হেরে গেলেন ইমরান খান, ঘটে গেল অনেক ঘটনা..

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে যাওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখালেন ইমরান খান।

শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে যান তিনি। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে কোনো প্রধানমন্ত্রী পদ হারাননি। খবর জিও নিউজের।

অনাস্থা ভোটের অধিবেশনটি পরিচালনা করেন সাবেক স্পিকার আয়াজ সাদিক।

বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট।

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তার পতনের মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না।

এরই মধ্যে ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

ফলাফল ঘোষণার পর স্পিকার আয়াজ সাদিক শাহবাজ শরীফকে বক্তৃতা দেওয়ার অনুরোধ জানান।

শাহবাজ কার বক্তৃতায় বলেন, আমরা এই নতুন দিনটি দেখার অপেক্ষায় ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

তিনি বলেন, নতুন সরকার গঠন হলে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

ইমরানের অনাস্থা ভোটের অধিবেশনটি শনিবার চার বার মূলতবি করা হয়েছিল।

এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতর তুমল হট্টগোলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতবি করেন।

এর দুই ঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। পরে দেওয়া হয় যোহরের নামাজের বিরতি। এরপর পুনরায় শুরু হলে আবারও হট্টগোলে বিরতিতে যান স্পিকার। পরে দুদফায় দেওয়া হয় ইফতার ও এশার নামাজের বিরতি। রাত সাড়ে ৯টায় তা আবার শুরু হওয়ার কথা থাকলেও বিলম্বিত হয়।

শেষমেষ পাকিস্তান সময় শনিবার রাত ১২টা বাজার ১০ মিনিট আগে অনাস্থা ভোট শুরু হয়।

গত ৩ এপ্রিল অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট।

ওই দিন অনাস্থা প্রস্তাব খারিজের বৈধতা নিয়ে শুনানি গ্রহণ করেন সুপ্রিমকোর্ট। টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে রায় দেন সর্বোচ্চ আদালত। শনিবার (৯ এপ্রিল) অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিরও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, অনাস্থা ভোট শুরুর আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো বিদেশি ষড়যন্ত্রে অংশ নিতে পারবেন না।

পদত্যাগের আগে তারা প্রধানমন্ত্রীর ভবনে বৈঠক করেন। এর আগে, জিও নিউজ রিপোর্ট করেছিল, স্পিকার কায়সার ভোট দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করেন। কারণ তার সঙ্গে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের ৩০ বছরের দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাই তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না।

২০১৮ সালে সামরিক বাহিনীর সহায়তা নিয়ে ক্ষমতায় আসেন ৬৯ বছর বয়সী ইমরান খান। করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সতেজ করা ও দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়তে তার ব্যর্থতার অভিযোগ করা হয়েছে।

English Dainikbiswa

শ্রীপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উপজেলা শাখার কমিটি গঠন

আম্যাজনে যোগ হচ্ছে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংককে টক্কর দিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিয়ে আসছে জেফ বেজসের অ্যামাজন ইনকরপোরেশন। বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে টেক জায়ান্টটি। এ জন্য সম্প্রতি তিনটি রকেট কোম্পানির সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করেছে কোম্পানিটি। ‘প্রোজেক্ট কুইপার’ নামের যৌথ এ প্রকল্পে আগামী পাঁচ বছরে ৮৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি চুক্তি হয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস মালিকানাধীন  ব্লু অরিজিন’-এর সঙ্গে।

স্যাটেলাইট ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ানোর এ প্রতিযোগিতা দিনের পর দিন তীব্র হচ্ছে। আর এখানে এখন পর্যন্ত অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে স্পেসএক্স। প্রোজেক্ট কুইপারের প্রথম দুই স্যাটেলাইটের প্রোটোটাইপ এ বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের কথা প্রতিবেদনে উল্লেখ করেছে।

‘অ্যামাজন তিনটি চুক্তিতেই শত শত কোটি ডলার খরচ করছে। এটি নভোযান উৎক্ষেপণের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি।’ অ্যামাজন ২০২৬ সালের মধ্যে অন্তত ১ হাজার ৬০০টির বেশি স্যাটেলাইট স্থাপন করতে পারবে।

এ চুক্তিতে রয়েছে : আরিয়েনস্পেসের ছয়টি আরিয়েন রকেটে ১৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটে ১২টি উৎক্ষেপণ, যেখানে ১৫টি অতিরিক্ত উৎক্ষেপণের সুযোগ আছে এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ)-এর ভালকান সেন্টর রকেটে ৩৮টি উৎক্ষেপণ। লকহিড মার্টিন করপোরেশন এবং বোয়িং কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হবে।

‘এটি আরিয়েনস্পেসের ইতিহাসে সবচেয়ে বড় স্বাক্ষরিত চুক্তি’-বলেছেন আরিয়েনগ্রুপ প্রধান আন্দ্রে-হুবার্ত রুসেল। ‘এটি আড়াই বছর দীর্ঘ আলোচনার ফলাফল।’ অবশ্য আর্থিক লেনদেনের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন রুসেল। তবে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে উৎক্ষেপণ বাস্তবায়নের বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন তিনি। প্রোজেক্ট কুইপারের লক্ষ্য, পৃথিবীর নিু কক্ষপথে তিন হাজার স্যাটেলাইট স্থাপন করে দ্রুতগতির ইন্টারনেট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। পারিবারিক, বাণিজ্যিক এবং সরকারি সংস্থাগুলো এদের সম্ভাব্য গ্রাহক।

English Dainikbiswa

অভিনেতা দেব বিয়ে করছেন এই মাসেই, কাকে জেনে নিন…

পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই মুলতুবি করা হয়

পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই মুলতুবি করা হয়

//আন্তর্জাতিক ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার অধিবেশন নিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরুর কিছুক্ষণ পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখন অধিবেশন শুরু হয়নি।

জিয়ো নিউজের খবরে বলা হয়, আদালতের রায়ের কারণে শনিবার জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। যদিও কিছুক্ষণের মধ্যেই সেটি মুলতবি করা হয়। কিন্তু সাড়ে ১২ টা পেরিয়ে গেলেও স্পিকার অধিবেশন শুরু করেননি।

খবরে বলা হয়, এরপর জোট প্রধান শাহবাজ শরীফের চেম্বারে জরুরি বৈঠকে বসেন বিরোধী নেতারা। অধিবেশন শুরু না হওয়ার বিষয়টি নিয়ে আবারও আদালতে যেতে পারেন তারা।  বিষয়টিকে আইনের প্রতি অসম্মান জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিরোধী নেতারা।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবারের রায়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট বলে দিয়েছিলেন, ভোটাভুটিতে কোনোভাবেই দেরি করা যাবে না। কিন্তু তারপরও নির্ধারিত সময় অনুষ্ঠিত হচ্ছে না আলোচিত এই ভোটগ্রহণ।

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি ন্যাশনাল অ্যাসেম্বলির আজকের কর্মসূচির চার নম্বরে রয়েছে। অধিকাংশ আইনপ্রণেতাই উপস্থিত রয়েছেন পার্লামেন্টে।

৭ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের তরফে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন।

তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এই অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে পারবেন না তিনি।

এর পরেই ইমরান খানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সেদিন রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন বিরোধীরা।

English Dainikbiswa

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৮

কুমিল্লায় মাটির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে-নিহত ৩

একজন ভারতীয় বৃটিশ নারী রাণী এলিজাবেথের চেয়েও ধনী…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতীয় এই নারী তাঁর ধনসম্পদের কারণে বেশ আলোচিত। অক্ষতা মূর্তি, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। সম্প্রতি তাঁর আবাসিক কর মওকুফ করেছে যুক্তরাজ্য সরকার। এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মাঝেই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস ২০২১ সালের ধনী ব্যক্তিদের তালিকায় অক্ষতা মূর্তির নাম রেখেছে। সংবাদমাধ্যমটি বলেছে, ধনকুবের অক্ষতা মূর্তি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও সম্পদশালী।

ভারতের ধনী পরিবারের জন্ম অক্ষতা মূর্তির। তাঁর বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিস-এর সহপ্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১৩০ ডলার ধার নিয়ে তিনি এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারের বেশি। ওয়াল স্ট্রিটে নাম যুক্ত করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান এটি।

অন্যদিকে অক্ষতার মা সুধা মূর্তি (৭১) পেশায় প্রকৌশলী। ভারতের খ্যাতিমান প্রতিষ্ঠান টাটা মোটরসের প্রথম নারী প্রকৌশলী ছিলেন তিনি। সুধা মূর্তি যখন টাটায় যুক্ত হন, তখন প্রতিষ্ঠানটিতে নারী প্রকৌশলী নিয়োগ না দেওয়ার নিয়ম ছিল। তিনি এ নিয়মের প্রতিবাদ জানিয়ে টাটার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে আলোচনায় এসেছিলেন।

ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির পরিচয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সময়। সেখানেই প্রণয়, এরপর ২০০৯ সালের আগস্টে ভারতে তাঁদের বিয়ে হয়। ওই বিয়ের আসরে রাজনীতিক, শিল্পপতি, তারকাসহ প্রায় হাজার খানেক অতিথি উপস্থিত ছিলেন।

অক্ষতা মূর্তি পেশায় একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। ২০১০ সালে তিনি তাঁর নিজের ফ্যাশন ব্র্যান্ড অক্ষতা ডিজাইনস গড়ে তোলেন। এ ছাড়া বাবার কোম্পানি ইনফোসিসে ৪২ বছর বয়সী এ নারীর নামে প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার রয়েছে। ২০১৩ সালে ঋষি সুনাকের সঙ্গে যৌথভাবে কাতামারান ভেঞ্চারস নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন অক্ষতা মূর্তি। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের পরিচালক।

English Dainikbiswa

বোরোদিয়াংকার পরিস্থিতি বুচার হত্যাকান্ডের থেকে মারাত্মক

বোরোদিয়াংকার পরিস্থিতি বুচার হত্যাকান্ডের থেকে মারাত্মক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বুচা শহর ছেড়ে রুশ বাহিনী সরে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের চিত্র উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন বুচার পাশের শহর বোরোদিয়াংকায় পরিস্থিতি আরো ভয়াবহ।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বোরোদিয়াংকা। বুচা থেকে এর দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর কয়েক দিনের মধ্যেই শহরটি দখল করে রুশ বাহিনী। গত সপ্তাহে সেখান থেকে সরে যায় তারা।

রুশ সৈন্যরা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া বাসিন্দারা ধীরে ধীরে শহরটিতে ফিরতে শুরু করেছেন। বিমান হামলা ও মর্টার শেলের আঘাতে শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কোনো ভবনই এখন আর আস্ত নেই।

বোরোদিয়াংকার বাসিন্দারা ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ধ্বংসাবশেষে লাশ ও জিনিসপত্রের সন্ধান করছেন।

শহর কর্তৃপক্ষের অভিযোগ, বুচা শহরে বেসামরিক নাগরিকদের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে বোরোদিয়াংকায় বেসামরিক নাগরিকদের বাসাবাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে বোরোদিয়াংকা শহরের বাসিন্দা ভাদিম জেগ্রেবেলনি জানিয়েছেন, তার মা, ভাই ও অন্য স্বজনেরা একটি ভবনের বেসমেন্টে আশ্রয় নেয়ায় বেঁচে গেছেন। কিন্তু ভবনটির ওপরের তলাগুলোতেও বোমাবর্ষণের সময় মানুষ ছিলেন। এবং তারা আর বের হতে পারেননি।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি বুচার চেয়ে বোরোদিয়াংকার পরিস্থিতি আরো খারাপ দাবি করে বলেন, এখানে পরিস্থিতি আরো খারাপ। রুশ দখলদাররা আরো বেশি মানুষকে হতাহত করেছে এখানে। তবে হতাহতের কোনো সংখ্যা বা সুনির্দিষ্ট প্রমাণ তিনি দাখিল করেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ান সেনাদের ভয়ঙ্কর নৃশংসতার জন্য অভিযুক্ত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে স্থাপন করা নুরেমবার্গে ট্রাইব্যুনালের মতো একটি ট্রাইব্যুনাল গঠনের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র : ডয়চে ভেলে

English Dainikbiswa

৫০০০ বেসামরিক নাগরিক নিহত মারিউপোলে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চক্রের ১২ জনকে বিষ, জাল, নৌকাসহ গ্রেফতার করেছে র‍্যাব

৫০০০ বেসামরিক নাগরিক নিহত মারিউপোলে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রুশসমর্থিত বাহিনী নিযুক্ত মারিউপোলের ‘নতুন মেয়র’ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ নগরীতে প্রায় পাঁচ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিচ্ছিন্ন ডোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন গত বুধবার নগরীর মেয়রের নাম ঘোষণা করেছেন।

মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো বলেছেন, ‘নগরীর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।’

রুশ বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে ইভাশচেঙ্কো বলেছেন, দুই লাখ ৫০ হাজার বাসিন্দা মারিউপোল নগরী ছেড়ে চলে গেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে পাঁচ হাজার লোক নিহত হয়েছে। নগরীতে হাজার হাজার লোক হতাহত হয়েছে এবং নগরীর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

রুশ সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে কিন্তু তারা ইউক্রেনের প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।

সূত্র : বাসস

আজ অনাস্থা ভোট। ইমরান খান কোর্টের সিদ্ধান্ত মেনেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইমরান খানের বিরুদ্ধে শনিবার অনাস্থা ভোট হবে। এর ঠিক আগ মূহুর্তে পাকিস্তানের জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান বলেছেন, আমি একদিন আগে জারি করা সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি।

ভাষণে ইমরান খান জানান, সুপ্রিম কোর্টের দেয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নিয়েছেন। তবে, আমদানি করা কোনো সরকার মেনে নেবেন না। তিনি জনগণের কাছে যাবেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান। কিন্তু এ রায়ে তিনি ‘স্তব্ধ’ হয়েছেন। সুপ্রিম কোর্টের উচিত ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিষয়ে অন্তত একটি তদন্তের নির্দেশ দেয়া।

এ সময় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফের সমালোচনা করে তিনি বলেছেন, শেরওয়ানি পরে শপথ গ্রহণের জন্য প্রস্তুত থাকা শাহবাজ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

এর আগে ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় ‘শেষ বল’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ। এ রায়ের পরই প্রথম প্রতিক্রিয়ায় এমন বার্তা দিলেন ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় লেখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের সঙ্গেও বসবো। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেবো। সবসময় দেশবাসীর পাশে আছি।পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

এদিকে শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে। পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে যদি ১৭২ জন বিরুদ্ধে ভোট দেয় তাহলেই প্রধানমন্ত্রীর পদ হারাবেন ইমরান খান। সূত্র: জিও নিউজ

English Dainikbiswa

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নজরুল সভাপতি ও সেলিনা সম্পাদক

ইমরান খান অনাস্থা ভোটেই কি হেরে যাচ্ছেন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির জাতীয় পরিষদে ভোটাভুটি হবে শনিবার (কাল)। ভোটে ইমরানের হার হলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।

এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার জন্য ডেপুটি স্পিকারের রায় বাতিল করে। সেইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্টের দ্বারা পরবর্তী পার্লামেন্ট অধিবেশন ভেঙে দেয়ার সিদ্ধান্তও বাতিল করে।

শুক্রবার দ্য ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক সর্বসম্মতভাবে এ দুই রায়ের পক্ষে ভোট দিয়েছেন।

আদালত সংক্ষিপ্ত আদেশে বলছে, ডেপুটি স্পিকারের রায় ‘সংবিধান ও আইনের পরিপন্থী এবং এতে কোন আইনি প্রভাব নেই।’

সুপ্রিম কোর্ট আদেশে আরও বলেছে, প্রেসিডেন্ট ড. আরিফ আলভির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্তও ‘সংবিধান ও আইনের পরিপন্থী এবং এতে আইনি প্রভাব নেই।’

পাকিস্তানের সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ধারা (১) এর কথা উল্লেখ করে আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পরামর্শ দিতে পারেন না।

এর পরই আদালত পার্লামেন্টের অধিবেশন অব্যহত রাখতে বলে। আদালত বলেছে, ‘(জাতীয়) পরিষদ সর্বদা বিদ্যমান ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে।’

আদালতের আদেশ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে তাদের পদে পুনর্বহাল করেছে। আদেশে বলা হয়, ‘পূর্বোক্তগুলোর ফলস্বরূপ, ঘোষণা করা হয় যে প্রধানমন্ত্রী এবং ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ইত্যাদি তাদের নিজ নিজ অফিসে পুনরায় কার্যক্রম চালিয়ে যাবেন।’

শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসানোর নির্দেশ: শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন পুনরায় আহ্বান করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সমাপ্তি ছাড়া অধিবেশন স্থগিত করা যাবে না।

অনাস্থা ভোট হলে ইমরান খানের হেরে যাওয়াটা অনেকটাই নিশ্চিত। কারণ, তার জোটের শরিক কয়েকটি দল বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে। এ প্রেক্ষাপটে ইমরানের পদত্যাগ অনেকটা সময়ের ব্যাপার। ভিন্ন কিছু না হলে শনিবারই অনাস্থায় হার হতে পারে ইমরানের।

English Dainikbiswa

রানীশংকৈলে স্কাউটস দিবস পালিত

রুবলের দাম বেড়ে গেছে- পুতিনের জন্য কি জয়ের বার্তা…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মুদ্রা রুবলের রেকর্ড পতন হয়েছিল। ইউক্রেন অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারের বিপরীতে রুবলের দাম হয়েছিল ১২১.৫। সেই ঘটনা ১৯৯৮ সালে রাশিয়ার অর্থনৈতিক সংকটের স্মৃতি হয়ে করিয়ে দিচ্ছিল।

এমনকি রুবলের এই দরপতন দেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিদ্রুপ করে বলেছিলেন, রুবলের মান পড়ে গিয়ে ধ্বংস্তূপে’ পরিণত হয়েছে।

তবে বাইডেনের কথা এখন ফাঁকা বুলিই মনে হচ্ছে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন অভিযানের আগে রুবলের দর যা ছিল, সেই দরে পৌঁছে গেছে। বুধবার প্রতি ডলারের বিপরীতে রুবলের দাম ছিল ৭৯.৭।

তাই এই বিষয়টি এখন স্পষ্ট যে, রাশিয়ার সরকার আর ধনকুবেরদের ওপর শত বিধিনিষেধের পরও যদি রাশিয়া তেল ও গ্যাস বিক্রি অব্যাহত থাকে তাহলে এসব নিষেধাজ্ঞা অনেকটা ফাঁকা বুলি হিসেবে পরিণত হবে। আর পুতিনের কোষাগারই রুবলে পূর্ণ হয়ে উঠবে।

রাশিয়া বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকলেও দেশটি এই বছর জ্বালানি রপ্তানি থেকেও প্রায় ৩২১ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে, যা ২০২১ থেকে এক তৃতীয়াংশেরও বেশি বলে ব্লুমবার্গ ইকোনমিকস আশা করছে।

এদিকে, রুবলের এই দ্রুত ঘুরে দাঁড়ানো পুতিনকে রাশিয়ায় একটি বড় বিজয় এনে দেবে। কারণ রুবলের উত্থান-পতন বন্ধ হলে জনগণের মধ্যে স্থিরতা আসবে।

জেনারেলি ইন্স্যুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের একজন জ্যেষ্ঠ উদীয়মান-বাজার কৌশলবিদ গুইলাম ট্রেসকা বলেছেন, নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই এটা প্রমাণ করা রাজনীতিবিদদের জন্য সবচেয়ে ভালো জনসংযোগ কৌশল। এছাড়া এটা মুদ্রাস্ফীতির প্রভাবকে সীমিত করতে সাহায্যও করবে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, রুবলের এই উত্থার রাশিয়ায় পুতিনের অবস্থান শক্ত করবে নিঃসন্দেহে।

English Dainikbiswa

পাকিস্তানের সর্ব্বোচ্চ আদালত পার্লামেন্ট পুণর্বহালের নির্দেশ- কি হবে ইমরানের

বরিশালের কাউনিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

পাকিস্তানের সর্ব্বোচ্চ আদালত পার্লামেন্ট পুণর্বহালের নির্দেশ- কি হবে ইমরানের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট। এখন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপরও ভোটাভুটি হবে। এ জন্য শনিবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। খবর জিয়ো নিউজ ও ডনের।

পাঁচ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ সর্বসম্মতভাবে বৃহস্পতিবার রাতে এ রায় দেন।

সর্বোচ্চ আদালত বলেন, ‘পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই প্রধানমন্ত্রীর। এ–সংক্রান্ত সব সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো।’ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে ডেপুটি স্পিকার কাসিম খান সুরির খারিজ করে দেওয়ার সিদ্ধান্তও বাতিল করেছেন আদালত।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন বসবে জানিয়ে সর্বোচ্চ আদালত বলেন, অনাস্থা প্রস্তাবের সুরাহা না করে অধিবেশন মুলতবি করা যাবে না।

গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরপরই প্রধানমন্ত্রী ইমরানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এ পুরো প্রক্রিয়াকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। অন্যদিকে সুপ্রিম কোর্ট অনাস্থা প্রস্তাব খারিজের দিনই স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ দেন। সর্বোচ্চ আদালত তখন বলেছিলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে শুনানি শেষে পার্লামেন্টে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলো।

এর আগে এ নিয়ে শুনানির দ্বিতীয় দিন গত সোমবার প্রধান বিচারপতি বলেছিলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদ উদ্ধৃত করেও স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিতে পারেন না। আর বৃহস্পতিবার শুনানি শুরুর পরপরই প্রধান বিচারপতি বলেন, বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম খান সুরির খারিজ করে দেওয়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদের লঙ্ঘন। এ সিদ্ধান্ত ‘ত্রুটিপূর্ণ’। তবে আদালত এ–ও বলেন, তাঁরা কেবল জাতীয় স্বার্থ ও বাস্তবায়নযোগ্য দিকগুলো বিবেচনায় নেবেন। আদালত স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রায় ঘোষণা করা হবে বলে জানান। পরে তা কিছু সময় পিছিয়ে যায়।

এ রায় সামনে রেখে আদালত চত্বরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আদালতের বাইরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে বৃহস্পতিবার আদালত ‘ত্রুটিপূর্ণ’ বলার পরপরই জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ বলেন, আদালত যদি মনেই করেন অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত ‘ত্রুটিপূর্ণ’, তাহলে পার্লামেন্ট পুনর্বহাল হওয়া উচিত।

আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ডেপুটি স্পিকারের ‘অসাংবিধানিক’ সিদ্ধান্ত পাকিস্তানের গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের উদ্দেশে বলেন, বিরোধীরা চান, সরকার গঠনের মাধ্যমে নির্বাচনব্যবস্থায় সংস্কার আনা হোক। নির্বাচনী সংস্কার নিয়ে একটি বিলের খসড়াও করা আছে।

এর আগে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দিন বিরোধীরা বলেছিলেন, নির্বাচনের ময়দানে নামার ব্যাপারে তাঁরা ভীত নন। কিন্তু এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। শাহবাজ শরিফ তখন বলেছিলেন, তাঁদের আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করে খারিজ করে দেওয়ার বিষয়টি চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। তবে তিনি আশা করেন, সংবিধান সমুন্নত রাখতে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভূমিকা রাখবেন।

এদিকে ইমরান খান ‘গুরুতর রাষ্ট্রদ্রোহ’ করেছেন বলে অভিযোগ করেন শাহবাজের ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

জোট সরকারের ওপর থেকে শরিক দলগুলো তাদের সমর্থন প্রত্যাহার করায় বিপাকে পড়েন ইমরান খান। পরে নিজ দলেরই একটা অংশ তাঁকে ছেড়ে যাওয়ায় পরিস্থিতি পুরো প্রতিকূল হয়ে ওঠে তাঁর। অনাস্থা ঠেকাতে প্রয়োজনীয় ১৭২ ভোট ইমরানের পক্ষে ছিল না। এ কারণে ভোটাভুটি হলে তাঁর ক্ষমতাচ্যুতি অনেকটাই নিশ্চিত ছিল বলে মনে করছিলেন সবাই।

বিরোধীদের দাবি, ২০১৮ সালে সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতায় এসেছেন ইমরান। এখন তাঁর মাথার ওপর থেকে শক্তিশালী সামরিক বাহিনীর ছায়া সরে গেছে। যদিও কোনো পক্ষই বিষয়টি স্বীকার করে না।

স্বাধীনতার পর ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। জেনারেলরা নানা অজুহাতে শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছেন।

English Dainikbiswa

বরিশালের কাউনিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত