যশোরে পিতার হাতে পুত্র খুন

//নিজস্ব প্রতিবেদক//

যশোর সদরের চাঁদপাড়া গ্রামে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ ছেলে রুহুল আমিনকে (১৬) হত্যা করেছেন । যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলেহের জের ধরে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘন্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানবিক মানসিক  নির্যাতন করতো। ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিলো না। আমি আমার ফাঁসি চাই।

খুলনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

//খুলনা ব্যুরো//

খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে।  রবিবার (১৫ মে) দুপুরে খুলনা মহানগরীর ৯নং ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজ নামক বাড়ীর নিচতলায় দৈনিক ইনকিলাবের নামে ভাড়া নেয়া অফিসে এঘটনা ঘটে। তাৎক্ষনিক অভিযানে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,  দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে। বিএল কলেজ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মঞ্জুরুল আহসান মাসুদকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, কলেজছাত্রী ওই মেয়েটির বাড়ী খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে এইচএসসি পাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে ৫ দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে আসেন ওই নারী। এসুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে পুলিশ কর্মকর্তা মাসুদ নগরীর ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের জাতীয় পত্রিকার একটি অফিসের কক্ষে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল আহসান মাসুদ। ঘটনার পর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী খুলনা সদর থানায় যেয়ে অভিযোগ করেন। এরপর ওই তাকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর ও খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এসময় অফিসটি তালাবদ্ধ থাকায় পুলিশ কর্মকর্তারা তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নগরীর ৯নং ছোট মির্জাপুর রোডস্থ কাগজী হাউজের ওই বাড়িতে দৈনিক ইনকিলাব পত্রিকার অফিস রয়েছে। তবে, ঘটনার সঙ্গে পত্রিকার কেউ সম্পৃক্ত আছে কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজ ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা যায়, ঘটনাস্থলটি দৈনিক ইনকিলাবের একটি অফিস হিসেবে পরিচিত হলেও এঘটনায় পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ডিএম রেজা সোহাগ বলেন, এক বছর আগে দৈনিক ইনকিলাবে যে দু’জন কর্মরত ছিলেন তাদের কর্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। এছাড়া ওই সময় অফিসটিও ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে ওখানে ইনকিলাবের কোনো অফিস নেই। এ ছাড়া ধর্ষণের ঘটনাটিও আমি জানি না।

English Dainikbiswa

হাইমচরে আম পাড়াকে কেন্দ্র করে নিরীহ প্রবাসী পরিবারের উপর একাধিকবার হামলা/ আহত ৫

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের

হরিপুরে বসত ভিটার জমির জেরে ছেলের হাতে মা খুন গ্রেপ্তার ৩ 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি না দেওয়ায় ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে।গত শুক্রবার দিবাগত রাতে গেদুরা ইউনিয়নের পচ্ছিম বনগাঁও উত্তর পাড়া গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা মাকে খুন করেছে ছেলে এজাবুদ্দিনের নামে এক ব্যাক্তি।

নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে দুই ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ্য করে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।আসামীরা হলেন, ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলের স্ত্রী রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪জন।

অভিযোগ সূত্রে জানা গেছে,  মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এসকেবেটার (ভেকু) ক্রয় করে দেয়। কিছু পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ঐ টাকার পরিবর্তে বসতভিটায় ২বিঘা জমি খোস কবলা মুলে রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে টাকা না ফেরত দেওয়ায় দুই ছেলেসহ উক্ত আসামীরা মা বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

(শুক্রবার ১৩ মে) রাতে এই নিয়ে মা বাবার সঙ্গে দুই ছেলে বাকবিতন্ড হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং মামলার বাদী (বাবা) বসতবাড়ীর উত্তর ভিটার শয়ন কক্ষে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী শয়ন কক্ষে ঘরের দরজার পাশে বারান্দায় দরির খাটের উপর ঘুমিয়েপড়ে।

শনিবার ১৪ মে ভোরে নিহতের স্বামী বউকে ডাকতে গেলে দরজা খুলে দেখে তাঁর বউ ঘরে নেই।বউকে ঘরে না পেয়ে খুজতে খুজতে  নিজ বাড়ী হইতে আনুমানিক ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়। স্বামী আফতাব উদ্দিন।

নিহতের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছি।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম হত্যা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বামী আফতাব উদ্দিন, বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। আমি সহ থানা পুলিশফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেছি।লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।এবং তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে তাঁদের ধরার প্রক্রিয়া চলছে।

English Dainikbiswa

ডুমুরিয়ায় মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় হিফয বিভাগের ২ শিক্ষার্থীর সহ ৬জনের কৃতিত্ব

হাইমচরে তুচ্ছ ঘটনায় অসহায় দিনমজুরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা আহত ৪

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ঢেলের বাজার সংলগ্ন নয়ানী লক্ষীপুর গ্রামের স্হানীয় বাসিন্দা চাঁন মিয়ার পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে

১২মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় উপরোক্ত শরীফ মৃধা গং এর সাথে বর্বরোচিত এই সন্ত্রাসী হামলায় অসহায় দিনমজুর চানমিয়ার স্কুল পড়ুয়া কন্যা সহ তার পরিবারের ৪ জন সদস্য গুরুতর আহত হয়। পরে স্হানীয় এলাকাবাসী ও চান মিয়ার স্বজনরা  আহতদের উদ্ধার করে  হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আহতদের মধ্যে চাঁন মিয়ার পুত্র  সুমন মিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন সুমনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতগন হলো চাঁনমিয়ার স্কুল পড়ুয়া  ছেলে সুমন মৃধা, স্কুল পড়ুয়া  মেয়ে বৃষ্টি আক্তার, চানমিয়ার সহধর্মিণী  ফারজানা বেগম।

এদিকে চাঁন মিয়ার পরিবারের উপর বর্বরোচিত  হামলা ও লুটপাট চালায় একই গ্রামের সন্ত্রাসী বাহিনী  শরীফ মৃধ্যা গং,(২৬)পিতা- মৃত ছোলেমান মৃধা অবিশ্বাস্য হলেও সত্য উপরোক্ত সন্ত্রাসী হামলার সাথে ২)রেজিয়া আক্তার নামে এক গৃহবধূ ও জড়িত ছিল বলে স্হানীয় এলাকাবাসী জানান। লেডি সন্ত্রাসী  রেজিয়ার স্বামী নাম মৃত ছোলেমান মৃধা এবং ছলেমান মৃধার ছেলে সন্ত্রাসী আলমগীর মৃধ্যা(৩৫)অপরদিকে রাশিদা বেগম(২৫) নামেও অপর এক গৃহবধূ হামলায় জড়িয়ে পরে। রাশিদার স্বামী রতন,৫) এহামলায় বহিরাগত ও অজ্ঞাত আরো একাধিক সন্ত্রাসী চান মিয়ার পরিবারের উপর শুধু বর্বরোচিত হামলা করেই খ্যান্ত হয়নি  সন্ত্রাসীরা চাঁন মিয়ার বসত ঘরে অনাধিকার প্রবেশ করে লুটপাট চালায়।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় চাঁন মিয়ার পরিবারের পক্ষ থেকে হাইমচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাযায়। ভুক্তভোগী চানমিয়াকে থানায় দায়েরকৃত  অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসী শরীফ মৃধা গং। অপদিকে চঁন মিয়া ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হিনতায় ভোগছে।

স্হানীয় এলাকাবাসী সন্ত্রাসী বাহিনী শরীফ মৃধা গং বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্হা নেয়ার জন্য হাইমচর ও চাঁদপুর জেলার সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

English Dainikbiswa

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

আমাদের নিয়ে বসুন, এক কাপ চা খাওয়ান, আপনাকে সৎ বুদ্ধি দেব- জাফরুল্লাহ

দুই সরকারি কর্মকর্তা ধর্ষণ করল কাজের বুয়াকে।। অতপরঃ….

//নিজস্ব প্রতিবেদক//

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই সরকারী কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ৪৭ বছর বয়সী ওই গৃহকর্মী। মামলায় আরও দুজনকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়। অন্য দুজন হলেন, ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার কমান্ডার ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।

জানা যায়, উপজেলা পরিষদের পাশে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় একই সাথে ভাড়া থাকতেন উপজেলা আনসার কমান্ডার সাইদুল ইসলাম ও নির্বাচনী কর্মকর্তা হুমায়ুন কবির। ওই বাসায় রান্নার কাজ করতেন অভিযোগকারী এ নারী। গেল ২৭ মার্চ বেলা ৩টা নাগাদ অপর কাজের বুয়া শিখা শীল মোবাইলে ফোন করে ঘটনার শিকার নারীকে ওই বাসায় ঢেকে আনেন। বেলা ৪টা নাগাদ হঠাৎ দুই কর্মকর্তা মিলে তাকে ধর্ষণ করে। এ সময় আনসার সদস্য মুহাম্মদ এয়াকুব আলী ও অপর কাজের বুয়া শিখা শীল কক্ষের বাইরে পাহারা দেয়। ধর্ষণ শেষে রক্তাক্ত ওই নারীকে ভয় দেখানো হয় কাউকে না জানাতে।

ঘটনার শিকার ওই নারী জানান, এ ঘটনার পর থেকে তাকে ঘর থেকে বের হতে দেয়নি। আনসার সদস্যদের মাধ্যমে তাকে পাহারা দেওয়া হয়, যাতে তিনি কোথাও যেতে না পারে। আনসার সদস্য মোহাম্মদ সেলিমের মাধ্যমে তার চিকিৎসা বাবদ ৩ দফা ২২ হাজার টাকা পাঠায় দুই কর্মকর্তা। পরে তিনি বাসা থেকে বেরুতে চাইলে দুই কর্মকর্তা তাকে প্রাণনাশের হুমকি দেয়।’

এ ঘটনা সম্পর্কে অভিযুক্ত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, সাবেক উপজেলা নির্বাচন অফিসার এবং বর্তমানে রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির মুঠোফোনে বিষয়টি সম্পর্কে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শুক্রবার সকালে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার জনকন্ঠকে বলেন, ‘আনসার কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত পর্যায়ে আছে।

এদিকে, ফটিকছড়ি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি উক্ত ঘটনার বিষয়ে জানান যে, ঘটনাটির বিষয়ে তিনি শুনেছেন। তবে তাঁর করার কিছুই নেই।

English Dainikbiswa

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

খুলনায় অবৈধভাবে মজুদ ৭৩হাজার লি: সয়াবিন তেল ও ১লাখ ৬৩হাজার লি: পামওয়েল উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনায় অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বৃহস্পতিবার নগরীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

তিনি বলেন, গোপন খবরে ওই তিন প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল জব্দ করা হয়।

এ সময় সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার, সাহা ট্রেডিং এর মালিক দিলীপ সাহাকে ৯০ হাজার টাকা ও রনজিত বিশ্বাস অ্যান্ড সন্স এর মালিক অসিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সরকরি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক মাহবুব সালাম নিহত

//সুজন মাহমুদ//

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি মাহবুব সেলিম সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি

ও জাতীয় যুব জোট  এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু  হামলা করে।

হামলাকারীরা হলো- টোকন মন্ডল, সেলিম মন্ডল, আলি রাজ আরও অনেকে।

জানা যায়, গত রাতে এক দল সংঘবদ্ধ  সন্ত্রাসী মাহবুব খান সালামের উপ হামলা চালিয়ে  হাত পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থাশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।৷

প্রত্যক্ষদর্শীদের মতে   টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন মাহমুদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো ফেন্সিডিল

//অনলাইন নিউজ ডেস্ক//

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১১ মে) রাত ১০ টায় জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবালের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ জার্নালকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে গেলে অ্যাম্বুলেন্সের ভিতরে কোন মানুষ পাওয়া যায়নি।পরে অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেন্সিডিল দেখে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করে তারা। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

বাগেরহাটের রামপালে তরুনীকে গণধর্ষণ, র‍্যাবের অভিযানে মুলহোতাসহ ৮ আসামী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে এক তরুনীকে গণধর্ষণের অ‌ভিযোগে মূলহোতাসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। অাজ ৯ মে প্রেস ব্রিফিংয়ে এ তথ‌্য নি‌শ্চিত করেছেন সিও লেঃ কর্নেল মোহাম্মদ মোসতাক অাহমদ।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের রামপাল উপজেলার

মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর (২৪), মোঃ আসলাম শেখ(২২), মোঃ জনি শেখ (১৮), মোঃ মারুফ বিল্লা(২২), মোঃ হাসান শেখ(২০), মোঃ রাসেল শেখ(২২), মোঃ হোসেন গাজী(১৮), মোঃ রাজু শেখ(২৪)।

র‌্যাব সিও জানান, ভিকটিম মোংলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে। গত ৮ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে ভাগায় তার বন্ধু হৃদয়(২০) এর সাথে দেখা হয়। ভাগা হতে তার বন্ধু হৃদয়ের সাথে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে দেয়ালের পাশ দিয়ে যা‌চ্ছিলেন।

বাগেরহাটের রামপালে তরুনীকে গণধর্ষণ

এ সময় স্থানীয় মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর ও মোঃ আসলাম শেখ সহ তাদের সহযোগী ৭/৮ জন আসামীরা ভিকটিমকে টেনে হিচরে একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যায়। তখন ভিকটিমের বন্ধু হৃদয়কে আসামীরা মারধর করে আটকে রাখে এবং আসামী মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর ও মোঃ আসলাম শেখ ভিকটিমেকে দেয়ালের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তখন অন্যান্য আসামীরা ভিকটিমকে একের পর এক ধর্ষণ করতে অপেক্ষা করতে থাকে ও পাহাড়া দেয়। পরবর্তীতে ভিকটিম ডাক-চিৎকার করলে আসামীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভিকটিম ও তার বন্ধু বিষয়টি ভিকটিমের মাকে ফোন করে জানায়। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করে। উক্ত ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যা ব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দলটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত গণধর্ষণ মামলার আসামীরা রামপাল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৯ মে ২০২২ তারিখ ০০.৫০ ঘটিকার সময় সদর কোম্পানি, র‌্যাব-৬, খুলনার একটি চৌকস আভিযানিক দলটি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় একাধিক অভিযান করে আসামীদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত আছে মর্মে স্বীকার করে। আসামীদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

English Dainikbiswa

বরিশালে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনাসহ আটক

 

সাতক্ষীরায় নববিবাহিতার গায়ে পেট্রল ঢেলে আগুণে পুড়িয়ে মারার চেষ্টা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাতক্ষীরার তালা উপজেলায় নববিবাহিত তামান্না খাতুন (১৮) নামে এক মাদ্রাসাছাত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কাশিপুর গ্রামে কপোতাক্ষ নদের তীরে তার স্বামী ফারহাদ হোসেন (২৫) সহ বেড়াতে গেলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুই মাস আগে তাদের বিয়ে হয়। তামান্নার ভাই কলেজছাত্র নাইমুর রহমানের বরাতে জানা যায়, তার বোনের সঙ্গে পারিবারিকভাবে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার ফারহাদ হোসেনের বিয়ে হয়। ঈদের পরদিন বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তামান্না।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে কপোতাক্ষ নদের ধারে বেড়াতে যান। রাত আটটার দিকে একজন হঠাৎ এসে তামান্নাকে জাপটে ধরে মুখ চেপে ধরে। এরপর কয়েকজন তার শরীরে পেট্রল ঠেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্বামী ফরহাদ এসে তামান্নাকে নিয়ে কপোতাক্ষ নদে ঝাঁপ দেন। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে যান। তামান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তামান্নার ভাই আরও বলেন, কলারোয়া পৌরসভার সাদ্দাম হোসেন নামের মালয়েশিয়াপ্রবাসী এক ছেলের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত আড়াই বছরেও দেশে না ফেরায় ভালো পাত্র পাওয়ায় তামান্নাকে দুই মাস আগে বিয়ে দেন মা–বাবা। এর মধ্যে সাদ্দাম দেশে ফিরেছেন। এ ছাড়া আবদুর রউফ নামের এক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তামান্নাদের। দুই পক্ষ মিলে তার বোন ও ভগ্নিপতিকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।

তামান্নার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া তামান্নার স্বামীর ডান হাত পুড়ে গেছে। তিনি এখন খুলনায় চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছেন তামান্নার বাবা আবদুল হক। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মালয়েশিয়াপ্রবাসী সাদ্দাম হোসেন এবং প্রতিবেশী রউফের ছেলে ফিরোজ, আবদুল হামিদ, সালাউদ্দিন, রাজু আহমেদ ও তুহিন। ঘটনার পর থেকেই তারা পলাতক।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আবদুল হক বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলার আবেদন করেছেন। তারা অভিযানে নেমেছেন।

English Dainikbiswa

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত