নারীদের বিদেশ পাচারের জন্যই বিয়ে করত লিটন

 

লিটন মিয়া ৫ বছর থেকেছেন ইতালিতে । বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে করেছেন বহু বিবাহ। প্রথমে ইরাকে মেডিকেল চাকরির প্রলোভন দেখাতো। পরে সখ্যতা গড়ে বিয়ের প্রস্তাব। এরপর কাউকে টেলিফোনে কিংবা সরাসরি দেশে এসে বিয়ে সম্পন্ন করত। মূলত নারীদের বিদেশ পাচারের জন্যই বিয়ে করত লিটন।

গতকাল শনিবার রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা লিটন ও আজাদকে গ্রেপ্তারের পর এমন তথ্যই জানিয়েছে র‍্যাব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিলাসবহুল প্রাইভেট কার, বিয়ার, দেশি-বিদেশি জাল টাকা, পাসপোর্ট ও বিভিন্ন সিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গ্রেপ্তার ২ জন সংঘবদ্ধ মানবপাচার চক্রের সদস্য। বিশেষ করে বিউটি পার্লারে কাজ জানা নারী ও নার্সিং পেশায় নিয়োজিত নারীদের পাচার করেছে। সেখানে সুপারশপে চাকরির প্রলোভনে তারা নারীদের পাচার করত। ইরাক, দুবাইসহ বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে ভূক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। এসব দেশে তাদের একাধিক সেফহাউজ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২’শত নারী-পুরুষকে তারা পাচার করেছে।

নারীদের বিদেশ পাচারের জন্যই বিয়ে করত লিটন

র‌্যাব মুখপাত্র বলেন, নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে নারীদের বিক্রি করে দেয়া হতো। চক্রে ১০ জন সদস্যের মধ্যে ৭ জন ইরাকসহ মধ্যপ্রাচ্যে আর বাকিরা দেশেই কাজ করছিল। তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে এসব নারীদের চাকরির আশ্বাসে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হতো। মানবপাচারের প্রথম ধাপে ট্যুরিস্ট ভিসায় দুবাই এরপর ভিজিট ভিসার মাধ্যমে ইরাকে নেওয়া হতো। চক্রটি ৩০-৪০ জন নারীকে পাচার করেছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন , ১৯৯২ সালে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেন লিটন মিয়া। এরপর সরকারি একটি প্রতিষ্ঠানে মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে চাকরি শুরু করেন। মিথ্যা প্ররোচনা ও অনৈতিক কাজের জন্য সেখান থেকে তার চাকরি চলে যায়। এরপর লিটন ইরানে যায়। এসময় নিজেকে ইরাকের বাগদাদে একটি স্বনামধন্য হাসপাতালে চাকরি করতেন বলে পরিচয় দিতেন। পরবর্তীতে কয়েকজন মিলে ইরাকে নারী পাচার সিন্ডিকেট গড়ে তোলে।

সবশেষ পাচার হওয়া এক নারীর বরাতে র‌্যাব জানিয়েছে, তিনি ইরাকে সেফহাউজে থাকাকালে সেখানে ১৫-২০ জনকে দেখেছেন। সেফ হাউজ থেকে পালিয়ে যাওয়ার পর এই নারী ইরাকের একটি হাসপাতালে চাকরি করতেন। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। গ্রেপ্তার লিটন মিয়া ২০১৯ সালের পর আর ইরাকে যেতে পারেননি। পরে দেশেই বালি ব্যবসাসহ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

জানা যায়, র‌্যাবের হাতে গ্রেপ্তার আজাদ দেশেই সিন্ডিকেটটির প্রতারণার বিষয়টি দেখতেন। দেশে তার প্রতিষ্ঠানের মাধ্যমেই এসব নারী-পুরুষকে পাচার করা হয়েছে। সে পাসপোর্ট প্রস্তুত, টাকা নেওয়া, টিকেট কেটে দেয়া বিষয়গুলো দেখত।

পাচার করা নারীদের কি কাজে বিক্রি করে দেয়া হতো এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তাদেরকে যৌনকর্মী হিসেবেই বিক্রি করা হতো। তবে এর মধ্যে অনেকেই সেখান থেকে পালিয়ে গেছে। সূত্র: বিডিজা

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ষড়যন্তমূলক মামলা ও পাওনা টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

 

বরিশালে বিলাসবহুল লঞ্চের কেবিন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আটক

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল নদী বন্দরে নোঙর করা বিলাসবহুল এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মানিক মোল্লা বরিশাল সিটি কর্পোরেশনের এলাকার  পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন  বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এএসআই ফারুক বলেন, টিমের প্রধান ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে সুরভী-৯ লঞ্চের ৩য় তলার উত্তর পাশে ৩৫৬ নম্বর কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করি।

এ সময়ে তার জিম্মায় থাকা ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এএসআই  ফারুক। এছাড়া মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো পাঁচটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

পাঁচ বছরেও আয়-ব্যয়ের হিসাব দেননি চেয়ারম্যান মিজানুর রহমান

 //বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান বিশ্বাস এর বিরুদ্ধে লিখিত ভাবে বেতন/ভাতার দাবিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল এর নিকট অভিযোগ করেছেন।

এছাড়াও উক্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,উক্ত চেয়ারম্যান বিগত ৫ বছরে সদস্যদের নিয়ে কখনও আয়/ব্যয় সংক্রান্ত কোন সভা করেননি। তিনি সবসময় একক ভাবেই চালিয়েছেন ইউনিয়ন পরিষদ।

এখন ইউপি সদস্যরা সবাই বিগত দিনের আয়/ব্যয়ের হিসাব সহ তাদের যাবতীয় পাওনা বুঝে পেতে চান।

পড়ুন দৈনিক বিশ্ব …

শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন তৈরিতে ১১ নির্দেশনা দিয়েছে

 

 

বসিলায় ‘জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও: আটক ১

//অনলাইন নিউজ//

ঢাকার মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকে বসিলার ওই বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। তাই ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র‍্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।

৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

/কুমিল্লা প্রতিনিধি//

একটি গ্রাম হতে একটি দেশ, মাদক মুক্ত হবে সমগ্র বাংলাদেশ – এই স্লোগান সামনে রেখে কুমিল্লা জেলাকে  মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।

তারই ধারাবাহিকতায় আজ ০৭ সেপ্টেম্বর -২০২১ রোজ মঙ্গলবার কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা ইউনিয়নের রায়পুর গ্রামের বাখরাবাদ হতে সুয়াগাজী রোডের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজাসহ ১। আব্দুর ছালাম (২৭),২। এনামুল হক (১৮) কে গ্রেফতার করেন।

উল্লেখিত ঘটনায় কুমিল্লা সদর  দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ।

গোপালগঞ্জ হতে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

//আ:রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//
র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮২পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। সে মুকসুদপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাফর শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২৮)।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অপারেশন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৬সেপ্টেম্বর বিকালে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ছোটবন সাকীনস্থ মুসুদপুর টু বাটিখামারী পাকা রাস্তার পাশে জনৈক মুক্তিযোদ্ধা মৃত আবু শেখ এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী আল আমিন শেখ (২৮) গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত তে একটি নীল রঙের জিপারে ভিতর বিশেষ ভাবে রক্ষিত ৮২(বিরাশি) পিস ইয়াবা ও ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের
হয়েছে।

বরিশাল নগরীতে র‌্যাবের সাড়াশি অভিযানে ১৪ দালাল আটক

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীতে র‍্যাবের অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪জন দালাল আটক করেন র‍্যাব ৮

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র‌্যাব-৮।

রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা। এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব।

র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।

বরিশালে অভিনব কৌশলে স্ত্রীকে তালাক, অভিযুক্ত স্বামী গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামে এন জিও থেকে ঋণ নেওয়ার কথা বলে কৌশলে স্ত্রীর স্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষর দিয়ে তালাকনামা তৈরি করেছে এক পাসন্ড স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রীর অভিযোগের পর পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।   ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে ধারালিয়া গ্রামের আব্দুর রব মৃধার পুত্র মোস্তফা মৃধার স্ত্রী পিংকি বেগম জানান, প্রায় পাঁচবছর পূর্বে তাদের পারিবারিক ইচ্ছায় সামাজিকভাবে  বিয়ে হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।অতি সম্প্রতি তার স্বামী তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য তার উপর বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করেন। এতে তিনি অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে তার স্বামী শারিরিক নির্যাতন করতো বলেও তিনি জানান ।

তিনি আরও জানান,গত ১৫ দিন পূর্বে তার স্বামী একটি এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে তিনশ’ টাকার স্ট্যাম্পে তার ( স্ত্রী  পিংকি বেগমের) স্বাক্ষর নেন। পরে ওই স্ট্যাম্পে বরিশাল নোটারী পাবলিকের মাধ্যমে স্ত্রী পিংকি বেগম তার স্বামীকে তালাক দিয়েছে বলে একটি তালাকনামা  তৈরি করেন পাসন্ড স্বামী।

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে যৌতুকলোভী মোস্তফা মৃধাআবারো তার স্ত্রী পিংকি বেগমকে তার বাবারবাড়ি থেকে পুর্বের দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা আনার জন্য চাঁপ প্রয়োগ করে।এক পর্যায়ে স্বামী মোস্তাফা মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে( পিংকি বেগমকে) অমানুষিক নির্যাতন করে ভুয়া তালাকনামা দেখিয়ে রাতের আধাঁরে তাকে( স্ত্রী পিংকি বেগমকে)ঘরথেকে বের করে দেন বলে জানানো হয়।

এ বিষয় বানারীপাড়া থানার ওসি(তদন্ত) জনাব মোঃ জাফর আহম্মেদ জানান,উক্ত ঘটনায় পিংকি বেগম থানায় মামলা দায়ের করলেপুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে ইউএনও’র বাস ভবনে হামলায় চোখে গুলিবিদ্ধ হওয়া ২ আসামীর জামিন

 

 জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৪ সদস্য আটক করেছে র‌্যাব- ৬ 

খুলনা ব্যুরো:

র‌্যাব- ৬ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৪ সদস্যকে আটক করেছে। শনিবার যশোরের মনিরামপুর থানাধীন ৩নং ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে এদেরকে আটক করা হয়।রবিবার (৫ সেপেটম্বর) র‌্যাব-৬ এর সি‌নিয়র সহকারী প‌রিচলক ও সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার মোঃ বজলুর রশীদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা হলেন, মনিরামপুর থানা এলাকার আব্দুল্লাহ আল গালিব (২৪) ও মুহাম্মদ আলী শেখ (২১), যশোর সদরের মোঃ জাফর হোসেন ওরফে শিমুল খান (২১) ও নাদির হোসেন (৩০)।

শেষ পর্যন্ত নারী ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

এক নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জের তাহিরপুরে এ ঘটনা ঘটে।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) ছয় বছর বয়সি শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান।

বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি।

সেখানে বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ঘুমন্ত শিশুকে পাশে রেখে ওই বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনার পর বৃহস্পতিবার ভোররাতে ও শুক্রবার প্রতিবেশী এবং এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।

পরে শনিবার থানা পুলিশকে দলবদ্ধ ধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।

সুনামগঞ্জের তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, ভিকটিমের পক্ষ থেকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

//সুনামগঞ্জে প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে যাত্রীবাহি বাস একটি বিআরটিসি থেকে