছায় ৫ জন ও শার্শায় ১ জন। চৌগাছা,মনিরামপুর , বাঘারপাড়া আজ কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি।

যশোর জেলায় আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২১ হাজার ২৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৭৫ জন।

যশোরে আজ নতুন করে করোনায় মৃত্যু হলো ৪ জনের

 

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায়  দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর  হয়ে আসছে।ফলে সারাদেশে  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হয়েছে এবং গত ৪ দিন করোনার সংক্রমণ ছিল ১০ শতাংশের নিচেয় এবং  করোনায় মৃত্যু ছিল না বললেই চলে।

তবে বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে গত কয়েকদিন যাবত মৃত্যুর মিছিলে কোন ব্যক্তি যুক্ত না হলেও আজ পুনরায় করোনায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটেছে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে।

আজ ৩ সেপ্টেম্বর  -২০২১ রোজ শুক্রবার  যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায়  মৃত্যু বরণ করেছেন  ৪ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬৫জন।

গত ২৪ ঘন্টায় জেলায় ২৫২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ২৯জনের শরীরে। সনাক্তের হার ১১.৫০শতাংশ যা গত ৪ দিনের   চেয়ে ১ শতাংশের কিছুটা  বেশি ।

সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৪জন,অভয়নগরে ১জন, কেশবপুরে ১জন,ঝিকরগাছায় ৪ জন।চৌগাছা,মনিরামপুর , বাঘারপাড়া ও শার্শায় আজ কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি।

যশোর জেলায় আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২১ হাজার ২০৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৭৫ জন।

// নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

উন্নয়শীল দেশ যখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন আমরাও তখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছি: পানি সম্পদ প্রতিমন্ত্রী 

 

করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময় কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই উপহার বিতরনী অনুষ্ঠিত হয়।এসময় ১ হাজার জন গরিব ও দুস্থ ব্যাক্তিদের মাঝে ত্রান উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।

বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবদুর রাজ্জাক, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, র‌্যাবের বরিশাল সদর কোম্পনী কমান্ডার মেজর জাহাঙ্গীর ও বিসিবির পরিচালক আলমগীর হোসেন আলোসহ অনান্যরা।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে করোনার ভ্যাকসিন নিতে সবাইকে আহবান জানান তিনি।তিনি আরো বলেন, উন্নয়শীল দেশ যখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন আমরাও তখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছি।

আর এ জন্য প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি টাকা বরাদ্ধ করেছেন।ভারত আমাদের যে ভ্যাকসিন দেয়ার কথা বলেছে তাই পাবো। এরই মধ্যে ভারতের সংক্রমন বেড়ে যাওয়ার কারনে আমাদের দেশে ভ্যাকসিন আসতে পারেনী। এর পরই কিন্তু প্রধানমন্ত্রী অনান্য দেশের সাথে মিল রেখে সমন্বয় করে আমাদের দেশে ভ্যাকনি আনতে শুরু করে। যার সুফল এখন আপনারা পাচ্ছেন।ভ্যাকসিন কেনার জন্য পর্যাপ্ত পরিমান অর্থ বরাদ্ধ রয়েছে তাই কোন হতাশা নয় সবাই করোনা থেকে সুরক্ষা পেতে প্রতিরোধক নিয়মাবলি মেনে চলাচলের পাশাপাশি সবাই টিকার আওতায় আসবেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

উড়ন্ত প্লেনে পাইলট কাইউম  অসুস্থ্য হয়েও প্লেন নিরাপদে নামিয়ে আজ নিজে মারা গেলেন…

 

বরিশাল বিভাগ আজ টানা দুই মাস পরে করোনায় মৃত্যুশূন্য

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বরিশাল স্বাস্থ্য বিভাগসুত্র থেকে জানা যায়। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যে হলো। তবে করোনার উপসর্গ নিয়ে ২জনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত ২৬ জুনের পর আজ মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো ।

একই সময়ে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন ৩০ আগস্ট সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। বরিশাল স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় এপর্যন্ত মৃত্যুর সংখ্যা হলো ৬৫৪ জন। বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে।

বরিশাল বিভাগে এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন। বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৩৯জন, এ নিয়ে এজেলায় মোট আক্রান্ত১৭ হাজার ৮২৬ জন।

পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত১৮জন, এ নিয়েএজেলায় মোট আক্রান্ত ৬ হাজার ২৮ জন। ভোলা জেলায় নতুন আক্রান্ত ৪৫জন সহ মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৯ জন।

পিরোজপুর জেলায় নতুন আক্রান্ত ৫ জনসহ এ জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১৫৩ জন।

বরগুনা জেলায় নতুন আক্রান্ত ৪ জনসহ  এ জেলায় মোট আক্রান্ত ৩ হাজার৭১৫ জন।

ঝালকাঠি জেলায় নতুন আক্রান্ত২ জন,এ নিয়েএজেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৫২৭ জন। বরিশাল শেবাচিম হাসপাতালে সূত্রে জানা যায়,গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুশেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা  ৯৪১ জনের মধ্যে দু’জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে আসে নি বলেও জানানো যায়।

বরিশালশেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩০ আগস্ট সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন নতুন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন মোট ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলেও জানানো হয়। এদিকে বরিশাল শেবাচিম আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করানো হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে মাদক অভিযান।। বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার-৫

 

 

যশোরে করোনায় পুনরায় মৃত্যু ৩ জন ও সনাক্ত ৩৩ জন

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। ফলে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে। যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হচ্ছে। তবে বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে গত কয়েকদিন যাবত মৃত্যুর মিছিলে কোন ব্যক্তি যুক্ত না হলেও আজ পুনরায় করোনায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটেছে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে।

আজ ২৯আগস্ট -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বরণ করেছেন ৩ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৫৬জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৩০১ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৩৩ জনের শরীরে। সনাক্তের হার ১০.৯৬ শতাংশ যা গতকালের চেয়েও কিছুটা কম ।

সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৮জন,অভয়নগরে ১জন, কেশবপুরে ০ জন,ঝিকরগাছায় ০ জন, চৌগাছায় ০ জন,মনিরামপুরে ২জন, বাঘারপাড়ায় ০ জন ও শার্শায় ২ জন। বর্তমানে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন।যশোর জেলায় এ যাবত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৭জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৪০ জন।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধুকে স্বপরিবারকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিলো: সালাম মূর্শেদী এমপি

 

বরিশালে করোনায় আরও ৮ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৪২

 

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। করোনায় মৃতদের মধ্যে বিভাগের বরিশাল জেলার দুইজন, ভোলার দুইজন ও পটুয়াখালীর একজন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। বর্তমানের হাসপাতালে ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৩৬ জন। তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৭ দশমিক ২৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ৮৮৩ টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ভোলায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন, পিরোজপুরে ৯২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, বরিশালে ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন, পটুয়াখালীতে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, ঝালকাঠীতে ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, বরগুনায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মা ও ছেলেকে অপহরণ। মুক্তিপণ । সিআইডির এএসপিসহ পাঁচজন কারাগারে

 

চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩০৬

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। সে সঙ্গে করোনায় আক্রান্তদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরো ৩০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৩ জন। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ১৬৬ জন নগরের এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৫১ জন, সিভাসু ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৬ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, আরটিআরএল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জন ও এন্টিজেন টেস্টে ২৯ জনের শরীরে করোনার জীবাণু সনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের দেহে করোনা প্রজেটিভ এসেছে। একই সময়ে ৭ জন করোনায় আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৮ হাজার ২৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২০৩ জন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে করোনায় মৃত্যুহীন আরও একটি দিন, সনাক্ত ৪২জন

যশোরে করোনায় মৃত্যুহীন আরও একটি দিন, সনাক্ত ৪২জন

// নিজস্ব প্রতিনিধি //

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। ফলে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব যশোর জেলাতেও দেখা মিলছে।

আজ ২৬আগস্ট -২০২১ রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কেউই করোনা বা করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেননি। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৫১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪০২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৪২ জনের শরীরে।

সনাক্তের হার ১০.৪৪ শতাংশ যা পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেকাংশে কম। সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ৩১ জন,অভয়নগরে ২ জন,ঝিকরগাছায় ৩ জন, মনিরামপুরে ১ জন, বাঘারপাড়ায় ৩ জন ও শার্শায় ২ জন।আজ কেশবপুরে ও চৌগাছায় কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি। বর্তমানে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৫৫জন।

যশোর জেলায় এ যাবত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৪৬০ জন।

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্ত দুটোই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় একদিনে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।এর মধ্যে করোনায়২জনওউপসর্গ নিয়ে আরো ৩জন।  গতকাল২৪ আগস্ট মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন রোগী।  অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোনো রোগীর মৃত্যু না হলেও সেখানে গতকাল সকালপর্যন্ত চিকিৎসাধীন ছিলো১৪ জন রোগী।

এদিকে, মেডিকেলে কলেজের আরটি পিসিআার ল্যাবে ১৯৮ জনের করোনা পরীক্ষা করিয়ে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনা করোনা শনাক্তের হার ১৯.৭০।  শেবাচিমের পরিচালক কার্যালয় সূত্র জানায়,গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২৭ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩জন। করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৪ জন রোগী।

সেখানে গত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের রিপোটে করোনা শনাক্তের হার ১৯.৭০।অথচ গত ৫ জুলাই এই শনাক্তের হার ছিল ৭৩.৯৪।

উল্লেখ্য বরিশাল বিভাগে মোট শনাক্ত ১৫২ জন।এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ জন। পটুয়াখালী জেলায় ২২ জন, ভোলা জেলায় ৫৮ জন, ঝালকাঠি জেলায় ৭ জন, পিরোজপুর জেলায় ৬ জন,বরগুনা জেলায় ১২ জন। বরিশাল বিভাগে মোট সুস্থ ৮৮৭ জন।

বিশেষজ্ঞদের মতে বরিশালে এ অবস্থা ধরে রাখার জন্য প্রয়োজন সকলের স্বাস্থ্য সচেতনতা ও টিকা কার্যক্রমে খুব শীঘ্রই সকলে সম্পৃক্ত করনের ব্যবস্থা করা।

 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

 পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

 

চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩১৮

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সে সঙ্গে করোনায় আক্রান্তদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরো ৩১৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৭০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১ শত ৯৩ জন। মঙ্গলবার (২৪ আগষ্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তর্থ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ২০২ জন নগরের এবং ১১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৪০ জন, সিভাসু ল্যাবে ৫৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন,  আরটিআরএল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৭ জন ও এন্টিজেন টেস্টে ১৭ জনের শরীরে করোনার জীবাণু সনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের দেহে করোনা প্রজেটিভ এসেছে। একই সময়ে ১০ জন করোনায় আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৭ হাজার ৬৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৩ জন।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//