সাবেক স্বাস্থ্যের ডিজি ও সাহেদের বিরুদ্ধে চার্জশিট

দুদক স্বাস্থ্য অধিপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে এ চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার দুদকের আদালত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

চার্জশিটভুক্ত অপর ৪ আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

সাহেদ করিম বর্তমানে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে ২০২০ সালের ১৫ জুলাই করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজেটিভ সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নিজের বাইক পোড়ানো শওকত আলমকে বাইক উপহার দিলেন রাব্বানী

মুফতি কাজী ইব্রাহীমকে আটক: ঢাকা মহানগর ডিবি

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার গভীর রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মো. ফারুক হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে জানা যায়নি। ডিসি ফারুক বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লক্ষ টিকা দেওয়ার কর্মসূচী

 

খুলনায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত: ১ চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড

র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় এবং খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় অভিযান চালিয়ে ভ্রাম‍্যমান আদালত অনুমোদনহীন ভাবে ডা:ব‍্যবহার করার অপরাধে এক ব‍্যক্তিকে ১বছরের কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেছে।

জানাযায়, খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী ইউনিয়নের বাগমারা সাকিনস্থ পূররূপসা বাজারে মেসার্স মাদারীপুর মেডিক্যাল হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদনহীনভাবে এলোপ্যাথিক চিকিৎসা করা এবং সনদ না থাকা সত্ত্বেও ডাঃ শব্দ ব্যবহার করে চিকিৎসা প্রদান করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন  মোতাবেক

বাগমারা এলাকার মৃত ওয়াজোদ আলীর ছেলে  এবিএম আতাউর রহমান (৪৫) কে

১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০হাজার টাকা অর্থদন্ড করেন।

এছাড়া ৪৯/৪ ইস্পাহানি আ/এ, রুপসা স্টান্ড রোড, খুলনা’কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।সাজাপ্রাপ্ত আসামীকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয় ।

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টার জন্মদিন পালন

নড়াইলে পেড়লী ক্যাম্প পুলিশের অভিযানে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

১৯/০৯/২০২১খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় পেড়লী ক্যাম্প পুলিশের একটি বিশেষ টিম এসআই (নিঃ) এসএম রেজাউল, এএসআই (নিঃ) ওবায়দুল্লাহ শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এসসি-২৯৫/১৩ এর দুই  বছরের কারাদণ্ড প্রাপ্ত ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ অয়েজ শেখ, পিতা- মোরশেদ শেখ, সাং- পেড়লী খানকা পাড়া, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইলকে জামরিল ডাঙ্গা গ্রাম হইতে গ্রেফতার করিয়া  কালিয়া থানার মাধ্যমে কোর্টে সোপর্দ করেন।

জগন্নাথপুর ইউএনও অফিসের সহকারি ফয়সল অবশেষে বদলি : সর্বত্রই স্বস্থি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি ফয়সল আহমদকে অবশেষে বদলি করা হয়েছে। তার বদলির সংবাদে উপজেলার সাধারণ ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত ক’দিন ধরে তার পূনরায় বদলির গুঞ্জন শুনা যাচ্ছিল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ থেকে এ বদলির আদেশ দেয়া হয়।

এদিকে অফিস সহকারী ফয়সল আহমদ তার বদলি ঠেকাতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন।

তবে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে নানা অনিয়ম কর্মকান্ডের কারণে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছিল।

তার মূলনীতি উৎকোচের বিনিময়ে ধর্নাঢ্যদের সহযোগিতা করা আর গরীবদের হয়রানি করা ।

এছাড়া তার অশোভন আচরনের কাছে এতদিন সাধারন মানুষ জিম্মি ছিল।

অফিস সহকারী ফয়সল ইতিপূর্বে বার বার বদলি হলেও অদৃশ্য খুটির জোরে বহাল তবিয়তে থেকে বিতর্কিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। অবশেষে তার বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ মানববন্ধন সহ গণসাক্ষরের প্রস্তুতি নিচ্ছিলেন।

অনুসন্ধানে জানা যায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ফয়সল আহমদ দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকার সুবাদে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

তিনি উপজেলার জলমহালগুলো অমৎস্যজীবিদের পাইয়ে দেয়ার নাম করে   লাখ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেন। কিছুদিন পূর্বে নলজুর নদীতে বেলজাল বসানোর নামে উৎকোচ আদায় করেন। অবশ্য সংবাদ মাধ্যমে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। হাওর রক্ষা বাঁধ নির্মানে পিআইসি কমিটির কাছ থেকে কমিশনের নামে ঘুষ বাণিজ্য, নলজুর নদী খননে টিকাদারের জনৈক এক লোকের মাধ্যমে মাঠি বিক্রি করে নদী পাড়ে ভিটা নির্মান, সম্প্রতি উপজেলা পরিষদ চত্তরে সরকারি গাছ বিক্রির নামে চলে নাটকীয়তা। পরে তাকে গাছের ভাগ দিলে নামেমাত্র নিলামে বিক্রি করা হয় মুল্যবান গাছগুলো। এই গাছের কাটের ফার্নিচার তার বাসায় এখনও দৃশ্যমান।

বিগত লকডাউন চলাকালে বড় ব্যবসায়ীদের সুবিধা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে তৎপর ছিলেন ফয়সল আহমদ। অনেক গরীব দিনমজুরকে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভুক্তভোগীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের কপি বিভিন্ন অজুহাতে ফেলে রাখতেন তিনি। এর প্রতিবাদ করতে চাইলে নানা হুমকি দিতেন ভুক্তভোগীদের।

এমন অভিযোগ করেন ভুক্তভোগী এখলাছুর রহমান, আব্দুল হাদী, বাস্পাতা বেগম, চমকতেরা বেগম, দলবি বেগম সহ অনেকেই।

অভিযোগ রয়েছে, অফিস সহকারী ফয়সল উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে এবং মোবাইল কোর্টের ভয় দেখিয়ে জনসাধারনের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে যাচ্চিলেন।  বিশেষকরে এ উপজেলায় দীর্ঘ দিন ধরে থাকার সুবাদে একটি সিন্ডিকেট গড়ে তুলেন ফয়সল। তাদের মাধ্যমে অনিয়ম-দুর্নীতি সহ বিভিন্ন সরকারি কাজ ভাগিয়ে নেন তিনি। পান মোটা অংকের কমিশন। এসব ঘুষের টাকা দিয়েই মূলত তার বাড়ী ও গাড়ী। তদন্ত হলেই সত্যতা বেড়িয়ে আসবে এমনটাই ধারণা সচেতন মহলের।

এ ব্যাপারে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম মুঠোফোনে বলেন, অফিস সহকারি ফয়সলের বদলির আদেশ পেয়েছি। তাকে জেলা প্রশাসক সুনামগঞ্জ মহোদয়ের কার্যালয়ে যোগদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইল জেলার লোহাগড়া পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

খুলনার রূপসায় শিশুকে শারিরীক নির্যাতনকারী  মুছা গ্রেফতার

রূপসা প্রতিনিধি :

রূপসায় প্রথম শ্রেণির শিশু (৮) কে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়া ধর্ষককে ২৪ ঘন্টার মধ্যে  গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়,রূপসার নৈহাটী রামনগর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদার (৫০) গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে প্রতিমধ্যে মুসা সরদার তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে শারিরীক নির্যাতন করে। পরে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায়  মামলা দায়ের করেন। মামলা নং ১৫। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নিদের্শনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  গত ১৫ সেপ্টেম্বর রাত পোনে ৩ টায় মুছাকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।

মুছার ভাই ইশারত সরদারের সহযোগীতায় বটিয়াঘাটা কাতিয়ানাঙ্গলা গ্রামের ছোট বোনের শশুরবাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় তাকে আটক করে।

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর কার্যক্রম বন্ধ চেয়ে করা সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলে হাইকোর্ট ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন রেখেছেন।

গত ৫ মে সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়নে পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান। এর জবাব না পেয়ে আইনজীবী রাশিদা চৌধুরী ও জারিন রহমান রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন।

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। সংবাদপত্র, সব সংবাদ এজেন্সি এবং সাংবাদিকদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নৈতিক আচরণ বিধি প্রণয়নে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়। তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ অবস্থায় সম্পূরক আবেদনটি দাখিল করেন রিট আবেদনকারীরা।

আদালতে রিটের পক্ষে রাশিদা চৌধুরী ও জারিন রহমান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী রাশিদা চৌধুরী প্রথম আলোকে বলেন, মুনিয়ার মরদেহ উদ্ধার, পরীমনিসহ কয়েকটি ঘটনা নিয়ে অনিবন্ধিত বিভিন্ন অনলাইন মুখরোচক গল্প সাজিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে রিটটি করা হয়। এসব সংবাদ পরিবেশন বন্ধে বিটিআরসি বা প্রেস কাউন্সিলের কোনো উদ্যোগ দেখা যায়নি। আবার অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেলেও সেগুলো এখনো নিবন্ধিত হয়নি। অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর কার্যক্রম চলছে। রুলের জবাব হাতে আসেনি।

এ অবস্থায় অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ চেয়ে সম্পূরক আবেদনটি করা হলে হাইকোর্ট ওই আদেশ দেন।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসায় ১ম শ্রেণীর শিশুকে শারিরীক নির্যাতনে মামলা

 

দুর্ণীতির দায়ে এহসান গ্রুপের এমডিসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে

 

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে ১১০ কোটি টাকা সংগ্রহ করেন।

পিরোজপুরের গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইকে ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দিন আসামিদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

স্থানীয় তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদের মামলার প্রেক্ষিতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম ডি নুরুল ইসলাম সরদার শাহজাহানসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। অন্যদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) কে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলের সখীপুরে অসহায় দরিদ্র-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বরিশাল নগরীতে ৩ এলাকায় হর্ন বাজালেই জেল-জরিমানা

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় সহ নগরীর তিন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এই তিন এলাকায় শব্দ দূষণরোধে প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নগরীর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকায় এ প্রচারণা চালানো হয়। এসময় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক, পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া, সহকারী বায়োকেমিস্ট মুনতাছির রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী রফিকুল আলম উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা তথ্য অফিস প্রচারণার এ কাজ পরিচালনা করছে। প্রচারণায় স্থানীয়দের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে নীরব এলাকায় হর্ন না বাজানোর বিষয়ে সচেতন করা হয়। প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে আরও জানানো হয় শব্দ দূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়। এতে উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা, ক্ষুধামন্দা, হৃদরোগ, মস্তিষ্ক বিকৃতি, অনিন্দ্রা ও স্মরণশক্তি হ্রাস পায়।

আইন অমান্যকারীরা একমাস কারাদন্ডবা পাঁচ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন বলে জানানো হয়। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদন্ডবা ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালী গলাচিপায় তিন সন্তান নিয়ে আশ্রয় পেতে ঘুরছে  দ্বারে দ্বারে

শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করা হবে বরোনা সংক্রমন বাড়লে : স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী পরীমনির সাথে যা ঘটেছিল বোট ক্লাবে

 

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে ওইদিন মারধরও করা হয়েছিল। প্রায় তিন মাস তদন্তের পর এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে পুলিশ একথা বলছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার অভিযোগপত্র দিয়েছে সাভার থানার পুলিশ।

পুলিশের দাখিল করা অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ৮ জুন রাত সাড়ে আটটায় পরীমনির বনানীর ভাড়া বাসায় আসেন তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমি। এরপর জিমি মোবাইল ফোনে পরীমনির সহকারী তুহিন সিদ্দিকী ওরফে অমির সঙ্গে কথা বলেন। রাত ১০টার সময় কিছু খাবার নিয়ে পরীমনির বাসায় হাজির হন তুহিন। পরে পরীমনি, তুহিন, জিমি এবং ফাতেমাতুজ জান্নাত (পরীমনির পরিচিত) একসঙ্গে বাসায় খাওয়াদাওয়া করেন।

রাত সাড়ে ১১টার সময় তারা উত্তরার উদ্দেশে রওনা হন। তবে তুহিন কৌশলে পরীমনিদের রাত ১২টা ২০ মিনিটের দিকে বোট ক্লাবে নিয়ে যান। পরীমনিকে বোট ক্লাবে নিয়ে যাওয়ার তথ্য তুহিন আগেই ব্যবসায়ী নাসিরকে জানিয়ে রাখেন। তাদের জন্য একটি টেবিল প্রস্তুত করতে বোট ক্লাবের ব্যবস্থাপক আবদুর রহিমকে বলেন নাসির। ক্লাবে ঢোকার পর পরীমনি ও তার সঙ্গীদের যে টেবিলে বসানো হয়, তার সামনে একটি টেলিভিশন ছিল। ক্লাবে ঢোকার পর নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলমের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন তুহিন। পরিচয়ের কিছুক্ষণ পর হাফপ্যান্ট পরে ক্লাবে আসা নিয়ে পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির সঙ্গে শহিদুলের কথা-কাটাকাটি হয়।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ক্লাবে অবস্থান করার সময় পরীমনি, তুহিনসহ অন্যরা দুই বোতল মদ (ব্লু লেবেল) পান করেন। অন্য টেবিলে বসে তখন মদ পান করেন নাসির ও শহিদুল। রাত সোয়া একটার দিকে নাসির ও শহিদুল ক্লাব থেকে বের হয়ে যেতে চাইলে তুহিন ও পরীমনি তাদের আবার বারে ডেকে নেন। পরে একসঙ্গে তারা মদ পান করেন বলে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নাসিরসহ অন্যদের সঙ্গে মদ পানের পর একপর্যায়ে পরীমনি ক্লাবের ব্লু লেবেলের ছয় বোতল মদ নিতে চান। তখন ক্লাবের খাবার সরবরাহকারী আসাদুজ্জামান পরীমনিকে বলেন, একটি তিন লিটারের ব্লু লেবেল মদের বোতল রয়েছে। পরে তিনি ওই মদের বোতল পরীমনির হাতে দেন। পরীমনির সঙ্গে থাকা ফাতেমাতুজ জান্নাতও ক্লাব থেকে দুই বোতল মদ (রেড ওয়াইন) কেনেন। এর দাম ছিল ৮৮ হাজার ৬১০ টাকা। এই টাকা পরিশোধ করেন তুহিন। তবে পরীমনি যে তিন লিটারের মদের বোতল নিয়েছিলেন, সেটির দাম ছিল ১ লাখ ১৪ হাজার টাকা।

এই টাকাও পরিশোধ করতে হবে ভেবে তুহিন কৌশলে নাসিরকে দিয়ে বলান, এই মদের বোতলটি ক্লাবের ‘স্যাম্পল’ (নমুনা)। এটা পার্সেল দেওয়া যাবে না। একপর্যায়ে নাসিরের সঙ্গে পরীমনির কথা কাটাকাটি শুরু হয়। তখন পরীমনিকে তর্কে না জড়াতে অনুরোধ করেন তার সঙ্গে থাকা জিমি ও ফাতেমা। তখন খেপে গিয়ে তাদের থাপ্পড় মেরে পরীমনি বললেন, ‘আমি কি ড্রাঙ্ক?’

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির সঙ্গে কথা কাটাকাটির পর তুহিনের উদ্দেশে নাসির বলেন, ‘এ রকম…(মানহানিকর শব্দ) মেয়েকে কেন ক্লাবে নিয়ে এসেছ?’ এ সময় নাসিরকে বাধা দেওয়া এবং এ ঘটনার ভিডিও করার চেষ্টা করেন জিমি। তখন নাসিরের সহযোগী শহিদুল জিমিকে থাপ্পড় মারেন। এ ঘটনা দেখে পরীমনি খেপে গিয়ে টেবিলের ওপরে থাকা গ্লাস, বোতল ও অ্যাশট্রে নাসিরের দিকে ছুড়ে মারেন। তবে নাসির সরে যাওয়ায় তার শরীরে লাগেনি। এরপরই পরীমনির উদ্দেশে অশ্লীল গালিগালাজ শুরু করেন নাসির ও শহিদুল। দুজনেই পরীমনিকে মারধর (থাপ্পড়) মেরে চেয়ার থেকে ফেলে দেন এবং ভয়ভীতি দেখান। রাত ১টা ৪৫ মিনিটের দিকে নাসির ও শহিদুল ক্লাব ছেড়ে চলে যান। এরপর ক্লাবের কর্মচারীরা পরীমনিসহ অন্যদের ক্লাব থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে তিনি সেখানে বসে ছিলেন। এ সময় ক্লাবের কিছু লাইট, এসি ও ফ্যান বন্ধ করে দেন কর্মচারীরা। তখন পরীমনির শ্বাসকষ্ট শুরু হয়। পরে লাইট ও ফ্যান ছেড়ে দেওয়া হয়। রাত দুইটার দিকে পরীমনি ও তার সঙ্গীরা ক্লাব ছেড়ে চলে যান।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান এ বিষয়ে বলেন, পুলিশ অভিযোগপত্রে কী লিখেছে, এখনও জানেন না তারা। শিগগিরই অভিযোগপত্রের অনুলিপি পেতে তারা আদালতে আবেদন করবেন।

গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।

১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি (৩০), অমি (৪০) ও বনিসহ (২০) দু’টি গাড়িতে করে তারা উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলে বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে।’

‘অমির কথামতো তারা সবাই রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা বোট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পার।’

এজাহারে পরীমনি আরও বলেন, ‘তখন আমার ছোট বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বোট ক্লাবে প্রবেশ করে ও বারের কাছের টয়লেট ব্যবহার করে। টয়লেট থেকে বের হতেই এক নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ এক নম্বর আসামি মদপানের জন্য জোর করেন। আমি মদপান করতে না চাইলে এক নম্বর আসামি জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে আমি সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই।’

‘এক নম্বর আসামি (নাসির উদ্দিন মাহমুদ) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন ও আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। তিনি উত্তেজিত হয়ে টেবিলে থাকা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি নাসির উদ্দিন মাহমুদকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে জখম করেন।’

এর আগে গত ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমনি। এরপর বিষয়টি নিয়ে রাতে সংবাদ সম্মেলন করেন।

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করার আড়াই মাস পর গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে বিদেশি মদসহ গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারের ২৭ দিন পর ১ সেপ্টেম্বর পরীমনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৫১কোটি ৪১লক্ষ ৩০হাজার টাকার বাজেট পেশ

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছার নামে একাধিক ফেসবুক আইডি খুলে চাঁদাবাজি