জামিন চেয়ে আবারও আবেদনের প্রস্তুতি মিন্নি’র

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে আবারও হাইকোর্টে আবেদন করার প্রস্তুতি নিয়েছেন।

এ বিষয়ে বুধবার (১৭ এপ্রিল) তার আইনজীবী শাহিনুজ্জামান শাহীন সাংবাদিকদের জানান,আগামী রবিবার (২১ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হবে।

এর আগে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ গত বছর ১১ জানুয়ারি মিন্নির জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। পরে তিনি একই বছরের ৮ মে পুনরায় আবেদন করেন।এ আবেদনটি গত বছর ৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ৪৯৭ নম্বরে থাকলেও এ আবেদনেরও শুনানি হয়নি। ফলে আবাও নতুন করে আবেদনের প্রস্তুতি নেওয়া হলো।

আলোচিত এ মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে ১০ আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি চারজনকে খালাস দেওয়া হয়।

পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন।

২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার সময়ে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সাথে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।

এরপর রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী করেছিলেন নিহত রিফাতের বাবা। পরে ওই বছরের ১৬ জুলাই মিন্নিকে তার বাবার বাসা থেকে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রতীয়মান হওয়ায় মিন্নিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই বছর ২৯ আগস্ট মিন্নিকে জামিন দেন হাইকোর্ট। ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে বিভক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। ২০২০ সালের ১ জানুয়ারি প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে সাক্ষ্য গ্রহণ,যুক্তিতর্ক শেষে ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হয়। রায়ে মিন্নি ছাড়া অপর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী,আল কাইয়ুম ওরফে রাব্বী আকন,মোহাইমিনুল ইসলাম সিফাত,রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মোঃ হাসান। খালাস পান মোঃ মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

Daily World News

কচুয়ার জীবন সংগ্রামে জয়ী পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

ফকিরহাটে বাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে ষাটোর্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পুলিশ নারীর মরদেহটি উদ্ধার করে।

নিহত নারী ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ. লতিফ মোড়লের স্ত্রী আম্বিয়া বেগম(৬২)।

পুলিশ জানান, বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে জাড়িয়ার পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, নারীর মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানার জন‍্য তদন্ত চলছে বলেও জানান তিনি।

তালতলীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়ায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়,আসামি শহিদুল ইসলাম বিরুদ্ধে ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল তালতলী থানায়।আসামি শহিদুল ইসলাম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে তালতলী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদুল ইসলাম,পিতা -মৃতঃ আজাহার আলী হাং,সাং নামেশিপাড়া,  পোস্টঃসোবাহানপাড়া,থানা তালতলী,জেলা- বরগুনা।

আজ সোমাবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই  (নিঃ) মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে রাত ৯ঃ০০ টার দিকে অভিযান চালিয়ে আসামি শহিদুল ইসলাম কে তালতলী থানার লাউপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত তিন জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রামপাল থানার এএসআই বুলবুল কুমার অধিকারী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরাফপুর এলাকা থেকে দুইজনকে ও বুধবার (২০ মার্চ) রাতে ঢাকার বসিলা থেকে একজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, উপজেলার শরাফপুর গ্রামের সৈয়াদ আবু হাসানের ছেলে সৈয়দ রণি (৩৫) ও সৈয়দ রকি (৩০)। অপর জন কুমলাই গ্রামের আহমদ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি লোকমান শেখ (৫০)।

আটককৃত তিন আসামীকে শুক্রবার (২২ মার্চ) বেলে ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আমতলী পৌর নির্বাচন: আটক ৪০

মাহমুদল হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কায় ৪০জন বহিরাগতকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর মধ্যে ২নং ওয়ার্ডের এ কে স্কুল কেন্দ্র থেকে ১২ জন এবং ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৪০ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম জানান, আমতলী পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কায় বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জন বহিরাগতকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দুই প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন আটকরা। কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই প্লাটুন বিজিবি, ৯০ জন আনসার ব্যাটালিয়ন, র্যাবের দুটি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

আমতলী পৌর নির্বাচনে ৯ জন মেয়র, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন।

আমতলী পৌর নির্বাচনে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু

মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এবং সুষ্ঠ নির্বাচন নিয়ে জনমনে শংকা দুর করতে পৌর শহরেরর অভ্যতরে বহিরাগত বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

আজ বিকাল ৫টয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান শুরু হয়েছে।সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে আলাপকালে তিনি জানান আগামী ৯মার্চ আমতলী পৌরসভার নির্বাচনে পৌর শহরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিরাগতদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী জানান,আমতলী পৌরসভা নির্বাচনে একজন বহিরাগতও থাকতে পারবেনা। নির্বাচন সুস্ঠ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হবে।

তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ পন্য বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার দায়ে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার (৪ মার্চ ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে,বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে উপজেলা উজ্জ্বল চত্বরে অবস্থিত মদিনা ষ্টোর কে ৭ হাজার, উপজেলা প্রধান সড়কের আল্লারদান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য ৫ হাজার ও তালতলী বটতলায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে তার সাথে ছিলেন,নিরাপদ সেনেটারী ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সহ তালতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

রূপসায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

এম মুরশীদ আলী :

রূপসা উপজেলার নৈহাটী গ্রাম মাস্টার পাড়া এলাকার ইমরান শেখ লাভু’র একমাত্র ছেলে মাহাদী শেখ (দেড় বছর) পানিতে পড়ে মৃত্যু হয়েছে। গত ৩ মার্চ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, মাহাদীর পিতা ইমরান শেখ লাভু একজন (মোবাইল ফ্লাক্সি লোড) ব্যবসায়ী, সে তাঁর দোকানে এবং মাতা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত। এমন সুযোগে মাহাদী শেখ খেলার মধ্যে ছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খুজতে শুরু করে মাতা। পরে ডাকাডাকির এক পর্যায়ে দেখতে পায় ছেলে টিউবওয়েলের ব্যবহৃত যে পানি গর্তে পড়ে সেখানে মাহাদী পড়ে আছে। এ অবস্থায় কান্নাকাটির মধ্যে মাহাদীর চাচা আ: রাব্বি শেখ ভাইপোকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন কর্মরত মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান বিভিন্ন পরীক্ষা শেষে মৃত্যু হয়েছে বলে জানান।

১৩৪ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার মালয়েশিয়ায়

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন টেরেসা হাউসে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বুধবার দিবাগত রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৩টা পর্যন্ত। অভিযানে ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করার আগে মোট ৩৫৬ জন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়।

পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ জন কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।

বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

রূপসায় ফাঁড়ি পুলিশ ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করেছে

//এম মুরশীদ আলী//

রূপসা থানার শ্রীফলতলা ক্যাম্পের পুলিশ একাধিক মামলায় ওয়ারেন ভুক্ত পলাতক আসামি আজমল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে।

ফাঁড়ি থেকে জানা যায়- রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ভদ্রগাতি গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আসামি আজমল হোসেন (৪৫)। সে দীর্ঘদিন ধরে খুলনা নিউ মার্কেট এলাকায় আত্মগোপন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবিরের নির্দেশনায় শ্রীফলতলা ক্যাম্পের এস আই মো. বাবুল ইসলাম এর নেতৃত্বে এএসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. রতন হোসেন সহ সঙ্গীয় ফোর্স এক অভিযান চালিয়ে গত ২৮ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে আটক করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায়, খুলনা সোনাডাঙ্গা থানায় ও সাতক্ষীরা থানায় CR মামলার ওয়ারেন ভুক্ত।