কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৫০

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন।

এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

খলিফা সাহিব মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

তিনি আর বলেন, এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একটি শিয়া মসজিদেও ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

 

 

পুতিন – জেলেনস্কি মুখোমুখি হতে যাচ্ছেন- জেনে নিন কিভাবে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে উপস্থিত হতে সম্মত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে একই সম্মেলনে অংশ নিলেও তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলোচনা অনুষ্ঠিত হবে কি না তা জানা যায়নি।

জি ২০ গ্রুপের বর্তমান চেয়ারম্যান উইদোদো শুক্রবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেন, তিনি চলতি সপ্তাহে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনে দুইজনকেই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন উইদোদো।

তিনি বলেন, আমি অবিলম্বে যুদ্ধ শেষ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি।  শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত বলে আমি জোর দিয়েছি। ইন্দোনেশিয়া এই শান্তিপূর্ণ প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত বলেও জানিয়েছেন উইদোদো।

 

ন্যাটোর যুদ্ধবিমান রাশিয়ার বিমান আটকাতে প্রস্তুত হয়েছিল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাল্টিক ও কৃষ্ণ সাগরে অবস্থানরত ন্যাটো জোটের যুদ্ধবিমান গত চারদিনে বেশ কয়েকবার রাশিয়ার বিমানকে তাড়া করতে ও আটকাতে প্রস্তুত হয়েছিল।

ন্যাটোর এয়ার কমান্ডের বরাত দিয়ে শুক্রবার এমন খবর জানিয়েছে গণমাধ্যম সিএনএন।

ন্যাটোর এয়ার কমান্ড জানিয়েছে, ন্যাটো জোটভুক্ত দেশের আকাশ সীমার কাছে এমন প্রস্তুতি নিয়েছিল তারা।

গত মঙ্গলবার থেকে ন্যাটোর রাডারে বাল্টিক ও কৃষ্ণ সাগর অঞ্চলে অজ্ঞাত কয়েকটি বিমানের চলাচল করার বিষয়টি ধরা পড়ে।

সেগুলো রাশিয়ার বিমান আশঙ্কা করে সেগুলো তাড়া করতে ও আটকাতে বেশ কয়েকবার প্রস্তুত নিয়েছিল ন্যাটো জোটের যুদ্ধ বিমানগুলো।

ন্যাটোর দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বিমান তাদের চলাচলের তথ্য প্রেরণ করে না, যেটির মাধ্যমে তাদের অবস্থান ও উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাশিয়ার বিমান ফ্লাইট পরিকল্পনা জানায় না এবং যোগাযোগও করে না।

এদিকে বাল্টিক অঞ্চলে পোল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং স্পেনের যুদ্ধ বিমান ব্যবহার করে অজ্ঞাত বিমানকে আটকানো হয়েছে।

অন্যদিকে কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর আকাশসীমার দিকে এগুতে থাকা বিমান রোমানিয়া ও  যুক্তরাজ্যের বিমানের মাধ্যমে খুঁজে বের করা ও তাড়া করা হয়েছে।

তবে এসব জায়গায় যুক্তরাষ্ট্রের কোনো বিমান অংশ নেয়নি।

ন্যাটো তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান ন্যাটোভুক্ত কোনো দেশের ভেতরে প্রবেশ করেনি। আর বিমান আটকানো ও তাড়া করার প্রস্তুতিটিও নেয়া হয়েছিল নিরাপদভাবে। সূত্র: সিএনএন

English Dainikbiswa

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাশিয়ার গ্যাসের খেলা// পোল্যান্ড কি এখনো গ্যাস কিনছে…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রোম পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানায়।

এরপর বুধবার পোল্যান্ড-বুলগেরিয়ার দুই দেশ জানায়, গ্যাসপ্রোম গ্যাস পাঠানো বন্ধ করে দিয়েছে।

বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। পোল্যান্ড-বুলগেরিয়া দুটি দেশই দাবি করে তাদেরকে গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করেছে রাশিয়া।

তখন পোল্যান্ড হুশিয়ারি দিয়ে বলে, তাদের রাশিয়ার গ্যাসের প্রয়োজন নেই। রাশিয়ার গ্যাস ছাড়াই চলতে পারবে তারা।

তবে বৃহস্পতিবার গ্যাসপ্রোম দাবি করেছে পোল্যান্ড এখনো রাশিয়ার গ্যাস কিনছে।

তবে পোল্যান্ড এখন রাশিয়ার কাছ থেকে সরাসরি গ্যাস কেনার বদলে জার্মানির কাছ থেকে গ্যাস কিনছে। জার্মানিতে এ গ্যাসগুলো রাশিয়াই পাঠিয়েছে।

এ ব্যাপারে গ্যাসপ্রোম জানায়, পোল্যান্ড এখনো জার্মানিতে রাশিয়ার গ্যাস কিনছে। ইয়েমেল গ্যাসপাইপ লাইন দিয়ে জার্মানি থেকে পোল্যান্ডে প্রতিদিন ৩০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস যাচ্ছে।

এদিকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম দিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই হঠাৎ করে দুটি দেশে রাশিয়ান গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়।

সূত্র: আল জাজিরা

রাশিয়া সীমান্তে বিস্ফোরণ কে করল? জেলেনস্কি বলেন এসব রাশিয়ার সাজানো

//অনলাইন নিউজ ডেস্ক//

রাশিয়া ও মালদোভার বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু হামলা-বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলোর জন্য ইউক্রেনকে দায়ী করা হলেও কিয়েভ তা অস্বীকার করছে।

খবরে বলা হয়, রাশিয়ার তিনটি ইউক্রেন-সীমান্তবর্তী প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেলগোরদ শহরের মেয়র বলেছেন, ইউক্রেন সীমান্তের ১২ মাইল ভেতরে স্টারাইয়া-নেলিদভকা নামে একটি গ্রামের কাছে একটি অস্ত্রের ডিপোর ওপর বুধবার ভোরে আক্রমণ হয়। আক্রমণের পর ডিপোটিতে আগুন ধরে যায় তবে এখন আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

এতে কোনো বেসামরিক লোক আহত হননি বলে জানিয়েছেন মেয়র ভিয়াশেস্লাভ গ্লাদকভ। এই বেলগোরদে রাশিয়া দুটি স্বল্প-পাল্লার ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র সিস্টেম মোতায়েন করেছে বলেও জানা গেছে।

এসব আক্রমণ ইউক্রেনের ভেতর থেকে চালানো হয়েছে কিনা তা স্বীকার করেন নি ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী মিখাইলো পোডোলিয়াক।

তবে তিনি বলেন, একটি দেশ যখন আরেকটি দেশকে আক্রমণ করে তখন কখনো না কখনো তার দায় শোধ করতে হয়।

ট্রান্সনিস্ট্রিয়াতেও হামলা হয়েছে

ইউক্রেনের পশ্চিম সীমান্ত-বরাবর মালদোভার বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি ইউক্রেনের ওডেসা বন্দর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এবং সেখানে দেড় হাজার রুশ সৈন্য মোতায়েন রয়েছে।

এই অঞ্চলটিতে গত কয়েকদিনে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, বড় অস্ত্রের গুদাম আছে এমন একটি গ্রাম, রেডিও টাওয়ার, এবং সেনা ইউনিটের ওপর এসব আক্রমণ চালানো হয়।

কর্তৃপক্ষ বলছে, এখানে ইউক্রেনের ভেতর থেকে ওড়ানো ড্রোনও পাওয়া গেছে।

ট্রান্সনিস্ট্রিয়ার রুশ-সমর্থিত সরকার ইউক্রেনের বিরুদ্ধে ওই অঞ্চলের ভেতরে গুলিবর্ষণ করার অভিযোগ আনে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ বিশেষ বাহিনীই এসব আক্রমণের পেছনে আছে । কিয়েভ বলছে, এসব আক্রমণের ঘটনা রাশিয়াই সাজিয়েছে – যার লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলটিকে অস্থিতিশীল করা।

মস্কো বলছে, তারা এসব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

খেরসন এখন রুশ নিয়ন্ত্রণে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চল দখল করে নিয়েছে – যদিও স্বাধীন সূত্র থেকে এই দাবি নিশ্চিত করা যায়নি।

ইউক্রেনে রুশ অভিযানের শুরুর দিকেই খেরসন শহরটি রাশিয়ার বাহিনীর দখলে চলে যায়। ইউক্রেন এর মধ্যে হুঁশিয়ার করে দিয়েছে যে ওই এলাকায় রাশিয়া একটি ভুয়া গণভোট করার পরিকল্পনা করছে – যাতে এ অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ করে নেয়া যায়।

এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে যে ইউক্রেনের ভেতরে জাপোরিঝিয়া এবং আরো ৫৮টি লক্ষ্যবস্তুর ওপর গত রাতে কালিবর মিসাইল দিয়ে আক্রমণ চালানো হয়েছে। জাপোরিঝিয়ায় যে লক্ষ্যবস্তুটি আক্রান্ত হয় সেটি একটি অস্ত্রের ডিপো।

মারিউপেলের মেয়র জানিয়েছেন, রুশ বাহিনী আজোভস্টাল ইস্পাত কারখানাটির ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। এটি এখন শহরের একমাত্র জায়গা যা ইউক্রেনীয়দের দখলে রয়েছে।

ডোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনী এখন পোপসানোই এবং রুবিঝনি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দখল করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেন বলছে, তাদের সৈন্যরা ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে গত ২৪ ঘন্টায় নয়টি আক্রমণ প্রতিহত করেছে। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের পাঠানো অস্ত্রের গুদাম ধ্বংস করেছে রাশিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের দক্ষিণ দিকের শহর জাপোরিঝঝিয়ায় একটি অস্ত্রের গুদামে কালিবার মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে।

এ হামলায় অস্ত্রের গুদামটি ধ্বংস হয়ে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই অস্ত্র গুদামটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোর পাঠানো অস্ত্র মজুদ করা ছিল।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো ইউক্রেনকে অস্ত্রগুলো পাঠায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, মঙ্গলবার সারা রাত হামলা চালিয়ে ইউক্রেনের ৫৯টি  সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাদের বাহিনী।

তবে রাশিয়ার এমন দাবির পর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

গণমাধ্যমগুলো জানিয়েছে, তারাও রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরে অব্যহতভাবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে আর কোনো অস্ত্র না পাঠাতে অনুরোধ জানায়।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র ঢোকা মাত্র সেগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: আল জাজিরা

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে। তিনি বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারত বিষয়টি উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে। তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে, এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।

সাংবাদিকরা মোমেনের কাছে জানতে চান, বাংলাদেশ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, জবাবে তিনি বলেন, বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‌্যাবের অভ্যন্তরে রয়েছে। অন্যায়ের জন্য কিছু কিছু র‌্যাব কর্মকর্তার শাস্তিও হয়েছে। তবে এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না। এগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছানো দরকার।

গত রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি সেমিনারে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছিলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

English Dainikbiswa

ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে- যুদ্ধ ইউক্রেনের বাইরেও যেতে পারে- ল্যাভরভ

ডুমুরিয়ায় ৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের উপহার

ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে- যুদ্ধ ইউক্রেনের বাইরেও যেতে পারে- ল্যাভরভ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ হুশিয়ারি দিয়েছেন চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে।

তাছাড়া ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে, এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়।

এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকাভাবে নিলে চলবে না।

তিনি আরও বলেন, ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।

এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।

এ বৈঠকের আগে লয়েড অস্টিন বলেছিলেন, তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না।

এমন ঘোষণা দেওয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন লয়েড অস্টিন।

সূত্র: সিএনএন

পুতিন-এরদোগান ফোনালাপে কিকি বিষয়ে আলোচনা হলো..

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এরদোগান পুতিনের সঙ্গে নতুন করে হওয়া আলাপচারিতায় বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা যে বিষয়গুলোতে একমত হয়েছিলেন সেগুলো থেকে যেন তারা সরে না যান।

বিবৃতিতে প্রেসিডেন্টের দ্প্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে যুদ্ধবিরতির গুরুত্বের কথা, মানবিক করিডোরগুলো নিয়ে সঠিকভাবে কাজ করতে এবং নিরাপদভাবে আটকে পড়াদের বের করে নিয়ে আসার ব্যাপারে বলেছেন।

তুরস্কের বিবৃতির পর রাশিয়া এরদোগান-পুতিনের ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে।

তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, আজভস্টালে আটকে থাকাদের দায়-দায়িত্ব নিতে হবে ইউক্রেনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন আজভস্টালে যারা আটকে আছেন তারা যেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন।

রাশিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা আত্মসমর্পণ করবে তাদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

 

জার্মানি তাদের ব্যবহৃত পুরাতন বিমান বিধ্বংসী ট্যাংক দিতে যাচ্ছে ইউক্রেনকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্ব্রেচট মঙ্গলবার জার্মানিতে হওয়া ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠকে জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে তাদের ব্যবহৃত পুরাতন  জেপার্ড বিমান বিধ্বংসী ট্যাংক দিতে যাচ্ছে।

খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্যাংকগুলো ইউক্রেনে পাঠানোর অনুমতি দেবে জার্মান সরকার।

আর এর মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেনকে প্রকাশ্যে কোনো ভারি অস্ত্র দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে জার্মানি।

জার্মানির ইউএস রামস্ট্যান বিমান ঘাঁটিতে ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেছেন। তাদের এ বৈঠকের লক্ষ্য হলো ইউক্রেনকে কিভাবে আরও অস্ত্র দেওয়া যায় সে বিষয়টি নিয়ে কথা বলা।

এদিকে ইউক্রেনকে সিজার কামান দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাজ্য স্টারস্ট্রিক বিমান বিধ্বংসী মিসাইল ও ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।

কিন্তু জার্মানি এদিক দিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তারা ইউক্রেনকে দেয়নি ভারি কোনো অস্ত্র।

আর এ কারণে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ সমালোচনার মুখে পড়েছেন।

ওলাফ শলৎজ দুর্বল নেতা এমনও বলা হয়েছে।

তবে জার্মান চ্যান্সেলর নিজের সিদ্ধান্তকেই সঠিক বলে দাবি করেছেন, তার মতে ইউক্রেনকে জার্মানি ভারি অস্ত্র দিলে রাশিয়া ক্ষীপ্ত হতে পারে এবং ধরে নিতে পারে যে ন্যাটো এ যুদ্ধে যুক্ত হয়েছে।

তার দাবি, তিনি চান না ভুল বোঝাবুঝির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক।

সূত্র: দ্য গার্ডিয়ান