টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশের হাতে ২হাজার পিচ ইয়াবাসহ আটক-১

 সৈয়দ আলম, টেকনাফ প্রতিনিধি।।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সদস্যরা কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। ১৫মার্চ দুপুরে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সদস্যরা নয়াপাড়া এলাকায় কক্সবাজারগামী একটি সিএনজি (কক্স-ত-১১-৮১৪০) তল্লাশী চালিয়ে ১হাজার ৯শ ৬০পিস ইয়াবাসহ হ্নীলা পূর্ব সিকদার পাড়ার আব্দুস সালামের পুত্র জাকির হোসেন (২৫) কে আটক করে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

মোংলায় হারবাড়িয়ার চরাপুটিয়া খাল থেকে ১৮ কোটি ৬১ লাখ টাকার বিদেশি কাপড় জব্দ

বাগেরহাট জেলা প্রতিনিধি//

সুন্দরবনের খাল থেকে ট্রলারসহ ১৮ কোটি ৬১ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড় ও জুতা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। কাপড়গুলো শুল্ক ফাঁকি দিয়ে নদীপথে বাংলাদেশে আনা হচ্ছিল। সোমবার (১৫ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কমান্ডার আমিরুল হক আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১২ মার্চ) বিকেল থেকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই দিন গভীর রাতে ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটি চরাপুটিয়ার খাল পাড়ে থামিয়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীকালে ট্রলারটিতে তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশি শাড়ি, এক হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ট্রলার, কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা বিজিবি কর্তৃক ১ কেজি ৭৪৯ গ্রামের ১৫ টি স্বর্ণের বারসহ আটক ০১

  নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য ১৫ মার্চ-২০২১ রোজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন কর্তৃক ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদ হোসেনের নের্তৃত্বে একটি টহলদল কর্তৃক সীমান্ত পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী উত্তর পাড়া বেড়ীবাঁধের উপর অভিযান পরিচালনা করে ০১ কোটি ২২ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের ০১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ ( পনের) টি স্বর্ণের বারসহ মোঃ হাফিজুল (৪৮) পিতা- মোঃ সামছুদ্দীন গাজী, গ্রাম- লক্ষীদাড়া, থানা- সাতক্ষীরা সদর জেলা- সাতক্ষীরাকে আটক করেন। উক্ত অভিযান পরিচালনা কালে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মোঃ খোকন গাজী (২৮) পিতা- সৈয়দ আলী বোস্তান গ্রাম- লক্ষীদাড়ী পোস্ট – ভোমরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা – সাতক্ষীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩ হাজার কেজি জাটকা আটক

 মোঃ হোসেন গাজী, চাঁদপুর ।।

চাঁদপুরে মাছ পাচারকালে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। ১৪( মার্চ) রবিবার রাত ৩ টায় চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার নদীর পাড়ে হরিনা নৌ পুলিশের ইনচার্জ এস আই নাসিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিক ব্যারেল বোঝাই মাছগুলো জব্দ করেন।

এ সময় নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে নৌ থানা পুলিশের অন্যান্য সদস্যরা স্পিড বোর্ড নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের সাথে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে সার্বিক সহযোগিতা করে জব্দকৃত জাটকা মাছ গুলো উদ্ধার করে হরিনা নৌ-ফাঁড়িতে নিয়ে আসেন। ১৫ মার্চ সোমবার সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরে নৌ পুলিশ এই প্রথম জাটক মাছের বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছে। চরাঅঞ্চল থেকে বহিরাগত জেলেরা মাছগুলো নিধন করে বহরিয়া ঘাট দিয়ে উঠিয়ে পাচার করার সময় নৌ-পুলিশ তা জব্দ করে।

বহুরিয়া মেঘনা নদীর পাড়ে অভিযান চলাকালীন সময় মোঃ বেলায়েত ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলাল উপস্থিত থেকে মাছগুলো জব্দ করে নিয়ে আসে। নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরে পাচার করার সময় তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা মাছ পাচারের সময় নৌ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝুঁকি নিয়ে নদীর পাড় থেকে মাসগুলোর জব্দ করে নিয়ে আসে।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে পুলিশের টহল অভিযান দিনরাত অব্যাহত রয়েছে।

সাতকানিয়ায় মাদরাসার ৪ শিশু নির্যাতন, শিক্ষক আটক

 চট্টগ্রাম ব্যুরো  :

চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসায় ৮ বছরের শিশুকে নির্যাতনের রেশ কাটতে না কাটতেই সাতকানিয়ায় একটি মাদরাসায় চার শিশু শিক্ষাথীকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া রংগিপাড়া এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনায় শনিবার অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান (২৬) কে পুলিশ আটক করেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার গারাংগিয়া রংগিপাড়া এতিমখানা ও হেফজখানার চার শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে গুরুতর আহত আবদুল­াহ নামের এক শিশু শিক্ষাথর্ীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে। সেই শিক্ষাথীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক কামরুল হাসানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, আড়াই মাস আগে ছয় বছর বয়সী শিশু আবদুল্লাহকে গারাংগিয়া রংগিপাড়া এতিমখানা ও হেফজখানার হেফজ বিভাগে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পড়া না পারার অভিযোগে মাদরাসার শিক্ষক মো: কামরুল ইসলাম তাকে সহ চার শিশুকে বেধড়ক মারধর করে। শুক্রবার শিশুটি বাড়ী ফেরলে তার মা শরীরে মারধরের চিহ্ন দেখতে পান। এ সময় আবদুল­াহ তার মাকে জানায়, পড়া না পারার কারনে শিক্ষক তাকে সহ আরো চার জনকে ব্যাপক মারধর করেছে এবং বাড়ীতে কাউকে না বলার জন্য হুমকি প্রদান করেছে। আবদুল­াহকে প্রথমে স্’ানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি হওয়ার কারনে শুক্রবার রাতে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শিশুটি বর্তমানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসাধীন রয়েছে। উলে­খ্য গত সপ্তাহে হাটহাজারী উপজেলার মারকাজুল কোরআন ইসলামিক একাডেমির এক শিশু শিক্ষাথর্ীকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হলে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে অভিযুক্ত শিক্ষক হাফেজ ইসমাইলকে আটক করে পুলিশ।