মহম্মদপুরের রাজাপুর চরপাড়া থেকে বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা মহম্মদপুরের রাজাপুরের চরপাড়া খালপাড় সংলগ্ন মোঃ ফেলা(পিতা মৃত গোলাম রসুল) এর বাড়ির খড়ের গাদার নিচ থেকে ৪ টি স্যালো ইঞ্জিন,২ টি টিউবওয়েল,১ টি ধান মাড়াই মেশিন সহ চুরি করার প্রয়োজনীয় সরঙ্গাম উদ্ধার করেছে রাজাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ ঘন্টার সফল অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।এছাড়াও ফেলা’র বাড়ির সাথে খাল থেকে একটি স্যালো ইঞ্জিনের চেসিস উদ্ধার করেছে এলাকাবাসী।

এই পুলিশি অভিযানের নেতৃত্ব দেন রাজাপুর পুলিশ ফাঁড়ির চৌকস অফিসার ও ইনচার্জ জনাব অর্জুন দাস।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফেলার স্ত্রী ও কন্যাকে ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এসময় ফেলা ও তার ছোট ভাই হেলাল পলাতক ছিলো।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

এসআই অর্জুন দাস বলেন,মামলার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

অভয়নগরে মরণ নেশার কবলে যুব সমাজ পুলিশ প্রশাসন নীরব

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে,বিভিন্ন গ্রামে আবারো নতুন করে খুলতে শুরু করেছে মাদকের বাজার। খোঁজ নিয়ে জানা গেছে এ সমস্ত মাদকের মধ্যে রয়েছে বাংলা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ ইন্ডিয়ান নামী দামী ব্র্যান্ডের আরো অনেকনাম না জানা মাদক। আর এ সমস্ত মরণ নেশা মাদকের কবলে পড়ে ধবংস হতে চলেছে এলাকার যুব সমাজ । যুব সমাজে নেমে এসেছে নৈতিক অবক্ষয়।

অনেক মাদক সেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে লিপ্ত হতে চলেছে চুরি,ডাকাতির মত বিভিন্ন অপরাধ মুলক কাজে। এতে করে বাড়তে শুরু করেছে নানা অপরাধ প্রবনতা। মাদকের টাকার জন্য অনেকেই আবার মা বাবার সাথে করছে অমানবিক ব্যবহার।কেহ কেহ আবার মা বাবাকে করছে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত। লোক লজ্জার ভয়ে অনেক মা বাবাই নীরবে সহ্য করে যাচ্ছে মাদকসেবী সন্তানের এমন অমানবিক অত্যাচার নির্যাতন।

অভয়নগরে উল্লেখ যোগ্য যে সমস্ত  ওয়ার্ড, ইউনিয়নে মাদকের বাজার গড়ে উঠেছে সে অঞ্চল হলো-সিদ্দিপাশা, গোপীনাথপুর, সিংগাড়ি, শংকরপাশা, বাঘুটিয়া, মথুরাপুর, হরিশপুর, দেয়াপাড়া,১নং ওয়ার্ড, ও ২নং ওয়ার্ড, বনগ্রাম,সুন্দলী, চেংগুটিয়া, নওয়াপাড়া, প্রফেসারপাড়া, ড্রাইভার পাড়া,ধোপাদি, রাজঘাট, গাজীপুরসহ বিভিন্ন গ্রাম -গঞ্জে এখন বখাটে যুবকেরা  মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছে।

এসব এলাকার মধ্যে সব থেকে  দুটি এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে, ভৈরব সেতুর উপরে, সেতুর আশ-পাশে,এবং নওয়াপাড়া (৪নং ওয়ার্ড) ড্রাইভারপাড়া এলাকা।

এসব এলাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দেখা যায়, বখাটে যুবকদের আনাগোনা। মাদকদ্রব্য নিয়ে চলাচল করলেও পুলিশের তেমন কোন পদক্ষেপ দেখা যায়না। যে কারনে দেদারছে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি ও সেবন করে চলেছে। এর মধ্যে অনৈতিক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন এলাকার   চিহ্নিত  মাদক ব‍্যবসায়ীরা অভিনব কায়দায় ও লোক বল দিয়ে বিভিন্ন অঞ্চলে মাদকের  আখড়া গড়ে তুলেছে অথচ মাদক সম্রাটরা থেকে যাচ্ছে প্রশাসনের ধরা   ছোঁয়ার বাইরে অর্থ‍্যাৎ তুলসী  ধোঁয়া। এর নারী -নক্ষত্রের খবরাখবর পুলিশ  প্রশাসন সবই জানেন, অথচ কেনযে নীরব ভূমিকা পালন করছেন তা বোধগম্য নয়।

মাদক নিয়ন্ত্রনে থানা পুলিশের কি ভুমিকা রয়েছে জানতে চাইলে,অভয়নগর থানার পুলিশ পরিদর্শক একে শামীম হাসান জানান , জনগণের সাথে মিশে সহজে খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যেই বিট পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ সব সময় তৎপর রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা ডুমুরিয়ায় ইভটিজিং এর দ্বায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড

 

খুলনা ডুমুরিয়ায় ইভটিজিং এর দ্বায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ার শোভনার শিবপুর এলাকায়  ১৩ জানুয়ারি  বৃহস্পতিবার সকালে এক  কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং করায় অপরাধে  একই এলাকার   ইলেকট্রনিক মিস্ত্রি শ্রিজীব মন্ডল (২৫) কে  ভ্রামমান আদালত ১মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে  এ   ভ্রামমান আদালত পরিচালনা করেন।

এসময় ডুমুরিয়া থানার এসআই মামুনসহ পুলিশ   সদস্য উপস্থিত ছিলেন।

বরিশলে ভিআইপি গেট এলাকা থেকে এক ইয়াবা ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল

বরিশাল নগরীর ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ৪১০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার(১২ জানুয়ারী) সকাল ৯ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের ভিআইপি এলাকার অভিযান চালায় এস আই মেহেদী হাসান-২।

অভিযান পরিচালনাকালে হায়দার আলী শেখ (৬০) একজনকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ৪১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম

বরিশাল কাউনিয়া থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

//পলাশ চন্দ্র দাস:বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে বিপুল পরিমাণের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ। তিনি ঝালকাঠি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

জানা যায়, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া শেরে বাংলা নগর স্কুলের সামনে থেকে মাসুমকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জিহাদ মৃধা, এএসআই সাইফুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, এএস আাই আঃ রহিম এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাউনিয়া থানার এসআই মোঃ জিহাদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১০ কোটি টাকার আইস সৈকতের ঝাউগাছের নিচে…!

বাংলাদেশ বডার্র গার্ড ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে । এর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

মঙ্গলবার ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউগাছের নিচ থেকে ওই আইস জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিত মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, টেকনাফ নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে আছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। পরে একটি ঝাউগাছের নিচ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার আইস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ওই আইস পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা

অভয়নগরে সন্ত্রাসীর গুলিতে নব নির্বাচিত ইউপি সদস‍্য নিহত

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ১০ জানুয়ারি (সোমবার) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।

সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বুকের অংশ ভেদ হয়ে যায়। গুলির পর উত্তম কুমার মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ মাঠে পড়ে রয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনে ভয়ভীতি, হয়রানি ও টাকা দাবির অভিযোগ

যশোরের অভয়নগরে এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র দেখা, ছবি তুলে মোবাইল ফোনে ভয়ভীতি, হয়রানি ও টাকা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ওই বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার মল্লিক অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে মো. আক্তার মল্লিক উল্লেখ করেছেন, তিনি অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

বুধবার ৫ জানুয়ারি দুপুর আনুমানিক ১ টার সময় সাংবাদিক পরিচয়ে জনৈক কে এম মোহাম্মদ আলী ও রিপন সহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা বিদ্যালয়ের কাগজপত্র দেখতে চান এবং মোবাইল ফোনে ছবি তুলতে থাকেন। পরবর্তীতে বর্নিত ব্যক্তিদ্বয় ০১৮৩৮- ১০২০৬০ নম্বর থেকে আমার ০১৭১৫-৭৮২২২৫ মোবাইল নম্বরে ফোন করে ভয়ভীতি ও হয়রানিসহ টাকা দাবি শুরু করেন। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ বরাবর আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে কে এম মোহাম্মদ আলী মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে হয়রানি, ভয়ভীতি ও টাকা দাবির বিষয়টি মিথ্যা। রিপনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। অভিযোগ হয়ে থাকলে আইনের মাধ্যমে প্রমাণ করতে হবে। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, আমি স্বাক্ষী দেওয়ার জন্য অভয়নগরের বাইরে রয়েছি। লিখিত অভিযোগ দায়ের হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ভাগা বাজারে বিল্লাল ব্যাপারীর হামলায় নারী সহ ২জন আহত ৮জন আটক

 

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ-ধর্ষক গ্রেফতার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী যুবতীকে রানী (২২)কে ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম(৩৮) নামে এক প্রতিবেশীকে (৫ জানুয়ারি বুধবার)  আটক করেছে ঠাকুরগাঁও পুলিশ।

আটকের  আগে বুধবার সকালে  প্রতিবন্ধী  যুবতীর মা বাদি হয়ে মকছেদুলের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে তাকে আটক করে।  মকছেদুল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে।

মামলার বিবরনে জানা গেছে , গত ০৪ জানুয়ারি বিকেলে প্রতিবন্ধী  যুবতীকে বাসায় একা পেয়ে প্রতিবেশি  মকছেদুল ইসলাম ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার মা ও প্রতিবেশিরা ছুটে এসে মকছেদুল কে আটক করে থানায় খবর দেয়। এ ঘটনায় বুধবার সকালে  মেয়েটির মা থানায় বাদী হয়ে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ  ১ নং- আসামি মকছেদুলকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ  তানভিরুল ইসলাম বলেন,এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আমরা সেই মামলার আসামিকে আটক করেছি। বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনার রূপসায় পিতাকে হত্যা: ৭ মাস পর উদ্ধার, আটক-২

পিতাকে হত্যাকে করে নিজ বাড়ির পায়খানার টেংকিতে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ঘটনার মূল নায়ক পিতা হত্যাকারী নিয়ামুল ইসলাম তানভির (১৮) সহ ঘটনার সাথে জড়িত উক্ত গ্রামের আকু মিয়ার পুত্র জুম্মান (৪০) কে গত ৩০ ডিসেম্বর বিকালে দিঘলিয়া থেকে আটক করেছে।

ঘাতক পুলিশের কাছে স্বীকার করেছে যে প্রায় ৭ মাস পূর্বে আনুমানিক ২৬ রমজান রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামের মৃতঃ আব্দুল হকের পুত্র এনামুল হক এন্টা(৫০) কে তার পুত্র নিয়ামুল ইসলাম তানভির সহ জুম্মান মসলা বাটা শিল দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে।

পরবর্তীতে ঐ রাতেই হত্যাকারীরা পিতাকে নিজ বাড়ির পায়খানার টেংকির মধ্য লুকিয়ে রাখে। নিহত এনামুল হক এন্টা মৃগে রোগী ছিলো বিধায় এলাকায় প্রচার হয় যে তিনি মৃগে রোগে মারা গেছেন।

অবশেষে গত ২৯ ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈম (১১) কে মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে পিতা হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে।

পরে পুলিশ উক্ত আসামীদ্বয়কে আটক এবং পায়খানার পরিত্যাক্ত টেংকির মধ্যে থেকে এনামুল হক এন্টার গলিত লাশ উদ্ধার করে। ঘটনাটির সত্যতা স্বীকার করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং গলিত লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: রূপসায় এমপি সালাম মূর্শেদী